৪৫

الجاثية

সূরা আল্‌ জাসিয়া

Al-Jathiyah

মক্কী ৩৮ আয়াত ৪ রুকু পারা ২৫

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ৩৮ আয়াত এবং ৪ রুকু আছে।

فَاَمَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَیُدۡخِلُہُمۡ رَبُّہُمۡ فِیۡ رَحۡمَتِہٖ ؕ ذٰلِکَ ہُوَ الۡفَوۡزُ الۡمُبِیۡنُ ﴿۳۱﴾

৩১
সুতরাং যাহারা ঈমান আনিয়াছে এবং সৎকর্ম করিয়াছে, তাহাদিগকে তাহাদের প্রতিপালক তাঁহার রহমতের ছায়াতলে প্রবিষ্ট করিবেন। ইহাই সুস্পষ্ট সফলতা।

وَاَمَّا الَّذِیۡنَ کَفَرُوۡا ۟ اَفَلَمۡ تَکُنۡ اٰیٰتِیۡ تُتۡلٰی عَلَیۡکُمۡ فَاسۡتَکۡبَرۡتُمۡ وَکُنۡتُمۡ قَوۡمًا مُّجۡرِمِیۡنَ ﴿۳۲﴾

৩২
কিন্তু যাহারা অস্বীকার করিয়াছে (তাহাদিগকে বলা হইবে) ‘তবে কি তোমাদের সম্মুখে আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইত না? কিন্তু তোমরা অহংকার করিতে; বস্তুতঃ তোমরা অপরাধী জাতি ছিলে।’

وَاِذَا قِیۡلَ اِنَّ وَعۡدَ اللّٰہِ حَقٌّ وَّالسَّاعَۃُ لَا رَیۡبَ فِیۡہَا قُلۡتُمۡ مَّا نَدۡرِیۡ مَا السَّاعَۃُ ۙ اِنۡ نَّظُنُّ اِلَّا ظَنًّا وَّمَا نَحۡنُ بِمُسۡتَیۡقِنِیۡنَ ﴿۳۳﴾

৩৩
এবং যখন বলা হইত, ‘নিশ্চয় আল্লাহ্‌র প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামতও (সত্য), ইহাতে কোন সন্দেহ নাই’, তখন তোমরা বলিতে, ‘আমরা জানি না কিয়ামত কি, আমরা মনে করি ইহা একটি ধারণা ব্যতীত কিছুই নহে, আমরা ইহাতে বিশ্বাস করি না।’

وَبَدَا لَہُمۡ سَیِّاٰتُ مَا عَمِلُوۡا وَحَاقَ بِہِمۡ مَّا کَانُوۡا بِہٖ یَسۡتَہۡزِءُوۡنَ ﴿۳۴﴾

৩৪
এবং তাহারা যাহা কিছু করিয়াছে উহার অনিষ্টতা তাহাদের উপর প্রকাশ হইয়া পড়িবে, এবং যাহা লইয়া তাহারা হাসি-বিদ্রূপ করিত উহা তাহাদিগকে পরিবেষ্টন করিয়া লইবে।

وَقِیۡلَ الۡیَوۡمَ نَنۡسٰکُمۡ کَمَا نَسِیۡتُمۡ لِقَآءَ یَوۡمِکُمۡ ہٰذَا وَمَاۡوٰٮکُمُ النَّارُ وَمَا لَکُمۡ مِّنۡ نّٰصِرِیۡنَ ﴿۳۵﴾

৩৫
এবং (তাহাদিগকে) বলা হইবে, ‘আজ আমরা তোমাদিগকে এইরূপেই ভুলিয়া যাইব যেরূপে তোমরা তোমাদের এই দিনের সাক্ষাৎকে২৭১৬ ভুলিয়া গিয়াছিলে এবং আগুন তোমাদের আশ্রয়স্থল হইবে এবং কেহ তোমাদের সাহায্যকারী হইবে না;
২৭১৬। তোমাদের শাস্তির জন্য নির্ধারিত ও প্রতিশ্রুত এই দিনটি।

ذٰلِکُمۡ بِاَنَّکُمُ اتَّخَذۡتُمۡ اٰیٰتِ اللّٰہِ ہُزُوًا وَّغَرَّتۡکُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا ۚ فَالۡیَوۡمَ لَا یُخۡرَجُوۡنَ مِنۡہَا وَلَا ہُمۡ یُسۡتَعۡتَبُوۡنَ ﴿۳۶﴾

৩৬
ইহা এইজন্য হইবে যে, তোমরা আল্লাহ্‌র নিদর্শন সমূহকে ঠাট্টা-বিদ্রূপের বস্তু বানাইয়া লইয়াছিলে এবং পার্থিব জীবন তোমাদিগকে প্রতারিত করিয়াছিল।’ সুতরাং আজ তাহাদিগকে আযাব হইতে বাহির করা হইবে না এবং (আল্লাহ্‌র) নৈকট্য লাভ করিবার জন্য তাহাদের চেষ্টা ও ওজর কবুল করা হইবে না।

فَلِلّٰہِ الۡحَمۡدُ رَبِّ السَّمٰوٰتِ وَرَبِّ الۡاَرۡضِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۳۷﴾

৩৭
অতএব সকল প্রশংসা একমাত্র আল্লাহ্‌রই, যিনি আকাশসমূহের প্রতিপালক এবং পৃথিবীর প্রতিপালক, এবং সমগ্র বিশ্বের প্রতিপালক।

وَلَہُ الۡکِبۡرِیَآءُ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ۪ وَہُوَ الۡعَزِیۡزُ الۡحَکِیۡمُ ﴿٪۳۸﴾

৩৮
এবং আকাশসমূহে এবং পৃথিবীতে সকল মহিমা একমাত্র তাঁহারই এবং তিনিই মহা পরাক্রমশালী, পরম প্রজ্ঞাময়।
সূরা আল্‌ জাসিয়া - রুকু ৪