৯

التوبة

সূরা আত্‌ তাওবা

At-Taubah

মাদানী ১২৯ আয়াত ১৬ রুকু পারা ১০–১১

ইহা মদীনায় অবতীর্ণ, ইহাতে ১২৯ আয়াত এবং ১৬ রুকু আছে।

اِنۡفِرُوۡا خِفَافًا وَّثِقَالًا وَّجَاہِدُوۡا بِاَمۡوَالِکُمۡ وَاَنۡفُسِکُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ ذٰلِکُمۡ خَیۡرٌ لَّکُمۡ اِنۡ کُنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۴۱﴾

৪১
তোমরা যাত্রা কর হালকা অবস্থায় অথবা ভারী১১৮৭ অবস্থায় এবং আল্লাহ্‌র পথে জিহাদ কর তোমাদের ধন-সম্পদ দিয়া এবং তোমাদের প্রাণ দিয়া। ইহাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানিতে।
১১৮৭। হাল্‌কা অথবা ভারী শব্দদ্বয়ের মর্ম হইতে পারে, যুবক বা বৃদ্ধ, একাকী বা দলবলে; পদব্রজে বা ঘোড়ায় চড়িয়া, যথেষ্ট অস্ত্রশস্ত্র এবং খাদ্য-সম্ভার সহ অথবা অপ্রতুল হাতিয়ার এবং অপর্যাপ্ত খাদ্যদ্রব্য সহ ইত্যাদি।

لَوۡ کَانَ عَرَضًا قَرِیۡبًا وَّسَفَرًا قَاصِدًا لَّاتَّبَعُوۡکَ وَلٰکِنۡۢ بَعُدَتۡ عَلَیۡہِمُ الشُّقَّۃُ ؕ وَسَیَحۡلِفُوۡنَ بِاللّٰہِ لَوِ اسۡتَطَعۡنَا لَخَرَجۡنَا مَعَکُمۡ ۚ یُہۡلِکُوۡنَ اَنۡفُسَہُمۡ ۚ وَاللّٰہُ یَعۡلَمُ اِنَّہُمۡ لَکٰذِبُوۡنَ ﴿٪۴۲﴾

৪২
যদি ইহা কোনও তাৎক্ষণিক লাভের ব্যাপার হইত এবং সফরও সংক্ষিপ্ত হইত তাহা হইলে তাহারা নিশ্চয় তোমার অনুসরণ করিত, কিন্তু সফরের ব্যবধান তাহাদের নিকট দীর্ঘ প্রতীয়মান হইল।১১৮৮ তথাপি তাহারা নিশ্চয় আল্লাহ্‌র নামে শপথ করিয়া বলিবে, ‘যদি আমাদের সাধ্য থাকিত তাহা হইলে নিশ্চয় আমরা তোমাদের সহিত বাহির হইতাম।’ তাহারা নিজদিগকে ধ্বংস করিতেছে; এবং আল্লাহ্ নিশ্চয় অবগত আছেন যে তাহারা মিথ্যাবাদী।
সূরা আত্‌ তাওবা - রুকু ৬
১১৮৮। পথ খুবই দুর্গম এবং যাত্রা কষ্টসাধ্য ছিল। মুসলমান সৈন্যবাহিনীকে অত্যন্ত গরম আবহাওয়ার মধ্য দিয়া সিরিয়ার সীমান্ত পর্যন্ত প্রায় ২ শত মাইল পথ অতিক্রম করিতে হইয়াছিল এক বিশাল শক্তিশালী সেনাবাহিনীকে মোকাবিলা করিবার জন্য। ইহা ছিল ফসল কাটার মওসুম এবং পাকা ফলের ভারে বৃক্ষসমূহ ঝুঁকিয়া পড়িয়াছিল।

عَفَا اللّٰہُ عَنۡکَ ۚ لِمَ اَذِنۡتَ لَہُمۡ حَتّٰی یَتَبَیَّنَ لَکَ الَّذِیۡنَ صَدَقُوۡا وَتَعۡلَمَ الۡکٰذِبِیۡنَ ﴿۴۳﴾

৪৩
আল্লাহ্ তোমাকে মার্জনা করিয়া দিয়াছেন১১৮৯ (তোমার ত্রুটি এবং তজ্জনিত কুফলকে)। কেন তুমি তাহাদিগকে অনুমতি দিলে (পিছনে থাকিবার) যতক্ষণ পর্যন্ত না তাহাদের বিষয়টি তোমার নিকট স্পষ্ট হইয়া যাইত যাহারা সত্যবাদী এবং তাহাদিগকে তুমি জানিয়া লইতে যাহারা মিথ্যাবাদী?
১১৮৯। “আফাল্লাহু আনকা” আরবী ভাষার এই উক্তির মর্ম এইরূপ নহে যে, নবী আকরাম (সাঃ) কর্তৃক কৃত কোন পাপকে ক্ষমা করা হইয়াছিল, বরং ইহা আঁ-হযরত (সাঃ)-এর জন্য ঐশী ভালবাসা এবং উৎকণ্ঠা প্রকাশ বুঝায়।

لَا یَسۡتَاۡذِنُکَ الَّذِیۡنَ یُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ اَنۡ یُّجَاہِدُوۡا بِاَمۡوَالِہِمۡ وَاَنۡفُسِہِمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِالۡمُتَّقِیۡنَ ﴿۴۴﴾

৪৪
যাহারা আল্লাহ্‌ এবং পরকালের উপর ঈমান রাখে, তাহারা নিজেদের ধন-প্রাণ দিয়া জিহাদ করা হইতে (বাঁচিবার জন্য) তোমার নিকট অনুমতি চাহে না। বস্তুতঃ আল্লাহ্ মুত্তাকীগণকে ভালভাবে জানেন।

اِنَّمَا یَسۡتَاۡذِنُکَ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ وَارۡتَابَتۡ قُلُوۡبُہُمۡ فَہُمۡ فِیۡ رَیۡبِہِمۡ یَتَرَدَّدُوۡنَ ﴿۴۵﴾

৪৫
তোমার নিকট অনুমতি কেবল তাহারাই চাহে যাহারা আল্লাহ্‌ এবং পরকালের উপর ঈমান আনে না, প্রকৃতপক্ষে তাহাদের হৃদয়সমূহ সন্দেহপূর্ণ, ফলে তাহারা তাহাদের সন্দেহে দ্বিধাগ্রস্ত হইয়া পড়ে।

وَلَوۡ اَرَادُوا الۡخُرُوۡجَ لَاَعَدُّوۡا لَہٗ عُدَّۃً وَّلٰکِنۡ کَرِہَ اللّٰہُ انۡۢبِعَاثَہُمۡ فَثَبَّطَہُمۡ وَقِیۡلَ اقۡعُدُوۡا مَعَ الۡقٰعِدِیۡنَ ﴿۴۶﴾

৪৬
এবং তাহারা যদি বাহির হওয়ার সংকল্প করিয়া থাকিত তাহা হইলে তাহারা ইহার জন্য ভালরূপে প্রস্তুতি গ্রহণ করিত; কিন্তু তাহাদের অগ্রসর হওয়াকে আল্লাহ্ পসন্দ করেন নাই। সেইজন্য তিনি তাহাদিগকে পশ্চাতে রাখিয়া দিলেন এবং (তাহাদিগকে) বলা হইল, ‘তাহাদের সহিত তোমরা বসিয়া থাক যাহারা বসিয়া আছে।’

لَوۡ خَرَجُوۡا فِیۡکُمۡ مَّا زَادُوۡکُمۡ اِلَّا خَبَالًا وَّلَا۠اَوۡضَعُوۡا خِلٰلَکُمۡ یَبۡغُوۡنَکُمُ الۡفِتۡنَۃَ ۚ وَفِیۡکُمۡ سَمّٰعُوۡنَ لَہُمۡ ؕ وَاللّٰہُ عَلِیۡمٌۢ بِالظّٰلِمِیۡنَ ﴿۴۷﴾

৪৭
যদি তাহারা তোমাদের সহিত বাহির হইত তাহা হইলে তোমাদের কেবল অমঙ্গলই বৃদ্ধি করিত এবং অবশ্যই তাহারা তোমাদের মধ্যে ফিত্‌না সৃষ্টি করার উদ্দেশ্যে তোমাদের মধ্যে এদিকে সেদিকে ধাইয়া বেড়াইত। এবং তোমাদের মধ্যে এমন লোক আছে যাহারা (তাহাদের নিকট খবর পাচার করিবার জন্য) তোমাদের কথা (কান পাতিয়া) শুনে। এবং আল্লাহ্ যালেমদিগকে ভালভাবে জানেন।

لَقَدِ ابۡتَغَوُا الۡفِتۡنَۃَ مِنۡ قَبۡلُ وَقَلَّبُوۡا لَکَ الۡاُمُوۡرَ حَتّٰی جَآءَ الۡحَقُّ وَظَہَرَ اَمۡرُ اللّٰہِ وَہُمۡ کٰرِہُوۡنَ ﴿۴۸﴾

৪৮
অবশ্য তাহারা ইতিপূর্বে ফিত্‌না সৃষ্টি করার চেষ্টা করিয়াছিল এবং তোমার বিরুদ্ধে (দূরিভসন্ধি করিয়া) বিষয়াবলীকে উলট-পালট করিয়াছিল যে পর্যন্ত না সত্য সমাগত হইল এবং আল্লাহ্‌র সিদ্ধান্ত প্রকাশিত হইল যদিও তাহারা ইহা অপসন্দ করিয়াছিল।

وَمِنۡہُمۡ مَّنۡ یَّقُوۡلُ ائۡذَنۡ لِّیۡ وَلَا تَفۡتِنِّیۡ ؕ اَلَا فِی الۡفِتۡنَۃِ سَقَطُوۡا ؕ وَاِنَّ جَہَنَّمَ لَمُحِیۡطَۃٌۢ بِالۡکٰفِرِیۡنَ ﴿۴۹﴾

৪৯
এবং তাহাদের মধ্য হইতে এমন লোক আছে যে বলে, ‘তুমি আমাদিগকে (পিছনে অবস্থান করিবার) অনুমতি দাও এবং আমাদিগকে পরীক্ষায় ফেলিও না।’ জানিয়া রাখ, তাহারা পূর্বেই পরীক্ষায় নিপতিত হইয়াছে। এবং নিশ্চয় জাহান্নাম কাফেরদিগকে পরিবেষ্টন করিয়া রহিয়াছে।

اِنۡ تُصِبۡکَ حَسَنَۃٌ تَسُؤۡہُمۡ ۚ وَاِنۡ تُصِبۡکَ مُصِیۡبَۃٌ یَّقُوۡلُوۡا قَدۡ اَخَذۡنَاۤ اَمۡرَنَا مِنۡ قَبۡلُ وَیَتَوَلَّوۡا وَّہُمۡ فَرِحُوۡنَ ﴿۵۰﴾

৫০
তোমার মঙ্গল হইলে তাহা উহাদিগকে পীড়া দেয় এবং তোমার কোন বিপদ ঘটিলে তাহারা বলে, ‘আমরা তো পূর্বেই আমাদের ব্যাপারে সাবধানতা অবলম্বন করিয়াছিলাম।’ এবং তাহারা উৎফুল্ল হইয়া পৃষ্ঠপ্রদর্শন করে।