৭৯

النازعات

সূরা আন্‌ নাযে‘আত

An-Nazi`at

মক্কী ৪৭ আয়াত ২ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪৭ আয়াত এবং ২ রুকু আছে।

وَاَمَّا مَنۡ خَافَ مَقَامَ رَبِّہٖ وَنَہَی النَّفۡسَ عَنِ الۡہَوٰی ﴿ۙ۴۱﴾

৪১
কিন্তু যে ব্যক্তি তাহার প্রতিপালকের মকাম-মর্যাদাকে৩২৪৮ ভয় করে এবং স্বীয় আত্মাকে নীচ কামনা-বাসনা হইতে নিবৃত্ত রাখে,
৩২৪৮। যে ব্যক্তি আল্লাহ্‌র সামনে দোষীরূপে দাঁড়াইতে পূর্বাহ্নেই ভয় করে বা আল্লাহ্‌র মহিমাময় মর্যাদার সামনে নিজের তুচ্ছাবস্থাকে স্মরণ করিয়া যে ভীতিগ্রস্ত থাকে।

فَاِنَّ الۡجَنَّۃَ ہِیَ الۡمَاۡوٰی ﴿ؕ۴۲﴾

৪২
পরিণামে নিশ্চয় জান্নাতই হইবে (তাহার) আবাসস্থল,

یَسۡـَٔلُوۡنَکَ عَنِ السَّاعَۃِ اَیَّانَ مُرۡسٰہَا ﴿ؕ۴۳﴾

৪৩
তাহারা তোমাকে কিয়ামত সম্বন্ধে জিজ্ঞাসা করে, ‘কখন ইহা সংঘটিত হইবে?’

فِیۡمَ اَنۡتَ مِنۡ ذِکۡرٰٮہَا ﴿ؕ۴۴﴾

৪৪
উহার (আগমনের) আলোচনার সহিত তোমার কি সম্পর্ক?

اِلٰی رَبِّکَ مُنۡتَہٰٮہَا ﴿ؕ۴۵﴾

৪৫
তোমার প্রতিপালকের নিকটই উহার চূড়ান্ত (জ্ঞানের) সীমা।

اِنَّمَاۤ اَنۡتَ مُنۡذِرُ مَنۡ یَّخۡشٰہَا ﴿ؕ۴۶﴾

৪৬
তুমি কেবল সেই ব্যক্তির জন্য সতর্ককারী যে উহাকে ভয় করে।

کَاَنَّہُمۡ یَوۡمَ یَرَوۡنَہَا لَمۡ یَلۡبَثُوۡۤا اِلَّا عَشِیَّۃً اَوۡ ضُحٰہَا ﴿٪۴۷﴾

৪৭
যেদিন তাহারা উহা প্রত্যক্ষ করিবে, তাহাদের অবস্থা এমন হইবে যেন তাহারা কেবল এক সন্ধ্যা বা উহার এক প্রভাত (এই পৃথিবীতে) অবস্থান করিয়াছে।৩২৪৯
সূরা আন্‌ নাযে‘আত - রুকু ২
৩২৪৯। শাস্তির সময়, স্থান, স্বরূপ ও প্রকৃতি ইত্যাদি তেমন গুরুত্বপূর্ণ ব্যাপার নহে। অবিশ্বাসীদের জন্য যাহা অধিক গুরুত্বপূর্ণ তাহা হইল এই যে, তাহারা যেন উপলব্ধি করে, ঐশী শাস্তি যখনই আসিবে তখনই অতি দ্রুতগতিতে, অকস্মাৎ ও ভীষণাকারে উপস্থিত হইবে; ইহার তুলনায় তাহাদের সারা জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য ও আমোদ-প্রমোদ মাত্র মুহূর্তকাল— এক সকাল বা এক সন্ধ্যা মাত্র— স্থায়ী ছিল বলিয়া প্রতীয়মান হইবে।