৫০

ق

সূরা কাফ্

Qaf

মক্কী ৪৬ আয়াত ৩ রুকু পারা ২৬

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৪৬ আয়াত এবং ৩ রুকু আছে।

وَمِنَ الَّیۡلِ فَسَبِّحۡہُ وَاَدۡبَارَ السُّجُوۡدِ ﴿۴۱﴾

৪১
এবং রাত্রেও তাঁহার তসবীহ্‌ কর এবং সেজদাসমূহের শেষেও (এইরূপ করিয়া থাক)।

وَاسۡتَمِعۡ یَوۡمَ یُنَادِ الۡمُنَادِ مِنۡ مَّکَانٍ قَرِیۡبٍ ﴿ۙ۴۲﴾

৪২
শুন! যেদিন একজন আহ্বানকারী২৮১৯ নিকটবর্তী স্থান হইতে আহ্বান করিবে,২৮২০
২৮১৯। ‘আহ্বানকারী’ বলিতে মহানবী (সাঃ)-কে বুঝাইতে পারে। পূর্বাপর বর্ণনার সাথে এই অর্থ খাপ খায়। কেননা, পরবর্তী কয়েকটি আয়াতে মহানবী (সাঃ)-এর আহ্বানে সাড়া দিয়া তাঁহার জাতি মৃত অবস্থা হইতে বিরাট আধ্যাত্মিক শক্তিরূপে জাগিয়া উঠিল, এই কথাগুলিই বলা হইয়াছে।
২৮২০। “নিকটবর্তী স্থান হইতে” শব্দগুলি দ্বারা ইহা বুঝাইতেছে যে, মহানবী (সাঃ)-এর আহ্বান অরণ্যে রোদনের মত নিষ্ফল পর্যবসিত হইবে না, বরং তাহা জাগরণকারী আহ্বানের মতই শ্রুত ও পালিত হইবে।

یَّوۡمَ یَسۡمَعُوۡنَ الصَّیۡحَۃَ بِالۡحَقِّ ؕ ذٰلِکَ یَوۡمُ الۡخُرُوۡجِ ﴿۴۳﴾

৪৩
যেদিন সকল লোক অবশ্যম্ভাবী আযাবের বিকট শব্দ২৮২১ শুনিবে; ইহাই হইবে (কবরসমূহ হইতে) বাহির হইবার দিন।
২৮২১। ‘অবশ্যাম্ভাবী আযাবের বিকট শব্দ’ বলিতে মহানবী (সাঃ)এর ধ্বনিত-প্রতিধ্বনিত জাগরণী-আহ্বানকেও বুঝাইতে পারে।

اِنَّا نَحۡنُ نُحۡیٖ وَنُمِیۡتُ وَاِلَیۡنَا الۡمَصِیۡرُ ﴿ۙ۴۴﴾

৪৪
নিশ্চয় আমরাই জীবন দান করি এবং আমরাই মৃত্যু দিই, এবং আমাদেরই দিকে সকলের (চূড়ান্ত) প্রত্যাবর্তন হইবে,

یَوۡمَ تَشَقَّقُ الۡاَرۡضُ عَنۡہُمۡ سِرَاعًا ؕ ذٰلِکَ حَشۡرٌ عَلَیۡنَا یَسِیۡرٌ ﴿۴۵﴾

৪৫
যেদিন পৃথিবী তাহাদের (দুস্কার্যের) দরুন বিদীর্ণ হইবে এমতাবস্থায় যে, তাহারা (উহা হইতে বাহির হওয়ার জন্য) তাড়াতাড়ি করিবে; এইরূপে (মৃতদিগকে) সমবেত করা আমাদের জন্য সহজ।

نَحۡنُ اَعۡلَمُ بِمَا یَقُوۡلُوۡنَ وَمَاۤ اَنۡتَ عَلَیۡہِمۡ بِجَبَّارٍ ۟ فَذَکِّرۡ بِالۡقُرۡاٰنِ مَنۡ یَّخَافُ وَعِیۡدِ ﴿٪۴۶﴾

৪৬
তাহারা যাহা বলে আমরা উহা সবিশেষ অবগত আছি; তুমি তাহাদের উপর (কোন ক্রমেই) শক্তি প্রয়োগকারী নহ, অতএব তুমি কুরআন দ্বারা তাহাকে উপদেশ২৮২২ দাও যে আমার সতর্ক বাণীকে ভয় করে।
সূরা কাফ্ - রুকু ৩
২৮২২। এই সূরাতে যে পুনরুত্থানের কথা বলা হইয়াছে, কুরআনের মাধ্যমেই সেই মহা অভ্যুত্থান সাধিত হইয়া কুরআনের সত্যতার উজ্জ্বল সাক্ষ্য হইয়া রহিয়াছে।