৮

الأنفال

সূরা আল্ আন্‌ফাল

Al-Anfal

মাদানী ৭৬ আয়াত ১০ রুকু পারা ৯–১০

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৭৬ আয়াত এবং ১০ রুকু আছে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اَطِیۡعُوا اللّٰہَ وَرَسُوۡلَہٗ وَلَا تَوَلَّوۡا عَنۡہُ وَاَنۡتُمۡ تَسۡمَعُوۡنَ ﴿ۚۖ۲۱﴾

২১
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা আল্লাহ্ এবং তাঁহার রসূলের আনুগত্য কর, এবং তাহার নিকট হইতে মুখ ফিরাইয়া লইও না এমতাবস্থায় যে, তোমরা (তাহার আদেশ) শুনিতেছ।

وَلَا تَکُوۡنُوۡا کَالَّذِیۡنَ قَالُوۡا سَمِعۡنَا وَہُمۡ لَا یَسۡمَعُوۡنَ ﴿۲۲﴾

২২
এবং তোমরা তাহাদের ন্যায় হইও না যাহারা বলে, ‘আমরা শ্রবণ করি’, অথচ তাহারা শ্রবণ করে না।

اِنَّ شَرَّ الدَّوَآبِّ عِنۡدَ اللّٰہِ الصُّمُّ الۡبُکۡمُ الَّذِیۡنَ لَا یَعۡقِلُوۡنَ ﴿۲۳﴾

২৩
নিশ্চয় আল্লাহ্‌র নিকট নিকৃষ্টতম জীব হইতেছে বধির ও বোবাগণ, যাহারা কোন বুদ্ধি বিবেচনা করে না।

وَلَوۡ عَلِمَ اللّٰہُ فِیۡہِمۡ خَیۡرًا لَّاَسۡمَعَہُمۡ ؕ وَلَوۡ اَسۡمَعَہُمۡ لَتَوَلَّوۡا وَّہُمۡ مُّعۡرِضُوۡنَ ﴿۲۴﴾

২৪
এবং আল্লাহ্‌ যদি তাহাদের মধ্যে কিছু ভাল দেখিতেন, তাহা হইলে নিশ্চয় তিনি তাহাদিগকে শুনাইতেন। এবং যদি (বর্তমান অবস্থায়) তিনি তাহাদিগকে শুনাইতেন১১০৯ তাহা হইলেও তাহারা মুখ ফিরাইয়া লইত এবং তাহারা অগ্রাহ্য করিত।
১১০৯। “তাহাদিগকে শুনাইতেন” উক্তির মর্মার্থ এই যে, উহাদের বর্তমান অবস্থায় আল্লাহ্‌তা’লা যদি উহাদিগকে সত্য গ্রহণে বাধ্য করিতেন, তাহা হইলেও উহাদের অন্তর অপরিবর্তিতই থাকিয়া যাইত এবং কখনও প্রকৃত মুসলমান হইত না।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوا اسۡتَجِیۡبُوۡا لِلّٰہِ وَلِلرَّسُوۡلِ اِذَا دَعَاکُمۡ لِمَا یُحۡیِیۡکُمۡ ۚ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ یَحُوۡلُ بَیۡنَ الۡمَرۡءِ وَقَلۡبِہٖ وَاَنَّہٗۤ اِلَیۡہِ تُحۡشَرُوۡنَ ﴿۲۵﴾

২৫
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা সাড়া দাও আল্লাহ্‌ এবং তাঁহার রসূলের ডাকে,১১০৯-ক যখন সে তোমাদিগকে ডাক দেয় যেন সে তোমাদিগকে জীবিত করিতে পারে;১১১০ এবং জানিয়া রাখ, নিশ্চয় আল্লাহ্ মানুষ ও তাহার হৃদয়ের মাঝখানে আসিয়া উপস্থিত হন১১১০-ক এবং তাঁহারই নিকট তোমাদের সকলকে একত্রিত করা হইবে।
১১০৯-ক। ‘সে বা তিনি’ সর্বনাম দ্বারা আঁ-হযরত (সাঃ)-কে বুঝায়, কেননা আল্লাহ্‌র রসূলই প্রকৃতপক্ষে আহবান জানাইয়া থাকেন। আল্লাহ্‌তা’লার আহ্বানও তাঁহার প্রত্যাদিষ্ট নবীর মাধ্যমে হইয়া থাকে। অথবা ‘সে বা তিনি’ আল্লাহ্‌ এবং তাঁহার রসূল উভয়ের প্রতি পৃথকভাবে আরোপিত হইতে পারে, অর্থাৎ যখন আল্লাহ্‌তা’লা তোমাদিগকে আহবান করেন বা যখন আল্লাহ্‌র রসূল তোমাদিগকে আহ্বান করেন।
১১১০। “যেন তিনি তোমাদিগকে জীবিত করিতে পারেন” যখন আল্লাহ্‌তা’লার কোন নবীর জন্য ব্যবহৃত হয় তখন উহা রূপক অর্থে বা আধ্যাত্মিক অর্থে গৃহীত হয়।
১১১০-ক। “নিশ্চয় আল্লাহ্ মানুষ ও তাঁহার হৃদয়ের মাঝখানে আসিয়া উপস্থিত হন” এই উক্তির দ্বারা ইহাই বুঝায় যে, মানুষ (বা তাহার অহং)-এর কোন নিয়ন্ত্রণ তাহার হাদয়ের উপর নাই, কাজেই সে অন্তরকে তাহার হুকুম মানতে বাধ্য করিতে পারে না। ইহার অর্থ এইরূপও হইতে পারে যে, প্রত্যেকেরই ঐশী-আহ্বান শ্রবণে দ্রুত অগ্রসর হওয়া এবং সাড়া দেওয়া কর্তব্য, কেননা সেই ব্যক্তি যদি গড়িমসি বা বিলম্ব বা অপেক্ষা করে তাহা হইলে অচিন্তনীয় পরিস্থিতি প্রতিবন্ধকরূপে তাহার অন্তরকে কঠিন বা মরিচা-পূর্ণ করিয়া দিতে পারে এবং সেই ব্যক্তি তখন উহা অর্থাৎ ঐশী-আহ্বান প্রত্যাখান করিতে পারে।

وَاتَّقُوۡا فِتۡنَۃً لَّا تُصِیۡبَنَّ الَّذِیۡنَ ظَلَمُوۡا مِنۡکُمۡ خَآصَّۃً ۚ وَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ ﴿۲۶﴾

২৬
এবং তোমরা সেই ফিৎনাকে ভয় কর যাহা তোমাদের মধ্য হইতে যাহারা যুলুম করিয়াছে শুধু তাহাদিগকেই আঘাত করিবে না।১১১১ এবং জানিয়া রাখ যে, আল্লাহ্‌ শাস্তি দানে অত্যন্ত কঠোর।
১১১১। নিজদিগকে ভাল করাই যথেষ্ট নহে। আমরা ততক্ষণ নিরাপদ নহি যতক্ষণ পর্যন্ত আমাদের পরিবেশকে সংশোধন করিতে না পারি। প্রমত্ত অগ্নি পরিবেষ্টিত আবাসস্থল যে কোন মুহূর্তে (আগুনের) শিকারে পরিণত হইতে পারে।

وَاذۡکُرُوۡۤا اِذۡ اَنۡتُمۡ قَلِیۡلٌ مُّسۡتَضۡعَفُوۡنَ فِی الۡاَرۡضِ تَخَافُوۡنَ اَنۡ یَّتَخَطَّفَکُمُ النَّاسُ فَاٰوٰٮکُمۡ وَاَیَّدَکُمۡ بِنَصۡرِہٖ وَرَزَقَکُمۡ مِّنَ الطَّیِّبٰتِ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ ﴿۲۷﴾

২৭
এবং স্মরণ কর যখন তোমরা (সংখ্যায়) অল্প ছিলে, পৃথিবীতে দুর্বল বলিয়া গণ্য হইতে, তোমরা ভয় করিতে যে, লোকেরা তোমাদিগকে ছিনাইয়া লইয়া যাইবে, অতঃপর তিনি তোমাদিগকে আশ্রয় দিলেন এবং তাঁহার সাহায্য দ্বারা তোমাদিগকে শক্তিশালী করিলেন এবং তোমাদিগকে উপাদেয় খাদ্য-সামগ্রী দিলেন যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ কর।১১১২
১১১২। এখানে মুসলমানদিগকে বলা হইয়াছে যে, আল্লাহ্‌তা’লা যেমন তাহাদিগকে রক্ষা করিয়াছিলেন যখন তাহারা দুর্বল ছিল এবং প্রবল ক্ষতিকারক লোক দ্বারা পরিবেষ্টিত ছিল, তেমনিভাবে তাহাদের কর্তব্য হইবে দুর্বলকে রক্ষা করা, যখন তাহারা ক্ষমতার অধিকারী হইবে। এই আয়াতের মধ্যে এক ভবিষৎবাণী নিহিত রহিয়াছে যে, মুসলমান জাতি শীঘ্রই রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হইবে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تَخُوۡنُوا اللّٰہَ وَالرَّسُوۡلَ وَتَخُوۡنُوۡۤا اَمٰنٰتِکُمۡ وَاَنۡتُمۡ تَعۡلَمُوۡنَ ﴿۲۸﴾

২৮
হে যাহারা ঈমান আনিয়াছ! তোমরা জানিয়া শুনিয়া আল্লাহ্ এবং রসূলের সহিত বিশ্বাসঘাতকতা করিও না এবং তোমাদের পরস্পরের গচ্ছিত আমানতসমূহেও জানিয়া বুঝিয়া বিশ্বাসঘাতকতা করিও না।১১১৩
১১১৩। এই আয়াত মানবের দুই প্রকার আনুগত্যের কথা বলে, প্রথমতঃ আল্লাহ্‌তা’লার এবং তাঁহার রসূলের প্রতি আনুগত্য যাহা শর্তহীন এবং চিরস্থায়ী, কারণ আল্লাহ্‌তা’লা আমাদের সৃষ্টিকর্তা এবং পালনকর্তা এবং রসূল তাঁহার প্রতিনিধি এবং দ্বিতীয়তঃ মানবের স্বজাতির প্রতি আনুগত্য যাহা তাহাদের প্রতিটি দায়-দায়িত্বের বাধ্যবাধকতা হইতে উদ্ভূত হইয়া থাকে।

وَاعۡلَمُوۡۤا اَنَّمَاۤ اَمۡوَالُکُمۡ وَاَوۡلَادُکُمۡ فِتۡنَۃٌ ۙ وَّاَنَّ اللّٰہَ عِنۡدَہٗۤ اَجۡرٌ عَظِیۡمٌ ﴿٪۲۹﴾

২৯
এবং জানিয়া রাখ যে, নিশ্চয় তোমাদের ধন-সম্পদ ও তোমাদের সন্তান-সন্ততি পরীক্ষা স্বরূপ, এবং নিশ্চয় আল্লাহ্ তিনি যাঁহার নিকট মহা পুরস্কার রহিয়াছে।
সূরা আল্ আন্‌ফাল - রুকু ৩

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِنۡ تَتَّقُوا اللّٰہَ یَجۡعَلۡ لَّکُمۡ فُرۡقَانًا وَّیُکَفِّرۡ عَنۡکُمۡ سَیِّاٰتِکُمۡ وَیَغۡفِرۡ لَکُمۡ ؕ وَاللّٰہُ ذُو الۡفَضۡلِ الۡعَظِیۡمِ ﴿۳۰﴾

৩০
হে যাহারা ঈমান আনিয়াছ! যদি তোমরা আল্লাহ্‌র তাক্‌ওয়া অবলম্বন কর তাহা হইলে তিনি তোমাদের জন্য এক ফুরকান১১১৪ (প্রভেদকারী উপকরণ) সৃষ্টি করিয়া দিবেন এবং তোমাদের অকল্যাণসমূহকে দূর করিয়া দিবেন এবং তোমাদিগকে ক্ষমা করিবেন; বস্তুতঃ আল্লাহ্ মহা অনুগ্রহের অধিকারী।
১১১৪। “ফুরকান” অর্থ, (১) যাহা সত্য এবং মিথ্যা পার্থক্য করিয়া দেখায়, (২) প্রমাণ বা সাক্ষ্য বা যুক্তি, (৩) সাহায্য বা বিজয় এবং (৪) প্রভাত (লেইন)।