৮

الأنفال

সূরা আল্ আন্‌ফাল

Al-Anfal

মাদানী ৭৬ আয়াত ১০ রুকু পারা ৯–১০

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৬ আয়াত এবং ১০ রুকু আছে।

وَاَعِدُّوۡا لَہُمۡ مَّا اسۡتَطَعۡتُمۡ مِّنۡ قُوَّۃٍ وَّمِنۡ رِّبَاطِ الۡخَیۡلِ تُرۡہِبُوۡنَ بِہٖ عَدُوَّ اللّٰہِ وَعَدُوَّکُمۡ وَاٰخَرِیۡنَ مِنۡ دُوۡنِہِمۡ ۚ لَا تَعۡلَمُوۡنَہُمۡ ۚ اَللّٰہُ یَعۡلَمُہُمۡ ؕ وَمَا تُنۡفِقُوۡا مِنۡ شَیۡءٍ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ یُوَفَّ اِلَیۡکُمۡ وَاَنۡتُمۡ لَا تُظۡلَمُوۡنَ ﴿۶۱﴾

৬১
এবং তোমরা তাহাদের (যুদ্ধরত শত্রুদের মোকাবেলার) জন্য প্রস্তুতি গ্রহণ কর যথাসাধ্য (সামরিক) শক্তি১১৩৭ সংগ্রহ ও সীমান্তে ঘাঁটি১১৩৮ স্থাপন করিয়া যদ্বারা তোমরা সন্ত্রস্ত করিবে আল্লাহ্‌র শত্রুকে এবং তোমাদের শত্রুকে এবং তাহাদের ছাড়া অন্যান্যদিগকেও, যাহাদিগকে তোমরা জান না, আল্লাহ্ তাহাদিগকে জানেন।১১৩৯ এবং তোমরা যাহা কিছু আল্লাহ্‌র রাস্তায় খরচ করিবে তোমাদিগকে উহার পূর্ণ প্রতিদান দেওয়া হইবে এবং তোমাদের প্রতি কোন প্রকার যুলুম করা হইবে না।
১১৩৭। “কুওয়াহ্‌” শব্দের তাৎপর্য হইতেছে সকল প্রকার যুদ্ধাস্ত্রসহ মুসলমানদের আয়ত্তে যত প্রকার শক্তি আছে সবই বুঝায়।
১১৩৮। “রিবাত” অর্থের জন্য ৫৫৪-৫৫৫ টীকা দেখুন।
১১৩৯। আয়াতের মধ্যে মুসলমানদিগকে উপদেশ দেওয়া হইয়াছে যে, কার্যকর প্রস্তুতি যুদ্ধের প্রতিরোধক এবং তাহাদিগকে আরো নির্দেশ দেওয়া হইয়াছে যে, তাহারা কেবল দেশের অভ্যন্তরেই যথেষ্ট শক্তি বা বাহিনী রাখিবে না, বরং সীমান্তেও প্রচুর সৈন্য মোতায়েন রাখিবে এবং বুদ্ধিমত্তায়, বিশ্বাসে এবং কর্মচাঞ্চল্যে নিজদিগকে এমনভাবে পরিচালনা করিবে যে, যুদ্ধের স্থান হইতে বহু দূরবর্তী এলাকার শত্রুরাও যেন এরূপভাবে প্রভাবিত হয় যাহাতে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার সকল চিন্তা-ভাবনা তাহারা ত্যাগ করে। যুদ্ধের ব্যাপারে মুক্তহস্তে প্রয়োজনীয় খরচ নির্বাহ করার জন্যেও আয়াতটি নির্দেশ করিয়াছে। মনে হয় ইহা মো’মেনদের জন্য হুশিয়ারী এবং ভবিষ্যদ্বাণীও বহন করে। ভবিষ্যদ্বাণীটি এই যে, আরবের পৌত্তলিকেরাই শুধু মুসলমানদিগের শত্রু নহে। অন্যান্য জাতির লোকেরাও তাহাদের উপর অদূর ভবিষ্যতে আক্রমণ করিতে পারে। বাইজানটাইন এবং পারশ্য সাম্রাজ্যের প্রতি এই ভবিষ্যদ্বাণীটি ইংগিত করিয়াছিল — নবী করীম (সাঃ)-এর ইন্তেকালের পর পরই মুসলমানদিগকে তাহাদের সহিত যুদ্ধ করিতে হইয়াছিল।

وَاِنۡ جَنَحُوۡا لِلسَّلۡمِ فَاجۡنَحۡ لَہَا وَتَوَکَّلۡ عَلَی اللّٰہِ ؕ اِنَّہٗ ہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۶۲﴾

৬২
এবং যদি তাহার শান্তির দিকে ঝুঁকে তাহা হইলে তুমিও ইহার দিকে ঝুঁকিবে১১৪০ এবং তুমি আল্লাহ্‌র উপর নির্ভর করিবে। নিশ্চয় তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
১১৪০। সন্ধি-চুক্তি সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ করা ছাড়াও ইসলাম কর্তৃক গৃহীত সকল যুদ্ধের বৈশিষ্ট্যের উপরে এই আয়াত কৌতুহলোদ্দীপক আলোকপাত করিয়াছে। মুসলমানগণ কখনো শক্তি প্রয়োগে ইসলাম ধর্ম গ্রহণ করাইবার জন্য যুদ্ধের আশ্রয় গ্রহণ করে নাই, বরং শান্তি স্থাপনের জন্যই যুদ্ধ করিয়াছিল। যদি কোন দল মুসলমানদিগের বিরুদ্ধে যুদ্ধ করিয়া সন্ধির প্রস্তাব দিত তাহা হইলেই উহা প্রত্যাখ্যান না করার জন্য তাহাদিগের উপর আদেশ দেওয়া হইয়াছিল, এমনকি শত্রুর এই আবেদনের মতলব যদিও বা প্রতারণা এবং কালক্ষেপণের উদ্দেশ্যেই হইতে পারিত। ইহাতেই প্রতিপন্ন হয় যে, জাতি সমূহের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য ইসলাম কতদূর অগ্রসর হইয়াছিল।

وَاِنۡ یُّرِیۡدُوۡۤا اَنۡ یَّخۡدَعُوۡکَ فَاِنَّ حَسۡبَکَ اللّٰہُ ؕ ہُوَ الَّذِیۡۤ اَیَّدَکَ بِنَصۡرِہٖ وَبِالۡمُؤۡمِنِیۡنَ ﴿ۙ۶۳﴾

৬৩
এবং তাহারা যদি তোমাকে ধোকা দিতে চাহে তাহা হইলে নিশ্চয় আল্লাহ্ তোমার জন্য যথেষ্ট, তিনিই নিজ সাহায্য দ্বারা এবং মো’মেনগণের দ্বারা তোমাকে শক্তিশালী করিবেন।

وَاَلَّفَ بَیۡنَ قُلُوۡبِہِمۡ ؕ لَوۡ اَنۡفَقۡتَ مَا فِی الۡاَرۡضِ جَمِیۡعًا مَّاۤ اَلَّفۡتَ بَیۡنَ قُلُوۡبِہِمۡ وَلٰکِنَّ اللّٰہَ اَلَّفَ بَیۡنَہُمۡ ؕ اِنَّہٗ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۶۴﴾

৬৪
এবং তিনিই তাহাদের হৃদয়গুলির মধ্যে সম্প্রীতির সঞ্চার করিলেন। যদি তুমি ভূপৃষ্ঠে যাহা কিছু আছে সব খরচ করিতে তথাপি তুমি তাহাদের হৃদয়গুলির মধ্যে সম্প্রীতির সঞ্চার করিতে পারিতে না, কিন্তু আল্লাহ্ তাহাদের মধ্যে সম্প্রীতি সঞ্চার করিয়াছিলেন। নিশ্চয় তিনি পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।

یٰۤاَیُّہَا النَّبِیُّ حَسۡبُکَ اللّٰہُ وَمَنِ اتَّبَعَکَ مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿٪۶۵﴾

৬৫
হে নবী! আল্লাহ্‌ই যথেষ্ট—তোমার জন্য এবং মো’মেনদের মধ্য হইতে যাহারা তোমার অনুসরণ করে তাহাদের জন্যও।
সূরা আল্ আন্‌ফাল - রুকু ৮

یٰۤاَیُّہَا النَّبِیُّ حَرِّضِ الۡمُؤۡمِنِیۡنَ عَلَی الۡقِتَالِ ؕ اِنۡ یَّکُنۡ مِّنۡکُمۡ عِشۡرُوۡنَ صٰبِرُوۡنَ یَغۡلِبُوۡا مِائَتَیۡنِ ۚ وَاِنۡ یَّکُنۡ مِّنۡکُمۡ مِّائَۃٌ یَّغۡلِبُوۡۤا اَلۡفًا مِّنَ الَّذِیۡنَ کَفَرُوۡا بِاَنَّہُمۡ قَوۡمٌ لَّا یَفۡقَہُوۡنَ ﴿۶۶﴾

৬৬
হে নবী! তুমি মো’মেনদিগকে যুদ্ধ করিবার জন্য উদ্বুদ্ধ করিতে থাক, যদি তোমাদের মধ্যে কুড়িজন১১৪১ অটল থাকে, তাহা হইলে তাহারা দুইশতজনের উপরে বিজয়ী হইবে এবং যদি তোমাদের মধ্যে একশত জন থাকে তাহা হইলে তাহারা উহাদের এক হাজার জনের উপর বিজয়ী হইবে, যাহারা অবিশ্বাস করে, কারণ তাহারা এমন এক জাতি যাহারা বুঝে না।১১৪২
১১৪১। এই আয়াত হইতে জানা যায় যে, যুদ্ধের নিমিত্তে কোন দল গঠন করিতে হইলে কমপক্ষে তাহাতে ২০ জন থাকিতে হইবে।
১১৪২। কারণ তাহারা ভাড়াটিয়া সৈনিক এবং তাহারা যেই উদ্দেশ্যে লড়াই করে ইহার সত্যতা অনুধাবন করে না, তাহারা ইহার জন্য আন্তরিক উৎসাহ অনুভব করে না। অথবা ইহার (উক্তির) অর্থ এইরূপেও হইতে পারে যে, উহাদের কোন উচ্চতর আদর্শ নাই যাহার অনুসরণ তাহারা করিতে চাহে।

اَلۡـٰٔنَ خَفَّفَ اللّٰہُ عَنۡکُمۡ وَعَلِمَ اَنَّ فِیۡکُمۡ ضَعۡفًا ؕ فَاِنۡ یَّکُنۡ مِّنۡکُمۡ مِّائَۃٌ صَابِرَۃٌ یَّغۡلِبُوۡا مِائَتَیۡنِ ۚ وَاِنۡ یَّکُنۡ مِّنۡکُمۡ اَلۡفٌ یَّغۡلِبُوۡۤا اَلۡفَیۡنِ بِاِذۡنِ اللّٰہِ ؕ وَاللّٰہُ مَعَ الصّٰبِرِیۡنَ ﴿۶۷﴾

৬৭
এখন আল্লাহ্ তোমাদের বোঝাকে হালকা করিয়া দিয়াছেন এবং তিনি জানেন যে, তোমাদের মধ্যে (এখনও) কিছু দুর্বলতা আছে। সুতরাং, তোমাদের মধ্যে একশত জন অটল থাকিলে তাহারা দুইশত জনের উপর বিজয়ী হইবে, এবং যদি তোমাদের মধ্যে এক হাজার জন থাকে তাহা হইলে আল্লাহ্‌র আদেশানুক্রমে দুই হাজার জনের১১৪৩ উপর বিজয়ী হইবে। এবং আল্লাহ্‌ ধৈর্যশীলগণের সাথে রহিয়াছেন।
১১৪৩। এই আয়াত দ্বারা পূর্ববর্তী আয়াতটিকে রদ করা বুঝায় না। দুইটি আয়াত মুসলমান সম্প্রদায়ের দুই ভিন্ন অবস্থার প্রতি ইশারা করে। শুরুতে তাহারা রণ-শৈলীতে দুর্বল, নগণ্যভাবে সজ্জিত এবং অদক্ষ ছিল। এমন দুর্বল অবস্থায় তাহারা কেবল, তাহাদের দ্বিগুণ সংখ্যক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেই কৃতকার্যতার সঙ্গে লড়িতে পারিত। কিন্তু কালক্রমে তাহাদের সামাজিক অবস্থা, যুদ্ধের অভিজ্ঞতা এবং সামরিক সম্ভাবনা প্রভূত উন্নত হওয়ার ফলে দশ গুণ সংখ্যাগরিষ্ঠ শত্রুদলকে পরাজিত করিতে সক্ষম ছিল। বদর, ওহুদ এবং খন্দকের যুদ্ধগুলিতে উভয় পক্ষের সৈন্য সংখ্যার অসমতা ক্রমশঃই বাড়িয়া চলিয়াছিল, তদসত্বেও মুসলমানগণ নিজেদের শ্রেষ্ঠত্ব সফলতার সহিত বজায় রাখিয়াছিল। ইয়ারমুকের যুদ্ধ পর্যন্ত ৩০,০০০ মুসলমান সৈন্য শত্রুর ১০ লক্ষেরও অধিক এক সৈন্য বাহিনীকে পরাজিত করিয়াছিল।

مَا کَانَ لِنَبِیٍّ اَنۡ یَّکُوۡنَ لَہٗۤ اَسۡرٰی حَتّٰی یُثۡخِنَ فِی الۡاَرۡضِ ؕ تُرِیۡدُوۡنَ عَرَضَ الدُّنۡیَا ٭ۖ وَاللّٰہُ یُرِیۡدُ الۡاٰخِرَۃَ ؕ وَاللّٰہُ عَزِیۡزٌ حَکِیۡمٌ ﴿۶۸﴾

৬৮
কোন নবীর পক্ষে ইহা সমীচীন নহে যে, সে কোন যুদ্ধ-বন্দী রাখে যদি না সে দেশে নিয়মিত রক্তক্ষয়ী যুদ্ধে১১৪৪ লিপ্ত হয়। (যদি তোমরা নিয়মিত রক্তক্ষয়ী যুদ্ধ ব্যতিরেকে যুদ্ধ-বন্দী রাখ সেক্ষেত্রে) তোমরা পার্থিব সম্পদ কামনা করিতেছ (বলিয়া সাব্যস্ত হইবে) এবং আল্লাহ্ (তোমাদের জন্য) পরকাল চাহিতেছেন। বস্তুতঃ আল্লাহ্ পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
১১৪৪। এই আয়াত সাধারণ নিয়ম নির্ধারণ করে যে, রীতিমত যুদ্ধ সংঘটিত হইয়া শত্রু সম্পূর্ণরূপে পরাজিত না হইলে বন্দী রাখা সমীচীন নহে। ইহা দাসপ্রথার মূলোৎপাটন করিয়াছে। ইসলাম ধর্মকে ধ্বংস করার জন্য যাহারা যুদ্ধে অংশ গ্রহণ করে এবং পরাজিত হয়, শুধু কেবল মাত্র তাহাদিগকেই কয়েদ করা যাইতে পারে। ২৭৩৯ টীকাও দ্রষ্টব্য।

لَوۡلَا کِتٰبٌ مِّنَ اللّٰہِ سَبَقَ لَمَسَّکُمۡ فِیۡمَاۤ اَخَذۡتُمۡ عَذَابٌ عَظِیۡمٌ ﴿۶۹﴾

৬৯
যদি আল্লাহ্‌র পক্ষ হইতে পূর্বেই বিধান দেওয়া না হইত১১৪৫ তাহা হইলে তোমরা যাহা কিছু গ্রহণ করিয়াছ উহার ফলে অবশ্যই মহা আযাব তোমাদিগকে পিষ্ট১১৪৫-ক করিত।
১১৪৫। আয়াতের এই উক্তি আল্লাহ্‌তা’লার ওয়াদাকৃত ঐশী-সাহায্যের প্রতি ইশারা করিতেছে (৮ঃ৮-১০)।
১১৪৫-ক। যুদ্ধ-বন্দী উদ্ধারকল্পে মুক্তি-পণের প্রথা পূর্ব হইতেই প্রচলিত ছিল। এ স্থানে যে বিষয়ের উপর জোর দেওয়া হইয়াছে তাহা হইল এই যে, কেবল মাত্র যুদ্ধের নিয়মানুযায়ী সংঘর্ষের ক্ষেত্রেই যুদ্ধ-বন্দী রাখা চলিবে।

فَکُلُوۡا مِمَّا غَنِمۡتُمۡ حَلٰلًا طَیِّبًا ۫ۖ وَّاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿٪۷۰﴾

৭০
সুতরাং গনিমতরূপে তোমরা যাহা কিছু পাইয়াছ তাহা হইতে হালাল এবং উপাদেয় বস্তু হইতে খাও এবং আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ্‌ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।
সূরা আল্ আন্‌ফাল - রুকু ৯