৯২

الليل

সূরা আল্‌‌ লায়্‌ল

Al-Lail

মক্কী ২২ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২ আয়াত এবং ১ রুকু আছে।

اِلَّا ابۡتِغَآءَ وَجۡہِ رَبِّہِ الۡاَعۡلٰی ﴿ۚ۲۱﴾

২১
তবে একমাত্র তাহার সর্বোচ্চ প্রতিপালকের সন্তুষ্টি লাভই তাহার উদ্দেশ্য হয়।৩৩৭১
৩৩৭১। ধর্মপরায়ণ বিশ্বাসী ব্যক্তি পরোপকার সাধন করিতে সচেষ্ট থাকে; পরের কাছ হইতে উপকার প্রাপ্তির প্রতি-উপকার হিসাবে নয়, বরং আল্লাহ্‌র সৃষ্টির উপকারে নিজেকে নিয়োগ করার একান্ত আগ্রহের কারণে। এইরূপ করার পিছনে তাহার একমাত্র উদ্দেশ্য থাকে, স্বীয় প্রভু ও আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন।

وَلَسَوۡفَ یَرۡضٰی ﴿٪۲۲﴾

২২
এবং তিনি অবশ্যই (তাহার প্রতি) সন্তুষ্ট হইবেন।
সূরা আল্‌‌ লায়্‌ল - রুকু ১