৫১

الذاريات

সূরা আয্‌ যারীয়াত

Adh-Dhariyat

মক্কী ৬১ আয়াত ৩ রুকু পারা ২৬–২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬১ আয়াত এবং ৩ রুকু আছে।

قَالُوۡا کَذٰلِکِ ۙ قَالَ رَبُّکِ ؕ اِنَّہٗ ہُوَ الۡحَکِیۡمُ الۡعَلِیۡمُ ﴿۳۱﴾

৩১
তাহারা বলিল, ‘এইভাবেই তোমার প্রতিপালক বলিয়াছেন, নিশ্চয় তিনি পরম প্রজ্ঞাময়, সর্বজ্ঞানী।’

قَالَ فَمَا خَطۡبُکُمۡ اَیُّہَا الۡمُرۡسَلُوۡنَ ﴿۳۲﴾

৩২
সে (ইব্‌রাহীম) বলিল, ‘হে দূতগণ! তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় কি?’

قَالُوۡۤا اِنَّاۤ اُرۡسِلۡنَاۤ اِلٰی قَوۡمٍ مُّجۡرِمِیۡنَ ﴿ۙ۳۳﴾

৩৩
তাহারা বলিল, ‘আমরা এক অপরাধপরায়ণ জাতির নিকট প্রেরিত হইয়াছি,

لِنُرۡسِلَ عَلَیۡہِمۡ حِجَارَۃً مِّنۡ طِیۡنٍ ﴿ۙ۳۴﴾

৩৪
যেন আমরা তাহাদের উপর মৃত্তিকা-জাত প্রস্তররাশি বর্ষণ করি;

مُّسَوَّمَۃً عِنۡدَ رَبِّکَ لِلۡمُسۡرِفِیۡنَ ﴿۳۵﴾

৩৫
যেগুলিকে তোমার প্রতিপালকের দরবারে সীমালংঘনকারীদের শাস্তির জন্য চিহ্নিত করা হইয়াছে।’

فَاَخۡرَجۡنَا مَنۡ کَانَ فِیۡہَا مِنَ الۡمُؤۡمِنِیۡنَ ﴿ۚ۳۶﴾

৩৬
সুতরাং সেখানে যাহারা মো’মেন ছিল তাহাদিগকে বাহির করিয়া লইলাম।

فَمَا وَجَدۡنَا فِیۡہَا غَیۡرَ بَیۡتٍ مِّنَ الۡمُسۡلِمِیۡنَ ﴿ۚ۳۷﴾

৩৭
এবং আমরা সেখানে (আমাদের প্রতি) আত্মসমর্পণকারীদের মাত্র একটি ঘরই পাইলাম।

وَتَرَکۡنَا فِیۡہَاۤ اٰیَۃً لِّلَّذِیۡنَ یَخَافُوۡنَ الۡعَذَابَ الۡاَلِیۡمَ ﴿ؕ۳۸﴾

৩৮
এবং আমরা সেখানে সেই সকল লোকদের জন্য এমন একটি নিদর্শন রাখিয়া দিলাম যাহারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করিয়া চলে।

وَفِیۡ مُوۡسٰۤی اِذۡ اَرۡسَلۡنٰہُ اِلٰی فِرۡعَوۡنَ بِسُلۡطٰنٍ مُّبِیۡنٍ ﴿۳۹﴾

৩৯
এবং মূসার (বৃত্তান্তের) মধ্যেও (অনেক নিদর্শন রহিয়াছে) যখন আমরা তাহাকে ফেরাউনের নিকট সুস্পষ্ট প্রমাণ সহকারে প্রেরণ করিয়াছিলাম।

فَتَوَلّٰی بِرُکۡنِہٖ وَقَالَ سٰحِرٌ اَوۡ مَجۡنُوۡنٌ ﴿۴۰﴾

৪০
কিন্তু সে তাহার শক্তির২৮৩৬ অহমিকায় মুখ ফিরাইয়া লইল এবং বলিল, ‘সে তো একজন যাদুকর অথবা একজন উন্মাদ।’
২৮৩৬। ‘রুক্‌ন’ অর্থ যাহার সাহায্যে দাঁড়ানো যায়, শক্তি; সামর্থ্য ও প্রতিরোধ; মানুষের আত্মীয়, স্বজন বা গোত্র; তাহার স্বদল; যে সব লোকের দ্বারা মানুষ সাহায্যপ্রাপ্ত হয়; সম্ভ্রান্ত বা উচ্চস্থানীয় লোক (লেইন)।