৭

الأعراف

সূরা আল্ আ’রাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

قَالَ اَغَیۡرَ اللّٰہِ اَبۡغِیۡکُمۡ اِلٰـہًا وَّہُوَ فَضَّلَکُمۡ عَلَی الۡعٰلَمِیۡنَ ﴿۱۴۱﴾

১৪১
সে বলিল, ‘আমি কি তোমাদের জন্য আল্লাহ্‌ ব্যতিরেকে অন্য উপাস্য অন্বেষণ করিব। অথচ তিনি তোমাদিগকে সকল জগতের উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন?’

وَاِذۡ اَنۡجَیۡنٰکُمۡ مِّنۡ اٰلِ فِرۡعَوۡنَ یَسُوۡمُوۡنَکُمۡ سُوۡٓءَ الۡعَذَابِ ۚ یُقَتِّلُوۡنَ اَبۡنَآءَکُمۡ وَیَسۡتَحۡیُوۡنَ نِسَآءَکُمۡ ؕ وَفِیۡ ذٰلِکُمۡ بَلَآءٌ مِّنۡ رَّبِّکُمۡ عَظِیۡمٌ ﴿۱۴۲﴾٪

১৪২
এবং (স্মরণ কর) যখন আমরা তোমাদিগকে ফেরাউনের জাতির হাত হইতে উদ্ধার করিয়াছিলাম, যাহারা তোমাদিগকে নিকৃষ্ট শাস্তি দিত, তোমাদের পুত্রদিগকে হত্যা করিত এবং তোমাদের নারীদিগকে জীবিত রাখিত। এবং ইহার মধ্যে তোমাদের প্রভুর পক্ষ হইতে তোমাদের জন্য এক মহা পরীক্ষা ছিল।
সূরা আল্ আ’রাফ - রুকু ১৬

وَوٰعَدۡنَا مُوۡسٰی ثَلٰثِیۡنَ لَیۡلَۃً وَّاَتۡمَمۡنٰہَا بِعَشۡرٍ فَتَمَّ مِیۡقَاتُ رَبِّہٖۤ اَرۡبَعِیۡنَ لَیۡلَۃً ۚ وَقَالَ مُوۡسٰی لِاَخِیۡہِ ہٰرُوۡنَ اخۡلُفۡنِیۡ فِیۡ قَوۡمِیۡ وَاَصۡلِحۡ وَلَا تَتَّبِعۡ سَبِیۡلَ الۡمُفۡسِدِیۡنَ ﴿۱۴۳﴾

১৪৩
এবং আমরা মূসাকে ত্রিশ রাত্রির প্রতিশ্রুতি দিয়াছিলাম এবং ঐগুলিকে আমরা দশ (রাত্রি) দ্বারা পরিপূর্ণ করিয়াছিলাম।১০৪৪ এইভাবে তাহার প্রভুর নির্ধারিত সময় চল্লিশ রাত্রিতে পুর্ণ হইল, এবং মূসা তাহার ভাই হারূনকে বলিল, ‘তুমি (আমার অনুপস্থিতিতে) আমার জাতির মধ্যে আমার প্রতিনিধিত্ব করিবে,১০৪৫ এবং তাহাদের সংশোধন করিবে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের পথ অনুসরণ করিবে না।’
১০৪৪। আল্লাহ্‌তা’লার সাথে হযরত মূসা (আঃ)-এর বাক্যলাপ প্রতিশ্রুত ত্রিশ রাত্রিতে শেষ হইয়াছিল। বর্ধিত দশ রাত্রি প্রতিশ্রুতির অংশ নহে, অতিরিক্ত অনুগ্রহ।
১০৪৫। এই উক্তিতে প্রতীয়মান যে, হারূন (আঃ) হযরত মূসা (আঃ)-এর অধীনে ছিলেন। মূসা (আঃ) ইহুদীদিগকে “আমার জাতি” বলিয়া ডাকিলেন এবং হারূন (আঃ)-কে তাঁহার স্থলাভিষিক্ত হইয়া কাজ করিতে নির্দেশ দিলেন, অর্থাৎ তাঁহার অনুপস্থিতিতে তাঁহার ভার-প্রাপ্ত কার্য-নিবাহী হইবেন।

وَلَمَّا جَآءَ مُوۡسٰی لِمِیۡقَاتِنَا وَکَلَّمَہٗ رَبُّہٗ ۙ قَالَ رَبِّ اَرِنِیۡۤ اَنۡظُرۡ اِلَیۡکَ ؕ قَالَ لَنۡ تَرٰٮنِیۡ وَلٰکِنِ انۡظُرۡ اِلَی الۡجَبَلِ فَاِنِ اسۡتَقَرَّ مَکَانَہٗ فَسَوۡفَ تَرٰٮنِیۡ ۚ فَلَمَّا تَجَلّٰی رَبُّہٗ لِلۡجَبَلِ جَعَلَہٗ دَکًّا وَّخَرَّ مُوۡسٰی صَعِقًا ۚ فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبۡحٰنَکَ تُبۡتُ اِلَیۡکَ وَاَنَا اَوَّلُ الۡمُؤۡمِنِیۡنَ ﴿۱۴۴﴾

১৪৪
এবং যখন মূসা আমাদের নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে আসিল এবং তাহার প্রভু তাহার সহিত বাক্যালাপ করিলেন, সে বলিল, ‘হে আমার প্রভু! তুমি আমাকে দর্শন দান কর যেন আমি তোমার দিকে তাকাইতে পারি।’ তিনি বলিলেন, ‘তুমি আমাকে আদৌ দেখিতে পারিবে না।১০৪৬ তবে তুমি পাহাড়ের দিকে তাকাও; অতএব, যদি ইহা স্বস্থানে স্থির থাকে তাহা হইলে অবশ্যই তুমি আমাকে দেখিবে।’ এবং যখন তাহার প্রভূ ঐ পাহাড়ের উপর স্বীয় জ্যোতির্বিকাশ করিলেন, তিনি উহাকে চূর্ণ-বিচূর্ণ করিয়া দিলেন১০৪৭ এবং মূসা সংজ্ঞাহীন হইয়া পড়িয়া গেল। অতঃপর, যখন সে সংজ্ঞা ফিরিয়া পাইল, সে বলিল, ‘তুমি সকল ত্রুটি হইতে পবিত্র, আমি তোমার দিকে প্রত্যাবর্তন করিতেছি এবং আমি মো’মেনগণের মধ্যে প্রথম।’
১০৪৬। এই আয়াত ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়ের উপর কিছু আলোকপাত করিয়াছে— জাগতিক চর্মচক্ষে কাহারো পক্ষে আল্লাহ্‌তা’লাকে দেখা সম্ভব নহে। উক্ত আয়াত হইতে এহেন মতের কোন সমর্থন পাওয়া যায় না যে, জড় চক্ষুতে আল্লাহ্‌তা’লা দষ্টিগোচর হন (৬ঃ১০৪)। আল্লাহ্‌কে দেখাতো দূরে থাকুক, ভৌতিক চোখে ফিরিশ্‌তাগণকেও দেখা যায় না, আমরা কেবল প্রকাশিত বিষয়াদীর মধ্যে তাহাদের অভিব্যক্তি দেখিতে পাই, অনুরূপভাবে আল্লাহ্‌র প্রকাশিত গুণাবলী সমূহ দেখা যায়, স্বয়ং আল্লাহকে নহে। অতএব, ইহা এক অচিন্ত্যণীয় ব্যাপার যে, মূসা (আঃ)-এর মত আল্লাহ্‌র এক মহান নবী আল্লাহ্‌তা’লার সিফ্‌ত সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা সত্বেও অসম্ভব বা অবাস্তব আকাঙ্খা করিয়াছিলেন। মূসা (আঃ) জানতেন যে, তিনি শুধু আল্লাহ্‌র নিদর্শন দেখিতে পারেন, এবং স্বয়ং আল্লাহ্‌তা’লাকে নহে। কিন্তু তিনি মিদিয়ান হইতে মিশর যাওয়ার পথে পাহাড়ের দিকে যে অগ্নি (২৮ঃ৩০) দেখিয়াছিলেন উহার মধ্যে আল্লাহ্‌তা’লার নিদর্শন প্রকাশিত হইয়াছিল। তবে মূসা (আঃ) যে আল্লাহ্‌তা’লাকে দেখার জন্য অনুরোধ করিয়াছিলেন এই বলিয়া “হে আমার প্রভু! তুমি আমাকে তোমার দর্শন দান কর” কথাগুলির দ্বারা কি বুঝাইয়াছিলেন? এই প্রার্থনা মনে হয় আল্লাহ্‌তা’লার সিফ্‌তের পূর্ণ প্রকাশ যাহা পরবর্তী সময়ে ইসলামের পবিত্র নবী করীম (সাঃ)-এর সত্তার মধ্যে প্রকাশিত হওয়ার ছিল, সেইদিকে ইশারা করিতেছে। হযরত মূসা (আঃ)-কে পূর্বেই প্রতিশ্রুতি দেওয়া হইয়াছিল যে, ইসরাঈলীদের ভাইদের মধ্য হইতে এক মহান নবীর আবির্ভাব হইবে যাহার মূখে আল্লাহ্‌তা’লা স্বীয় বাণী দিবেন (দ্বিতীয় বিবরণ-১৮ঃ ১৮-২২)। এই ভবিষ্যদ্বাণীতে মূসা (আঃ)-এর নিকট আল্লাহ্‌তা’লা যেরূপ প্রকাশিত হইয়াছিলেন, উহা হইতে অধিক ও পূর্ণতর উজ্জ্বলরূপে প্রকাশিত হওয়ার প্রতিশ্রুতি নিহিত ছিল। এই কারণে স্বভাবতঃই মূসা (আঃ) দেখিবার জন্য উদ্বিগ্ন হইয়া উঠিয়াছিলেন যে, কেমন সেই প্রতিশ্রুত মহিমাময় ও সুন্দর জ্যোতিঃ, যেরূপে আল্লাহ্‌তা’লা ভবিষ্যতে প্রকাশিত হইবেন। হযরত মূসা (আঃ) সেই গৌরবোজ্জ্বল ও মহিমাময় রূপের এক ঝলক দেখিতে চাহিয়াছিলেন। তাঁহাকে বলা হইয়াছিল যে, আল্লাহ্‌তা’লার সেই গৌরবোদ্দীপ্ত মহান রূপের প্রকাশ বহন করিবার ক্ষমতা তাঁহার মধ্যে নাই; তাঁহার হৃদয় উহা গ্রহণ বা সহ্য করিতে পারিত না এবং এই জন্যই আল্লাহ্‌তা’লা তাঁহার প্রকাশের জন্য পাহাড়কে পসন্দ করিয়াছিলেন। পাহাড় প্রচণ্ডভাবে কাঁপিয়া উঠিল এবং এরূপ মনে হইয়াছিল যেন চূর্ণ বিচূর্ণ হইয়া ভাঙ্গিয়া পড়িল, এবং হযরত মূসা (আঃ) কম্পনের প্রভাবে অভিভূত হইয়া অজ্ঞান হইয়া পড়িয়া গেলেন। এইভাবে তাঁহাকে স্পষ্টরূপে উপলদ্ধি করান হইয়াছিল যে, তিনি এত উচ্চ মার্গের আধ্যাত্মিক বৈশিষ্ট্য বা মহত্ত্ব অর্জন করেন নাই যাহার ফলে তিনি সেই ঐশী-নিদর্শনের প্রকাশস্থলে পরিণত হইতে পারেন, যাহা দেখার জন্য তিনি আল্লাহ্‌তা’লার নিকট অনুরোধ করিয়াছিলেন। এই বিশেষ অধিকার একমাত্র একজনের জন্য রক্ষিত ছিল যিনি হযরত মূসা (আঃ) অপেক্ষা অনেক বেশী মর্যাদাপূর্ণ, তিনি হইতেছেন সৃষ্টির সেরা মানবকূল শিরোমণি মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)। হযরত মূসা (আঃ)-এর আবেদন এই প্রেক্ষিতেও হইতে পারে যে, ইহুদী প্রধানগণ নগ্নচোখে আল্লাহকে দেখার জন্য দাবী জানাইয়া চাপ দিতেছিল (২ঃ৫৬)। তাঁহার উক্ত অস্বাভাবিক অভিজ্ঞতা হইতে মূসা (আঃ) উপলব্ধি করিয়াছিলেন যে, তাঁহার আবেদন সময়োপযোগী ছিল না। সুতরাং মূসা (আঃ)স্বতঃস্ফুর্তভাবে উচ্চঃস্বরে ঘোষণা করিয়াছিলেন “আমি তোমার দিকে প্রত্যাবর্তন করি এবং আমি বিশ্বাস আনয়নকারীদের মধ্যে প্রথম” যাহার মর্ম এই যে, তিনি উপলব্ধি করিতে পারিয়াছিলেন যে, মহান ঐশী মর্যাদাপূর্ণ গৌরবময় গুণের বিকাশস্থল যাহা প্রতিশ্রুত মহানবী (সাঃ)-এর হৃদয়ে হওয়ার ছিল, উহা ধারণ করার মত ক্ষমতা মূসা (আঃ)-এর ছিল না, এবং তিনিই প্রথম ঈমান আনিয়াছিলেন সেই মহানবীর উচ্চতম আধ্যাত্মিক বৈশিষ্ট্যের প্রতি যেই উচ্চ মোকামে তাঁহার পৌঁছা অবধারিত ছিল। হযরত মহানবী (সাঃ)-এর প্রতি মূসা (আঃ)-এর এই বিশ্বাস সম্বন্ধে ৪৬ঃ১১ আয়াতেও উল্লেখ রহিয়াছে।
১০৪৭। উক্ত পাহাড় বাস্তবে খণ্ড বিখণ্ড হয় নাই। ভূমিকম্পের প্রচণ্ডতা প্রকাশের জন্য শব্দগুলি আলঙ্কারিকভাবে ব্যবহার করা হইয়াছে (দেখুন, যাত্রা পুস্তক-২৪ঃ১৮)

قَالَ یٰمُوۡسٰۤی اِنِّی اصۡطَفَیۡتُکَ عَلَی النَّاسِ بِرِسٰلٰتِیۡ وَبِکَلَامِیۡ ۫ۖ فَخُذۡ مَاۤ اٰتَیۡتُکَ وَکُنۡ مِّنَ الشّٰکِرِیۡنَ ﴿۱۴۵﴾

১৪৫
তিনি বলিলেন, ‘হে মূসা! নিশ্চয় আমি আমার পয়গামসমূহ দ্বারা এবং কালাম দ্বারা (সমসাময়িক) সকল মানবের উপর তোমাকে শ্রেষ্ঠত্ব দান করিলাম; অতএব, দৃঢ়ভাবে ধারণ কর যাহা আমি তোমাকে দান করিতেছি এবং কৃতজ্ঞগণের অন্তর্ভুক্ত হও।’১০৪৮
১০৪৮। আয়াতে প্রতিপন্ন হয় যে, হযরত ইসমাঈলের বংশে আবির্ভূত মহান নবী করীম (সাঃ)-এর জন্য অবধারিত উচ্চ আধ্যাত্মিক মোকাম ও শান যে স্থানে হযরত মূসা (আঃ)-এর উন্নীত হওয়া সম্ভব ছিল না, তাহা উপলব্ধি করাইবার পর আল্লাহ্‌তা’লা হযরত মূসা (আঃ)-কে সান্ত্বনা দেওয়ার সুরে সম্বোধন করিয়াছিলেন। সেই “মহান নবীর” জন্য সংরক্ষিত উচ্চ মর্যদাপূর্ণ মোকাম-এর প্রতি লোলুপ না হওয়ার জন্য মূসা (আঃ) নির্দেশিত হইয়াছিলেন, বরং যে মোকাম তাঁহাকে পূর্বাহ্নে দান করা হইয়াছিল, উহাতে সন্তুষ্ট থাকিয়া আল্লাহ্‌তা’লার কৃতজ্ঞতা প্রকাশ করা তাঁহার উচিৎ।

وَکَتَبۡنَا لَہٗ فِی الۡاَلۡوَاحِ مِنۡ کُلِّ شَیۡءٍ مَّوۡعِظَۃً وَّتَفۡصِیۡلًا لِّکُلِّ شَیۡءٍ ۚ فَخُذۡہَا بِقُوَّۃٍ وَّاۡمُرۡ قَوۡمَکَ یَاۡخُذُوۡا بِاَحۡسَنِہَا ؕ سَاُورِیۡکُمۡ دَارَ الۡفٰسِقِیۡنَ ﴿۱۴۶﴾

১৪৬
এবং আমরা তাহার জন্য কতক ফলকের উপর প্রত্যেক বিষয়ের১০৪৯ উপদেশ এবং সব কিছুর ব্যাখ্যা লিখিয়া দিলাম।১০৫০ সুতরাং উহাদিগকে শক্ত করিয়া ধরিয়া রাখ এবং তোমার জাতিকে আদেশ কর যেন তাহারা উহার উৎকৃষ্ট বিষয়াবলীকে১০৫১ শক্ত করিয়া ধরিয়া রাখে; অচিরেই আমি তোমাদিগকে দুষ্কৃতিপরায়ণদের আবাসস্থল১০৫২ দেখাইব।’
১০৪৯। “কাতাবনা” শব্দের অর্থ আমরা লিখিয়াছিলাম, ধার্য করিয়াছিলাম, ভাগ্য স্থির করিয়া দিয়াছিলাম বা বাধ্য বাধকতাপূর্ণ করিয়া দিয়াছিলাম (লেইন)।
১০৫০। ইস্‌রাঈলীদিগের প্রয়োজনীয় সব কিছু ব্যাখ্যা করা হইয়াছিল।
১০৫১। এখানে হযরত মূসা (আঃ)-কে নির্দেশ দেওয়া হইয়াছে তাঁহার জাতিকে উচ্চতর নৈতিক উৎকর্ষ সাধনে বিশেষ ভাবে উদ্বুদ্ধ করিবার জন্য, এবং দুর্বল ঈমানের লোকদিগের উদ্দেশ্যে দেওয়া আদেশ পালন করিয়াই তাহারা যেন সন্তুষ্ট না থাকে।
১০৫২। ”দার” শব্দের অর্থ, এখানে আবাসস্থল বা স্বাভাবিক আবাস বা বিচরণ স্থল। এই উক্তি “অচিরেই আমি তোমাদিগকে দুষ্কৃতি পরায়ণদের আবাসস্থল দেখাইব” দ্বারা বুঝানো হইয়াছে যে, শীঘ্রই বিশ্বাসীগণকে অবাধ্য লোকদের নিকট হইতে পৃথক করিয়া দেখান হইবে।

سَاَصۡرِفُ عَنۡ اٰیٰتِیَ الَّذِیۡنَ یَتَکَبَّرُوۡنَ فِی الۡاَرۡضِ بِغَیۡرِ الۡحَقِّ ؕ وَاِنۡ یَّرَوۡا کُلَّ اٰیَۃٍ لَّا یُؤۡمِنُوۡا بِہَا ۚ وَاِنۡ یَّرَوۡا سَبِیۡلَ الرُّشۡدِ لَا یَتَّخِذُوۡہُ سَبِیۡلًا ۚ وَاِنۡ یَّرَوۡا سَبِیۡلَ الۡغَیِّ یَتَّخِذُوۡہُ سَبِیۡلًا ؕ ذٰلِکَ بِاَنَّہُمۡ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا وَکَانُوۡا عَنۡہَا غٰفِلِیۡنَ ﴿۱۴۷﴾

১৪৭
অচিরেই আমি ঐ সকল লোককে আমার নিদর্শনসমূহ হইতে দূরে সরাইয়া দিব, যাহারা অন্যায়ভাবে ভূপৃষ্ঠে অহংকার করিয়া বেড়ায়, এবং তাহারা যদি সকল প্রকার নিদর্শনও দেখে, তবু তাহারা উহাদের উপরে ঈমান আনিবে না; এবং যদি তাহারা ধর্মপরায়ণতার পথ দেখে, তথাপি তাহারা উহাকে পথ হিসাবে অবলম্বন করিবে না; কিন্তু যদি তাহারা বিপথগামিতার পথ দেখে, তাহা হইলে তাহারা উহাকে পথ হিসাবে অবলম্বন করিবে। ইহা এই জন্য যে, তাহারা আমাদের নিদর্শনাবলীকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছে, বস্তুতঃ তাহারা উহা সম্বন্ধে গাফেল ছিল।

وَالَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا وَلِقَآءِ الۡاٰخِرَۃِ حَبِطَتۡ اَعۡمَالُہُمۡ ؕ ہَلۡ یُجۡزَوۡنَ اِلَّا مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۴۸﴾٪

১৪৮
এবং যাহারা আমাদের নিদর্শনাবলীকে এবং পরকালের সাক্ষাৎকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছে — তাহাদের কৃত-কর্ম নিষ্ফল হইয়াছে। তাহারা যাহা করিতেছে তাহাদিগকে কেবল উহারই প্রতিফল দেওয়া হইবে।
সূরা আল্ আ’রাফ - রুকু ১৭

وَاتَّخَذَ قَوۡمُ مُوۡسٰی مِنۡۢ بَعۡدِہٖ مِنۡ حُلِیِّہِمۡ عِجۡلًا جَسَدًا لَّہٗ خُوَارٌ ؕ اَلَمۡ یَرَوۡا اَنَّہٗ لَا یُکَلِّمُہُمۡ وَلَا یَہۡدِیۡہِمۡ سَبِیۡلًا ۘ اِتَّخَذُوۡہُ وَکَانُوۡا ظٰلِمِیۡنَ ﴿۱۴۹﴾

১৪৯
এবং মূসার জাতি তাহার অনুপস্থিতিতে নিজেদের অলংকার দ্বারা তৈরী করিল একটি গোবৎস— একটি (প্রাণহীন) দেহ যাহার মধ্য হইতে হাম্বা-রব বাহির হইত। তাহারা কি ইহা দেখে নাই যে, ইহা তাহাদের সহিত কথা বলে না১০৫৩ এবং তাহাদিগকে কোনও পথে পরিচালিত করে না? তাহারা ইহাকে (উপাস্যরূপে) গ্রহণ করিয়াছিল এবং তাহারা ছিল যালেম।
১০৫৩। আল্লাহ্ কেবল তখনই এক জীবন্ত খোদা প্রমাণিত হন, যদি তিনি তাঁহার বান্দাদের সাথে কথা বলেন। ইহা কোন যুক্তিতে টিকে না যে, আল্লাহ্‌ অতীতে তাঁহার অনুগৃহীত বান্দাগণের সঙ্গে কথা বলিতেন এবং এখন তিনি মূক হইয়া গিয়াছেন। আল্লাহ্‌তা’লার সম্যক গুণাবলীর কোন একটিও বাতিল হইয়া যাইতে পারে এমন ধারণাও করা যায় না। অতীতে যেমন ঐশীবাণী লাভ সম্ভব হইত, এখনও আল্লাহ্‌তা’লার ওহী ইলহাম প্রাপ্তির অনুগ্রহ অর্জন তেমনি সম্ভব। ঐশীবাণী শুধু নূতন বিধানই বহন করে এমন নহে, ইহা আধ্যাত্মিক জীবনে সজীবতা সঞ্চারিত করে এবং মানবকে তাহার প্রভূ ও প্রতিপালকের সান্নিধ্যে নিয়া আসে।

وَلَمَّا سُقِطَ فِیۡۤ اَیۡدِیۡہِمۡ وَرَاَوۡا اَنَّہُمۡ قَدۡ ضَلُّوۡا ۙ قَالُوۡا لَئِنۡ لَّمۡ یَرۡحَمۡنَا رَبُّنَا وَیَغۡفِرۡ لَنَا لَنَکُوۡنَنَّ مِنَ الۡخٰسِرِیۡنَ ﴿۱۵۰﴾

১৫০
এবং যখন তাহারা যারপর নাই অনুতপ্ত হইল১০৫৪ এবং দেখিল যে, বস্তুতঃই তাহারা পথভ্রষ্ট হইয়াছে, তাহারা বলিল, ‘যদি আমাদের প্রভু আমাদের উপর রহম না করেন এবং আমাদিগকে ক্ষমা না করেন তাহা হইলে নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হইবে।’
১০৫৪। আয়াতের আরবী বাগ্‌বৈশিষ্ট্যপূর্ণ “সুকিতা ফি আইদিহীম” এই উক্তির অর্থ তাহাদিগকে নিজ হাতে ফেলিয়া দেওয়া হইল, তাহারা অনুতপ্ত হইয়াছিল, “অনুতাপে নিজেদের হাত কচলাইতে লাগিল” আরবগণ অনুতাপকারী ব্যক্তির ক্ষেত্রে “সুকিত ফি ইয়াদিহী” বলিয়া থাকে (লেইন)।