৫১

الذاريات

সূরা আয্‌ যারীয়াত

Adh-Dhariyat

মক্কী ৬১ আয়াত ৩ রুকু পারা ২৬–২৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৬১ আয়াত এবং ৩ রুকু আছে।

قُتِلَ الۡخَرّٰصُوۡنَ ﴿ۙ۱۱﴾

১১
ধ্বংস হইল তাহারা যাহারা অধিক আনুমানিক কথা বলে,

الَّذِیۡنَ ہُمۡ فِیۡ غَمۡرَۃٍ سَاہُوۡنَ ﴿ۙ۱۲﴾

১২
যাহারা গভীর অজ্ঞতায় (সত্য সম্বন্ধে) উদাসীন হইয়া রহিয়াছে২৮২৮
২৮২৮। ‘গামারাহ’ মানে গভীর অজ্ঞানতা, ভ্রান্তি, কিংকর্তব্যবিমূঢ়তা, সর্বগ্রাসী উদাসীনতা, মন্দ বস্তু লাভের জন্য অদম্য অধ্যবসায় (লেইন)।

یَسۡـَٔلُوۡنَ اَیَّانَ یَوۡمُ الدِّیۡنِ ﴿ؕ۱۳﴾

১৩
তাহারা প্রশ্ন করে, ‘বিচার দিবস কখন হইবে?’

یَوۡمَ ہُمۡ عَلَی النَّارِ یُفۡتَنُوۡنَ ﴿۱۴﴾

১৪
(তুমি বল,) ‘ইহা সেই দিন হইবে যখন তাহাদিগকে আগুনের আযাবে নিপতিত করা হইবে।’

ذُوۡقُوۡا فِتۡنَتَکُمۡ ؕ ہٰذَا الَّذِیۡ کُنۡتُمۡ بِہٖ تَسۡتَعۡجِلُوۡنَ ﴿۱۵﴾

১৫
(এবং তাহাদিগকে বলা হইবে,) ‘তোমরা তোমাদের অগ্নি-যন্ত্রণার স্বাদ গ্রহণ কর, ইহা সেই (অগ্নি-যন্ত্রণা) যাহার ত্বরিত আগমন তোমরা কামনা করিতে।’

اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ جَنّٰتٍ وَّعُیُوۡنٍ ﴿ۙ۱۶﴾

১৬
নিশ্চয় মুত্তাকীগণ বাগান ও ঝরণাসমূহের মধ্যে থাকিবে,

اٰخِذِیۡنَ مَاۤ اٰتٰہُمۡ رَبُّہُمۡ ؕ اِنَّہُمۡ کَانُوۡا قَبۡلَ ذٰلِکَ مُحۡسِنِیۡنَ ﴿ؕ۱۷﴾

১৭
তাহাদের প্রতিপালক তাহাদিগকে যাহা কিছু দান করিবেন তাহারা উহা গ্রহণ করিতে থাকিবে, কারণ তাহারা ইহার পূর্বে সৎকর্মশীল ছিল;২৮২৯
২৮২৯। যিনি আল্লাহ্‌র প্রতি ও মানুষের প্রতি কর্তব্যকে পূর্ণমাত্রায় পালন করেন তিনি ‘মুত্তাকী’, আর ‘মুহসিন’ হইলেন সেই ব্যক্তি যিনি পরোপকারে ব্যস্ত থাকেন। পরহিতৈষী অপরের কাছ হইতে যতটুকু উপকার পান ততটুকুর বেশী অপরকে দিয়া থাকেন, এমনিভাবে চলেন ও কাজ করেন যেন তিনি স্বচক্ষে আল্লাহ্‌কে দেখিতেছেন, অন্যথায় সর্বদা অন্ততঃ সচেতন থাকেন যে, আল্লাহ্‌তা’লা তাহাকে দেখিতেছেন। অতএব ‘মুহ্‌সীন’ আত্মিক মর্যাদার দিক দিয়া ‘মুত্তাকী’ হইতে উচ্চতর পর্যায়ের।

کَانُوۡا قَلِیۡلًا مِّنَ الَّیۡلِ مَا یَہۡجَعُوۡنَ ﴿۱۸﴾

১৮
তাহারা রাত্রে অল্পই ঘুমাইত;

وَبِالۡاَسۡحَارِ ہُمۡ یَسۡتَغۡفِرُوۡنَ ﴿۱۹﴾

১৯
এবং তাহারা প্রভাতে ক্ষমা প্রার্থনা করিত;

وَفِیۡۤ اَمۡوَالِہِمۡ حَقٌّ لِّلسَّآئِلِ وَالۡمَحۡرُوۡمِ ﴿۲۰﴾

২০
বস্তুত তাহাদের ধন-সম্পদের মধ্যে হক্‌ রহিয়াছে তাহাদের যাহারা সাহায্য প্রার্থনা করে এবং তাহাদেরও যাহারা সাহায্য প্রার্থনা করিতে পারে না।২৮৩০
২৮৩০। ইসলামে স্বীকৃত অধিকার অনুযায়ী, ধনী মুসলমানের সম্পদে, ঐ সকল মুসলমানের প্রাপ্য অংশতো রহিয়াছেই যাহারা তাহাদের অভাব-অনটন প্রকাশ করিতে পারে, উপরন্তু তাহাদেরও প্রাপ্য অংশ রহিয়াছে যাহারা নিজেদের অভাব থাকা সত্বেও তাহা প্রকাশ করিতে পারে না। অতএব, একজন মুসলমানের ধন-সম্পদ ও সম্পত্তি একটি গচ্ছিত মাল যাহা হইতে গরীবেরা উপকার পাওয়ার অধিকারী। ফলতঃ কোন ধনী ব্যক্তি যদি কোন গরীব ভাইকে সাহায্য করে, তখন সে তাহার প্রতি দয়া-দাক্ষিণ্য করে না বরং কর্তব্য সম্পাদন করে মাত্র। কেননা, সে তাহাকে তাহার ন্যায্য প্রাপ্য দান করে। ‘আল মাহরূম’ শব্দটি একমাত্র ঐ সকল গরীবদেরকেই বুঝায় না যাহারা লজ্জা বা সম্মানের খাতিরে হাত পাতিতে পারে না (২ঃ২৭৪),বরং বৃহত্তর পরিসরে বাকশক্তিহীন জীব-জন্তুকেও বুঝায়। ‘মাহরূম’ শব্দটা এখানে ঐরূপ ব্যক্তিকে বুঝাইতেছে, যে শারীরিক অসামর্থ্য বা অন্য কোন কারণ বশতঃ উপার্জন করিতে অক্ষম হইয়া পড়িয়াছে।