৭

الأعراف

সূরা আল্ আ’রাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

وَلَقَدۡ اَخَذۡنَاۤ اٰلَ فِرۡعَوۡنَ بِالسِّنِیۡنَ وَنَقۡصٍ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّہُمۡ یَذَّکَّرُوۡنَ ﴿۱۳۱﴾

১৩১
এবং আমরা ফেরাউনের জাতিকে (বহু বৎসরের) অনাবৃষ্টি১০৩৮ এবং ফল-ফলাদির অভাব দ্বারা ধৃত করিয়াছিলাম, যেন তাহারা উপদেশ গ্রহণ করে।
১০৩৮। “সানাহ্” একবচন, বহুবচনে সিনীন’ অর্থ- সূর্যের চতুর্দিকে পৃথিবীর সাধারণ আবর্তন। ইহা “আম্” এর সমার্থবোধক, তবে প্রত্যেক “সানাহ্”-ই “আম্” কিন্তু প্রত্যেক “আম্” “সানাহ্” নহে। “সানাহু”, “আম্” (যাহা আরবী বার মাসের সমষ্টিরূপে প্রয়োগ হইয়া থাকে) হইতে দীর্ঘতর কিন্তু “সানাহ্‌” চন্দ্রের দ্বাদশ আবর্তন-এর জন্যও প্রযোজ্য। ইমাম রাগের-এর মতে “সানাহ্‌” শব্দের ব্যবহারে এমন বৎসর বুঝায় যে সময়ে মুশকিল বা প্রতিবদ্ধক, বা খরা ও দুর্ভিক্ষাবস্থা দেখা দেয় এবং আম্’ ব্যবহার দ্বারা এরূপ বৎসরকে বুঝায়, যাহা উপায় উপকরণে প্রাচুর্য আনয়ন করে এবং লতা-পাতাসমূহ ও গবাদি খাদ্যের তৃণাদিতে প্রতুলতা নিয়া আসে। সানাহ্’ শব্দের অর্থ খরা বা উষরও হয়। এক কথায় এই আয়াত জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতির বর্ণনা করিয়াছে।

فَاِذَا جَآءَتۡہُمُ الۡحَسَنَۃُ قَالُوۡا لَنَا ہٰذِہٖ ۚ وَاِنۡ تُصِبۡہُمۡ سَیِّئَۃٌ یَّطَّیَّرُوۡا بِمُوۡسٰی وَمَنۡ مَّعَہٗ ؕ اَلَاۤ اِنَّمَا طٰٓئِرُہُمۡ عِنۡدَ اللّٰہِ وَلٰکِنَّ اَکۡثَرَہُمۡ لَا یَعۡلَمُوۡنَ ﴿۱۳۲﴾

১৩২
কিন্তু যখন তাহাদের উপর সুখ-শান্তি আসিত, তাহারা বলিত, ‘ইহা আমাদেরই জন্য’। কিন্তু যখন তাহাদিগকে দুঃখ-দুর্দশা ক্লিষ্ট করিত তখন উহাকে তাহারা মূসা এবং তাহার সঙ্গীদের দরুণ অশুভ লক্ষণ মনে করিত। মন দিয়া শুন! তাহাদের অশুভ লক্ষণ১০৩৯ নিশ্চয় আল্লাহ্‌র নিকট, কিন্তু তাহাদের অধিকাংশই ইহা অবগত নহে।
১০৩৯। “তায়ের” শব্দের অর্থ, শুভ বা অশুভ কিছুর পূর্বাভাস, মঙ্গল অথবা অমঙ্গলের পূর্বলক্ষণ, দুর্ভাগ্য বা দুরদৃষ্ট (লেইন)।

وَقَالُوۡا مَہۡمَا تَاۡتِنَا بِہٖ مِنۡ اٰیَۃٍ لِّتَسۡحَرَنَا بِہَا ۙ فَمَا نَحۡنُ لَکَ بِمُؤۡمِنِیۡنَ ﴿۱۳۳﴾

১৩৩
এবং তাহারা বলিল, ‘তুমি আমাদের নিকট যত নিদর্শনই উপস্থাপন করিবে যাহাতে তুমি উহা দ্বারা আমাদের উপর যাদু করিতে পার, আমরা কখনও তোমার উপর ঈমান আনিব না।’

فَاَرۡسَلۡنَا عَلَیۡہِمُ الطُّوۡفَانَ وَالۡجَرَادَ وَالۡقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰیٰتٍ مُّفَصَّلٰتٍ ۟ فَاسۡتَکۡبَرُوۡا وَکَانُوۡا قَوۡمًا مُّجۡرِمِیۡنَ ﴿۱۳۴﴾

১৩৪
তখন আমরা তাহাদের উপর ঝড়-তুফান এবং পঙ্গপাল এবং উকুন এবং ব্যাঙ এবং রক্ত১০৪০ পাঠাইলাম — স্পষ্ট নিদর্শনাবলী রূপে; তবুও তাহারা অহংকার করিল এবং তাহারা অপরাধী জাতিতে পরিণত হইল।
১০৪০। বাইবেল যষ্টি এবং শ্বেতহস্ত ছাড়া দশটি নিদর্শনের কথা উল্লেখ করিয়াছে (যাত্রা পুস্তক-৭ঃ১১)। নিদর্শন সম্পর্কে বাইবেলের বর্ণনা অত্যধিক অতিরঞ্জিত।

وَلَمَّا وَقَعَ عَلَیۡہِمُ الرِّجۡزُ قَالُوۡا یٰمُوۡسَی ادۡعُ لَنَا رَبَّکَ بِمَا عَہِدَ عِنۡدَکَ ۚ لَئِنۡ کَشَفۡتَ عَنَّا الرِّجۡزَ لَنُؤۡمِنَنَّ لَکَ وَلَنُرۡسِلَنَّ مَعَکَ بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ﴿۱۳۵﴾ۚ

১৩৫
এবং যখনই তাহাদের উপর নিদারুণ শাস্তি আপতিত হইয়াছে, তাহারা বলিয়াছে, ‘হে মূসা! তোমার সহিত তোমার প্রভূ যে অঙ্গীকার করিয়াছেন সেই অনুযায়ী তুমি আমাদের জন্য দোয়া কর; যদি তুমি আমাদের উপর হইতে এই জঘন্য নিদারুণ শাস্তি অপসারণ করিয়া দাও তাহা হইলে আমরা নিশ্চয় তোমার উপর ঈমান আনিব এবং বনী ইস্‌রাঈলকে তোমার সহিত পাঠাইয়া দিব।’

فَلَمَّا کَشَفۡنَا عَنۡہُمُ الرِّجۡزَ اِلٰۤی اَجَلٍ ہُمۡ بٰلِغُوۡہُ اِذَا ہُمۡ یَنۡکُثُوۡنَ ﴿۱۳۶﴾

১৩৬
কিন্তু যখনই আমরা তাহাদের উপর হইতে নির্ধারিত১০৪১ সময় পর্যন্ত ঐ নিদারুণ শাস্তি অপসারণ করিয়া দিতাম যদ্বারা তাহারা আক্রান্ত হইত, কি আশ্চর্য! তখনই তাহারা প্রতিশ্রুতি ভঙ্গ করিত।
১০৪১। “আজল” শব্দের অর্থ,“নির্দিষ্ট কাল” এবং নির্দিষ্ট সময়সীমা (২ঃ২৩২) উভয় প্রকার হয়। অনুতাপ করার জন্য এবং মূসা (আঃ)-এর দাবী মানিয়া নিতে ফেরাউনকে সুযোগ দেওয়ার জন্য এক নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি দূরীভূত করা হইয়াছিল।

فَانۡتَقَمۡنَا مِنۡہُمۡ فَاَغۡرَقۡنٰہُمۡ فِی الۡیَمِّ بِاَنَّہُمۡ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا وَکَانُوۡا عَنۡہَا غٰفِلِیۡنَ ﴿۱۳۷﴾

১৩৭
সুতরাং আমরা তাহাদের নিকট হইতে প্রতিশোধ গ্রহণ করিলাম এবং তাহাদিগকে সমুদ্রে নিমজ্জিত করিলাম, কেননা তাহারা আমাদের নিদর্শনাবলীকে মিথ্যা বলিয়া প্রত্যাখ্যান করিয়াছিল এবং উহাদের সম্বন্ধে তাহারা গাফেল ছিল।

وَاَوۡرَثۡنَا الۡقَوۡمَ الَّذِیۡنَ کَانُوۡا یُسۡتَضۡعَفُوۡنَ مَشَارِقَ الۡاَرۡضِ وَمَغَارِبَہَا الَّتِیۡ بٰرَکۡنَا فِیۡہَا ؕ وَتَمَّتۡ کَلِمَتُ رَبِّکَ الۡحُسۡنٰی عَلٰی بَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ ۬ۙ بِمَا صَبَرُوۡا ؕ وَدَمَّرۡنَا مَا کَانَ یَصۡنَعُ فِرۡعَوۡنُ وَقَوۡمُہٗ وَمَا کَانُوۡا یَعۡرِشُوۡنَ ﴿۱۳۸﴾

১৩৮
এবং আমরা সেই জাতিকে, যাহারা দুর্বল বলিয়া গণ্য হইত, সেই দেশের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চলের উত্তরাধিকারী করিয়াছিলাম,১০৪২ যাহাকে আমরা আশিসমণ্ডিত করিয়াছিলাম।১০৪৩ এবং বনী ইসরাঈলের উপর তোমার প্রভুর উত্তম বাণী পরিপূর্ণ হইল, এই জন্য যে, তাহারা ধৈর্য ধারণ করিয়াছিল; এবং ফেরাউন ও তাহার জাতি যাহা কিছু শিল্পকার্য করিতেছিল এবং যাহা কিছু উচ্চ অট্টালিকা নির্মাণ করিতেছিল, সে সকলই আমরা ধূলিসাৎ করিয়া দিলাম।
১০৪২। দেশের পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল” এই উক্তির সমার্থ আরবী ভাষার বাগধারা অনুযায়ী সমস্ত দেশকে বুঝায়।
১০৪৩। পবিত্র ভূমি, যাহা হযরত ইব্‌রাহীম ও ইয়াকুব (আঃ)-এর বংশধরগণের জন্য প্রতিশ্রুত ছিল (৫ঃ২২)। এই ভূমিকে আশিসপ্রাপ্ত বলিয়া ঘোষণা করা হইয়াছিল, কারণ ইহাই সেই ভূমি যেখানে ইহুদী জাতির প্রতিষ্ঠালাভ এবং সমৃদ্ধ হওয়া এবং এক বিরাট জাতিতে পরিণত হওয়ার ভবিষ্যদ্বাণী ছিল।

وَجٰوَزۡنَا بِبَنِیۡۤ اِسۡرَآءِیۡلَ الۡبَحۡرَ فَاَتَوۡا عَلٰی قَوۡمٍ یَّعۡکُفُوۡنَ عَلٰۤی اَصۡنَامٍ لَّہُمۡ ۚ قَالُوۡا یٰمُوۡسَی اجۡعَلۡ لَّنَاۤ اِلٰـہًا کَمَا لَہُمۡ اٰلِـہَۃٌ ؕ قَالَ اِنَّکُمۡ قَوۡمٌ تَجۡہَلُوۡنَ ﴿۱۳۹﴾

১৩৯
এবং আমরা বনী ইস্‌রাঈলকে সাগর পার করাইয়া দিলাম; অতঃপর তাহারা এমন এক জাতির নিকট আসিয়া উপস্থিত হইল যাহারা তাহাদের প্রতিমাসমূহের সম্মুখে ধ্যানমগ্ন ছিল। তাহারা বলিল, ‘হে মূসা! আমাদের জন্য এরূপ উপাস্য তৈরী করিয়া দাও যেরূপ উপাস্য তাহাদের আছে।’ সে বলিল, ‘নিশ্চয় তোমরা একটি অজ্ঞ জাতি;

اِنَّ ہٰۤؤُلَآءِ مُتَبَّرٌ مَّا ہُمۡ فِیۡہِ وَبٰطِلٌ مَّا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۴۰﴾

১৪০
নিশ্চয় তাহারা যাহাতে লিপ্ত আছে উহা ধ্বংস করা হইবে এবং তাহারা যাহা কিছু কর্ম করিতেছে তাহা বৃথা যাইবে।’