১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১০ আয়াত এবং ১১ রুকু আছে।

مَتَاعٌ فِی الدُّنۡیَا ثُمَّ اِلَیۡنَا مَرۡجِعُہُمۡ ثُمَّ نُذِیۡقُہُمُ الۡعَذَابَ الشَّدِیۡدَ بِمَا کَانُوۡا یَکۡفُرُوۡنَ ﴿٪۷۱﴾

৭১
দুনিয়ায় (তাহাদের জন্য ক্ষণস্থায়ী) ভোগ-সামগ্রী আছে। অতঃপর, তাহাদিগকে আমাদের দিকেই ফিরিয়া আসিতে হইবে। তখন যেহেতু তাহারা অবিশ্বাস করিয়াছিল, সেই হেতু আমরা তাহাদিগকে কঠোর শাস্তির আস্বাদ গ্রহণ করাইব।
সূরা ইউনুস - রুকু ৭

وَاتۡلُ عَلَیۡہِمۡ نَبَاَ نُوۡحٍ ۘ اِذۡ قَالَ لِقَوۡمِہٖ یٰقَوۡمِ اِنۡ کَانَ کَبُرَ عَلَیۡکُمۡ مَّقَامِیۡ وَتَذۡکِیۡرِیۡ بِاٰیٰتِ اللّٰہِ فَعَلَی اللّٰہِ تَوَکَّلۡتُ فَاَجۡمِعُوۡۤا اَمۡرَکُمۡ وَشُرَکَآءَکُمۡ ثُمَّ لَا یَکُنۡ اَمۡرُکُمۡ عَلَیۡکُمۡ غُمَّۃً ثُمَّ اقۡضُوۡۤا اِلَیَّ وَلَا تُنۡظِرُوۡنِ ﴿۷۲﴾

৭২
এবং তুমি তাহাদিগকে নূহের বৃত্তান্ত বর্ণনা কর,১২৭৮ যখন সে তাহার জাতিকে বলিয়াছিল, ‘হে আমার জাতি! যদি আমার মর্যাদা ও আল্লাহ্‌র আয়াতসমূহ দ্বারা (তোমাদিগকে তোমাদের কর্তব্য সম্বন্ধে) আমার স্মরণ করাইয়া দেওয়া তোমাদের জন্য অসন্তোষের কারণ হইয়া থাকে, তাহা হইলে আল্লাহ্‌র উপরই আমি নির্ভর করি; অতএব তোমাদের (সকল) পরিকল্পনা এবং তোমাদের (কল্পিত) শরীকগণকে একত্রিত কর, এবং তোমাদের কর্তব্য বিষয় যেন তোমাদের নিকট (কোন ভাবে) অস্পষ্ট না থাকে; অতঃপর তোমরা উহা আমার বিরুদ্ধে কার্যকরী কর এবং আমাকে কোন অবকাশ দিও না।
১২৭৮। পরবর্তী আয়াতসমূহে উল্লেখিত হযরত নূহ, মূসা এবং ইউনুস (আলাইহিমুস সালাম)—এই তিন নবীর সম্পর্কে বর্ণনাগুলি মনযোগের সঙ্গে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করিয়া দেখা যায় যে, তাঁহাদের জীবনী মহানবী মুহাম্মদ (সাঃ)-এর জীবনে প্রতিফলিত হইয়াছে। তিনি মক্কাতে হযরত নূহ (আঃ), মদীনায় হযরত মূসা (আঃ) এবং বিজয়ীবেশে মক্কায় হযরত ইউনুস (আঃ)-এর ভূমিকা পালন করিয়াছেন। ইহা সম্পূর্ণরূপে প্রতিপন্ন হয় যে, কুরআন শরীফে উদ্ধৃত নবীগণ সম্পর্কিত বর্ণনা ও বৃত্তান্ত শুধু কিস্‌সা কাহিনী নহে, বরং এইগুলি নবী করীম (সাঃ)-এর জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী সম্বন্ধে ভবিষ্যদ্বাণীরূপে বর্ণনা করিয়াছে, যাহা তাঁহার জীবনে সংঘটিত হওয়ার ছিল।

فَاِنۡ تَوَلَّیۡتُمۡ فَمَا سَاَلۡتُکُمۡ مِّنۡ اَجۡرٍ ؕ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلَی اللّٰہِ ۙ وَاُمِرۡتُ اَنۡ اَکُوۡنَ مِنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۷۳﴾

৭৩
কিন্তু যদি তোমরা মুখ ফিরাইয়া লও, তাহা হইলে (স্মরণ রাখিও) আমি তোমাদের নিকট কোন প্রতিদান চাহি না।১২৭৯ আমার প্রতিদান আল্লাহ্‌রই নিকট, এবং আমি আদিষ্ট হইয়াছি যেন আমি (তাঁহারই নিকট) আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই।
১২৭৯। আল্লাহ্‌তা’লার প্রেরিত নবীগণের বিরুদ্ধে সাধারণ আপত্তি এই যে, তাঁহারা স্বদেশবাসীর উপর নিজেদের বৈশিষ্ট্যসূচক বিরোধিতার ধ্বজা তুলিয়া প্রচলিত নিয়ম-প্রথার বিরুদ্ধে তাহাদের প্রভাব বিস্তার করতঃ তাহাদের কর্তৃত্বের অধীনে এক নূতন সমাজ-ব্যবস্থা প্রতিষ্ঠা করিতে চাহেন। এই আয়াতে উক্ত ভিত্তিহীন অভিযোগ খণ্ডন করা হইয়াছে। আল্লাহ্‌র নবীগণ কখনও নিজের স্বার্থ কামনা করেন না। বরং তাঁহারা নির্যাতনের মধ্যে কষ্টদায়ক সেবার পথ বাছিয়া লন।

فَکَذَّبُوۡہُ فَنَجَّیۡنٰہُ وَمَنۡ مَّعَہٗ فِی الۡفُلۡکِ وَجَعَلۡنٰہُمۡ خَلٰٓئِفَ وَاَغۡرَقۡنَا الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا ۚ فَانۡظُرۡ کَیۡفَ کَانَ عَاقِبَۃُ الۡمُنۡذَرِیۡنَ ﴿۷۴﴾

৭৪
কিন্তু তাহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল, তখন আমরা তাহাকে এবং তাহার সঙ্গে যাহারা নৌকায় আরোহী ছিল তাহাদিগকে উদ্ধার করিলাম। এবং তাহাদিগকে আমরা পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করিলাম এবং যাহারা আমাদের নিদর্শনাবলীকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল তাহাদিগকে আমরা নিমজ্জিত করিলাম। অতএব, তুমি লক্ষ্য কর, যাহাদিগকে সতর্ক করা হইয়াছিল তাহাদের পরিণাম কিরূপ হইয়াছিল!

ثُمَّ بَعَثۡنَا مِنۡۢ بَعۡدِہٖ رُسُلًا اِلٰی قَوۡمِہِمۡ فَجَآءُوۡہُمۡ بِالۡبَیِّنٰتِ فَمَا کَانُوۡا لِیُؤۡمِنُوۡا بِمَا کَذَّبُوۡا بِہٖ مِنۡ قَبۡلُ ؕ کَذٰلِکَ نَطۡبَعُ عَلٰی قُلُوۡبِ الۡمُعۡتَدِیۡنَ ﴿۷۵﴾

৭৫
অতঃপর, আমরা তাহার পরে বহু রসূল তাহাদের (নিজ নিজ) জাতির নিকট পাঠাইয়াছিলাম এবং তাহারা তাহাদের নিকট উজ্জ্বল নিদর্শনাবলীসহ আসিয়াছিল। কিন্তু যেহেতু তাহারা পূর্বে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল সেই হেতু তাহারা তাহাদের উপরে ঈমান আনে নাই। এইভাবেই আমরা সীমালংঘনকারীদের হৃদয়ের উপর মোহরাঙ্কিত করিয়া দিই।১২৮০
১২৮০। আল্লাহ্‌তা’লা স্বেচ্ছাচারীরূপে অবিশ্বাসীদিগের অন্তর মোহরাবদ্ধ করেন না, কাফেরগণ নিজেরাই ঐশী-বাণী শ্রবণে অযৌক্তিক ও একগুয়ে অস্বীকৃতি দ্বারা সত্য উপলদ্ধি এবং গ্রহণে নিজদিগকে বঞ্চিত করে। তাহারা নিজেরাই তাহাদের দুর্ভাগ্যের বা মন্দ পরিণামের কারণ।

ثُمَّ بَعَثۡنَا مِنۡۢ بَعۡدِہِمۡ مُّوۡسٰی وَہٰرُوۡنَ اِلٰی فِرۡعَوۡنَ وَمَلَا۠ئِہٖ بِاٰیٰتِنَا فَاسۡتَکۡبَرُوۡا وَکَانُوۡا قَوۡمًا مُّجۡرِمِیۡنَ ﴿۷۶﴾

৭৬
অতঃপর, আমরা তাহাদের পরে ফেরাউন ও তাহার (জাতির) প্রধানগণের নিকট মূসা এবং হারূনকে আমাদের নিদর্শনাবলীসহ পাঠাইয়াছিলাম, কিন্তু তাহারা অহংকার করিল। বস্তুতঃ তাহারা অপরাধপরায়ণ জাতি ছিল।

فَلَمَّا جَآءَہُمُ الۡحَقُّ مِنۡ عِنۡدِنَا قَالُوۡۤا اِنَّ ہٰذَا لَسِحۡرٌ مُّبِیۡنٌ ﴿۷۷﴾

৭৭
অতঃপর, যখন আমাদের পক্ষ হইতে তাহাদের নিকট সত্য সমাগত হইল, তখন তাহারা বলিল, ‘নিশ্চয়ই ইহা এক স্পষ্ট যাদু।’১২৮১
১২৮১। “সিহর” এবং “মুবীন” দুইটি সহজ, সরল শব্দের মধ্যে নিহিত রহিয়াছে সকল ষড়যন্ত্রের অংকুর যাহা আল্লাহ্‌তা’লার নবীগণের শত্রুরা তাঁহাদিগকে ব্যর্থকাম বা পরাজিত এবং ভীতি-বিহ্বল করিবার জন্য নিয়োজিত করিয়া থাকে। সত্যের দুশমনরা ধর্ম-মনোভাবাপন্ন লোকদিগকে বলিয়া থাকে যে, নূতন শিক্ষা প্রকাশ্য যাদু ছাড়া কিছুই নহে, ইহাতো আমাদের দেশের ধর্মকে নষ্ট করিয়া ফেলিবে, অথচ সেই সকল জাতীয়তাবাদী লোকেরা যাহারা দেশপ্রেমিক এবং নিজদিগকে দেশের সার্বিক উন্নতির জন্য অন্তরে দরদ রাখে বলিয়া খেদমত করিয়া থাকে, তাহাদিগকে এই নূতন শিক্ষার বিরুদ্ধে সন্ধিহান ও ভীত করিয়া তোলা হয় এই অপপ্রচারের মাধ্যমে যে, নূতন শিক্ষা গ্রহণ করিলে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে মতভেদ ও বিভেদ সৃষ্টি হইবে ফলে জাতীয় স্বার্থ ও একতার উপর মরণ-আঘাত আসিবে । “মুবীন” এর অর্থ যাহা পৃথক করে বা অনৈক্য সৃষ্টি করে (লেইন)।

قَالَ مُوۡسٰۤی اَتَقُوۡلُوۡنَ لِلۡحَقِّ لَمَّا جَآءَکُمۡ ؕ اَسِحۡرٌ ہٰذَا ؕ وَلَا یُفۡلِحُ السّٰحِرُوۡنَ ﴿۷۸﴾

৭৮
মূসা বলিল, ‘তোমরা কি সত্য সম্বন্ধে এরূপ বলিতেছ, যখন ইহা তোমাদের নিকট আসিয়া গিয়াছে? ইহা কি যাদু হইতে পারে? অথচ যাদুকরগণ (কখনও) সফলকাম হয় না।’

قَالُوۡۤا اَجِئۡتَنَا لِتَلۡفِتَنَا عَمَّا وَجَدۡنَا عَلَیۡہِ اٰبَآءَنَا وَتَکُوۡنَ لَکُمَا الۡکِبۡرِیَآءُ فِی الۡاَرۡضِ ؕ وَمَا نَحۡنُ لَکُمَا بِمُؤۡمِنِیۡنَ ﴿۷۹﴾

৭৯
তাহারা বলিল, ‘তুমি কি আমাদের নিকট এই জন্য আসিয়াছ যেন আমাদের পিতৃপুরুষগণকে আমরা যাহার উপর পাইয়াছি উহা হইতে তুমি আমাদিগকে সরাইয়া দাও, এবং যেন দেশে তোমাদের উভয়ের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়? কিন্তু আমরা তোমাদের উপর কখনও ঈমান আনিব না।’

وَقَالَ فِرۡعَوۡنُ ائۡتُوۡنِیۡ بِکُلِّ سٰحِرٍ عَلِیۡمٍ ﴿۸۰﴾

৮০
এবং ফেরাউন বলিল, ‘তোমরা প্রত্যেক সুদক্ষ যাদুকরকে আমার নিকট নিয়া আস।’