১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১০ আয়াত এবং ১১ রুকু আছে।

وَمَا ظَنُّ الَّذِیۡنَ یَفۡتَرُوۡنَ عَلَی اللّٰہِ الۡکَذِبَ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ اِنَّ اللّٰہَ لَذُوۡ فَضۡلٍ عَلَی النَّاسِ وَلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَشۡکُرُوۡنَ ﴿٪۶۱﴾

৬১
এবং যাহারা আল্লাহ্‌র বিরুদ্ধে মিথ্যা রচনা করে তাহাদের কিয়ামত দিবস সম্বন্ধে কি ধারণা? নিশ্চয় আল্লাহ্ মানুষের প্রতি বড়ই অনুগ্রহপরায়ণ, কিন্তু তাহাদের অধিকাংশই কৃতজ্ঞতা জ্ঞাপন করে না।
সূরা ইউনুস - রুকু ৬

وَمَا تَکُوۡنُ فِیۡ شَاۡنٍ وَّمَا تَتۡلُوۡا مِنۡہُ مِنۡ قُرۡاٰنٍ وَّلَا تَعۡمَلُوۡنَ مِنۡ عَمَلٍ اِلَّا کُنَّا عَلَیۡکُمۡ شُہُوۡدًا اِذۡ تُفِیۡضُوۡنَ فِیۡہِ ؕ وَمَا یَعۡزُبُ عَنۡ رَّبِّکَ مِنۡ مِّثۡقَالِ ذَرَّۃٍ فِی الۡاَرۡضِ وَلَا فِی السَّمَآءِ وَلَاۤ اَصۡغَرَ مِنۡ ذٰلِکَ وَلَاۤ اَکۡبَرَ اِلَّا فِیۡ کِتٰبٍ مُّبِیۡنٍ ﴿۶۲﴾

৬২
এবং তুমি যে কোন কাজে (ব্যস্ত) থাক না কেন এবং তাঁহার তরফ হইতে (সমাগত) কুরআনের যে কোন অংশ আবৃত্তি কর না কেন এবং তোমরা যে কোন কাজ কর না কেন আমরা অবশ্যই তোমাদের উপর সাক্ষী থাকি, যখন তোমরা উহাতে মুগ্ধ থাক। এবং তোমার প্রভুর দৃষ্টি হইতে পরমাণু পরিমাণ বস্তুও না পৃথিবীতে গোপন আছে, না আকাশে, এবং না উহা অপেক্ষা ক্ষুদ্রতর১২৭৩ এবং না উহা অপেক্ষা বৃহত্তর এমন কোন বস্তু আছে যাহা এক উজ্জ্বল কিতাবে (উল্লিখিত) নাই।
১২৭৩। যখন কতক বস্তু ক্ষুদ্রাকৃতির কারণে লুক্কায়িত থাকে আবার অন্য কতকগুলির বৃহদাকৃতির দরুন উহার অংশ বিশেষ দৃষ্টিগোচর হয় না। আল্লাহ্‌তা’লার দৃষ্টি এতই প্রখর এবং তীক্ষ্ম যে, কোন জিনিষ যতই সূক্ষ্ম হউক না কেন উহা তাঁহার দৃষ্টির অগোচর থাকিতে পারে না এবং ইহা যত ব্যাপক,যত বৃহৎ বস্তুই হউক না কেন, উহার কোন অংশ বিশেষও তাঁহার দৃষ্টির আড়ালে থাকতে পারে না।

اَلَاۤ اِنَّ اَوۡلِیَآءَ اللّٰہِ لَا خَوۡفٌ عَلَیۡہِمۡ وَلَا ہُمۡ یَحۡزَنُوۡنَ ﴿ۚۖ۶۳﴾

৬৩
মনযোগ দিয়া শুন! নিশ্চয় আল্লাহ্‌র বন্ধু যাহারা— তাহাদের না কোন ভয় আছে এবং না তাহারা দুঃখিত হইবে—১২৭৪
১২৭৪। “ভীতি” মানুষের ভবিষ্যৎ কর্মের সঙ্গে সংশ্লিষ্ট, “দুঃখ” অতীত কর্মের সহিত সম্পর্কযুক্ত।

الَّذِیۡنَ اٰمَنُوۡا وَکَانُوۡا یَتَّقُوۡنَ ﴿ؕ۶۴﴾

৬৪
যাহারা ঈমান আনিয়াছে এবং (সদা) তাক্‌ওয়া অবলম্বন করিয়াছে—

لَہُمُ الۡبُشۡرٰی فِی الۡحَیٰوۃِ الدُّنۡیَا وَفِی الۡاٰخِرَۃِ ؕ لَا تَبۡدِیۡلَ لِکَلِمٰتِ اللّٰہِ ؕ ذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡعَظِیۡمُ ﴿ؕ۶۵﴾

৬৫
তাহাদের জন্য এই পার্থিব জীবনে শুভসংবাদ আছে এবং পরকালেও— আল্লাহ্‌র কথার কোন পরিবর্তন নাই— ইহাই পরম সফলতা।

وَلَا یَحۡزُنۡکَ قَوۡلُہُمۡ ۘ اِنَّ الۡعِزَّۃَ لِلّٰہِ جَمِیۡعًا ؕ ہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۶۶﴾

৬৬
এবং তাহাদের কথা যেন তোমাকে দুঃখিত না করে।১২৭৫ নিশ্চয় সকল সম্মান, শক্তি আল্লাহ্‌র। তিনি সর্ব শ্রোতা, সর্বজ্ঞানী।
১২৭৫। ৬৩ আয়াতের মধ্যে বলা হইয়াছিল যে, আল্লাহ্‌র বন্ধুগণ (আওলিয়া) কখনো শোকাভিভূত হইবে না বা হয় না,কিন্তু আঁ-হযরত (সাঃ) কে শোক বা দুঃখ করিতে বারণ করা হইয়াছে । প্রকৃতপক্ষে নবী করীম (সাঃ)-এর দুঃখ তাঁহার নিজের জন্য ছিল না, বরং অন্যান্যের জন্য ছিল । তিনি মানবজাতির জন্য ক্রন্দন করিতেন এবং শোকাভিভূত হইতেন। ১৬৬৪ টীকা দ্রষ্টব্য।

اَلَاۤ اِنَّ لِلّٰہِ مَنۡ فِی السَّمٰوٰتِ وَمَنۡ فِی الۡاَرۡضِ ؕ وَمَا یَتَّبِعُ الَّذِیۡنَ یَدۡعُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰہِ شُرَکَآءَ ؕ اِنۡ یَّـتَّبِعُوۡنَ اِلَّا الظَّنَّ وَاِنۡ ہُمۡ اِلَّا یَخۡرُصُوۡنَ ﴿۶۷﴾

৬৭
মনযোগ দিয়া শুন! যে কেহ আকাশমণ্ডলে আছে এবং যে কেহ পৃথিবীতে আছে তাহারা আল্লাহ্‌রই। এবং যাহারা আল্লাহ্‌ ব্যতিরেকে অন্য কিছুকে ডাকে, তাহারা শরীকগণের অনুসরণ করে না, তাহারা কেবল নিজেদের কল্পনার অনুসরণ করে এবং তাহারা কেবল অনুমানের উপর চলে।

ہُوَ الَّذِیۡ جَعَلَ لَکُمُ الَّیۡلَ لِتَسۡکُنُوۡا فِیۡہِ وَالنَّہَارَ مُبۡصِرًا ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّسۡمَعُوۡنَ ﴿۶۸﴾

৬৮
তিনিই তোমাদের জন্য রাত্রিকে (অন্ধকার করিয়া) সৃষ্টি করিয়াছেন যেন তোমরা উহাতে বিশ্রাম করিতে পার এবং দিবসকে করিয়াছেন আলোকময়১২৭৬ (যেন তোমরা কাজকর্ম করিতে পার)। নিশ্চয় ঐ সম্প্রদায়ের জন্য উহার মধ্যে নিদর্শন রহিয়াছে যাহারা (ঐশী আহ্বান) শ্রবণ করে।
১২৭৬। রাত্রি যেমন মানুষের কঠিন পরিশ্রমে শ্রান্ত ও অবসন্ন দেহের অঙ্গ-প্রতঙ্গ পুনঃ সজীব করিবার সময় প্রদান করিয়া থাকে এবং আগামী দিনের জন্য তাহাকে কর্মক্ষম করিয়া তোলে, সেইরূপে জাতিসমূহের জীবনেও নিষ্ক্রিয় এবং নিরুদ্যম অবস্থাপূর্ণ বিরতি তাহাদের অবকাশ বা বিশ্রাম এবং সক্ষমতা দানের কাজ করিয়া থাকে এবং তাহাদের মধ্যে নূতন জীবনীশক্তি এবং নূতন উদ্যম-প্রেরণা ঢালিয়া দিয়া প্রাণবন্ত করিয়া দেয় এবং ভবিষ্যতের কাজের জন্য প্রস্তুত করিয়া তোলে।

قَالُوا اتَّخَذَ اللّٰہُ وَلَدًا سُبۡحٰنَہٗ ؕ ہُوَ الۡغَنِیُّ ؕ لَہٗ مَا فِی السَّمٰوٰتِ وَمَا فِی الۡاَرۡضِ ؕ اِنۡ عِنۡدَکُمۡ مِّنۡ سُلۡطٰنٍۭ بِہٰذَا ؕ اَتَقُوۡلُوۡنَ عَلَی اللّٰہِ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۶۹﴾

৬৯
তাহারা বলে, ‘আল্লাহ্‌ পুত্রসন্তান গ্রহণ করিয়াছেন।’ পবিত্র তিনি! তিনি স্বয়ং সম্পূর্ণ। যাহা কিছু আকাশমণ্ডলে আছে এবং যাহা কিছু পৃথিবীতে আছে, তাহা তাঁহারই। তোমাদের নিকট উহার কোনই প্রমাণ নাই। তোমরা কি আল্লাহ্‌র সম্বন্ধে এমন কোন কথা বলিতেছ যাহার সম্বন্ধে তোমাদের কোন জ্ঞান নাই?১২৭৭
১২৭৭। (ক) আল্লাহ্‌তা’লা ধ্বংস এবং মৃত্যু হইতে মুক্ত এবং সেইজন্যই তাঁহার কাজ চালাইয়া যাওয়ার উদ্দেশ্যে পুত্র-গ্রহণের প্রয়োজন নাই, (খ) তিনি স্বয়ং সম্পূর্ণ হওয়ায় বিশ্বের বিষয়াদি পরিচালনায় তাঁহাকে সাহায্য-সহায়তা করিবার জন্য কোন পুত্রের প্রয়োজন নাই, (গ) আল্লাহ্‌র পুত্র গ্রহণ সম্পর্কিত মতবাদ দৃঢ় ও নির্ভুল ভিত্তির উপর রচিত নহে,বরং ইহা অসঙ্গত ও কল্পনাপ্রসূত দার্শনিক অনুমানের ভিত্তিতে রচিত। ইহাই এই আয়াতের তাৎপর্য।

قُلۡ اِنَّ الَّذِیۡنَ یَفۡتَرُوۡنَ عَلَی اللّٰہِ الۡکَذِبَ لَا یُفۡلِحُوۡنَ ﴿ؕ۷۰﴾

৭০
তুমি বল, ‘যাহারা আল্লাহ্‌র নামে মিথ্যা রচনা করে তাহারা আদৌ সফলকাম হয় না।’