৬৯

الحاقة

সূরা আল্ হাক্‌কা

Al-Haqqah

মক্কী ৫৩ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৩ আয়াত এবং ২ রুকু আছে।

اِنِّیۡ ظَنَنۡتُ اَنِّیۡ مُلٰقٍ حِسَابِیَہۡ ﴿ۚ۲۱﴾

২১
আমার বিশ্বাস ছিল যে, নিশ্চয় আমি আমার হিসাব প্রত্যক্ষ করিব।

فَہُوَ فِیۡ عِیۡشَۃٍ رَّاضِیَۃٍ ﴿ۙ۲۲﴾

২২
সুতরাং সে আনন্দময়, সন্তোষজনক জীবন যাপন করিবে,

فِیۡ جَنَّۃٍ عَالِیَۃٍ ﴿ۙ۲۳﴾

২৩
সুমহান ও সমুন্নত জান্নাতে।

قُطُوۡفُہَا دَانِیَۃٌ ﴿۲۴﴾

২৪
উহার ফলরাশি ঝুঁকিয়া নিকটবর্তী থাকিবে (অর্থাৎ তাহাদের জন্য সহজলভ্য হইবে)।

کُلُوۡا وَاشۡرَبُوۡا ہَنِیۡٓـئًۢا بِمَاۤ اَسۡلَفۡتُمۡ فِی الۡاَیَّامِ الۡخَالِیَۃِ ﴿۲۵﴾

২৫
(তাহাদিগকে বলা হইবে) ‘অতীত দিনগুলিতে তোমরা যে সৎকর্ম করিয়াছ উহার বিনিময়ে তোমরা পরম তৃপ্তির সহিত ভোজন কর ও পান কর।’

وَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ بِشِمَالِہٖ ۬ۙ فَیَقُوۡلُ یٰلَیۡتَنِیۡ لَمۡ اُوۡتَ کِتٰبِیَہۡ ﴿ۚ۲۶﴾

২৬
কিন্ত যাহাকে তাহার আমলনামা বাম হস্তে দেওয়া হইবে৩১১৪ সে বলিবে; ‘হায় যদি আমাকে আমার আমলনামা না-ই দেওয়া হইত!
৩১১৪। একজনের ‘কার্যাবলীর রেকর্ড’ (আমল-নামা) তাহার বাম হাতে দেওয়া, কুরআনের রূপক ও আলঙ্কারিক ভাষা বিশেষ, যাহার অর্থ হইল সে ব্যক্তি পরীক্ষায় কৃতকার্য হইতে পারে নাই।

وَلَمۡ اَدۡرِ مَا حِسَابِیَہۡ ﴿ۚ۲۷﴾

২৭
এবং যদি আমি জানিতে না-ই পাইতাম যে, আমার হিসাব কি!

یٰلَیۡتَہَا کَانَتِ الۡقَاضِیَۃَ ﴿ۚ۲۸﴾

২৮
হায়! যদি উহা (আমার মৃত্যু) আমাকে একেবারে শেষ করিয়া দিত।৩১১৫
৩১১৫। অবিশ্বাসীরা তখন আফসোস্ করিয়া বলিবে, আহা! এই মৃত্যুটাই যদি সব কিছুর অবসান ঘটাইয়া দিত আর পরবর্তী অন্য জীবনে টানিয়া না আনিত এবং আল্লাহ্‌র কাছে গত জীবনের কাজকর্মের জন্য কোন হিসাব দানের ব্যবস্থা না থাকত।

مَاۤ اَغۡنٰی عَنِّیۡ مَالِیَہۡ ﴿ۚ۲۹﴾

২৯
আমার ধন-সম্পদ (আজ) আমার কোন কাজে আসিল না,

ہَلَکَ عَنِّیۡ سُلۡطٰنِیَہۡ ﴿ۚ۳۰﴾

৩০
আমার আধিপত্য আমা হইতে নিঃশেষ হইয়া গেল।’