৬৬

التحريم

সূরা আত্‌ তাহ্‌রীম

At-Tahrim

মাদানী ১৩ আয়াত ২ রুকু পারা ২৮

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১৩ আয়াত এবং ২ রুকু আছে।

ضَرَبَ اللّٰہُ مَثَلًا لِّلَّذِیۡنَ کَفَرُوا امۡرَاَتَ نُوۡحٍ وَّامۡرَاَتَ لُوۡطٍ ؕ کَانَتَا تَحۡتَ عَبۡدَیۡنِ مِنۡ عِبَادِنَا صَالِحَیۡنِ فَخَانَتٰہُمَا فَلَمۡ یُغۡنِیَا عَنۡہُمَا مِنَ اللّٰہِ شَیۡئًا وَّقِیۡلَ ادۡخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِیۡنَ ﴿۱۱﴾

১১
যাহারা অস্বীকার করিয়াছে, তাহাদের জন্য আল্লাহ্‌ নূহের স্ত্রী এবং লূতের স্ত্রীকে উপমা স্বরূপ বর্ণনা করিয়াছেন। তাহারা উভয়ে আমাদের বান্দাগণের মধ্য হইতে দুইজন নেক বান্দার সহিত বিবাহ-বন্ধনে আবদ্ধ ছিল, কিন্তু উভয় স্ত্রী তাহাদের (স্বামীর) সহিত বিশ্বাসঘাতকতা করিয়াছিল।৩০৭৮ ফলে তাহারা উভয়ে (স্বামীদ্বয়) আল্লাহ্‌র বিরুদ্ধে তাহাদের কোন উপকারেই আসিল না এবং বলা হইল, ‘তোমরা উভয়ে আগুনে প্রবেশকারীদের সঙ্গে প্রবেশ কর।’
৩০৭৮। কাফেরদিগকে নূহ্ (আঃ)-এর স্ত্রী ও লুত (আঃ)-এর স্ত্রীর সহিত সম-পর্যায়ে ফেলিয়া তুলনা করা হইয়াছে এবং দেখানো হইয়াছে যে, দুষ্ট প্রকৃতির লোক, যাহারা সত্যকে অস্বীকার করিতে বদ্ধ পরিকর হয়, তাহারা উচ্চ পর্যায়ের ধার্মিক লোকদের সাহচর্য পাইয়াও এমনকি নবীর সাহচর্যে থাকিয়াও কোন ফায়দা হাসিল করিতে পারে না। ফেরআউনের স্ত্রী ঐ সকল মো’মেনের প্রতিনিধিত্বকারী প্রতীক স্বরূপ যাহারা পাপ হইতে নিষ্কৃতি লাভের একান্ত বাসনা পোষণ করে ও আকুতি জানায়, এমনকি তিরস্কারকারী আত্মার অবস্থা প্রাপ্ত হইয়াও সময় সময় পদস্থলিত হইয়া পড়ে। ঈসা (আঃ)-এর মাতা আল্লাহ্‌তা’লার ঐ সকল পুণ্যাত্মা বান্দাগণের প্রতীক যাহারা নিজেদের উপরে পাপের সকল দরজা বন্ধ করিয়া আল্লাহ্‌র সহিত শান্তি-সন্ধি স্থাপন করে ও আল্লাহ্ হইতে ঐশী প্রেরণা লাভ করে। এখানে ‘ফিহি’র ‘হি’ বলিতে সৌভাগ্যশালী মো’মেনকে বুঝাইয়াছে। অথবা ‘হি’ শব্দটি ‘ফার্জ’ এর সর্বনামরূপে আসিয়াছে। ‘ফার্জ’ এর অর্থ হইল ‘ফাটল, ফাঁক’ যাহার মধ্য দিয়া পাপ প্রবেশ করিতে পারে।

وَضَرَبَ اللّٰہُ مَثَلًا لِّلَّذِیۡنَ اٰمَنُوا امۡرَاَتَ فِرۡعَوۡنَ ۘ اِذۡ قَالَتۡ رَبِّ ابۡنِ لِیۡ عِنۡدَکَ بَیۡتًا فِی الۡجَنَّۃِ وَنَجِّنِیۡ مِنۡ فِرۡعَوۡنَ وَعَمَلِہٖ وَنَجِّنِیۡ مِنَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ ﴿ۙ۱۲﴾

১২
এবং যাহারা ঈমান আনিয়াছে তাহাদের জন্য আল্লাহ্ ফেরাউনের স্ত্রীকে উপমা স্বরূপ বর্ণনা করিয়াছেন, যখন সে বলিয়াছিল, ‘হে আমার প্রতিপালক! তুমি আমার জন্য তোমার সন্নিধানে জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ কর; এবং ফেরাউন এবং তাহার কার্যকলাপ হইতে আমাকে উদ্ধার কর এবং আমাকে এই যালেম জাতি হইতে উদ্ধার কর।’

وَمَرۡیَمَ ابۡنَتَ عِمۡرٰنَ الَّتِیۡۤ اَحۡصَنَتۡ فَرۡجَہَا فَنَفَخۡنَا فِیۡہِ مِنۡ رُّوۡحِنَا وَصَدَّقَتۡ بِکَلِمٰتِ رَبِّہَا وَکُتُبِہٖ وَکَانَتۡ مِنَ الۡقٰنِتِیۡنَ ﴿٪۱۳﴾

১৩
এবং ইমরানের কন্যা মরিয়মকে (উপমা স্বরূপ বর্ণনা করিয়াছেন), যে স্বীয় সতীত্বকে রক্ষা করিয়াছিল এবং আমরা তাহার মধ্যে আমাদের বাণী ফুৎকার করিলাম এবং সে সত্যায়ন করিয়াছিল তাহার প্রতিপালকের বাণীসমূহের এবং তাঁহার কিতাবসমূহের এবং সে অনুগতদের অন্তর্ভুক্ত ছিল।
সূরা আত্‌ তাহ্‌রীম - রুকু ২