التحريم
At-Tahrim
ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্সহ ইহাতে ১৩ আয়াত এবং ২ রুকু আছে।
অবতীর্ণ হওয়ার কাল ও প্রসঙ্গ
সূরা ‘হাদীদ’ দ্বারা যে শ্রেণীভুক্ত মাদানী সূরাগুলি আরম্ভ হইয়াছিল, এই সূরা দ্বারা তাহা সম্পূর্ণ হইল৷ এই শ্রেণীর একাংশ ৭ম বা ৮ম হিজরীতে অবতীর্ণ হইয়াছিল এবং অপরাংশ পরবর্তীকালে অবতীর্ণ হইয়াছিল - বিষয় ও ঘটনার উল্লেখ দ্বারা ইহাই প্রতীয়মান হয়। পূর্ববর্তী সূরাতে স্থায়ী তালাকের কিছু কিছু বিষয় আলোচিত হইয়াছে। এই সূরাতে অস্থায়ী দাম্পত্য-বিচ্ছেদের ব্যাপার আলোচিত হইয়াছে, যে ক্ষেত্রে স্বামী-স্ত্রীর মনোমালিন্যের কারণে অথবা পারিবারিক কলহের সূত্র ধরিয়া স্বামী স্ত্রীর সহিত সম্পর্ক ত্যাগের ঘোষণা প্রকাশ করে ও দাম্পত্য সম্পর্ক হইতে দূরে থাকার শপথ ও সংকল্প প্রকাশ করে। সূরাটি নবী করীম (সাঃ)-কে এই আহ্বান জানাইয়া আরম্ভ হইয়াছে যে, তিনি যেন আল্লাহ্ কর্তৃক বৈধ ঘোষিত বস্তুগুলিকে নিজের জন্য অবৈধ না করেন। সূরার প্রথম আয়াতটিতে যে নির্দিষ্ট ঘটনাটির প্রতি ইঙ্গিত করা হইয়াছে, তাহাতে বুঝা যায়, যে ভুল বুঝা-বুঝি বা অমিল পারিবারিক জীবনের শান্তি ও ঐক্যকে সাময়িকভাবে ব্যাহত করে, তাহা কখনও কখনও নবী-জীবনের শান্তিময় পুণ্য-গৃহেও প্রকাশ লাভ করে। এরূপ ক্ষেত্রে, মহানবী (সাঃ) ও তাঁহার অনুসারীদের প্রতি আল্লাহতা’লার নির্দেশ ইহাই যে, সামাজিক মনোমালিন্যের কারণে, চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করা সমীচীন নহে। উম্মুহাতুল মোমেনীনকে (মহানবী (সাঃ)-এর স্ত্রীগণকে) এই ব্যাপারে সতর্ক থাকার উপদেশ দেওয়া হইয়াছে যে, তাঁহারা যেন আল্লাহর রসূল (সাঃ)-এর মর্যাদার প্রতি সর্বদা খেয়াল রাখেন এবং এমন কিছু তাঁহার কাছ হইতে প্রত্যাশা না করেন যাহা তাহার নবুওয়াতের সর্বোচ্চ মোকাম ও মর্যাদার সহিত সামঞ্জস্যপূর্ণ নহে। অতঃপর মো’মেনগণকে উপদেশ দেওয়া হইয়াছে যে, তাহাদের পরিবারের সদস্যদের উপরে তাহারা যেন বিশেষভাবে লক্ষ্য রাখে যাহাতে তাহাদের পরিবারস্থ কেহ সততা ও সাধুতার পথ হইতে সরিয়া না যায়। নতুবা, এর ফলশ্রুতিতে তাহারা দুঃখ-কষ্ট ও ঝামেলায় জড়াইয়া পড়িবে। সূরাটির আরম্ভ হইয়াছিল মহানবী (সাঃ) ও তাঁহার স্ত্রীগণের মধ্যকার সম্পর্ক-বিষয়ক একটি ঘটনাকে কেন্দ্র করিয়া। আর চমৎকারভাবে শেষ হইতেছে, কাফেরগণকে নূহ (আঃ) ও লুত (আঃ)-এর স্ত্রীগণের সাথে রূপক তুলনার মাধ্যমে এবং মো’মেনগণকে ফেরাউনের স্ত্রী ও ঈসা (আঃ)-এর পবিত্র মাতা সতী সাধ্বী, মহাধার্মিকা মরিয়মের সাথে তুলনার মাধ্যমে।
بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ ﴿۱﴾
یٰۤاَیُّہَا النَّبِیُّ لِمَ تُحَرِّمُ مَاۤ اَحَلَّ اللّٰہُ لَکَ ۚ تَبۡتَغِیۡ مَرۡضَاتَ اَزۡوَاجِکَ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۲﴾
قَدۡ فَرَضَ اللّٰہُ لَکُمۡ تَحِلَّۃَ اَیۡمَانِکُمۡ ۚ وَاللّٰہُ مَوۡلٰٮکُمۡ ۚ وَہُوَ الۡعَلِیۡمُ الۡحَکِیۡمُ ﴿۳﴾
وَاِذۡ اَسَرَّ النَّبِیُّ اِلٰی بَعۡضِ اَزۡوَاجِہٖ حَدِیۡثًا ۚ فَلَمَّا نَبَّاَتۡ بِہٖ وَاَظۡہَرَہُ اللّٰہُ عَلَیۡہِ عَرَّفَ بَعۡضَہٗ وَاَعۡرَضَ عَنۡۢ بَعۡضٍ ۚ فَلَمَّا نَبَّاَہَا بِہٖ قَالَتۡ مَنۡ اَنۡۢبَاَکَ ہٰذَا ؕ قَالَ نَبَّاَنِیَ الۡعَلِیۡمُ الۡخَبِیۡرُ ﴿۴﴾
اِنۡ تَتُوۡبَاۤ اِلَی اللّٰہِ فَقَدۡ صَغَتۡ قُلُوۡبُکُمَا ۚ وَاِنۡ تَظٰہَرَا عَلَیۡہِ فَاِنَّ اللّٰہَ ہُوَ مَوۡلٰٮہُ وَجِبۡرِیۡلُ وَصَالِحُ الۡمُؤۡمِنِیۡنَ ۚ وَالۡمَلٰٓئِکَۃُ بَعۡدَ ذٰلِکَ ظَہِیۡرٌ ﴿۵﴾
عَسٰی رَبُّہٗۤ اِنۡ طَلَّقَکُنَّ اَنۡ یُّبۡدِلَہٗۤ اَزۡوَاجًا خَیۡرًا مِّنۡکُنَّ مُسۡلِمٰتٍ مُّؤۡمِنٰتٍ قٰنِتٰتٍ تٰٓئِبٰتٍ عٰبِدٰتٍ سٰٓئِحٰتٍ ثَیِّبٰتٍ وَّاَبۡکَارًا ﴿۶﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا قُوۡۤا اَنۡفُسَکُمۡ وَاَہۡلِیۡکُمۡ نَارًا وَّقُوۡدُہَا النَّاسُ وَالۡحِجَارَۃُ عَلَیۡہَا مَلٰٓئِکَۃٌ غِلَاظٌ شِدَادٌ لَّا یَعۡصُوۡنَ اللّٰہَ مَاۤ اَمَرَہُمۡ وَیَفۡعَلُوۡنَ مَا یُؤۡمَرُوۡنَ ﴿۷﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ کَفَرُوۡا لَا تَعۡتَذِرُوا الۡیَوۡمَ ؕ اِنَّمَا تُجۡزَوۡنَ مَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿٪۸﴾
یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا تُوۡبُوۡۤا اِلَی اللّٰہِ تَوۡبَۃً نَّصُوۡحًا ؕ عَسٰی رَبُّکُمۡ اَنۡ یُّکَفِّرَ عَنۡکُمۡ سَیِّاٰتِکُمۡ وَیُدۡخِلَکُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ ۙ یَوۡمَ لَا یُخۡزِی اللّٰہُ النَّبِیَّ وَالَّذِیۡنَ اٰمَنُوۡا مَعَہٗ ۚ نُوۡرُہُمۡ یَسۡعٰی بَیۡنَ اَیۡدِیۡہِمۡ وَبِاَیۡمَانِہِمۡ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اَتۡمِمۡ لَنَا نُوۡرَنَا وَاغۡفِرۡ لَنَا ۚ اِنَّکَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ﴿۹﴾
یٰۤاَیُّہَا النَّبِیُّ جَاہِدِ الۡکُفَّارَ وَالۡمُنٰفِقِیۡنَ وَاغۡلُظۡ عَلَیۡہِمۡ ؕ وَمَاۡوٰٮہُمۡ جَہَنَّمُ ؕ وَبِئۡسَ الۡمَصِیۡرُ ﴿۱۰﴾