৭

الأعراف

সূরা আল্ আ’রাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০৭ আয়াত এবং ২৪ রুকু আছে।

وَلَقَدۡ مَکَّنّٰکُمۡ فِی الۡاَرۡضِ وَجَعَلۡنَا لَکُمۡ فِیۡہَا مَعَایِشَ ؕ قَلِیۡلًا مَّا تَشۡکُرُوۡنَ ﴿٪۱۱﴾

১১
এবং আমরা নিশ্চয় তোমাদিগকে পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করিয়াছি এবং তোমাদের জন্য ইহাতে জীবিকা নির্বাহের উপরকরণসমূহ সৃষ্টি করিয়াছি। কিন্তু তোমরা খুব অল্পই কৃতজ্ঞতা প্রকাশ কর।
সূরা আল্ আ’রাফ - রুকু ১

وَلَقَدۡ خَلَقۡنٰکُمۡ ثُمَّ صَوَّرۡنٰکُمۡ ثُمَّ قُلۡنَا لِلۡمَلٰٓئِکَۃِ اسۡجُدُوۡا لِاٰدَمَ ٭ۖ فَسَجَدُوۡۤا اِلَّاۤ اِبۡلِیۡسَ ؕ لَمۡ یَکُنۡ مِّنَ السّٰجِدِیۡنَ ﴿۱۲﴾

১২
নিশ্চয় আমরা তোমাদিগকে সৃষ্টি করিয়াছি, অতঃপর তোমাদিগকে আকৃতি দান করিয়াছি,৯৪৯ অতঃপর আমরা ফিরিশ্‌তাদিগকে বলিয়াছি, ‘তোমরা আদমের আনুগত্য কর’,৯৫০ ইহাতে তাহারা সকলে আনুগত্য করিল, ইবলীস৯৫১ ব্যতিরেকে, সে আনুগত্যকারীদের অন্তর্ভুক্ত হইল না।
৯৪৯। মানুষ তাহার নৈতিক সত্তাকে বিভিন্ন প্রকার ছাঁচে গঠন করিতে পারে, যেরূপ কাদা-মাটিকে ইচ্ছামত ছাঁচে বা আকৃতিতে গঠিত করা যায়।
৯৫০। ফিরিশ্‌তাগণকে আদম (আঃ)-এর প্রতি অনুগত হওয়ার যে আদেশ দেওয়া হইয়াছিল সেই আদেশ কার্যতঃ সমগ্র সৃষ্টির উপর প্রযোজ্য, কারণ ফিরিশ্‌তাগণ ঐশী-প্রতিনিধিত্বকারীরূপে আল্লাহ্‌তা’লার হুকুমকে কার্যে রূপ দান করেন।
৯৫১। ইব্‌লিস ফিরিশ্‌তা ছিল না (১৮ঃ৫১)। সে অশুভ সত্তাসমূহের প্রধান, যেমন জিব্‌রাঈল ফিরিশ্‌তাকূলের প্রধান। যে ঘটনার উল্লেখ এখানে করা হইয়াছে, উহা কোনভাবেই মানবজাতির প্রথম আদি পিতা বলিয়া কথিত প্রথম ‘আদম’-এর সঙ্গে সম্পর্কযুক্ত নহে। ইহা পরবর্তী সেই আদম-এর সঙ্গে সম্বন্ধযুক্ত, যে আদম এই পৃথিবীতে প্রায় ছয় হাজার বৎসর পূর্বে বাস করিতেন, যাঁহার বংশোদ্ভূত হযরত নূহ, ইব্‌রাহীম (আঃ) এবং তাঁহাদের পরবর্তী বংশধরগণ।

قَالَ مَا مَنَعَکَ اَلَّا تَسۡجُدَ اِذۡ اَمَرۡتُکَ ؕ قَالَ اَنَا خَیۡرٌ مِّنۡہُ ۚ خَلَقۡتَنِیۡ مِنۡ نَّارٍ وَّخَلَقۡتَہٗ مِنۡ طِیۡنٍ ﴿۱۳﴾

১৩
তিনি বলিলেন,৯৫২ ‘যখন আমি তোমাকে আদেশ দিয়াছিলাম, তখন আনুগত্য করিতে তোমাকে কিসে বাধা দিয়াছিল?’ সে বলিল, ‘আমি তাহার অপেক্ষা শ্রেষ্ঠ। তুমি আমাকে আগুন হইতে সৃষ্টি করিয়াছ এবং তাহাকে কাদা হইতে সৃষ্টি করিয়াছ।’৯৫৩
৯৫২। এই আয়াতে আল্লাহ্ এবং ইব্‌লিসের মধ্যে কথপোকথনের আকারে যাহা উপস্থাপিত হইয়াছে, তাহাতে অবশ্যই ইহা বুঝায় না যে, আসলেই এইরূপে বাক্য বিনিময় হইয়াছিল; বস্তুতঃপক্ষে ইহা ছিল ইব্‌লিস কর্তৃক হযরত আদম (আঃ)-এর আনুগত্য অস্বীকার করার ফলে যে অবস্থার সৃষ্টি হইয়াছিল উহারই একটা চিত্র। বিস্তারিত জানার জন্য ৬১ টীকা দেখুন।
৯৫৩। “তীন” অর্থ- কাদামাটি। বিশদ ব্যাখ্যার জন্য ৪২০-ক টীকা দ্রষ্টব্য।

قَالَ فَاہۡبِطۡ مِنۡہَا فَمَا یَکُوۡنُ لَکَ اَنۡ تَتَکَبَّرَ فِیۡہَا فَاخۡرُجۡ اِنَّکَ مِنَ الصّٰغِرِیۡنَ ﴿۱۴﴾

১৪
তিনি বলিলেন, ‘তাহা হইলে তুমি দূর হইয়া যাও এখান হইতে,৯৫৪ এখানে অহংকার করা তোমার জন্য ঠিক নহে। সুতরাং তুমি বাহির হইয়া যাও; নিশ্চয় তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত।’
৯৫৪। “ফাহ্‌বেত্‌মিন্‌হা” অর্থ- “তাহা হইলে তুমি দূর হইয়া যাও এখান হইতে” এই আয়াতে কোন নামবাচক বিশেষ্য পদ না থাকায়, যাহার পরিবর্তে ‘এখান’ সর্বনাম ব্যবহৃত হইয়াছে যাহা, “মিনহা” শব্দের মধ্যে নিহিত রহিয়াছে, যাহার অর্থ- এখান হইতে (বাহির হইয়া যাও), তদ্বারা ইবলিস্ হযরত আদম (আঃ)-এর আনুগত্যের অস্বীকার করার পূর্বে যে অবস্থার মধ্যে ছিল যেন উহাকেই বুঝাইতেছে।

قَالَ اَنۡظِرۡنِیۡۤ اِلٰی یَوۡمِ یُبۡعَثُوۡنَ ﴿۱۵﴾

১৫
সে বলিল, ‘সেই দিবস পর্যন্ত তুমি আমাকে অবকাশ দাও যখন তাহারা পুনরুত্থিত হইবে।’৯৫৪-ক
৯৫৪-ক। এই আয়াতে উল্লেখিত পুনরুত্থান এবং পুনর্জীবন পরলোকে মানবের জন্য স্থিরীকৃত শেষ বিচার দিবসের পুনরুত্থান বা পুনর্জীবন নহে, বরং ইহাতে মানবের আধ্যাত্মিক পুনর্জন্ম অথবা তাহার আত্মিক চেতনা বা প্রত্যক্ষ জ্ঞানের পূর্ণতার কথাই বলা হইয়াছে। ইবলিস্ তাহাকে (মানুষকে) কেবল ততক্ষণ পথভ্রষ্ট করিতে পারে যতক্ষণ তাহার আধ্যাত্মিক পুনর্জীবন লাভ না হয়। কিন্তু একবার যখন সে আধ্যাত্মিকতার উচ্চ মার্গে উন্নীত হইয়া যায় যাহাকে ‘বাকা’ (অমরত্ব) নামে অভিহিত করা হয়, তখন ইবলিস্ তাহার আর কোন ক্ষতি সাধন করিতে পারে না (১৭ঃ৬৬)।

قَالَ اِنَّکَ مِنَ الۡمُنۡظَرِیۡنَ ﴿۱۶﴾

১৬
তিনি বলিলেন, ‘তুমি নিশ্চয় অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত।’

قَالَ فَبِمَاۤ اَغۡوَیۡتَنِیۡ لَاَقۡعُدَنَّ لَہُمۡ صِرَاطَکَ الۡمُسۡتَقِیۡمَ ﴿ۙ۱۷﴾

১৭
সে বলিল, ‘যেহেতু তুমি আমাকে বিভ্রান্ত সাব্যস্ত করিয়াছ, এই জন্য আমি অবশ্যই তাহাদের অপেক্ষায় তোমার সরল-সুদৃঢ় পথে বসিয়া থাকিব;

ثُمَّ لَاٰتِیَنَّہُمۡ مِّنۡۢ بَیۡنِ اَیۡدِیۡہِمۡ وَمِنۡ خَلۡفِہِمۡ وَعَنۡ اَیۡمَانِہِمۡ وَعَنۡ شَمَآئِلِہِمۡ ؕ وَلَا تَجِدُ اَکۡثَرَہُمۡ شٰکِرِیۡنَ ﴿۱۸﴾

১৮
অতঃপর আমি অবশ্যই তাহাদের নিকট আসিব— তাহাদের সম্মুখ হইতে এবং তাহাদের পশ্চাত হইতে এবং তাহাদের ডানদিক হইতে এবং তাহাদের বাম দিক হইতে;৯৫৫ এবং তুমি তাহাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাইবে না।’
৯৫৫। মানুষকে প্রলুব্ধ করিয়া বিপথে পরিচালিত করার জন্য শয়তানের ভীতিপ্রদ ফাঁদের বিষয়টির কথা খেয়াল করুন।

قَالَ اخۡرُجۡ مِنۡہَا مَذۡءُوۡمًا مَّدۡحُوۡرًا ؕ لَمَنۡ تَبِعَکَ مِنۡہُمۡ لَاَمۡلَـَٔنَّ جَہَنَّمَ مِنۡکُمۡ اَجۡمَعِیۡنَ ﴿۱۹﴾

১৯
তিনি বলিলেন, ‘তুমি এখান হইতে তিরস্কৃত ও বিতাড়িত অবস্থায় বাহির হইয়া যাও। তাহাদের মধ্য হইতে যাহারা তোমার অনুসরণ করিবে আমি নিশ্চয় তোমাদের সকলের দ্বারা জাহান্নামকে পূর্ণ করিব।’

وَیٰۤاٰدَمُ اسۡکُنۡ اَنۡتَ وَزَوۡجُکَ الۡجَنَّۃَ فَکُلَا مِنۡ حَیۡثُ شِئۡتُمَا وَلَا تَقۡرَبَا ہٰذِہِ الشَّجَرَۃَ فَتَکُوۡنَا مِنَ الظّٰلِمِیۡنَ ﴿۲۰﴾

২০
‘এবং হে আদম! তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে৯৫৫-ক বসবাস কর এবং তোমরা যথেচ্ছা৯৫৬ আহার কর, কিন্তু এই বৃক্ষের নিকট যাইও না,৯৫৭ অন্যথায় তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হইবে।’
৯৫৫-ক। টীকা ৬৮ দ্রষ্টব্য।
৯৫৬। ইহা দ্বারা বুঝা যায়, কেবল দৈহিক বা আত্মিক জীবনের জন্য ক্ষতিকারক নিষিদ্ধ বস্তু ব্যাতিরেকে সকল বস্তু বিধিসম্মত।
৯৫৭। “নিষিদ্ধ বৃক্ষ” দ্বারা ইহাও বুঝানো হইতে পারে যে, আদম (আঃ) ও তাঁহার স্ত্রীকে যে আদেশ দ্বারা আল্লাহ্‌তা’লা কতক বস্তু বা বিষয় সম্পর্কে বারণ করিয়াছিলেন তাহাই ছিল নিষিদ্ধ বৃক্ষ। কুরআনে (১৪ঃ২৫) ভাল কথাকে “ভাল বৃক্ষের” সহিত এবং মন্দ কথাকে “মন্দ বৃক্ষের” সহিত তুলনা করা হইয়াছে (১৪ঃ২৭)।