৭

الأعراف

সূরা আল্ আ’রাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

قَالُوۡۤا اَجِئۡتَنَا لِنَعۡبُدَ اللّٰہَ وَحۡدَہٗ وَنَذَرَ مَا کَانَ یَعۡبُدُ اٰبَآؤُنَا ۚ فَاۡتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنۡ کُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۷۱﴾

৭১
তাহারা বলিল, ‘তুমি কি আমাদের নিকট এই জন্য আসিয়াছ যেন আমরা কেবল এক আল্লাহ্‌র ইবাদত করি এবং আমাদের পিতৃ-পুরুষগণ যাহাদের উপাসনা করিত তাহাদিগকে পরিত্যাগ করি? সুতরাং তুমি যে বিষয়ে আমাদিগকে ভয় দেখাইতেছ, যদি তুমি সত্যবাদী হইয়া থাক তাহা হইলে তুমি উহা আমাদের নিকট আন।’

قَالَ قَدۡ وَقَعَ عَلَیۡکُمۡ مِّنۡ رَّبِّکُمۡ رِجۡسٌ وَّغَضَبٌ ؕ اَتُجَادِلُوۡنَنِیۡ فِیۡۤ اَسۡمَآءٍ سَمَّیۡتُمُوۡہَاۤ اَنۡتُمۡ وَاٰبَآؤُکُمۡ مَّا نَزَّلَ اللّٰہُ بِہَا مِنۡ سُلۡطٰنٍ ؕ فَانۡتَظِرُوۡۤا اِنِّیۡ مَعَکُمۡ مِّنَ الۡمُنۡتَظِرِیۡنَ ﴿۷۲﴾

৭২
সে বলিল, ‘অবশ্যই তোমাদের উপর তোমাদের প্রভুর শাস্তি ও ক্রোধ পতিত হইয়াছে। তোমরা কি ঐ সকল নাম সম্বন্ধে আমার সহিত তর্ক কর, যেগুলি নামকরণ করিয়াছ তোমরা এবং তোমাদের পিতৃপুরুষগণ, অথচ আল্লাহ্ উহাদের পক্ষে কোন দলীল নাযেল করেন নাই; অতএব, তোমরা অপেক্ষা কর এবং নিশ্চয় আমিও তোমাদের সহিত অপেক্ষাকারীদের অন্তর্ভুক্ত।’

فَاَنۡجَیۡنٰہُ وَالَّذِیۡنَ مَعَہٗ بِرَحۡمَۃٍ مِّنَّا وَقَطَعۡنَا دَابِرَ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا وَمَا کَانُوۡا مُؤۡمِنِیۡنَ ﴿٪۷۳﴾

৭৩
অবশেষে আমরা তাহাকে ও তাহার সঙ্গীগণকে আপন অনুগ্রহে উদ্ধার করিলাম এবং যাহারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল এবং মো’মেন ছিল না, আমরা তাহাদের মূল শিকড় পর্যন্ত কাটিয়া দিলাম।
সূরা আল্ আ’রাফ - রুকু ৯

وَاِلٰی ثَمُوۡدَ اَخَاہُمۡ صٰلِحًا ۘ قَالَ یٰقَوۡمِ اعۡبُدُوا اللّٰہَ مَا لَکُمۡ مِّنۡ اِلٰہٍ غَیۡرُہٗ ؕ قَدۡ جَآءَتۡکُمۡ بَیِّنَۃٌ مِّنۡ رَّبِّکُمۡ ؕ ہٰذِہٖ نَاقَۃُ اللّٰہِ لَکُمۡ اٰیَۃً فَذَرُوۡہَا تَاۡکُلۡ فِیۡۤ اَرۡضِ اللّٰہِ وَلَا تَمَسُّوۡہَا بِسُوۡٓءٍ فَیَاۡخُذَکُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۷۴﴾

৭৪
এবং আমরা সামূদ৯৯৮ জাতির নিকট তাহাদের ভাই সালেহ্‌কে৯৯৯ (পাঠাইয়াছিলাম)। সে বলিল, ‘হে আমার জাতি! তোমরা আল্লাহ্‌র ইবাদত কর, তিনি ব্যতীত তোমাদের কোন মা’বূদ নাই, নিশ্চয় তোমাদের নিকট তোমাদের প্রভুর পক্ষ হইতে এক সুস্পষ্ট প্রমাণ আসিয়াছে—ইহা আল্লাহ্‌র উষ্ট্রী,১০০০ তোমাদের জন্য একটি নিদর্শন; সুতরাং তোমরা ইহাকে ছাড়িয়া দাও যেন আল্লাহ্‌র যমীনে১০০১ ইহা চরিয়া বেড়ায় এবং ইহাকে কোন কষ্ট দিও না, অন্যথায় যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদিগকে ধৃত করিবে;
৯৯৮। আরব দেশের পশ্চিমাঞ্চলে ‘সামূদ’ জাতি বসবাস করিত; তাহারা আদন (এডেন) হইতে উত্তর দিকে সিরিয়া (শ্যাম) পর্যন্ত বিস্তৃত ছিল। হযরত ইসমাঈল (আঃ)-এর সময়ের কিছু কাল পূর্ব পর্যন্ত তাহারা বসবাস করিত। ‘আদ’ রাজ্যের পার্শ্ববর্তী এলাকা তাহাদের অধিকারে ছিল, কিন্তু তাহারা প্রধানতঃ পাহাড়ে বসবাস করিত।
৯৯৯। হযরত হূদ (আঃ)-এর পরে হযরত সালেহ (আঃ)-এর আবির্ভাব,এবং সম্ভবতঃ তিনি হযরত ইব্‌রাহীম (আঃ)-এর সমসাময়িক নবী ছিলেন।
১০০০। সেই এলাকায় উষ্ট্রই ছিল ভ্রমণ বা যাতায়াতের জন্য প্রধান বাহন এবং হযরত সালেহ (আঃ) তাঁহার উট্‌নীর পিঠে চড়িয়াই এক স্থান হইতে অন্য স্থানে ভ্রমণ করিয়া তাঁহার বাণী প্রচার করিতেন। এই উট্‌নীর গতি পথে চলাফেরায় বাধা সৃষ্টি বা উহার কোনও ক্ষতি সাধন সেই কাজের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টির শামিল যে কাজের দায়িত্ব আল্লাহ্‌তা’লা হযরত সালেহ (আঃ)-এর উপর অর্পণ করিয়াছিলেন। উট্‌নীর মধ্যে নিজস্ব অস্বাভাবিক বা লক্ষণীয় কিছুই ছিল না। ইহা একটি সাধারণ প্রাণীই ছিল। উহার প্রতি যে পবিত্রতা বা অলংঘনীয়তা আরোপিত হইয়াছিল তাহা শুধু এই জন্য যে, আল্লাহ্‌তা’লা তাঁহার প্রেরিত নবী সালেহ (আঃ)-এর পবিত্র ধার্মিকতা ও তাঁহার অলংঘনীয়তার প্রতীক এবং নিদর্শন স্বরূপ উট্‌নীকে পূর্বাহ্নেই ঘোষণা করিয়াছিলেন। অতএব, এই উট্‌নীর কোন অনিষ্ট সাধন করা হযরত সালেহ (আঃ) নিজের অর্থাৎ আল্লাহ্‌র নবীর ক্ষতি সাধন করা এবং তাঁহার মিশনের বিরুদ্ধাচরণ করারই শামিল ছিল।
১০০১। ইহার অর্থ এই নহে যে, উহাকে (উট্‌নীকে) যে কোন জমিতে চরিয়া খাইতে দেওয়া হউক। ইহার মর্মার্থ এই যে, উট্‌নীর যাতায়াতে কোন বাধা সৃষ্টি না করা এবং হযরত সালেহ (আঃ) যেখানেই যাইতে চাহিবেন সেই স্থানে যাওয়ার জন্য উট্‌নীকে স্বাধীনভাবে ছাড়িয়া দেওয়া বুঝায়। আল্লাহ্‌র নবী সালেহ (আঃ) কর্তৃক তাঁহার উট্‌নীর অবাধ গতিবিধি সম্পর্কে ঘোষণা আরবে প্রাচীন বলিয়া সম্মানিত প্রথার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

وَاذۡکُرُوۡۤا اِذۡ جَعَلَکُمۡ خُلَفَآءَ مِنۡۢ بَعۡدِ عَادٍ وَّبَوَّاَکُمۡ فِی الۡاَرۡضِ تَتَّخِذُوۡنَ مِنۡ سُہُوۡلِہَا قُصُوۡرًا وَّتَنۡحِتُوۡنَ الۡجِبَالَ بُیُوۡتًا ۚ فَاذۡکُرُوۡۤا اٰلَآءَ اللّٰہِ وَلَا تَعۡثَوۡا فِی الۡاَرۡضِ مُفۡسِدِیۡنَ ﴿۷۵﴾

৭৫
এবং (সেই সময়কে) স্মরণ কর যখন তিনি আ’দ জাতির পর তোমাদিগকে স্থলাভিষিক্ত করিলেন এবং তোমাদিগকে পৃথিবীতে এমন ভাবে প্রতিষ্ঠিত করিলেন যে, তোমরা উহার সমতল ভূমিতে প্রাসাদসমূহ নির্মাণ করিতে এবং পাহাড়সমূহকে খনন১০০২ করিয়া বাসগৃহ নির্মাণ করিতে। সুতরাং তোমরা স্মরণ কর আল্লাহ্‌র নেয়ামতসমূহ এবং বিশৃঙ্খলাকারী হইয়া পৃথিবীতে বিভেদ সৃষ্টি করিও না।’
১০০২। ‘তোমরা পাহাড়সমূহকে খনন করিয়া বাসগৃহ নির্মাণ করিতে’ এই কথাগুলি যখন উক্ত জাতির শীতকালীন আবাস স্থলের প্রতি ইংগিত করিতেছে,একই সময়ে পাহাড় কাটিয়া তোমরা বাসগৃহ সমূহ নির্মাণ করিতে’ শব্দগুলি পর্বতাঞ্চলে তাহাদের গ্রীষ্মাবাসের প্রতি পরোক্ষ উল্লেখ। সামূদ খুব অধ্যবসায়ী, দক্ষ ও তৎপর, সম্পদশালী এবং কৃষ্টিবান সভ্য জাতি ছিল। তাহাদের সময়ের মাপকাঠিতে তাহারা বিলাসবহুল ও আরাম-আয়াশ-পূর্ণ জীবন যাপন করিত—গ্রীষ্মকালে পাহাড়ে এবং শীতকালে সমতল ভূমিতে বসবাস করিত।

قَالَ الۡمَلَاُ الَّذِیۡنَ اسۡتَکۡبَرُوۡا مِنۡ قَوۡمِہٖ لِلَّذِیۡنَ اسۡتُضۡعِفُوۡا لِمَنۡ اٰمَنَ مِنۡہُمۡ اَتَعۡلَمُوۡنَ اَنَّ صٰلِحًا مُّرۡسَلٌ مِّنۡ رَّبِّہٖ ؕ قَالُوۡۤا اِنَّا بِمَاۤ اُرۡسِلَ بِہٖ مُؤۡمِنُوۡنَ ﴿۷۶﴾

৭৬
তাহার জাতির ঐসকল প্রধানগণ১০০৩ যাহারা অহংকার করিয়াছিল ঐসকল বলিল, যাহারা দুর্বল বলিয়া গণ্য হইত—যাহারা তাহাদের মধ্য হইতে ঈমান আনিয়াছিল— ‘তোমরা কি জান যে সালেহ্ তাহার প্রভুর পক্ষ হইতে রসূল?’ তাহারা বলিল, ‘নিশ্চয়, সে যাহা লইয়া প্রেরিত হইয়াছে উহাতে আমরা ঈমান আনিয়াছি।’
১০০৩। “মালা আহু” অর্থ সে ইহা পূর্ণ করিয়াছিল। “মালা আল্‌ কওম” অর্থ জাতির প্রধানগণ,উহাদের সম্পদশালী ব্যক্তিগণ (আকরাব)। তাহারা এইরূপ আখ্যায়িত হওয়ার কারণ হইল এই যে, তাহাদের উপস্থিতি দ্বারা সভা-সমাবেশ পূর্ণ হইয়াছে বলিয়া মনে করা হয়।

قَالَ الَّذِیۡنَ اسۡتَکۡبَرُوۡۤا اِنَّا بِالَّذِیۡۤ اٰمَنۡتُمۡ بِہٖ کٰفِرُوۡنَ ﴿۷۷﴾

৭৭
যাহারা অহংকার করিয়াছিল, তাহারা বলিল, ‘যাহার উপর তোমরা ঈমান আনিয়াছ, আমরা নিশ্চয় উহাকে অস্বীকার করি।’

فَعَقَرُوا النَّاقَۃَ وَعَتَوۡا عَنۡ اَمۡرِ رَبِّہِمۡ وَقَالُوۡا یٰصٰلِحُ ائۡتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنۡ کُنۡتَ مِنَ الۡمُرۡسَلِیۡنَ ﴿۷۸﴾

৭৮
অতঃপর, তাহারা উষ্ট্রীর হাঁটুর তন্ত্রী কাটিয়া দিল এবং তাহাদের প্রভুর আদেশের অবাধ্যতা করিল এবং বলিল, ‘হে সালেহ্! যদি তুমি রসূলদের অন্তর্গত হইয়া থাক তাহা হইলে তুমি আমাদের উপর উহা আনয়ন কর যে সম্বন্ধে তুমি আমাদিগকে ভয় দেখাইতেছ।’

فَاَخَذَتۡہُمُ الرَّجۡفَۃُ فَاَصۡبَحُوۡا فِیۡ دَارِہِمۡ جٰثِمِیۡنَ ﴿۷۹﴾

৭৯
অতঃপর, এক ভূমিকম্প তাহাদিগকে ধৃত করিল, ফলে তাহারা তাহাদের গৃহে উপুড় হইয়া পড়িয়া রহিল।

فَتَوَلّٰی عَنۡہُمۡ وَقَالَ یٰقَوۡمِ لَقَدۡ اَبۡلَغۡتُکُمۡ رِسَالَۃَ رَبِّیۡ وَنَصَحۡتُ لَکُمۡ وَلٰکِنۡ لَّا تُحِبُّوۡنَ النّٰصِحِیۡنَ ﴿۸۰﴾

৮০
তখন সে (সালেহ্) তাহাদের নিকট হইতে মুখ ফিরাইয়া লইল এবং বলিল, ‘হে আমার জাতি! অবশ্যই আমি তোমাদিগকে আমার প্রভুর বাণী পৌঁছাইয়াছি এবং তোমাদিগকে হিতোপদেশ দিয়াছি, কিন্তু তোমরা হিতোপদেষ্টাগণকে পসন্দ কর না।’১০০৪
১০০৪। হযরত সালেহ (আঃ) করুণ দৃশ্য সহ্য করিতে না পারিয়া উপদ্রুত শহরটিকে পরিত্যাগ করিলেন। তিনি এই আয়াতে উল্লেখিত বিষাদময় শব্দগুলি বেদনা ভারাক্রান্ত হৃদয়ে উচ্চারণ করিতেছিলেন, যেভাবে ইসলামের পবিত্র নবী করীম (সাঃ) বদর প্রান্তরে বলিয়াছিলেন।