৭

الأعراف

সূরা আল্ আ’রাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

اِنَّ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا وَاسۡتَکۡبَرُوۡا عَنۡہَا لَا تُفَتَّحُ لَہُمۡ اَبۡوَابُ السَّمَآءِ وَلَا یَدۡخُلُوۡنَ الۡجَنَّۃَ حَتّٰی یَلِجَ الۡجَمَلُ فِیۡ سَمِّ الۡخِیَاطِ ؕ وَکَذٰلِکَ نَجۡزِی الۡمُجۡرِمِیۡنَ ﴿۴۱﴾

৪১
নিশ্চয় যাহারা আমাদের আয়াতসমূহকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছে এবং অহংকার করিয়া উহা হইতে মুখ ফিরাইয়া লইয়াছে, না তাহাদের জন্য আকাশের দ্বারসমূহ উন্মুক্ত করা হইবে এবং না তাহারা জান্নাতে প্রবেশ করিবে যে পর্যন্ত না একটি উষ্ট্র সূচের ছিদ্র দিয়া অতিক্রম করে৯৭৪। এবং এই ভাবে আমরা অপরাধীদিগকে প্রতিফল দিয়া থাকি।
৯৭৪। “জামাল”-এর অর্থ - উট ইহার অন্য অর্থ রজ্জু বা রশিও হইতে পারে। রজ্জুই সুতার সহিত অধিকতর সাদৃশ্যপূর্ণ, কারণ সূতাই সূচের ছিদ্রের মধ্যে দিয়া ব্যবহৃত হয়। আল্লাহ্‌তা’লার নিদর্শনসমূহের প্রত্যাখ্যানকারীদিগের জন্য বেহেশ্‌তে প্রবেশ করা সম্ভব হইবে না (মথিঃ ১৯ঃ২৪)

لَہُمۡ مِّنۡ جَہَنَّمَ مِہَادٌ وَّمِنۡ فَوۡقِہِمۡ غَوَاشٍ ؕ وَکَذٰلِکَ نَجۡزِی الظّٰلِمِیۡنَ ﴿۴۲﴾

৪২
তাহাদের জন্য জাহান্নামের বিছানা হইবে এবং তাহাদের উপরে আচ্ছাদনও (জাহান্নামের) হইবে। এবং এই ভাবেই আমরা অত্যাচারীদেরকে প্রতিফল দিয়া থাকি।

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَا نُکَلِّفُ نَفۡسًا اِلَّا وُسۡعَہَاۤ ۫ اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡجَنَّۃِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۴۳﴾

৪৩
এবং যাহারা ঈমান আনে এবং পুণ্য কর্ম করে - আমরা কোন আত্মার উপর তাহার সাধ্যাতীত দায়িত্বভার অর্পণ করি না৯৭৫ ইহারাই জান্নাতের অধিবাসী; তথায় তাহারা চিরকাল বাস করিবে।
৯৭৫। “আমরা কোন প্রাণের উপর দায়িত্বভার অর্পণ করি না”, বাক্যাংশটিতে খৃষ্টান ধর্মের মতবাদ– পাপ মানুষের প্রকৃতিতে বদ্ধমূল ইহা হইতে বাঁচিয়া থাকা মানুষের ক্ষমতা বহির্ভূত—তাহা খণ্ডন করা হইয়াছে।

وَنَزَعۡنَا مَا فِیۡ صُدُوۡرِہِمۡ مِّنۡ غِلٍّ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہِمُ الۡاَنۡہٰرُ ۚ وَقَالُوا الۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡ ہَدٰٮنَا لِہٰذَا ۟ وَمَا کُنَّا لِنَہۡتَدِیَ لَوۡلَاۤ اَنۡ ہَدٰٮنَا اللّٰہُ ۚ لَقَدۡ جَآءَتۡ رُسُلُ رَبِّنَا بِالۡحَقِّ ؕ وَنُوۡدُوۡۤا اَنۡ تِلۡکُمُ الۡجَنَّۃُ اُوۡرِثۡتُمُوۡہَا بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۴۴﴾

৪৪
এবং আমরা তাহাদের অন্তর হইতে বিদ্বেষের৯৭৬ যাহা কিছু থাকবে উহা দূর করিয়া দিব। নহরসমূহ তাহাদের তলদেশ দিয়া প্রবাহিত হইবে। এবং তাহারা বলিবে, ‘সকল প্রশংসা একমাত্র আল্লাহ্‌রই যিনি আমাদিগকে এই (জান্নাতের) দিকে পরিচালিত করিয়াছেন; যদি আল্লাহ্‌ আমাদিগকে হেদায়াত না দিতেন, তাহা হইলে আমরা কখনও হেদায়াত পাইতাম না; নিশ্চয় আমাদের প্রভুর রসূলগণ সত্য লইয়া আসিয়াছিল’। এবং তাহাদের নিকট ঘোষণা করা হইবে, ‘ইহা সেই জান্নাত যাহার উত্তরাধিকারী করা হইল তোমাদিগকে (পুরস্কারস্বরূপ), সেই কর্মের জন্য যাহা তোমরা করিতে।
৯৭৬। প্রকৃত পক্ষে জান্নাতী জীবন ইহজগতেই আরম্ভ হয় (৫৫ঃ৪৭) এবং যাহার অন্তর শত্রুতা, হিংসা,ঈর্ষা, বিদ্বেষ এবং মানসিক অশান্তি ও অস্থিরতা হইতে মুক্ত, সে উহা উপভোগ করিয়া থাকে।

وَنَادٰۤی اَصۡحٰبُ الۡجَنَّۃِ اَصۡحٰبَ النَّارِ اَنۡ قَدۡ وَجَدۡنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَہَلۡ وَجَدۡتُّمۡ مَّا وَعَدَ رَبُّکُمۡ حَقًّا ؕ قَالُوۡا نَعَمۡ ۚ فَاَذَّنَ مُؤَذِّنٌۢ بَیۡنَہُمۡ اَنۡ لَّعۡنَۃُ اللّٰہِ عَلَی الظّٰلِمِیۡنَ ﴿ۙ۴۵﴾

৪৫
এবং জান্নাতবাসীগণ জাহান্নামবাসীদিগকে ডাকিয়া বলিবে, ‘আমাদের প্রভু আমাদিগকে যে প্রতিশ্রুতি দিয়াছিলেন, আমরা উহাকে সত্যরূপে পাইয়াছি। সুতরাং তোমরাও কি তোমাদের প্রভু যে প্রতিশ্রুতি দিয়াছিলেন উহাকে সত্যরূপে পাইয়াছ’। তাহারা বলিবে, ‘হাঁ’, তখন একজন ঘোষণাকারী তাহাদের মধ্য উচ্চৈঃস্বরে (এই বলিয়া) ঘোষণা করিবে, ‘আল্লাহ্‌র অভিসম্পাত অত্যাচারীদের উপর—

الَّذِیۡنَ یَصُدُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ وَیَبۡغُوۡنَہَا عِوَجًا ۚ وَہُمۡ بِالۡاٰخِرَۃِ کٰفِرُوۡنَ ﴿ۘ۴۶﴾

৪৬
যাহারা (লোকদিগকে) আল্লাহ্‌র পথ হইতে রুখিয়া রাখিত এবং উহার মধ্যে বক্রতার অনুসন্ধান করিত৯৭৭ তাহারা পরকালকে অস্বীকার করিত।’
৯৭৭। এই উক্তির মর্মার্থ হইতেছে যে, দুষ্কৃতকারীগণ সত্য ধর্মকে কলুষিত করিতে ইচ্ছা পোষণ করে। তাহারা নিজেরাই শুধু অসাধু বা বক্র নহে, অন্যদিগকেও তাহাদের মত দুষ্ট বানাইতে চাহে, এমনকি ধর্মের শিক্ষাকে অবৈধ হস্তক্ষেপ দ্বারা পরিবর্তন করিয়া বিকৃত করিতে পথ খুঁজিয়া বেড়ায়।

وَبَیۡنَہُمَا حِجَابٌ ۚ وَعَلَی الۡاَعۡرَافِ رِجَالٌ یَّعۡرِفُوۡنَ کُلًّۢا بِسِیۡمٰہُمۡ ۚ وَنَادَوۡا اَصۡحٰبَ الۡجَنَّۃِ اَنۡ سَلٰمٌ عَلَیۡکُمۡ ۟ لَمۡ یَدۡخُلُوۡہَا وَہُمۡ یَطۡمَعُوۡنَ ﴿۴۷﴾

৪৭
এবং উভয়ের মধ্যে একটি পর্দা থাকিবে এবং আ’রাফে৯৭৮ কিছু সংখ্যক লোক থাকিবে, যাহারা সকলকে তাহাদের চিহ্ন দেখিয়া চিনিয়া লইবে। এবং তাহারা জান্নাতের অধিবাসীগণকে ডাকিয়া বলিবে ‘তোমাদের উপর শান্তি বর্ষিত হউক’ যদিও তখন পর্যন্ত তাহারা তথায় প্রবিষ্ট হইবে না,৯৭৯ কিন্তু তাহারা (ইহার) আশা করিতে থাকিবে।
৯৭৮। “আ’রাফ” বহুবচন, একবচনে “উর্‌ফ” অর্থ- ‘উন্নত বা মর্যাদা-পূর্ণ স্থান’। “আ’রাফা আলাল কাওম” অর্থাৎ সে তাহাদের সঙ্গে পরিচিত হইয়া তাহাদিগের বা সেই সকল লোকের ব্যবস্থাপক বা তত্বাবধায়ক ছিল বা হইয়াছিল। বিশিষ্ট সম্মানিত এবং উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিগণকেই সাধারণতঃ উচ্চ এবং উন্নত স্থানে উপবিষ্ট করানো হইয়া থাকে। হযরত হাসান এবং মুজাহীদ (রাঃ)-এর মতানুসারে উচ্চস্থানে অধিষ্ঠিত ব্যক্তিগণই মো’মেনদিগের মধ্যে সেরা, বাছাই-করা এবং উচ্চ মার্গের জ্ঞানী বুযুর্গ; কিরমানীর মতে তাঁহারা শাহাদত বরণকারীগণ। অন্যান্য অনেকে মনে করেন যে, উহারা হইবেন নবীগণ এবং ইহাই সর্বতোভাবে সঠিক বলিয়া অনুমিত হয়। উচ্চতর স্থানে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ কেবল ভাল দৃষ্টিভঙ্গির সক্রিয় আকর্ষণকারীই হইবেন না, অধিকন্তু সম্মানিত এবং উচ্চ মর্যাদাপূর্ণ অবস্থার কারণে তাহারা অধিকতর তথ্যাভিজ্ঞ বা ওয়াকিফহালও হইবেন। প্রত্যেককে দেখিয়াই তাহারা উহাদিগের পদমর্যাদা, স্তর বা অবস্থান বুঝিতে পারিবেন। স্পষ্টভাবেই ইহা একটি ভুল ধারণা যে, ‘আ’রাফে’ আসীন বা উচ্চ স্থানে অধিষ্ঠিত ব্যক্তি মাঝারি বা মধ্যম শ্রেণীর ও মর্যাদার লোক হইবেন—যাহাদের সম্বন্ধে তখন পর্যন্ত কোন স্থির সিদ্ধান্ত লওয়া হয় নাই, যেন উহাদের বিষয় বিবেচনাধীন রহিয়াছে। এইরূপ অর্থাৎ মধ্যবর্তী লোকদিগকে উচ্চ স্থানে আসীন করার মধ্যে কোন যুক্তিপূর্ণ জ্ঞানের বিষয় নিহিত নাই—যেক্ষেত্রে শহীদ এবং নবীগণ নিম্নস্তরের মর্যাদায় অধিষ্ঠিত থাকিবেন।
৯৭৯। এই শব্দগুলি ভাবী জান্নাতবাসীগণের প্রতি ইশারা করিতেছে, যাহারা তখনও উহাতে (জান্নাতে) প্রবেশ করেন নাই, কিন্তু শীঘ্রই উহার মধ্যে প্রবিষ্ট হইবার আশা করিতে থাকিবেন। উচ্চ স্থানে উপবিষ্ট ব্যক্তিগণ তাহাদিগকে জান্নাতবাসী বলিয়া চিনিতে পারিবেন, যদিও সেই সকল লোক তখনও পর্যন্ত জান্নাতে প্রবেশ করেন নাই।

وَاِذَا صُرِفَتۡ اَبۡصَارُہُمۡ تِلۡقَآءَ اَصۡحٰبِ النَّارِ ۙ قَالُوۡا رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ ﴿٪۴۸﴾

৪৮
এবং যখন তাহাদের দৃষ্টি জাহান্নামীদের প্রতি ফিরানো হইবে তখন তাহার বলিবে, ‘হে আমাদের প্রভু! তুমি আমাদিগকে অত্যাচারী জাতির সঙ্গী করিও না।’
সূরা আল্ আ’রাফ - রুকু ৫

وَنَادٰۤی اَصۡحٰبُ الۡاَعۡرَافِ رِجَالًا یَّعۡرِفُوۡنَہُمۡ بِسِیۡمٰہُمۡ قَالُوۡا مَاۤ اَغۡنٰی عَنۡکُمۡ جَمۡعُکُمۡ وَمَا کُنۡتُمۡ تَسۡتَکۡبِرُوۡنَ ﴿۴۹﴾

৪৯
এবং আ’রাফবাসীগণ ঐসকল লোকদিগকে ডাকিবে, যাহাদিগকে তাহারা তাহাদের চিহ্ন দেখিয়া চিনিবে৯৮০ এবং বলিবে ‘না তোমাদের দল তোমাদের কোন কাজে আসিল, এবং না উহা যাহার অহংকার তোমরা করিতে।’
৯৮০। ‘উচ্চ মর্যাদাপূর্ণ’ স্থানের অধিকারী ব্যক্তিবর্গ অর্থাৎ আল্লাহ্‌র নবীগণ, যাহাদের প্রতি তাঁহারা প্রেরিত হইয়াছিলেন, তাহাদের মধ্যে কতক লোককে বিশেষ প্রতীক দ্বারা চিনিতে পারিবেন এবং উহাদিগকে ডাকিয়া বলিবেন যে, এতক্ষণে তাহারা নিশ্চয়ই তাঁহাদের বিরুদ্ধাচরণের দুঃখময় পরিণতি উপলব্ধি করিতে পারিয়াছে।

اَہٰۤؤُلَآءِ الَّذِیۡنَ اَقۡسَمۡتُمۡ لَا یَنَالُہُمُ اللّٰہُ بِرَحۡمَۃٍ ؕ اُدۡخُلُوا الۡجَنَّۃَ لَا خَوۡفٌ عَلَیۡکُمۡ وَلَاۤ اَنۡتُمۡ تَحۡزَنُوۡنَ ﴿۵۰﴾

৫০
ইহারাই কি ঐ সকল লোক৯৮১ যাহাদের সম্বন্ধে তোমরা শপথ করিয়া বলিতে যে, আল্লাহ্‌ কখনও তাহাদের সহিত রহমতপূর্ণ ব্যবহার করিবেন না? (তাহাদিগকে আল্লাহ্ বলিবেন), ‘তোমরা জান্নাতে প্রবেশ কর, না তোমাদের কোন ভয় থাকিবে আর না তোমাদের কোন দুঃখ হইবে।’
৯৮১। এই সমস্ত লোক দ্বারা জান্নাতের ভাবী অধিবাসীরন্দকে বুঝাইতেছে। নবীগণ দোযখবাসীদিগকে সম্বোধন করিয়া অপেক্ষমান বেহেশ্‌তের ভাবী অধিবাসীগণকে দুর্বল-দরিদ্র মো’মেনগণের প্রতি দেখিতে বলিবেন, যাহাদিগকে তাহারা তুচ্ছ ভাবিয়া উপহাস করিত এবং তৎপর তাহাদিগকে জিজ্ঞাসা করিবেন, “যাহাদের সম্বন্ধে তোমরা শপথ করিয়া বলিতে যে, আল্লাহ্‌ কখনও তাহাদের সহিত রহমতপূর্ণ ব্যবহার করিবেন না?”