৮

الأنفال

সূরা আল-আনফাল

Al-Anfal

মাদানী ৭৬ আয়াত ১০ রুকু পারা ৯–১০

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ৭৬ আয়াত এবং ১০ রুকূ

وَاِنۡ جَنَحُوۡا لِلسَّلۡمِ فَاجۡنَحۡ لَہَا وَتَوَکَّلۡ عَلَی اللّٰہِ ؕ اِنَّہٗ ہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۶۲﴾

৬২
আর তারা যদি সন্ধির১১৪০ জন্য হাত বাড়ায় তাহলে তুমিও এর জন্য হাত বাড়িয়ে দিও এবং আল্লাহর ওপর ভরসা করো; নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
১১৪০। সন্ধিচুক্তি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করা ছাড়াও ইসলাম কর্তৃক গৃহীত সকল যুদ্ধের বৈশিষ্ট্যের ওপর এ আয়াত প্রয়োজনীয় আলোকপাত করেছে। মুসলমানরা কখনো শক্তি প্রয়োগে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যুদ্ধের আশ্রয় গ্রহণ করে নি, বরং শান্তি স্থাপনের জন্যই যুদ্ধ করেছিল। কোনো দল যদি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধাবস্থায় সন্ধির প্রস্তাব দিত তাহলে তা প্রত্যাখ্যান না করার জন্য তাদেরকে আদেশ দেওয়া হয়েছিল। এমনকি শত্রুর এ আবেদনের মতলব যদিওবা প্রতারণা এবং কালক্ষেপণের উদ্দেশ্যেই হতে পারত। এতেই প্রতিপন্ন হয়, জাতিসমূহের মাঝে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলাম কতদূর অগ্রসর হয়েছিল।

وَاِنۡ یُّرِیۡدُوۡۤا اَنۡ یَّخۡدَعُوۡکَ فَاِنَّ حَسۡبَکَ اللّٰہُ ؕ ہُوَ الَّذِیۡۤ اَیَّدَکَ بِنَصۡرِہٖ وَبِالۡمُؤۡمِنِیۡنَ ﴿ۙ۶۳﴾

৬৩
আর তারা যদি তোমাকে ধোঁকা দিতে চায়, তাহলে (মনে রেখো!) নিশ্চয় আল্লাহ তোমার জন্য যথেষ্ট। তিনি তোমাকে স্বীয় সাহায্য ও মুমিনদের দ্বারা শক্তি জুগিয়েছেন।
সম্পূর্ণ সূরা দেখুন