৭৯

النازعات

সূরা আন্‌ নাযে‘আত

An-Nazi`at

মক্কী ৪৭ আয়াত ২ রুকু পারা ৩০

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪৭ আয়াত এবং ২ রুকু আছে।

فَاَرٰٮہُ الۡاٰیَۃَ الۡکُبۡرٰی ﴿۫ۖ۲۱﴾

২১
সুতরাং সে তাহাকে এক বড় নির্দশন৩২৪৪ দেখাইল।
৩২৪৪। ‘মহা নিদর্শন’ বলিতে মূসা (আঃ) কর্তৃক প্রদর্শিত ‘লাঠির নিদর্শনকে’ বুঝাইয়াছে, যাহা তাহার অন্যান্য নিদর্শন হইতে অগ্রগণ্য ছিল (২০ঃ২১)।

فَکَذَّبَ وَعَصٰی ﴿۫ۖ۲۲﴾

২২
কিন্ত সে (তাহাকে) মিথ্যাবাদী বলিয়া প্রত্যাখ্যান করিল এবং অবাধ্যতা করিল,

ثُمَّ اَدۡبَرَ یَسۡعٰی ﴿۫ۖ۲۳﴾

২৩
অতঃপর সে (কু-মতলব আঁটার) চেষ্টা করতঃ পৃষ্ঠ প্রদর্শন করিল,

فَحَشَرَ فَنَادٰی ﴿۫ۖ۲۴﴾

২৪
এবং সে (লোকদিগকে) সমবেত করিল এবং ঘোষণা করিল,

فَقَالَ اَنَا رَبُّکُمُ الۡاَعۡلٰی ﴿۫ۖ۲۵﴾

২৫
অতঃপর সে বলিল, ‘আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক।’

فَاَخَذَہُ اللّٰہُ نَکَالَ الۡاٰخِرَۃِ وَالۡاُوۡلٰی ﴿ؕ۲۶﴾

২৬
সুতরাং আল্লাহ্ তাহাকে পরকাল এবং ইহকালের আযাবে ধৃত করিলেন।

اِنَّ فِیۡ ذٰلِکَ لَعِبۡرَۃً لِّمَنۡ یَّخۡشٰی ﴿ؕ٪۲۷﴾

২৭
নিশ্চয় যে (আল্লাহ্‌কে) ভয় করিয়া চলে তাহার জন্য এই ঘটনার মধ্যে শিক্ষণীয় বিষয় রহিয়াছে।
সূরা আন্‌ নাযে‘আত - রুকু ১

ءَاَنۡتُمۡ اَشَدُّ خَلۡقًا اَمِ السَّمَآءُ ؕ بَنٰہَا ﴿ٝ۲۸﴾

২৮
সৃষ্টিতে কি তোমরা কঠিনতর, না আকাশ যাহাকে তিনি বানাইয়াছেন?৩২৪৫
৩২৪৫। অকল্পনীয়ভাবে জটিল অথচ এত ত্রুটিহীনভাবে সৃষ্ট এই সৌরমণ্ডলই এক অকাট্য যুক্তি যাহা দ্বারা সহজেই প্রমাণ করা যায় যে, ‘মৃত্যুর পরেও জীবন’ আছে । কেননা, যে মহামহিমান্বিত আল্লাহ্‌ এই বিশ্ব-জগতকে অনস্তিত্ব হইতে অস্তিত্বে আনিয়াছেন, তাঁহার পক্ষে সামান্য বিন্দুর মত ক্ষুদ্র একটা মানুষের মৃত্যুর পরে তাহাকে পুনরায় জীবিত করা অতি সহজ কাজ। ইহাই এই আয়াত ও পরবর্তী ছয়টি আয়াতের বক্তব্য।

رَفَعَ سَمۡکَہَا فَسَوّٰٮہَا ﴿ۙ۲۹﴾

২৯
তিনিই উহার উচ্চতাকে সমুন্নত করিয়াছেন,৩২৪৫-ক এবং উহাকে পূর্ণতা দান করিয়াছেন।
৩২৪৫-ক। ‘সাম্‌ক’ অর্থ, ছাদ; ভিতরের ছাদ; উচ্চতা, গভীরতা ও ঘনত্ব সম্পন্ন পরিমাণ (লেইন)।

وَاَغۡطَشَ لَیۡلَہَا وَاَخۡرَجَ ضُحٰہَا ﴿۪۳۰﴾

৩০
এবং উহার রাত্রকে অন্ধকারাচ্ছন্ন করিয়াছেন এবং উহার প্রাতঃকালীন আলো প্রকাশ করিয়াছেন,৩২৪৬
৩২৪৬। দিবা-রাত্রির আগমন-নির্গমন নৈসর্গিক হইলেও এই আয়াতে ইহাকে আকাশমালার সহিত সম্পর্কযুক্ত বলিয়া বর্ণিত হইয়াছে। প্রকৃত তত্ব ইহাই যে, সৌরমণ্ডলের কার্যক্রম দ্বারাই দিবা-রাত্র সৃষ্ট হইয়া থাকে।