১০

يونس

সূরা ইউনুস

Yunus

মক্কী ১১০ আয়াত ১১ রুকু পারা ১১

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১০ আয়াত এবং ১১ রুকু আছে।

وَمِنۡہُمۡ مَّنۡ یُّؤۡمِنُ بِہٖ وَمِنۡہُمۡ مَّنۡ لَّا یُؤۡمِنُ بِہٖ ؕ وَرَبُّکَ اَعۡلَمُ بِالۡمُفۡسِدِیۡنَ ﴿٪۴۱﴾

৪১
এবং তাহাদের মধ্যে এমন কতক আছে যাহারা ইহার উপর ঈমান আনে এবং কতক আছে যাহারা ইহার উপর ঈমান আনে না এবং তোমার প্রভু বিশৃঙ্খলাকারীদিগকে ভালভাবে জানেন।
সূরা ইউনুস - রুকু ৪

وَاِنۡ کَذَّبُوۡکَ فَقُلۡ لِّیۡ عَمَلِیۡ وَلَکُمۡ عَمَلُکُمۡ ۚ اَنۡتُمۡ بَرِیۡٓـــُٔوۡنَ مِمَّاۤ اَعۡمَلُ وَاَنَا بَرِیۡٓءٌ مِّمَّا تَعۡمَلُوۡنَ ﴿۴۲﴾

৪২
এবং যদি তাহারা তোমাকে মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করে তাহা হইলে তুমি বল, ‘আমার কর্ম আমার জন্য এবং তোমরা দায়ী নহ এবং তোমরা যাহা কর সেজন্য আমিও দায়ী নহি।’

وَمِنۡہُمۡ مَّنۡ یَّسۡتَمِعُوۡنَ اِلَیۡکَ ؕ اَفَاَنۡتَ تُسۡمِعُ الصُّمَّ وَلَوۡ کَانُوۡا لَا یَعۡقِلُوۡنَ ﴿۴۳﴾

৪৩
এবং তাহাদের মধ্যে এমন কতক আছে যাহারা তোমার প্রতি কান পাতিয়া রাখে। তুমি কি সেই বধিরদিগকে শুনাইতে পারিবে যদিও তাহারা বিবেক-বুদ্ধিকে কাজে না লাগায়?

وَمِنۡہُمۡ مَّنۡ یَّنۡظُرُ اِلَیۡکَ ؕ اَفَاَنۡتَ تَہۡدِی الۡعُمۡیَ وَلَوۡ کَانُوۡا لَا یُبۡصِرُوۡنَ ﴿۴۴﴾

৪৪
এবং তাহাদের মধ্যে কতক এমন আছে যাহারা তোমার দিকে তাকাইয়া থাকে। তুমি কি সেই অন্ধদিগকে সুপথ দেখাইতে পারিবে যদিও তাহারা না দেখে?১২৬৩
১২৬৩। অবিশ্বাসীগণের অনুধাবন করার বোধ-শক্তি ও বুদ্ধি নাই। পূর্ববর্তী আয়াতে তাহাদিগকে ‘শ্রবণশক্তি বিবর্জিত’, তদুপরি ‘বোধ শূন্য’ বলা হইয়াছে এবং বর্তমান আয়াতে তাহাদিগকে ‘অন্ধ হওয়া’ ছাড়াও মৌলিক মানসিক শক্তিতে নিঃস্ব বলা হইয়াছে।

اِنَّ اللّٰہَ لَا یَظۡلِمُ النَّاسَ شَیۡئًا وَّلٰکِنَّ النَّاسَ اَنۡفُسَہُمۡ یَظۡلِمُوۡنَ ﴿۴۵﴾

৪৫
আল্লাহ্ মানুষের উপর আদৌ কোন যুলুম করেন না, বরং মানুষ নিজের উপর নিজেই যুলুম করে।

وَیَوۡمَ یَحۡشُرُہُمۡ کَاَنۡ لَّمۡ یَلۡبَثُوۡۤا اِلَّا سَاعَۃً مِّنَ النَّہَارِ یَتَعَارَفُوۡنَ بَیۡنَہُمۡ ؕ قَدۡ خَسِرَ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِلِقَآءِ اللّٰہِ وَمَا کَانُوۡا مُہۡتَدِیۡنَ ﴿۴۶﴾

৪৬
এবং যেদিন তিনি তাহাদিগকে এমন অবস্থায় একত্রিত করিবেন (যে তাহারা অনুভব করিবে) যেন তাহারা দিবসের এক মুহূর্ত১২৬৪ ব্যতীত (এই দুনিয়ায়) অবস্থান করে নাই। তাহারা একে অপরকে চিনিয়া লইবে; যাহারা আল্লাহ্‌র সাক্ষাৎকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছে এবং তাহারা হেদায়াতগ্রহণকারীও হয় নাই, বস্তুতঃ তাহারা ক্ষতিগ্রস্ত হইয়াছে।
১২৬৪। কুরআন করীমে কাফেরদিগের সম্বন্ধে ইহজগতে দিনের এক ঘন্টাকাল বা কিছুসময় অবস্থান করার কথা একাধিক বার বলা হইয়াছে। এইরূপ সকল আয়াতে ইহলোকে তাহাদের অবস্থানের প্রকৃত কাল বুঝায় না, বরং পার্থিব বিষয়াদিতে সম্পূর্ণরূপে ডুবিয়া থাকা এবং নিরর্থক অভীষ্ট লাভে আত্ম-নিমগ্ন হইয়া যাওয়াতে নিন্দাসূচক অর্থ নিহিত রহিয়াছে। যেহেতু তাহারা নিরর্থক প্রলোভনে জীবন বিনষ্ট করিয়াছিল, সেইজন্য তাহারা এই পৃথিবীতে মাত্র একদিন বাস করিয়াছিল বলিয়া যথার্থভাবেই বলা যাইতে পারে, যদিও প্রকৃতপক্ষে তাহারা ইহজগতে বহু বৎসর যাবৎ অবস্থান করিয়াও থাকিতে পারে।

وَاِمَّا نُرِیَنَّکَ بَعۡضَ الَّذِیۡ نَعِدُہُمۡ اَوۡ نَتَوَفَّیَنَّکَ فَاِلَیۡنَا مَرۡجِعُہُمۡ ثُمَّ اللّٰہُ شَہِیۡدٌ عَلٰی مَا یَفۡعَلُوۡنَ ﴿۴۷﴾

৪৭
এবং আমরা তাহাদিগকে যেসব বিষয়ে ভীতি প্রদর্শন করিয়াছি উহার কিয়দংশ যদি তোমাকে দেখাইয়া দিই (তাহা হইলে তুমি দেখিয়া লইবে) অথবা যদি (ইহার পূর্বে) আমরা তোমাকে মৃত্যু দিই, তাহা হইলে (তুমি মৃত্যুর পর ইহার যথার্থতা জানিবে); অতঃপর তাহাদের প্রত্যাবর্তন তো আমাদেরই১২৬৫ নিকট, এবং তাহারা যাহা কিছু করিতেছে আল্লাহ্ সেই বিষয়ে সাক্ষী রহিয়াছেন।
১২৬৫। এই আয়াত একটি গুরুত্বপূর্ণ নিয়ম-নীতি পেশ করিয়াছে—যেমন, আসন্ন আযাব সম্বন্ধে ভীতি প্রদর্শন এবং সতর্কবাণী সম্বলিত ভবিষ্যদ্বাণীসমূহ রদ হইতে পারে, কিন্তু সাধারণ প্রতিশ্রুতি, যাহা বিশেষ কোন নবীর সহিত সম্পৃক্ত নহে, সকল নবীগণের জন্য প্রযোজ্য বিশ্বজনীন নীতির অঙ্গীভূত তাহা কখনো বাতিল বা রদ হয় না। এই আয়াতের আরো অন্তর্নিহিত মর্ম হইতেছে যে, ইহা অনিবার্য নহে যে, সকল ভবিষ্যদ্বাণীরই পূর্ণতার একটি সময়-সীমা নির্ধারিত থাকিতে হইবে।

وَلِکُلِّ اُمَّۃٍ رَّسُوۡلٌ ۚ فَاِذَا جَآءَ رَسُوۡلُہُمۡ قُضِیَ بَیۡنَہُمۡ بِالۡقِسۡطِ وَہُمۡ لَا یُظۡلَمُوۡنَ ﴿۴۸﴾

৪৮
এবং প্রত্যেক উম্মতের জন্যই রহিয়াছে রসূল।১২৬৬ সুতরাং যখন তাহাদের রসূল আসে, তখন তাহাদের মধ্যে ন্যায়-সঙ্গতভাবে বিচার করিয়া দেওয়া হয় এবং তাহাদের উপর কোন যুলুম করা হয় না।
১২৬৬। মনে হয় এই আয়াত শরীয়াত প্রবর্তনকারী নবী সম্বন্ধে নির্দেশ করিতেছে, কারণ সকল ধর্মীয়-বিধান শরীয়াতবাহী নবীগণ দ্বারা প্রতিষ্ঠিত।

وَیَقُوۡلُوۡنَ مَتٰی ہٰذَا الۡوَعۡدُ اِنۡ کُنۡتُمۡ صٰدِقِیۡنَ ﴿۴۹﴾

৪৯
এবং তাহারা বলে, ‘যদি তোমরা সত্যবাদী হও, তাহা হইলে (বল) কখন এই প্রতিশ্রুতি (পূর্ণ) হইবে।’

قُلۡ لَّاۤ اَمۡلِکُ لِنَفۡسِیۡ ضَرًّا وَّلَا نَفۡعًا اِلَّا مَا شَآءَ اللّٰہُ ؕ لِکُلِّ اُمَّۃٍ اَجَلٌ ؕ اِذَا جَآءَ اَجَلُہُمۡ فَلَا یَسۡتَاۡخِرُوۡنَ سَاعَۃً وَّلَا یَسۡتَقۡدِمُوۡنَ ﴿۵۰﴾

৫০
তুমি বল, ‘আল্লাহ্ যাহা ইচ্ছা করেন উহা ব্যতিরেকে আমি আমার নিজের জন্য না কোন ক্ষতি এবং না কোন লাভের ক্ষমতা রাখি১২৬৭ প্রত্যেক উম্মতের জন্য একটি (নির্দিষ্ট) মিয়াদ রহিয়াছে। যখন তাহাদের মিয়াদ শেষ হইয়া আসে তখন তাহারা এক মুহূর্তও পিছনে থাকিয়া যাইতে পারে না এবং আগেও বাড়িয়া যাইতে পারে না।’
১২৬৭। তফ্সীরাধীন আয়াত (পূর্ববর্তী আয়াতে উল্লেখিত) শাস্তি সম্পর্কে অবিশ্বাসীদের দাবীর উত্তর সন্নিবেশ করিয়াছে। হযরত নবী করীম (সাঃ) অবিশ্বাসীদিগকে জিজ্ঞাসা করিতে আদিষ্ট হইয়াছেন যে, কিরূপে তিনি তাহাদের শাস্তির দাবী পূরণ করিতে পারেন, যখন তিনি নিজেই নিজের মঙ্গল করিতে বা নিজের অমঙ্গল দূরীভূত করিতে সক্ষম নহেন?