৯২

الليل

সূরা আল্‌‌ লায়্‌ল

Al-Lail

মক্কী ২২ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২২ আয়াত এবং ১ রুকু আছে।

فَسَنُیَسِّرُہٗ لِلۡعُسۡرٰی ﴿ؕ۱۱﴾

১১
সেক্ষেত্রে অচিরেই আমরা তাহার জন্য ক্লেশের পথ সহজ-লভ্য করিয়া দিব।৩৩৬৮
৩৩৬৮। পূর্ববর্তী আয়াতদ্বয়ে বর্ণিত ব্যক্তির কার্যকলাপ অশুভ হইয়া থাকে এবং তাহার কর্ম মনঃপূত অভীষ্ট ফল সৃষ্টি করিতে ব্যর্থ হয়। অন্য অর্থও হইতে পারেঃ শুভ এবং ফলপ্রসূ কাজ করা তাহার পক্ষে সুকঠিন হইয়া পড়ে।

وَمَا یُغۡنِیۡ عَنۡہُ مَالُہٗۤ اِذَا تَرَدّٰی ﴿ؕ۱۲﴾

১২
এবং যখন সে ধ্বংস হইবে তখন তাহার ধন-সম্পদ তাহার উপকারে আসিবে না।

اِنَّ عَلَیۡنَا لَلۡہُدٰی ﴿۫ۖ۱۳﴾

১৩
নিশ্চয় হেদায়াত দানের দায়িত্ব আমাদের উপর রহিয়াছে।

وَاِنَّ لَنَا لَلۡاٰخِرَۃَ وَالۡاُوۡلٰی ﴿۱۴﴾

১৪
এবং নিশ্চয় পরকাল ও ইহকাল আমাদেরই আয়ত্বাধীন।৩৩৬৯
৩৩৬৯। দুষ্ট প্রকৃতি-বিশিষ্ট অবিশ্বাসীরা ইহকালেও ব্যর্থ মনোরথ হয়, আর পরকালেও শাস্তি প্রাপ্ত হয়। কেননা ইহকাল ও পরকাল দুইটিই আল্লাহ্‌তা’লার কব্‌জায়। আয়াতটির অন্য অর্থ এইরূপঃ ‘আমাদের (আল্লাহ্‌র) হাতেই সকল বস্তুর শেষ পরিণতি ও আরম্ভ।’

فَاَنۡذَرۡتُکُمۡ نَارًا تَلَظّٰی ﴿ۚ۱۵﴾

১৫
অতএব আমি তোমাদিগকে এক জ্বলন্ত অগ্নি সম্বন্ধে সতর্ক করিয়া দিলাম।

لَا یَصۡلٰٮہَاۤ اِلَّا الۡاَشۡقَی ﴿ۙ۱۶﴾

১৬
চরম হতভাগ্য ব্যক্তি ব্যতীত কেহই উহাতে প্রবেশ করিবে না,

الَّذِیۡ کَذَّبَ وَتَوَلّٰی ﴿ؕ۱۷﴾

১৭
যে (সত্যকে) মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছে এবং পৃষ্ঠ প্রদর্শন করিয়াছে।৩৩৭০
৩৩৭০। ‘কায্‌যাবা’ শব্দটির তাৎপর্য হইলঃ পাপিষ্ঠ অবিশ্বাসী মিথ্যা বিশ্বাসসমূহ আঁকড়াইয়া থাকে এবং ‘তাওয়াল্লা’ শব্দটি দ্বারা বুঝায়, সে সৎকর্ম করা হইতে মুখ ফিরাইয়া রাখে।

وَسَیُجَنَّبُہَا الۡاَتۡقَی ﴿ۙ۱۸﴾

১৮
কিন্তু মুত্তাকীকে উহা হইতে অবশ্যই দূরে রাখা হইবে,

الَّذِیۡ یُؤۡتِیۡ مَالَہٗ یَتَزَکّٰی ﴿ۚ۱۹﴾

১৯
যে নিজ সম্পদকে ব্যয় করে যেন সে আত্নশুদ্ধি লাভ করিতে পারে,

وَمَا لِاَحَدٍ عِنۡدَہٗ مِنۡ نِّعۡمَۃٍ تُجۡزٰۤی ﴿ۙ۲۰﴾

২০
এবং তাহার দায়ীত্বে কাহারও এমন কোন অনুগ্রহ নাই যাহার বিনিময় তাহাকে দিতে হয়,