৬৯

الحاقة

সূরা আল্ হাক্‌কা

Al-Haqqah

মক্কী ৫৩ আয়াত ২ রুকু পারা ২৯

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৫৩ আয়াত এবং ২ রুকু আছে।

فَعَصَوۡا رَسُوۡلَ رَبِّہِمۡ فَاَخَذَہُمۡ اَخۡذَۃً رَّابِیَۃً ﴿۱۱﴾

১১
বস্ততঃ তাহারা তাহাদের প্রতিপালকের রসূলকে অমান্য করিয়াছিল, ফলে তিনি তাহাদিগকে ধৃত করিলেন যাহা ক্রমান্বয়ে বৃদ্ধি পাইতেছিল।

اِنَّا لَمَّا طَغَا الۡمَآءُ حَمَلۡنٰکُمۡ فِی الۡجَارِیَۃِ ﴿ۙ۱۲﴾

১২
এবং যখন (নূহের যুগে) পানি স্ফীত হইয়া উঠিয়াছিল,৩১০৮ তখন নিশ্চয় আমরা তোমাদিগকে এক নৌকায় আরোহণ করাইয়াছিলাম,
৩১০৮। নূহ (আঃ)-এর প্লাবনের প্রতি দৃষ্টি-আকর্ষণ।

لِنَجۡعَلَہَا لَکُمۡ تَذۡکِرَۃً وَّتَعِیَہَاۤ اُذُنٌ وَّاعِیَۃٌ ﴿۱۳﴾

১৩
যেন আমরা উহাকে তোমাদের জন্য এক শিক্ষামূলক নিদর্শন করিয়া দিই এবং যেন শ্রবণকারী কর্ণ উহাকে শ্রবণ করে।

فَاِذَا نُفِخَ فِی الصُّوۡرِ نَفۡخَۃٌ وَّاحِدَۃٌ ﴿ۙ۱۴﴾

১৪
এবং যখন শিংগায় ফুৎকার দেওয়া হইবে— কেবল একটি ফুৎকার।৩১০৯
৩১০৯। মহানবী (সাঃ)-এর মক্কা-অভিযান এতই দ্রুত ও আকস্মিক ছিল যে, মক্কাবাসীরা একেবারে বিস্মিত ও হতচকিত হইয়া গিয়াছিল। ইহা ছিল তাহাদের উপরে বিনা মেঘে বজ্রাঘাতের মত। আয়াতটি সমভাবে ‘কিয়ামত-দিবসের’ প্রতিও প্রযোজ্য, যেদিন শিংগা ফোঁকার সাথে সাথে ধার্মিক-অধার্মিক নির্বিশেষে, বিচারাসনের সামনে নিজ নিজ কাজের হিসাব দানের জন্য, সকলেই দণ্ডায়মান হইবে।

وَّحُمِلَتِ الۡاَرۡضُ وَالۡجِبَالُ فَدُکَّتَا دَکَّۃً وَّاحِدَۃً ﴿ۙ۱۵﴾

১৫
এবং পৃথিবী ও পাহাড়সমূহকে উৎক্ষিপ্ত করা হইবে এবং উভয়কে একই ধাক্কায় চূর্ণ-বিচূর্ণ করা হইবে।৩১১০
৩১১০। সারা আরবদেশ, এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত প্রকম্পিত হইয়াছিল; ইসলামের এই বিজয়ের ধাক্কা আরববাসী বড়-ছোট সকলকে সজোরে নাড়া দিয়াছিল। তাহাদের জীবন যাপন পদ্ধতিতে এত বিরাট ও বৈপ্লবিক পরিবর্তন সাধন করিয়াছিল যে, তাহা মানবেতিহাসে বিরল। এখানে ’আল্ জিবাল’ বলিতে আরব নেতৃবৃন্দ এবং ‘আল-আরয’ বলিতে সাধারণ আরববাসীকে বুঝাইয়াছে।

فَیَوۡمَئِذٍ وَّقَعَتِ الۡوَاقِعَۃُ ﴿ۙ۱۶﴾

১৬
অতএব সেদিন এই মহা ঘটনা সংঘটিত হইবে।

وَانۡشَقَّتِ السَّمَآءُ فَہِیَ یَوۡمَئِذٍ وَّاہِیَۃٌ ﴿ۙ۱۷﴾

১৭
এবং আকাশ বিদীর্ণ হইয়া যাইবে এবং উহা সেদিন অকেজো হইয়া পড়িবে।

وَّالۡمَلَکُ عَلٰۤی اَرۡجَآئِہَا ؕ وَیَحۡمِلُ عَرۡشَ رَبِّکَ فَوۡقَہُمۡ یَوۡمَئِذٍ ثَمٰنِیَۃٌ ﴿ؕ۱۸﴾

১৮
এবং ফিরিশ্‌তাগণ উহার প্রান্তদেশে অবস্থান করিবে এবং সেদিন আটজন (ফিরিশ্‌তা) নিজেদের উপর তোমার প্রতিপালকের আরশকে বহন করিবে।৩১১১
৩১১১।

‘আর্‌শ’ (সিংহাসন) বলিতে ঐসব অনতিক্রমনীয়, জ্ঞানাতীত গুণাবলীকে বুঝায়, যাহা আল্লাহ্‌তা’লার একান্ত নিজস্ব। এইগুলির প্রকাশ পায় আল্লাহ্‌তা’লার অন্যান্য অনুরূপ গুণাবলীর মাধ্যমে। তাই, সদৃশ বা অনুরূপ গুণাবলীকে এই আয়াতে ‘আরশ’ বহনকারী বলা হইয়াছে। এই ‘আরশ-বাহী’ গুণগুলি হইল ‘রাব্ব’, রাহমান, রাহীম ও মালিক-ইয়াওমিদ্দীন। এই মৌলিক ঐশী গুণাবলীর উপরে ভর করিয়াই বিশ্ব টিকিয়া আছে, মানুষের জীবন-জীবিকা ও উন্নতি এবং পরিণতি এই ঐশী গুণাবলীর সাথে সম্পৃক্ত। এই চারিটি ঐশী গুণের মহামহিমতা, ভয়ঙ্করতা ও সর্বব্যাপিতা, কেয়ামত-দিবসে দ্বিগুণিত হইয়া প্রকাশ পাইবে। ইহার আরেক অর্থ এই হইতে পারেঃ কেয়ামতের দিন, এই চারিটি সদৃশ গুণের সাথে সামঞ্জস্যশীল চারিটি ঐশী গুণ যাহা আল্লাহ্‌র একান্ত ও নিজস্ব এবং যাহার ক্রিয়াশীলতা পূর্বে কেহ দেখে নাই, সেইগুলিও ক্রিয়াশীল হইয়া দেখা দিবে। আর, যেহেতু ঐশী গুণাবলী ফিরিশ্‌তাগণের মাধ্যমে কার্যকরী করা হয়, সেই কারণেই, ঐ মহা-দিবসে আটজন ফিরিশ্‌তা আল্লাহ্‌তা’লার আরশ-বাহী হইবে বলিয়া এখানে বর্ণিত হইয়াছে। ইহা একটি ভুল ধারণা যে, যেহেতু ফিরিশ্‌তাগণ আর্‌শ বহন করিবে বলিয়া এই আয়াতে বর্ণিত হইয়াছে, অতএব ‘আর্‌শটি’ কোন সশরীরী বস্তু হইবে। কিন্তু কুরআনে ‘হামালা’ শব্দটি কেবল সশরীরী কোন বস্তুকে বহন করা অর্থেই ব্যবহৃত হয় নাই, বরং রূপকার্থেও ব্যবহৃত হইয়াছে। যথা ৩৩ঃ৭৩ আয়াতে মানুষকে ‘আইন বহনকারী’ বা শরীয়তের বোঝা বহনকারী বলা হইয়াছে, অথচ শরীয়াত কোন সশরীরী বস্তু নহে। ঠিক সেই ভাবেই ফিরিশ্‌তা কর্তৃক আরশ-বহন দ্বারা বুঝায় যে, আল্লাহ্‌র গুণাবলীর বাস্তবতা ফিরিশ্‌তাদের মাধ্যমে কার্যকর ও প্রকাশিত হয়। আল্লাহ্‌র অনধিগম্য, একান্ত নিজস্ব গুণাবলী (আরশ-‘সিফাতে তানজিহিয়াহ’) কি তাহা আমরা হৃদয়ঙ্গম করিতে পারি না— উহাদের সাদৃশ্যমূলক গুণাবলী (সিফাতে তাশ্‌বিহিয়াহ) ব্যতিরেকে। কুরআনের ১১ঃ৮ আয়াতে ‘আর্‌শ’ পানির উপর আছে বলিয়া বিবৃত হইয়াছে। ইহাতেও কেহ কেহ মনে করেন, যেহেতু পানি সৃষ্ট বস্তু, অতএব আরশও কোন সৃষ্ট বস্তুই হইবে। কিন্তু ইলহামী কিতাবের ভাষাতে ‘পানি’র অর্থ বেশীর ভাগ ক্ষেত্রেই ‘আল্লাহ্‌র বাণী’ বা ওহী-ইলহামকে বুঝাইয়া থাকে। এই অর্থে ১১ঃ৮ আয়াতের তাৎপর্য দাঁড়ায়ঃ আল্লাহ্‌র আর্‌শ আল্লাহ্‌র বাণীর উপর আছে। অর্থাৎ আল্লাহ্‌র বাণীর সাহায্য ব্যতিরেকে আল্লাহ্‌তা’লার দুর্ভেদ্য, অনতিক্রম্য গুণাবলী এবং তাঁহার মাহাত্ম্য ও মহিমা সম্যকভাবে বুঝা সম্ভব নয়। ‘আর্‌শ’ বলিতে যে আল্লাহ্‌তা’লার একান্ত, অনধিগম্য, নিজস্ব গুণাবলী বুঝায় তাহা ২৩ঃ১১৭ আয়াত হইতেও পরিষ্কার বুঝা যায়। ৯৮৬ টীকা দেখুন।

یَوۡمَئِذٍ تُعۡرَضُوۡنَ لَا تَخۡفٰی مِنۡکُمۡ خَافِیَۃٌ ﴿۱۹﴾

১৯
সেদিন তোমাদিগকে (আল্লাহ্‌র সম্মুখে) পেশ করা হইবে এবং (কোন) গুপ্ত বিষয় তোমাদের নিকট গোপন থাকিবে না।৩১১২
৩১১২। মূল পাঠে যে তরজমা দেওয়া হইয়াছে তাহা ছাড়াও আয়াতটির আরেকটি অর্থ আছেঃ মুসলমানদের হাতে পৌত্তলিক মক্কার যেদিন পতন ঘটিবে, সেদিন মক্কাবাসীদের মূর্ত্তি পূজা ও পৌত্তলিক বিশ্বাসের এবং সংশ্লিষ্ট সকল আচার-পালনের অসারতা নগ্নভাবে প্রকাশিত হইয়া পড়িবে।

فَاَمَّا مَنۡ اُوۡتِیَ کِتٰبَہٗ بِیَمِیۡنِہٖ ۙ فَیَقُوۡلُ ہَآؤُمُ اقۡرَءُوۡا کِتٰبِیَہۡ ﴿ۚ۲۰﴾

২০
অতএব যাহাকে তাহার আমলনামা তাহার ডান হস্তে দেওয়া হইবে,৩১১৩ সে (তাহার সংগীগণকে) ডাকিয়া বলিবে, ‘আস, আমার আমলনামা পাঠ করিয়া দেখ।’
৩১১৩। একজনের কার্যাবলীর রেকর্ড (আমল-নামা) তাহার দক্ষিণ হস্তে দান করা বলিতে, কুরআনের আলঙ্কারিক ভাষায় ইহাই বুঝায় যে, সেই ব্যক্তি পরীক্ষায় কৃত-কর্মের ভিত্তিতে পূর্ণ সফলতার সহিত পাশ করিয়াছে।