الفجر
Al-Fajr
ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ৩১ আয়াত এবং ১ রুকু আছে।
অবতীর্ণ হওয়ার সময় ও প্রসঙ্গ
এই সূরাটি মক্কায় অবতীর্ণ সূরাগুলির মধ্যে অতি প্রাথমিক পর্যায়ের| ঐতিহাসিক তথ্যাবলীর দিক হইতে ইহা নবুওয়াতের চতুর্থ বৎসরে নাযেল হইয়াছিল বলিয়া মনে হয়। নলডিকি সূরা গাশিয়ার পরে পরেই এই সূরাকে স্থান দান করেন। সূরাটিতে একাধারে বিবিধ ভবিষ্যদ্বাণী আছে। ভবিষ্যদ্বাণীটি প্রাথমিকভাবে রসুলে পাক (সাঃ)-এর প্রতি প্রযোজ্য এবং দ্বিতীয় অর্থে প্রতিশ্রুত মসীহ (আঃ)-এর উপরও প্রযোজ্য। সুন্দর উপমার মাধ্যমে মহানবী (সাঃ)-এর মক্কী জীবনের শেষ দশটি দুঃখ-কষ্টের বৎসর এবং অবশেষে সর্বাপেক্ষা বিশ্বস্ত সাহাবী আবুবকর (রাঃ)-কে সঙ্গে নিয়া মদীনায় গমন এবং সেখানে চিন্তা-ভাবনা ও দুঃখ-দুর্দশায় একটি বৎসর যাপন—এই এগারটি বৎসরের কাহিনী বর্ণিত হইয়াছে। অন্য অর্থে, সূরাটিতে রহিয়াছে, ইসলামের প্রথম তিন শতাব্দীব্যাপী উন্নতির পরে, দশ-শতাব্দীর ক্রমাবনতির শেষে প্রতিশ্রুত মসীহ (আঃ)-এর সময়ে ইসলামের অগ্রযাত্রার উত্থান-পতনের উপমাসূচক সংক্ষিপ্ত বিবৃতির পর সূরাটি ‘ফেরাউনের’ নামোল্লেখ করিয়াছে। এই নামটি সত্যের শক্রতাকারীর প্রতিকী নাম। সূরাটি আরো বলে যে, সত্যের বিরুদ্ধে যে শত্রুতা, তাহা ধন-সম্পদ ও ক্ষমতা-প্রতিপত্তি একশ্রেণীর লোকের হাতে একত্রিত হইলেই প্রকাশ পায়। ধনমদে ও শক্তিমদে মত্ত হইয়া তাহারা কর্তৃত্বের অপব্যবহার করিয়া ক্রম-অবনতি ও ধ্বংস-প্রাপ্ত হয়। সূরাটি এই বলিয়া সমাপ্তি টানিয়াছে যে, মাত্র কিছু সংখ্যক ভাগ্যবান লোকই আল্লাহ্র বাণীকে গ্রহণ করিয়া থাকে এবং ধর্মপরায়ণতার পথে জীবন পরিচালিত করিয়া আল্লাহ্র সন্তুষ্টিলাভে সমর্থ হয়। ইহার ফলে, তাহারা পতনের বা ভ্রান্তির ভয় হইতে মুক্ত হইয়া যায়। এমতাবস্থায় তাহারা আল্লাহ্র নৈকট্যপ্রাপ্তদের মধ্যে শামিল হইয়া যায় এবং জান্নাতে প্রবেশ করে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
وَالۡفَجۡرِ ۙ﴿۲﴾
وَلَیَالٍ عَشۡرٍ ۙ﴿۳﴾
وَّالشَّفۡعِ وَالۡوَتۡرِ ۙ﴿۴﴾
وَالَّیۡلِ اِذَا یَسۡرِ ۚ﴿۵﴾
ہَلۡ فِیۡ ذٰلِکَ قَسَمٌ لِّذِیۡ حِجۡرٍ ؕ﴿۶﴾
اَلَمۡ تَرَ کَیۡفَ فَعَلَ رَبُّکَ بِعَادٍ ۪ۙ﴿۷﴾
الَّتِیۡ لَمۡ یُخۡلَقۡ مِثۡلُہَا فِی الۡبِلَادِ ۪ۙ﴿۹﴾
وَثَمُوۡدَ الَّذِیۡنَ جَابُوا الصَّخۡرَ بِالۡوَادِ ۪ۙ﴿۱۰﴾