৮

الأنفال

সূরা আল্ আন্‌ফাল

Al-Anfal

মাদানী ৭৬ আয়াত ১০ রুকু পারা ৯–১০

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৬ আয়াত এবং ১০ রুকু আছে।

وَاِنۡ جَنَحُوۡا لِلسَّلۡمِ فَاجۡنَحۡ لَہَا وَتَوَکَّلۡ عَلَی اللّٰہِ ؕ اِنَّہٗ ہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۶۲﴾

৬২
এবং যদি তাহার শান্তির দিকে ঝুঁকে তাহা হইলে তুমিও ইহার দিকে ঝুঁকিবে১১৪০ এবং তুমি আল্লাহ্‌র উপর নির্ভর করিবে। নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
১১৪০। সন্ধি-চুক্তি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করা ছাড়াও ইসলাম কর্তৃক গৃহীত সকল যুদ্ধের বৈশিষ্ট্যের উপরে এই আয়াত কৌতুহলোদ্দীপক আলোকপাত করিয়াছে। মুসলমানগণ কখনো শক্তি প্রয়োগে ইসলাম ধর্ম গ্রহণ করাইবার জন্য যুদ্ধের আশ্রয় গ্রহণ করে নাই, বরং শান্তি স্থাপনের জন্যই যুদ্ধ করিয়াছিল। যদি কোন দল মুসলমানদিগের বিরুদ্ধে যুদ্ধ করিয়া সন্ধির প্রস্তাব দিত তাহা হইলেই উহা প্রত্যাখ্যান না করার জন্য তাহাদিগের উপর আদেশ দেওয়া হইয়াছিল, এমনকি শত্রুর এই আবেদনের মতলব যদিও বা প্রতারণা এবং কালক্ষেপণের উদ্দেশ্যেই হইতে পারিত। ইহাতেই প্রতিপন্ন হয় যে, জাতি সমূহের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলাম কতদূর অগ্রসর হইয়াছিল।

وَاِنۡ یُّرِیۡدُوۡۤا اَنۡ یَّخۡدَعُوۡکَ فَاِنَّ حَسۡبَکَ اللّٰہُ ؕ ہُوَ الَّذِیۡۤ اَیَّدَکَ بِنَصۡرِہٖ وَبِالۡمُؤۡمِنِیۡنَ ﴿ۙ۶۳﴾

৬৩
এবং তাহারা যদি তোমাকে ধোকা দিতে চাহে তাহা হইলে নিশ্চয় আল্লাহ্ তোমার জন্য যথেষ্ট, তিনিই নিজ সাহায্য দ্বারা এবং মো’মেনগণের দ্বারা তোমাকে শক্তিশালী করিবেন।
সম্পূর্ণ সূরা দেখুন