১৪

إبراهيم

সূরা ইব্‌রাহীম

Ibrahim

মক্কী ৫৩ আয়াত ৭ রুকু পারা ১৩

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৩ আয়াত এবং ৭ রুকু আছে।

قَالَتۡ رُسُلُہُمۡ اَفِی اللّٰہِ شَکٌّ فَاطِرِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ یَدۡعُوۡکُمۡ لِیَغۡفِرَ لَکُمۡ مِّنۡ ذُنُوۡبِکُمۡ وَیُؤَخِّرَکُمۡ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ قَالُوۡۤا اِنۡ اَنۡتُمۡ اِلَّا بَشَرٌ مِّثۡلُنَا ؕ تُرِیۡدُوۡنَ اَنۡ تَصُدُّوۡنَا عَمَّا کَانَ یَعۡبُدُ اٰبَآؤُنَا فَاۡتُوۡنَا بِسُلۡطٰنٍ مُّبِیۡنٍ ﴿۱۱﴾

১১
তাহাদের রসূলগণ বলিয়াছিল, ‘(তোমাদের) কি সেই আল্লাহ্ সম্বন্ধে সন্দেহ, যিনি আকাশসমূহের এবং পৃথিবীর১৪৫৮ সৃষ্টিকর্তা? তিনি তোমাদিগকে এই জন্য আহ্বান করিতেছেন, যেন তিনি তোমাদিগকে তোমাদের পাপসমূহ ক্ষমা করিয়া দেন এবং নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদিগকে অবকাশ দান করেন।’ তাহারা বলিল, ‘তোমরা তো আমাদের মত মানুষ ব্যতীত কিছু নহ, আমাদের পিতৃপুরুষগণ যাহাদের উপাসনা করিয়া আসিতেছে তোমরা উহা হইতে আমাদিগকে প্রতিরোধ করিতে চাহিতেছ। তাহা হইলে তোমরা আমাদের নিকট কোন সুস্পষ্ট দলিল-প্রমাণ আন।’
১৪৫৮। নবীগণের শিক্ষার ঐশী উৎসের প্রমাণ রাখিতে গিয়া মহাকাশ এবং পৃথিবীর সৃষ্টি দৃষ্টান্ত স্বরূপ উদ্ধৃত করা হইয়াছে। পৃথিবী ও আকাশের সৃষ্টিকর্তা আল্লাহ্‌তা’লা মানব সৃষ্টি করিয়া হেদায়াত বা পথ-প্রদর্শনের কোন ব্যবস্থা না করিয়া ছাড়িয়া দিয়াছেন, ইহা চিন্তা করাও অযৌক্তিক। চিন্তা করিলে ইহাও অসামঞ্জস এবং পরস্পর বিরোধী বলিয়া অযৌক্তিক মনে হয় যে, যখন আল্লাহ্‌তা’লা পৃথিবী সৃষ্টির মাধ্যমে মানবের পার্থিব মঙ্গল ও উন্নতি সাধন করার জন্য যথেষ্ট এবং যথোপযুক্ত ব্যবস্থা করিয়াছেন, তখন তিনি তাহার আধ্যাত্মিক মঙ্গলের জন্য ব্যবস্থাটি উপেক্ষা করিলেন কিভাবে?

قَالَتۡ لَہُمۡ رُسُلُہُمۡ اِنۡ نَّحۡنُ اِلَّا بَشَرٌ مِّثۡلُکُمۡ وَلٰکِنَّ اللّٰہَ یَمُنُّ عَلٰی مَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِہٖ ؕ وَمَا کَانَ لَنَاۤ اَنۡ نَّاۡتِیَکُمۡ بِسُلۡطٰنٍ اِلَّا بِاِذۡنِ اللّٰہِ ؕ وَعَلَی اللّٰہِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ ﴿۱۲﴾

১২
তাহাদের রসূলগণ তাহাদিগকে বলিয়াছিল, ‘আমরা তোমাদের১৪৫৯ মতই মানুষ বটে, কিন্তু আল্লাহ্ নিজ বান্দাদের মধ্য হইতে যাহার উপর চাহেন বিশেষ অনুগ্রহ করেন। এবং ইহা আমাদের আয়ত্বাধীন নহে যে, আল্লাহ্‌র আদেশ ব্যতিরেকে আমরা তোমাদের নিকট কোন দলিল-প্রমাণ আনি। এবং মো’মেনগণকে আল্লাহ্‌র উপরই নির্ভর করা উচিত;
১৪৫৯। আল্লহ্‌তা’লার কোন নবী, যিনি মানবের পথ প্রদর্শনের উদ্দেশ্যে তাহাদের জন্য আদর্শ ও নমুনা স্বরূপ প্রেরিত হন, তাহাদের মত মানুষ হওয়াই বাঞ্ছনীয়, কারণ কোন নবী নিজে মানবীয় সত্তার অধিকারী না হইলে তিনি মানুষের জন্য নমুনা হইতে পারেন না।

وَمَا لَنَاۤ اَلَّا نَتَوَکَّلَ عَلَی اللّٰہِ وَقَدۡ ہَدٰٮنَا سُبُلَنَا ؕ وَلَنَصۡبِرَنَّ عَلٰی مَاۤ اٰذَیۡتُمُوۡنَا ؕ وَعَلَی اللّٰہِ فَلۡیَتَوَکَّلِ الۡمُتَوَکِّلُوۡنَ ﴿٪۱۳﴾

১৩
এবং কেনইবা আমরা আল্লাহ্‌র উপর নির্ভর করিব না, অথচ তিনিই তো আমাদিগকে আমাদের সঠিক পথ দেখাইয়াছেন? অতএব, তোমরা আমাদিগকে যে কষ্ট দিতেছে উহার উপর আমরা অবশ্যই ধৈর্য ধারণ করিব। বস্তুতঃ নির্ভরশীলগণকে একমাত্র আল্লাহ্‌র উপরই নির্ভর করা উচিত।
সূরা ইব্‌রাহীম - রুকু ২

وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لِرُسُلِہِمۡ لَنُخۡرِجَنَّکُمۡ مِّنۡ اَرۡضِنَاۤ اَوۡ لَتَعُوۡدُنَّ فِیۡ مِلَّتِنَا ؕ فَاَوۡحٰۤی اِلَیۡہِمۡ رَبُّہُمۡ لَنُہۡلِکَنَّ الظّٰلِمِیۡنَ ﴿ۙ۱۴﴾

১৪
এবং যাহারা অবিশ্বাস করিয়াছিল তাহারা তাহাদের রসূলগণকে বলিয়াছিল, ‘আমরা তোমাদিগকে নিশ্চয় আমাদের দেশ হইতে বাহির করিয়া দিব অথবা তোমরা অবশ্যই আমাদের ধর্মে ফিরিয়া আসিবে।’ তখন তাহাদের প্রভু তাহাদের প্রতি ওহী করিলেন, ‘আমরা অবশ্যই যালেমদিগকে নিপাত করিব,

وَلَنُسۡکِنَنَّـکُمُ الۡاَرۡضَ مِنۡۢ بَعۡدِہِمۡ ؕ ذٰلِکَ لِمَنۡ خَافَ مَقَامِیۡ وَخَافَ وَعِیۡدِ ﴿۱۵﴾

১৫
এবং আমরা তাহাদের পরে তোমাদিগকে অবশ্যই এই দেশে বসবাস করাইব। ইহা (এই প্রতিশ্রুতি) সেই ব্যক্তির জন্য যে আমার১৪৬০ মোকাম-মর্যাদাকে ভয় করে এবং আমার সতর্কবাণীকে ভয় করে।’
১৪৬০। কুরআন করীম আল্লাহ্‌তা’লার সম্পর্কে সর্বনামের জন্য এক বচন ও বহুবচন উভয়ই ব্যবহার করিয়াছে। আল্লাহ্‌তা’লার শক্তি ও মর্যাদা প্রকাশে বহুবচন ব্যবহাত হইয়াছে; এবং তাঁহার স্বাধীন ও স্বয়ং-সম্পূর্ণ হওয়াকে জোর দেওয়ার জন্য একবচন ব্যবহৃত হইয়াছে। অথবা যেমন কোন কোন মুসলমান সূফী বলিয়াছেন যে, আল্লাহ্‌তা’লা যখন ফিরিশ্‌তাগণের মাধ্যমে কোন কাজ সম্পন্ন করিতে ইচ্ছা করেন, তখন বহুবচন ব্যবহার করা হইয়াছে; কিন্তু যে স্থলে কোন কর্ম বিশেষ ঐশী আদেশে নিষ্পন্ন হওয়া বুঝায় সেখানে এক বচনের সাহায্য নেওয়া হইয়াছে। বর্তমান আয়াতে উভয় প্রকার ব্যবহারই রহিয়াছে।

وَاسۡتَفۡتَحُوۡا وَخَابَ کُلُّ جَبَّارٍ عَنِیۡدٍ ﴿ۙ۱۶﴾

১৬
এবং তাহারা বিজয় প্রার্থনা করিল; ফলতঃ প্রত্যেক স্বৈরাচারী (সত্যের) শত্রু পরাভূত হইল;

مِّنۡ وَّرَآئِہٖ جَہَنَّمُ وَیُسۡقٰی مِنۡ مَّآءٍ صَدِیۡدٍ ﴿ۙ۱۷﴾

১৭
তাহার সামনে রহিয়াছে জাহান্নাম, এবং তাহাকে অত্যন্ত গরম পানি পান করানো হইবে।

یَّتَجَرَّعُہٗ وَلَا یَکَادُ یُسِیۡغُہٗ وَیَاۡتِیۡہِ الۡمَوۡتُ مِنۡ کُلِّ مَکَانٍ وَّمَا ہُوَ بِمَیِّتٍ ؕ وَمِنۡ وَّرَآئِہٖ عَذَابٌ غَلِیۡظٌ ﴿۱۸﴾

১৮
সে ইহা অল্প অল্প করিয়া পান করিবে এবং উহা সহজে গিলিতে পারিবে না। এবং সর্বস্থান১৪৬১ (ও সর্বদিক) হইতে তাহার নিকট মৃত্যু আসিবে, (তথাপি) সে মরিবে না। এবং ইহা ছাড়াও (তাহার জন্য) ভয়ানক আযাব নির্ধারিত রহিয়াছে।
১৪৬১। “এবং সর্বস্থান (সর্বদিক) হইতে তাহার নিকট মৃত্যু আসিবে” অর্থাৎ অবিশ্বাসীদের সকল অপরাধ ও পাপাচার বিভিন্ন প্রকার মৃত্যুর আকার ধারণ করিয়া তাহাদের সম্মুখে আসিবে।

مَثَلُ الَّذِیۡنَ کَفَرُوۡا بِرَبِّہِمۡ اَعۡمَالُہُمۡ کَرَمَادِ ۣاشۡتَدَّتۡ بِہِ الرِّیۡحُ فِیۡ یَوۡمٍ عَاصِفٍ ؕ لَا یَقۡدِرُوۡنَ مِمَّا کَسَبُوۡا عَلٰی شَیۡءٍ ؕ ذٰلِکَ ہُوَ الضَّلٰلُ الۡبَعِیۡدُ ﴿۱۹﴾

১৯
যাহারা তাহাদের প্রভুকে অস্বীকার করিয়াছে তাহাদের কৃত-কর্ম১৪৬২ সমূহের দৃষ্টান্ত সেই ছাইয়ের ন্যায় যাহাকে ঝড়ের দিনে বায়ু প্রবল বেগে উড়াইয়া লইয়া যায়। তাহারা যাহা কিছু অর্জন করিয়াছে উহার মধ্যে কোন অংশের উপরই তাহাদের ক্ষমতা থাকিবে না। বস্তুতঃ ইহাই চরম পর্যায়ের ধ্বংস,
১৪৬২। তাহাদের কৃত-কর্ম অর্থাৎ অবিশ্বাসীদের কার্যকলাপ যাহা তাহারা আল্লাহ্‌তা’লার নবীগণের বিরুদ্ধে পরিচালিত করার প্রচেষ্টা চালাইয়াছিল।

اَلَمۡ تَرَ اَنَّ اللّٰہَ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ بِالۡحَقِّ ؕ اِنۡ یَّشَاۡ یُذۡہِبۡکُمۡ وَیَاۡتِ بِخَلۡقٍ جَدِیۡدٍ ﴿ۙ۲۰﴾

২০
তুমি কি প্রত্যক্ষ কর না যে, আল্লাহ্‌ আকাশসমূহ এবং পৃথিবীকে যথাযথভাবে সৃষ্টি করিয়াছেন? তিনি ইচ্ছা করিলে তোমাদিগকে অপসারণ করিয়া এক নতুন সৃষ্টি আনয়ন করিতে পারেন।