৩

آل عمران

সূরা আ লে ‘ইম্‌রান

Aal-e-`Imran

মাদানী ২০১ আয়াত ২০ রুকু পারা ৩–৪

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২০১ আয়াত এবং ২০ রুকু আছে।

یَوۡمَ تَجِدُ کُلُّ نَفۡسٍ مَّا عَمِلَتۡ مِنۡ خَیۡرٍ مُّحۡضَرًا ۚۖۛ وَّمَا عَمِلَتۡ مِنۡ سُوۡٓءٍ ۚۛ تَوَدُّ لَوۡ اَنَّ بَیۡنَہَا وَبَیۡنَہٗۤ اَمَدًۢا بَعِیۡدًا ؕ وَیُحَذِّرُکُمُ اللّٰہُ نَفۡسَہٗ ؕ وَاللّٰہُ رَءُوۡفٌۢ بِالۡعِبَادِ ﴿٪۳۱﴾

৩১
(সেই দিনকে ভয় কর) যেদিন প্রত্যেক আত্মা যে কোন উত্তম কাজ করিয়া থাকিবে উহা নিজের সম্মুখে হাযির পাইবে এবং যে কোন মন্দ কাজ করিয়া থাকিবে উহাও (হাযির পাইবে)। সে তখন কামনা করিবে, হায়! যদি উহার এবং তাহার মধ্যে দীর্ঘ ব্যবধান হইত। এবং আল্লাহ্ তোমাদিগকে তাহার সত্তা (তাহার শাস্তি) সম্পর্কে সতর্ক করিতেছেন। বস্তুতঃ আল্লাহ্ তাহার বান্দার প্রতি অতি মমতাশীল।
সূরা আ লে ‘ইম্‌রান - রুকু ৩

قُلۡ اِنۡ کُنۡتُمۡ تُحِبُّوۡنَ اللّٰہَ فَاتَّبِعُوۡنِیۡ یُحۡبِبۡکُمُ اللّٰہُ وَیَغۡفِرۡ لَکُمۡ ذُنُوۡبَکُمۡ ؕ وَاللّٰہُ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۳۲﴾

৩২
তুমি বল, ‘যদি তোমরা আল্লাহ্‌কে ভালোবাস, তাহা হইলে তোমরা আমার অনুসরণ৩৯৮ কর; আল্লাহ্ও তোমাদিগকে ভালোবাসিবেন এবং তিনি তোমাদিগকে তোমাদের সকল অপরাধ ক্ষমা করিয়া দিবেন। বস্তুতঃ আল্লাহ্ অতীব ক্ষমাশীল, পরম দয়াময়।’
৩৯৮। এই আয়াত দৃঢ়তার সহিত বলিয়া দিতেছে যে, নবী করীম (সাঃ)-এর অনুগমন ও আনুগত্য ছাড়া আল্লাহ্‌র ভালবাসা প্রাপ্তির অন্য সকল পথ এখন বন্ধ হইয়া গিয়াছে। ২ঃ ৬৩ আয়াতে শুধু আল্লাহ্ ও আখেরাতের উপর বিশ্বাস রাখিলে মুক্তি পাওয়া যাইবে বলিয়া যে ভ্রান্ত ধারণা সৃষ্টি হওয়ার আশংকা হইতে পারিত, এই আয়াত উহা সুস্পষ্টভাবে অপনোদন করিয়া দিয়াছে।

قُلۡ اَطِیۡعُوا اللّٰہَ وَالرَّسُوۡلَ ۚ فَاِنۡ تَوَلَّوۡا فَاِنَّ اللّٰہَ لَا یُحِبُّ الۡکٰفِرِیۡنَ ﴿۳۳﴾

৩৩
তুমি বল, ‘আল্লাহ্ ও এই রসূলের আনুগত্য কর;’ কিন্তু যদি তাহারা মুখ ফিরাইয়া লয় তাহা হইলে (জানিও) আল্লাহ্ কাফেরদিগকে ভালোবাসেন না।

اِنَّ اللّٰہَ اصۡطَفٰۤی اٰدَمَ وَنُوۡحًا وَّاٰلَ اِبۡرٰہِیۡمَ وَاٰلَ عِمۡرٰنَ عَلَی الۡعٰلَمِیۡنَ ﴿ۙ۳۴﴾

৩৪
নিশ্চয় আল্লাহ্ আদমকে এবং নুহকে এবং ইব্‌রাহীমের বংশধরকে এবং ইমরানের৩৯৯ বংশধরকে (সমসাময়িক) জগদ্বাসীর উপর মনোনীত করিয়াছিলেন-
৩৯৯। ‘ইমরান’ নামটি দুই ব্যক্তির প্রতিই আরোপ করা যাইতে পারেঃ (১) ‘আম্‌রান’, যাহাকে বাইবেলে কোহাথের পুত্র ও লেভীর পৌত্র রূপে উল্লেখ করা হইয়াছে। তিনি হযরত মূসা, হারুন (আঃ) ও মরিয়মের পিতা ছিলেন। মুসা (আঃ) ছিলেন তাঁহার সর্বকনিষ্ঠ সন্তান (জিউ, এনসাই, আমরান শীর্ষক, যাত্রা পুস্তক - ৬ঃ১৮-২২); (২) যীশুর মাতা মরিয়মের পিতা ‘ইম্‌রান’ অর্থাৎ যীশুর নানা। এই ইম্‌রান হইলেন যশ্‌শীম বা যশীমের পুত্র (জরীর এবং কাসীর)। কুরআন এই নামটি ব্যবহার করিয়াছে দুইটি উদ্দেশ্যেঃ (১) মূসা (আঃ) ছাড়াও হারূণ (আঃ) কে অন্তর্ভুক্ত করার জন্য, এবং (২) মরিয়মের কাহিনী ও তাঁহার মাধ্যমে তৎপুত্র যীশুর কাহিনী বর্ণনার পূর্বাভাষ স্বরূপ। ইম্‌রান নামটির ৩৬ আয়াতে পুনরুল্লেখও এই দুইটি উদ্দেশ্যের প্রতিই ইঙ্গিত করে। ইহা তাৎপর্যপূর্ণ যে, আদম (আঃ) ও নূহ (আঃ) কে উল্লেখ করা হইয়াছে এক একজন ব্যক্তিরূপে। ইব্‌রাহীম (আঃ) ও ইমরানকে উল্লেখ করা হইয়াছে পরিবারের কর্তা হিসাবে। ইহা এই কারণে করা হইয়াছে, শেষোক্ত নাম দুইটির মধ্যে তাঁহাদের বংশের উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিরাও অন্তর্ভুক্ত হইয়া যান। এইভাবে, ইব্‌রাহীমের পরিবার কেবল ইব্‌রাহীমকেই বুঝায় না বরং তাঁহার পুত্র-পৌত্রকেও বুঝায়, যেমন ইসমাঈল, ইস্‌হাক, ইয়াকুব ও ইউসুফ। ইহা হযরত মুহাম্মদ (সাঃ)-কেও অন্তর্ভুক্ত করিতে পারে, যিনি ইব্রাহীম (আঃ) -এর বংশের মধ্য হইতে উদ্ভূত। একইভাবে, ‘ইমরানের পরিবার’ বলিতে হারূণ, মূসা ও ঈসাকে (আঃ) বুঝাইয়াছে, ইমরানকে অবশ্য বুঝায় নাই, কেননা তিনি নবী ছিলেন না।

ذُرِّیَّۃًۢ بَعۡضُہَا مِنۡۢ بَعۡضٍ ؕ وَاللّٰہُ سَمِیۡعٌ عَلِیۡمٌ ﴿ۚ۳۵﴾

৩৫
এমন এক বংশধরকে, যাহারা একে অপর হইতে উদ্ভূত হইয়াছিল এবং আল্লাহ্ সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

اِذۡ قَالَتِ امۡرَاَتُ عِمۡرٰنَ رَبِّ اِنِّیۡ نَذَرۡتُ لَکَ مَا فِیۡ بَطۡنِیۡ مُحَرَّرًا فَتَقَبَّلۡ مِنِّیۡ ۚ اِنَّکَ اَنۡتَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۳۶﴾

৩৬
(স্মরণ কর) যখন ইমরানের৪০০ স্ত্রী বলিল, ‘হে আমার প্রভু! যাহা কিছু আমার গর্ভে আছে উহাকে আমি (সংসার) মুক্ত করিয়া তোমার (ধর্মের খেদমতের) জন্য উৎসর্গ৪০১ করিলাম। সুতরাং তুমি আমার নিকট হইতে ইহা কবুল কর, নিশ্চয় তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।
৪০০। এই আয়াতে আলে ইমরানের সংক্ষেপিত শব্দ হিসাবে ‘ইমরান’ দ্বারা মূসার পিতা ইম্‌রানের পরিবারকে (বংশকে) বুঝাইতে পারে, যে ভাবে ২ঃ৪১ আয়াতে বনী ইস্‌রাঈল শব্দের সংক্ষেপণ হিসাবে কেবল ইস্‌রাঈল শব্দটি ব্যবহৃত হইয়াছে। অথবা এই নামটি দ্বারা মরিয়মের পিতা ইম্‌রানকে বুঝানো হইয়াছে।
৪০১। ‘মুহার্‌রার’ মানে মুক্তি-প্রাপ্ত, যে সন্তানকে পার্থিব কাজকর্ম হইতে মুক্ত করিয়া, পিতামাতা উপাসনালয়ের সেবার জন্য উৎসর্গ করিয়া দেন (লেইন ও মুফরাদাত)। বনী-ইস্‌রাঈলদের মধ্যে এই প্রথা প্রচলিত ছিল যে, যে সব সন্তানকে ধর্মশালার সেবায় উৎসর্গ করা হইত, তাহারা চির-কুমার বা চিরকুমারী থাকিত (গসপেল অব মেরী ৫ঃ৬ এবং তফসীরে বায়ান - ৩ঃ৩৬)। এই আয়াতে মরিয়মের মাতা হান্নাকে (এনসাই, বিব্‌) ‘ইমরাআতু ইম্‌রান’ (ইম্‌রানের স্ত্রী) বলা হইয়াছে। অন্যত্র ১৯ঃ২৯ আয়াতে মরিয়মকে ‘উখ্‌তে হারূণ’ (হারূনের বোন) বলা হইয়াছে। ইমরান (আম্‌রান) ছিলেন মূসা (আঃ) এবং হারূন (আঃ) এর পিতা। মরিয়ম নামে, মূসা ও হারূনের (আঃ) একজন বোন ছিলেন। কুরআনের বাকধারা ও সাহিত্য রীতি সম্পর্কে অনভিজ্ঞ খৃষ্টান লেখকগণ, যাহারা কুরআনকে হযরত মুহাম্মদ (সাঃ)-এর প্রণীত গ্রন্থ বলিয়া মনে করে, এই ভুল ধরিয়া বেড়ায় যে, মুহাম্মদ (সাঃ) অজ্ঞানতাবশতঃ মূসার ভগ্নী মরিয়মের সহিত যীশুর মাতা মরিয়মকে একাকার করিয়া ফেলিয়াছেন। এই সব বলিয়া, তাহারা মনে করে যে, কুরআনে তাহারা ঐতিহাসিক ভুল তথ্য আবিষ্কার করিয়া ফেলিয়াছে। অথচ কুরআনে বহু আয়াত হইতে দেখা যায় যে, মূসা (আঃ) ও ঈসা (আঃ) এই দুই নবীর মধ্যবর্তী সময়ে বহুনবী আগমন করিয়াছেন, সময়ের দিকদিয়া এই দুই নবীর দূরত্ব ও ব্যবধান খুবই দীর্ঘ (২ঃ৮৮, ৫ঃ৪৫)। বর্ণিত আছে যে, আঁ-হযরত (সাঃ) যখন মুগীরাকে (রাঃ) নাজ্‌রানের খৃষ্টানদের কাছে পাঠাইয়াছিলেন, তখন খৃষ্টানেরা তাহাকে প্রশ্ন করিল, “তুমি কি কুরআনে পড় নাই যে, সেখানে মরিয়মকে হারূণের ভগ্নী বলিয়া উল্লেখ রহিয়াছে, অথচ তুমি আমি সবাই জানি যে, হযরত মূসার কত সুদীর্ঘ সময় পরে যীশুর জন্ম হইয়াছিল?” মুগীরা বলেন, “আমি উত্তর জানিতাম না, তাই মদীনায় ফিরিয়াই আমি ইহা রসূলে করীম (সাঃ)-এর গোচরীভূত করি”। তিনি বলিলেন, “তুমি তাহাদিগকে এই কথা বলিলেই পারিতে যে, বনী ইস্‌রাঈলেরা প্রথা-অনুসারে তাহাদের সন্তানদের নাম হামেশাই নবীদের বা সাধুদের নামানুসারে রাখিয়া আসিয়াছে (অর্থাৎ একই নামে বহু ব্যক্তিকে পাওয়া যায়) (তিরমিযি)। প্রকৃত পক্ষে, এই বিষয়ে হাদীস রহিয়াছে যে, হান্নার স্বামী এবং সেই হিসাবে মরিয়মের পিতা ইম্‌রান নামে পরিচিত ছিলেন এবং তাঁহার পিতার নাম ছিল যশ্‌হীম বা যশীম (জরীর এবং কাসীর)। অতএব, এই ‘ইমরান’ (মরিয়মের পিতা), মূসা (আঃ)-এর পিতা ‘ইমরান’ হইতে পৃথক। শেষোক্ত ইমরানের পিতা ছিলেন কোহাথ (যাত্রা পুস্তক- ৬ঃ১৮-২০)। খৃষ্টান ধর্ম গ্রন্থে হান্নার স্বামী অর্থাৎ মরিয়মের পিতার নাম ‘যোয়চিম’ বলিয়া উল্লেখিত হওয়াতে (গসপেল অব বার্থ অব মেরী এবং এনসাই, বৃট মেরী শীর্ষক) বিভ্রান্ত হওয়ার কারণ নাই। ইবনে জরীর ইম্‌রানের পিতা রূপে যে যশীমের নাম উল্লেখ করিয়াছেন তিনি ঐ যোয়াচিম বই আর কেহ নন। খৃষ্টান সাহিত্যের ইহা এক সাধারণ রীতি যে দাদাকে পিতার স্থলে উল্লেখ করা হয়। তাহা ছাড়াও, বাইবেলে এমন অনেক দৃষ্টান্ত আছে, যেখানে একই ব্যক্তির দুইটি পৃথক নাম দৃষ্ট হয়। যেমন গিডিওন কে বলা হয় জেরুব্বাল (বিচারক-৭ঃ১)। অতএব, ইহাতে আশ্চর্য হইবার কিছু নাই, যদি যোয়াচিম ও ইমরান একই ব্যক্তির দুই নাম হয়। তদুপরি, কেবল ব্যক্তিই নহে, বরং সময় সময় সারা পরিবারই প্রসিদ্ধ পূর্বপুরুষের নামে পরিচিত হইতে দেখা যায়। বাইবেলে ইস্‌রাঈল নামটি সময় সময় ইস্‌রাঈল জাতির জন্য ব্যবহৃত হয় (দ্বিতীয় বিবরণ-৬ঃ৩,৪) কেদার নামটি ইস্‌মাঈলের বংশধর সবাইকে বুঝাইয়া থাকে (যিশাইয়- ২১ঃ১৬, ৪২ঃ১১)। একই ভাবে, যীশুকে দাউদের পুত্র বলা হইয়াছে (মথি-১ঃ১)। অতএব, ‘ইমরায়াতু ইমরান’ দ্বারা, ইমরায়তু আ ল-ইমরান অর্থাৎ ইম্‌রান পরিবারের বা বংশের নারী বুঝাইতেও বাধা নাই। এই ব্যাখ্যা আরো শক্তিশালী হইয়া উঠে, যখন আমরা মাত্র দুই আয়াত পূর্বে কুরআনে আ ল-ইমরান (ইমরানের পরিবার) শব্দগুলি ব্যবহাত হইতে দেখিয়াছি। ‘আ ল’ (পরিবার) শব্দটি এখানে ছাড়িয়া দেওয়া হইয়াছে এই জন্য যে, মাত্র অল্প আগেই ইহা একবার ব্যবহার করা হইয়াছে; অতএব, এত কাছাকাছি ব্যবধানে আবার ব্যবহার না করিলেও অর্থ বুঝিতে কষ্ট হইবে না। এখানে স্বীকৃত বিষয় হিসাবে এই কথাও উল্লেখ করা প্রয়োজন যে, মরিয়মের মাতা হান্না, যিনি ইয়াহ্‌ইয়ার মাতা এলিজাবেথের চাচাত বোন ছিলেন, তিনি হারূনের বংশধর ছিলেন এবং সেই সূত্রে, ইমরানেরও বংশ ছিলেন (লুক- ১ঃ৫, ৩৬)। এই তফসীরের ইংরেজী বা উর্দু বৃহত্তর সংস্করণও দেখুন। \’এসেনিস\’দের দ্বারা প্রভাবান্বিত হইয়া মরিয়মের মাতা হান্না মরিয়মকে উপাসনালয়ের কাজে উৎসর্গ করিয়াছিলেন। ঐ সময় এসেনিসরা সমকালীন মানুষের কাছে বড়ই সম্মানের পাত্র ছিলেন। কেননা, এসেনিস সম্প্রদায় সন্ন্যাসব্রত পালন ও স্ত্রীলোকের সংসর্গ ত্যাগ করিয়া, কেবল মাত্র ধর্ম-সেবা ও মানব-সেবার কাজে নিজদিগকে উৎসর্গ করিতেন (এনসাই,বিব্‌, ও জিউ, এনসাই) ইহা প্রণিধান যোগ্য বিষয় যে, সুসমাচারের শিক্ষা এবং এসেনিসদের শিক্ষার মধ্যে অনেক মিল রহিয়াছে। ‘মুহাররার’ শব্দটির অর্থ হইতে ইহাও সুস্পষ্ট বুঝা যায় যে, মরিয়মের মাতা তাহাকে উপাসনালয়ে উৎসর্গ করিবার মানত করা দ্বারা এই ইচ্ছাই পোষণ করিয়াছিলেন যে, মরিয়ম কখনও বিবাহ করিবে না এবং সন্ন্যাসিনী থাকিয়া যাজক শ্রেণীভুক্ত হইবে। আর এইজন্যই কুরআনের অন্যত্র মরিয়মকে হারূনের ভগ্নী বলা হইয়াছে, মূসার ভগ্নী বলা হয় নাই (১৯ঃ২৯)। অথচ হযরত মূসা ও হারূন সহোদর ভাই ছিলেন, এর কারণ এই যে মূসা (আঃ) ছিলেন ইহুদী জাতির শরীয়াতের বাহক ও প্রতিষ্ঠাতা নবী,আর হারূন ছিলেন সেই শরীয়াতের শিক্ষক, সেবক ও পুরোহিত, ইহুদী পৌরহিত্যের প্রথম কর্ণধার (এনসাই বিব্‌, এনসাই বৃট, হারূন অধ্যায়)। এই হিসাবেই মরিয়ম, যিনি পুরোহিতদের অন্তর্ভুক্ত হইবার জন্য উৎসর্গীকৃত ছিলেন, তিনি হারূনের ভগ্নী সাব্যস্ত হইলেন, সাধারণ সহোদরা অর্থে নহে।

فَلَمَّا وَضَعَتۡہَا قَالَتۡ رَبِّ اِنِّیۡ وَضَعۡتُہَاۤ اُنۡثٰی ؕ وَاللّٰہُ اَعۡلَمُ بِمَا وَضَعَتۡ ؕ وَلَیۡسَ الذَّکَرُ کَالۡاُنۡثٰی ۚ وَاِنِّیۡ سَمَّیۡتُہَا مَرۡیَمَ وَاِنِّیۡۤ اُعِیۡذُہَا بِکَ وَذُرِّیَّتَہَا مِنَ الشَّیۡطٰنِ الرَّجِیۡمِ ﴿۳۷﴾

৩৭
অতঃপর, যখন সে উহাকে প্রসব করিল তখন বলিল, ‘হে আমার প্রভু! আমি যে এক কন্যা৪০২ প্রসব করিয়াছি!’ অথচ আল্লাহ্‌ উহা সর্বাপেক্ষা অধিক জানিতেন যাহা সে প্রসব৪০২-ক করিয়াছিল, বস্তুত; (তাহার কাম্য) পুত্র সন্তান (এই প্রসুত) কন্যা সন্তানের সমতুল্য নহে; এবং আমি তাহার নাম মরিয়ম৪০২-খ রাখিয়াছি, এবং তাহাকে এবং তাহার বংশধরগণকে বিতাড়িত৪০২-গ শয়তান হইতে তোমার আশ্রয়ে৪০২-ঘ সোপর্দ্দ করিতেছি।’
৪০২। মরিয়মের মাতা গর্ভস্থ সন্তানকে এই আশায় উৎসর্গ করিয়াছিলেন যে, তাহার পুত্র সন্তান হইবে। কিন্তু তিনি যখন কন্যা সন্তান প্রসব করিলেন, তখন স্বভাবতঃই তিনি বিব্রত হইয়া পড়িয়াছিলেন।
৪০২-ক। ‘আল্লাহ্ উহা সর্বাপেক্ষা অধিক জানিতেন যাহা সে প্রসব করিয়াছিল’- এই অন্তর্বর্তী বাক্যটি আল্লাহ্‌র স্বীয় বাক্য, তবে, ‘(তাহার কাম্য) পুত্র সন্তান (এই প্রসূত) কন্যা সন্তানের সমতুল্য নহে’ এই বাক্যটি স্বয়ং আল্লাহ্‌র কথাও হইতে পারে কিংবা মরিয়মের মাতার কথাও হইতে পারে। যদি ইহা আল্লাহ্‌র কথা হইয়া থাকে (উহারই সম্ভাবনা বেশী) তাহা হইলে ইহার অর্থ হইবে এই যে, যে কন্যা-সন্তান জন্ম নিয়াছে, সে ঈপ্সিত পুত্র সন্তান হইতে অনেক ভাল হইবে। আর যদি বাক্যটি মরিয়মের মাতার মৃখ-নিসৃত বাক্য বলিয়া মানিয়া লওয়া হয়, তাহা হইলে ইহার অর্থ হইবে যে কন্যা-সন্তান জন্ম গ্রহণ করিয়াছে, সে তো উৎসর্গ-উপযোগী ঈপ্সিত পুত্রের মত হইতে পারে না, কেননা পুত্র সন্তান ছাড়া কন্যা সন্তান তো ঐ ধর্মব্রতে নিয়োজিত হওয়ার উপযুক্ত ও যথাযোগ্য হইতে পারে না। ‘আমি (মরিয়মের মাতা) তাহার নাম মরিয়ম রাখিয়াছি’ বাক্যটির মধ্যে একটি প্রচ্ছন্ন দোয়া রহিয়াছে যে, আল্লাহ্ যেন ঐ কন্যা-সন্তানটিকে ‘মরিয়ম’ নামোপযোগী গুণাবলীতে ভূষিত করেন, মর্যাদাশীলা, পবিত্র ও সৎকর্মশীলা করেন। হিব্রুতে মরিয়ম নামের একটি অর্থ হইল মর্যাদাসম্পন্না, ধর্মভীরু, উপাসনাকারিণী।
৪০২-খ। মরিয়ম ছিলেন যীশু (ঈসা আঃ)-এর মাতা। মূসা (আঃ) ও হারূণ (আঃ)-এর সহোদরা মরিয়মের (পরে মিরিয়াম বলিয়া উচ্চারিত হইত) নামানুসারে তাহার নাম রাখা হইয়াছিল। মরিয়ম হিব্রু শব্দ; সম্ভবতঃ একটি যুগ্মশব্দ, যাহার অর্থ, সমুদ্র-তারকা, গৃহকত্রী বা সম্ভ্রান্ত মহিলা, উচ্চ মর্যাদাসম্পন্না, নিবেদিত ধার্মিকা (ক্রুডেন’স্ কনকর্ডেন্স, কাশ্‌শাফ, এনসাই বিব)।
৪০২-গ। ‘রাজীম’ রাজামা হইতে উৎপন্ন, ইহার অর্থ (১) আল্লাহ্‌র নিকট হইতে দূরে বিতাড়িত, তাহারা দয়া হইতে বঞ্চিত, অভিশপ্ত, (২) পরিত্যক্ত ও বিস্মৃত, (৩) প্রস্তরাহত এবং (৪) সর্ব প্রকার মঙ্গল-বিবর্জিত (লেইন)।
৪০২-ঘ। ‘আমি তাহাকে এবং তাহার বংশধরগণকে বিতাড়িত শয়তান হইতে তোমার আশ্রয়ে সোপর্দ্দ করিতেছি’ মরিয়মের মাতার এই উক্তিটি বিশ্লেষণ করিতে যথেষ্ট বেগ পাইতে হয়।  মরিয়মকে যদি আল্লাহ্‌র সেবায় নিয়োগ করার মানত পূর্ণ করার সংকল্প ঠিক থাকে, তাহা হইলে মরিয়মের মাতার জানাই ছিল যে, মরিয়ম কখনও বিবাহ করিতে পারিবে না, এমতাবস্থায় তাহার সন্তানদের জন্য দোয়া করা খাপ খায় না। ইহার সম্ভাব্য ব্যাখ্যা এই যে, মরিয়মের মাতা হান্না দিব্যদর্শনে আল্লাহ্‌র তরফ হইতে জানিতে পারিয়াছিলেন যে, মরিয়ম দীর্ঘজীবী হইবেন এবং তাহার একটি আদর্শ সন্তানও হইবে। এইরূপ জানিতে পারিয়াই, তিনি বিশ্ব-প্রভুর কাছে এই দোয়া করিয়াছিলেন। মরিয়মের ভবিষ্যৎ, প্রভুর হাতে সঁপিয়া দিয়া তিনি তাহাকে স্বীয় শপথ অনুযায়ী উপাসনালয়ের সেবায় সোপর্দ্দ করিয়াছিলেন (৩ঃ৩৬, গসপেল অব দি বার্থ অব মেরী)। ইহা একটি ব্যতিক্রম ধর্মী উৎসর্গ ছিল। কেননা, এই উৎসর্গের জন্য কেবল পুরুষেরাই মনোনীত হওয়ার রীতি ছিল। মরিয়ম-মাতা স্বপ্নে এইরূপ দেখিয়াছিলেন বলিয়া মনে করা হয় যে, তাহার কন্যা মরিয়মের একটি পুত্র-সন্তান হইবে, এই কথা গসপেল অব মেরী ৩ঃ৫-এ একটু ভিন্নভাবে উল্লেখ রহিয়াছে। হান্নার প্রার্থনা - মরিয়ম ও তাহার সন্তানকে যেন শয়তানের প্রভাব হইতে আল্লাহ্ মুক্ত রাখেন - অস্বাভাবিক কিছু ছিল না। সকল ধার্মিক পিতা-মাতাই সন্তানদের জন্য এই ইচ্ছা ব্যক্ত করেন এবং দোয়া করেন তাহারা যেন পবিত্র ও সৎ জীবনের অধিকারী হয়। এই প্রসঙ্গে একটি কথা লক্ষ্য করা যাইতে পারে যে, ইসলাম সকল নবীকেই সম্পূর্ণভাবে শয়তানের প্রভাব-মুক্ত বলিয়া ঘোষণা করিয়াছে। কিন্তু বাইবেল এমনকি যীশু সম্বন্ধেও এরূপ প্রভাব-মুক্তির নিরাপত্তা ঘোষণা করে নাই (মার্ক-১ঃ ১২,১৩)।

فَتَقَبَّلَہَا رَبُّہَا بِقَبُوۡلٍ حَسَنٍ وَّاَنۡۢبَتَہَا نَبَاتًا حَسَنًا ۙ وَّکَفَّلَہَا زَکَرِیَّا ۚؕ کُلَّمَا دَخَلَ عَلَیۡہَا زَکَرِیَّا الۡمِحۡرَابَ ۙ وَجَدَ عِنۡدَہَا رِزۡقًا ۚ قَالَ یٰمَرۡیَمُ اَنّٰی لَکِ ہٰذَا ؕ قَالَتۡ ہُوَ مِنۡ عِنۡدِ اللّٰہِ ؕ اِنَّ اللّٰہَ یَرۡزُقُ مَنۡ یَّشَآءُ بِغَیۡرِ حِسَابٍ ﴿۳۸﴾

৩৮
সুতরাং তাহার প্রভু তাহাকে উত্তমভাবে কবুল করিলেন এবং তাহাকে উত্তম ভাবে বর্ধিত করিলেন এবং যাকারিয়্যাকে৪০৩ তাহার অভিভাবক করিলেন। যখনই যাকারিয়্যা তাহার নিকট মেহরাবে (ইবাদতখানায়) যাইত, সে তাহার নিকট খাদ্য সামগ্রী পাইত। সে (একদা) বলিল, ‘হে মরিয়ম! ইহা তোমার জন্য কোথা হইতে আসে?’ সে বলিল, ‘ইহা আল্লাহ্‌র নিকট হইতে৪০৪।’ নিশ্চয় আল্লাহ্‌ যাহাকে চাহেন বেহিসাব দান করেন।
৪০৩। যাকারিয়্যা বা যাকারিয়াস বনী ইস্‌রাঈলদের একজন পবিত্র লোকের নাম, কুরআনে তাঁহাকে নবী নামে অভিহিত করা হইয়াছে (৬ঃ৮৬), কিন্তু বাইবেল তাঁহাকে মাত্র পুরোহিত হিসাবে উল্লেখ করিয়াছে (লুক-১ঃ৫)। বাইবেলে অবশ্য ‘যেকারিয়া’ নামে একজন নবীরও উল্লেখ আছে (বানানের বিভিন্নতাটা লক্ষ্য করুন) যাহার সম্বন্ধে কুরআনে কোনও উল্লেখ নাই। কুরআনের যাকারিয়া হইলেন, ইয়াহ্ইয়া (আঃ) (যোহন) এর পিতা ও যীশুর খালু।
৪০৪। ঐ সবই ছিল উপহার-স্বরূপ, যাহা ঐ স্থানে আগমনকারীরা দান করিতেন। মরিয়মের এই কথা বলাতে আশ্চর্য হইবার কিছুই নাই যে ‘ইহা আল্লাহ্‌র নিকট হইতে’। কেননা, ভাল যাহা কিছুই মানুষ প্রাপ্ত হয়, তাহা আসলে আল্লাহ্‌র কাছ হইতেই আসে। কারণ, বিশ্লেষণ করিতে গেলে, তিনিই মূল দাতা বলিয়া সাব্যস্ত হন। বস্তুতঃ, মরিয়মের মত ধর্মীয় পরিবেশে লালিত পালিত একটি মেয়ের কাছ হইতে এইরূপ উত্তর না পাওয়াই আশ্চর্যের বিষয় হইত।

ہُنَالِکَ دَعَا زَکَرِیَّا رَبَّہٗ ۚ قَالَ رَبِّ ہَبۡ لِیۡ مِنۡ لَّدُنۡکَ ذُرِّیَّۃً طَیِّبَۃً ۚ اِنَّکَ سَمِیۡعُ الدُّعَآءِ ﴿۳۹﴾

৩৯
তখন সেখানেই যাকারিয়্যা তাহার প্রভুকে ডাকিয়া৪০৫ বলিল, ‘হে আমার প্রভু! তুমি তোমার নিকট হইতে আমাকে পবিত্র সন্তান-সন্ততি দান কর, নিশ্চয় তুমি বড়ই দোয়া শ্রবণকারী।’
৪০৫। শিশু বা কিশোরী মরিয়মের এই উত্তর যাকারিয়্যার মনে এমনি গভীর রেখাপাত করিল যে, তাঁহার অন্তরের অন্তঃস্থল হইতে এই স্বাভাবিক উদাত্ত বাসনা জাগিয়া উঠিল, তাহারও যদি এমন একটি পবিত্র ও ধর্মপরায়ণ সন্তান হইত। তিনি সাথে সাথে প্রার্থনা করিলেন, হে আমার প্রভু! তুমি তোমার নিকট হইতে আমাকে পবিত্র সন্তান-সন্ততি দান কর। এই দোয়া সম্ভবতঃ তিনি দীর্ঘকাল যাবত বার বার করিয়াছিলেন, কেননা কুরআনের ভিন্ন ভিন্ন স্থানে শব্দের বিভিন্নতা সহ এই দোয়াটির উল্লেখ পাওয়া যায় (৩ঃ৩৯, ১৯ঃ৪-৭, ২১ঃ৯০)।

فَنَادَتۡہُ الۡمَلٰٓئِکَۃُ وَہُوَ قَآئِمٌ یُّصَلِّیۡ فِی الۡمِحۡرَابِ ۙ اَنَّ اللّٰہَ یُبَشِّرُکَ بِیَحۡیٰی مُصَدِّقًۢا بِکَلِمَۃٍ مِّنَ اللّٰہِ وَسَیِّدًا وَّحَصُوۡرًا وَّنَبِیًّا مِّنَ الصّٰلِحِیۡنَ ﴿۴۰﴾

৪০
যখন সে মেহ্‌রাবে দাঁড়াইয়া নামায পড়িতেছিল তখন ফিরিশ্‌তাগণ তাহাকে ডাকিয়া বলিল, ‘নিশ্চয় আল্লাহ্‌ তোমাকে ইয়াহ্‌ইয়ার৪০৬ সুসংবাদ দিতেছেন, সে আল্লাহ্‌র এক বাক্যের সত্যায়নকারী, নেতা, সচ্চরিত্র এবং সৎকর্মশীলগণের মধ্য হইতে নবী৪০৭ হইবে।
৪০৬। হযরত ইয়াহ্‌ইয়া (যোহন) সেই নবীর নাম যিনি বাইবেলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী ঈসা (আঃ)-এর অগ্রদূত হিসাবে আবির্ভূত হইয়াছিলেন (মালাকি - ৩ঃ১ এবং ৪ঃ৫)। এই নামের হিব্রু রূপ হইল ‘ইউহান্না’ যাহার অর্থ হইল, ‘আল্লাহ্ দয়া পরবশ হইয়াছেন’ (এনসাই, ব্রিট)। ইয়াহ্‌ইয়া নামটি আল্লাহ্‌-প্রদত্ত।
৪০৭। যোহন (ইউহান্না বা ইয়াহ্‌ইয়া) মালাকি নবীর ভবিষ্যদ্বাণী পূর্ণ করিতে আসিয়াছিলেন। ভবিষ্যদ্বাণীটি ছিল এইঃ ‘মনে রাখিও, আমি প্রভুর মহান ও ভীতি-সঙ্কুল দিনে (সময়ে) এলিজা নবীকে পাঠাইব, (মালাকি -৪ঃ৫)।