৮৯

الفجر

সূরা আল্ ফাজ্‌র

Al-Fajr

মক্কী ৩১ আয়াত ১ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩১ আয়াত এবং ১ রুকু আছে।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾

১
আল্লাহ্‌র নামে, যিনি অযাচিত-অসীম দাতা, পরম দয়াময়।

وَالۡفَجۡرِ ۙ﴿۲﴾

২
কসম প্রভাতের,৩৩৩২
৩৩৩২। ‘প্রভাত’ দ্বারা মহানবী (সাঃ)-এর মক্কা ছাড়িয়া মদীনায় গমনকে বুঝাইতে পারে, কেননা এই হিজরতের মধ্য দিয়া তাঁহার (সাঃ) মক্কী জীবনের অত্যাচার-নির্যাতনের ঘোর অমানিশা কাটিয়া ভোরের উদয় হইল। ‘প্রভাত’ দ্বারা প্রতিশ্রুত মসীহ্ (আঃ)-কেও বুঝাইতে পারে— কয়েক শতাব্দী-ব্যাপী ইসলামের গ্লানি ও অধঃপতনের অন্ধকার যুগ শেষে, মুসলমানদের জন্য উজ্জ্বল ভবিষ্যতের আশার বাণী লইয়া যাহার আগমনের কথা।

وَلَیَالٍ عَشۡرٍ ۙ﴿۳﴾

৩
এবং দশ রাত্রির,৩৩৩৩
৩৩৩৩। ‘দশটি রাত্রি’ বলিতে, হিজরতের পূর্ববতী দুঃসহ যন্ত্রণার ও নির্যাতনের যে দশটি বৎসর মুসলমানেরা মক্কায় অতিবাহিত করিয়াছিলেন, সেই দশটি বৎসরকে বুঝাইতে পারে। অথবা, প্রতিশ্রুত মসীহ (আঃ)-এর আগমনের পূর্ববতী দশটি শতাব্দীকেও বুঝাইতে পারে যখন মুসলমানেরা ক্রমানবনতি ও অধঃপতনের দিকে অগ্রসর হইতেছিলেন। আধ্যাত্মিক ও রাজনৈতিক পতন-মূখী এই দশটি শতাব্দীর শেষে, ইসলামের পুনরুজ্জীবনের আশার আলো নিয়া নবীন প্রভাতের উদয় হইবে। কুরআন করীমের ৩২ঃ৬ আয়াতে প্রচ্ছন্নভাবে এই ‘দশ রাত্রি’ বা দশটি অবনতিশীল শতাব্দীর প্রতি ইঙ্গিত রহিয়াছে। ইসলামের অত্যুজ্জ্বল গৌরবময় প্রথম তিনশত বৎসরের পরে এই দশ শতাব্দীর (এক হাজার বৎসর) ক্রম-অবনতিকাল আসিয়াছিল। ইসলামের প্রথম তিনটি শতাব্দীকে স্বয়ং নবী করীম (সাঃ) ইসলামের শ্রেষ্ঠতম তিন শতাব্দী বলিয়াছেন (বুখারী, কিতাবুর রিকাক)। হিজরী তৃতীয় শতাব্দীর শেষ দিকে যখন স্পেনের উমাইয়া খলীফা, বাগদাদের আব্বাসীয় সাম্রাজ্যের বিরুদ্ধে খৃষ্টান ‘পোপ’-এর সহিত সন্ধি আঁটিলেন এবং অপরদিকে বাগদাদের খলীফা, উমাইয়া খলীফার বিরুদ্ধে রোম-সম্রাটের সহিত চুক্তিবদ্ধ হইলেন, তখন হইতেই ইসলামের পতনের কাল রাত্রিতুল্য ‘দশটি শতাব্দী’ শুরু হইয়া যায়।

وَّالشَّفۡعِ وَالۡوَتۡرِ ۙ﴿۴﴾

৪
এবং এক জোড়া এবং এক বিজোড়ের,৩৩৩৪
৩৩৩৪। ‘জোড়-বেজোড়ের’ উপমা দ্বারা বুঝাইতে পারেঃ ‘জোড়’ হইলেন হযরত রসূলুল্লাহ (সাঃ) ও তাঁর চিরসঙ্গী হযরত আবুবকর সিদ্দীক (রাঃ) এবং এই জোড়ের সহিত, সম্পদে-বিপদে ও মহাদুর্যোগে যিনি অভিভাবক রূপে থাকিতেন, তিনি হইলেন সেই বেজোড় এক-অদ্বিতীয় আল্লাহ্। এই ‘জোড়-বেজোড়’ সংখ্যার উল্লেখ ৯ঃ৪০ আয়াতেও রহিয়াছে। এই উপমার অন্য একটি তাৎপর্য হইতেছেঃ নবী করীম (সাঃ) এবং তাঁহার প্রতিশ্রুত মসীহ (আঃ) দুইজন মিলিয়া জোড় এবং আল্লাহ্ বেজোড়। অথবা নবী করীম (সাঃ) ও প্রতিশ্রুত মসীহ দুইজনে এক জোড় হওয়া সত্বেও, প্রতিশ্রুত মসীহ্ মুহাম্মদী সত্ত্বায় সম্পূর্ণ আত্মবিলীন হওয়ার কারণে, দুইয়ে মিলিয়া একক মুহাম্মদী সত্তাই রহিয়া গেল এবং বেজোড় হইয়া গেল।

وَالَّیۡلِ اِذَا یَسۡرِ ۚ﴿۵﴾

৫
এবং এক রাত্রির যখন ইহা (শেষ হওয়ার পথে) চলে,৩৩৩৫
৩৩৩৫। ‘রাত্রিটি’, ভোরের দিকে অগ্রসরমান রাত্রিটি, হিজরীর প্রথম বৎসরটিকে বুঝাইতে পারে। কেননা ঐ বৎসরটিও নবী করীম (সাঃ)-এর জন্য, রাত্রির মতই অন্ধকারময়, আশঙ্কাময় ও দুর্যোগপূর্ণ ছিল। মদীনায় হিজরতের পরে মুসলমানদের জন্য যদিও ঊষার ক্ষীণ আভা দেখা দিল, কিন্তু সাথে সাথে নিরাপত্তার আলো দেখা দিল না। আরো একটি দুশ্চিন্তার ও দুর্বিপাকের বৎসর তাহাদের মাথার উপর ঝুলিয়াই রহিল, যে পর্যন্ত না কুরায়শ-বাহিনী বদর প্রান্তরে মুসলমানদের হাতে ভীষণভাবে পরাজিত ও বিধ্বস্ত হইয়াছিল। শত্রুপক্ষ স্বীয় নেতৃবৃন্দসহ এমনিভাবে ধ্বংসপ্রাপ্ত হইয়াছিল যে, ইসাইয়া নবীর ভবিষ্যদ্বাণী (যাহার ইঙ্গিত কুরআনের ২১ঃ১৬ আয়াতে রহিয়াছে এবং যাহা বাইবেলে স্পষ্টভাবে বর্ণিত হইয়াছে) ইহাতে অক্ষরে অক্ষরে পূর্ণ হইয়া গিয়াছে। ইসাইয়া নবীর ভবিষ্যদ্বাণী ছিল “প্রভু আমাকে কথা কহিলেন, বেতন জীবীর বৎসরের ন্যায় আর এক বৎসরকাল মধ্যে কেদরের সমস্ত প্রতাপ লুপ্ত হইবে, আর কেদরবংশীয় বীরগণের মধ্য অল্প ধনুর্দ্ধর মাত্র অবশিষ্ট থাকিবে, কারণ সদা প্রভু ইস্রায়েলের ঈশ্বর, এই কথা বলিয়াছেন” (যিশাইয়-২১ঃ১৬-১৭)।

ہَلۡ فِیۡ ذٰلِکَ قَسَمٌ لِّذِیۡ حِجۡرٍ ؕ﴿۶﴾

৬
ইহার মধ্যে বুদ্ধিমান লোকের জন্য কি কোন কসম (সাক্ষ্য) নাই?

اَلَمۡ تَرَ کَیۡفَ فَعَلَ رَبُّکَ بِعَادٍ ۪ۙ﴿۷﴾

৭
তুমি কি দেখ নাই যে, তোমার প্রতিপালক আদ জাতির সহিত কি ব্যবহার করিয়াছেন—৩৩৩৬
৩৩৩৬। ‘আদ’ জাতি একটি শক্তিশালী জাতি ছিল। তাহাদের সমসাময়িক জাতিগুলি হইতে তাহারা পার্থিব উপায়-উপকরণ ও ধন-সম্পদের দিক দিয়া অনেক উন্নত ছিল।

اِرَمَ ذَاتِ الۡعِمَادِ ۪ۙ﴿۸﴾

৮
বড় বড় অট্টালিকার অধিকারী ইরামের (গোত্র) সহিত?

الَّتِیۡ لَمۡ یُخۡلَقۡ مِثۡلُہَا فِی الۡبِلَادِ ۪ۙ﴿۹﴾

৯
তাহাদের সমতুল্য কোন জাতি এই সকল দেশে সৃষ্টি করা হয় নাই—

وَثَمُوۡدَ الَّذِیۡنَ جَابُوا الصَّخۡرَ بِالۡوَادِ ۪ۙ﴿۱۰﴾

১০
এবং সামূদের সহিত, যাহারা উপত্যকাসমূহে (গৃহ নির্মাণের জন্য) প্রস্তর কর্তন করিত,