২৩

المؤمنون

সূরা আল্‌ মো’মেনূন

Al-Mu'minun

মক্কী ১১৯ আয়াত ৬ রুকু পারা ১৮

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১৯ আয়াত এবং ৬ রুকু আছে।

لَعَلِّیۡۤ اَعۡمَلُ صَالِحًا فِیۡمَا تَرَکۡتُ کَلَّا ؕ اِنَّہَا کَلِمَۃٌ ہُوَ قَآئِلُہَا ؕ وَمِنۡ وَّرَآئِہِمۡ بَرۡزَخٌ اِلٰی یَوۡمِ یُبۡعَثُوۡنَ ﴿۱۰۱﴾

১০১
যেন আমি সেই সব পুণ্য কর্ম করিতে পারি যাহা আমি (পার্থিব জীবনে) ছাড়িয়া আসিয়াছি।’ কখনও নহে! ইহা কেবল মুখের কথা যাহা সে বলিতেছে, এবং তাহাদের পিছনে সেই দিন পর্যন্ত এক পর্দা২০১৭ রহিয়াছে যখন তাহারা পুনরুত্থিত হইবে।
২০১৭। বরযখ অর্থ পর্দা, প্রতিবন্ধক, অথবা এমন জিনিস যাহা যে কোন দুইটি বস্তুর মধ্যবর্তী বাধা; মৃত্যুর দিন হইতে বিচার দিন পর্যন্ত সময় বা অবস্থা বুঝাইতে এই শব্দের প্রয়োগ (লেইন)। ইহা বেহেশ্‌ত এবং দোযখের পুরস্কার ও শাস্তির অস্পষ্ট উপলদ্ধির মধ্যবর্তী অবস্থা। কুরআন মজীদ ইহাকে প্রাথমিক বা অবিকশিত অবস্থার সহিত তুলনা করিয়াছে এবং বিচারদিবসকে পূর্ণ বিকশিত আত্মার জন্মের সঙ্গে তুলনা করিয়াছে।

فَاِذَا نُفِخَ فِی الصُّوۡرِ فَلَاۤ اَنۡسَابَ بَیۡنَہُمۡ یَوۡمَئِذٍ وَّلَا یَتَسَآءَلُوۡنَ ﴿۱۰۲﴾

১০২
এবং যখন শিঙ্গায় ফুৎকার দেওয়া হইবে সেইদিন তাহাদের মধ্যে কোন আত্মীয়তা২০১৮ থাকিবে না এবং তাহারা একে অন্যের অবস্থা জিজ্ঞাসাও করিবে না।
২০১৮। কোন মানব গোষ্ঠীর উপর যখন আযাব পতিত হয় তখন বংশ পরিচয় এবং বন্ধুত্ব কোন উপকারে আসে না। শেষ বিচার দিনে কেবল মাত্র সৎকর্মই মানুষের কাজে আসিবে এবং তাহার জ্ঞাতি-গোষ্ঠী অন্য কাহারও আনুকুল্য তাহার কোন উপকারে আসিবে না।

فَمَنۡ ثَقُلَتۡ مَوَازِیۡنُہٗ فَاُولٰٓئِکَ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿۱۰۳﴾

১০৩
অতএব যাহাদের পাল্লা ভারী হইবে– তাহারাই সফলকাম হইবে;

وَمَنۡ خَفَّتۡ مَوَازِیۡنُہٗ فَاُولٰٓئِکَ الَّذِیۡنَ خَسِرُوۡۤا اَنۡفُسَہُمۡ فِیۡ جَہَنَّمَ خٰلِدُوۡنَ ﴿۱۰۴﴾ۚ

১০৪
এবং যাহাদের পাল্লা হালকা হইবে— তাহারাই নিজদিগকে ক্ষতিগ্রস্ত করিবে; তাহারা দীর্ঘকাল জাহান্নামে থাকিবে।

تَلۡفَحُ وُجُوۡہَہُمُ النَّارُ وَہُمۡ فِیۡہَا کٰلِحُوۡنَ ﴿۱۰۵﴾

১০৫
অগ্নি তাহাদের মুখমণ্ডলকে ঝলসাইয়া দিবে এবং তথায় তাহারা (ভয়ে) বিভৎস হইয়া যাইবে।

اَلَمۡ تَکُنۡ اٰیٰتِیۡ تُتۡلٰی عَلَیۡکُمۡ فَکُنۡتُمۡ بِہَا تُکَذِّبُوۡنَ ﴿۱۰۶﴾

১০৬
(তাহাদিগকে বলা হইবে) ‘তোমাদের নিকট কি আমার আয়াতসমূহ আবৃত্তি করা হইত না এবং তোমরা কি এইগুলিকে মিথ্যা বলিয়া অস্বীকার করিতে না?’

قَالُوۡا رَبَّنَا غَلَبَتۡ عَلَیۡنَا شِقۡوَتُنَا وَکُنَّا قَوۡمًا ضَآلِّیۡنَ ﴿۱۰۷﴾

১০৭
তাহারা বলিবে, ‘হে আমাদের প্রভু! আমাদের দুর্ভাগ্য আমাদের উপর প্রবল হইয়া গিয়াছিল এবং আমরা এক বিপদগামী জাতি ছিলাম।’

رَبَّنَاۤ اَخۡرِجۡنَا مِنۡہَا فَاِنۡ عُدۡنَا فَاِنَّا ظٰلِمُوۡنَ ﴿۱۰۸﴾

১০৮
‘হে আমাদের প্রভু! আমাদিগকে ইহা হইতে বাহির কর, অতঃপর যদি আমরা পুনরায় এইরূপ করি, তাহা হইলে নিশ্চয় আমরা যালেম হইব।’

قَالَ اخۡسَـُٔوۡا فِیۡہَا وَلَا تُکَلِّمُوۡنِ ﴿۱۰۹﴾

১০৯
তিনি বলিবেন, ‘তোমরা দূরে সর, ঘৃণ্য অবস্থায় থাক২০১৯ উহাতেই এবং আমার সহিত তোমরা কথা বলিও না।’
২০১৯। বিচার দিবসে আল্লাহ্‌র প্রেরিতগণের অস্বীকারকারী ও অবজ্ঞাকারীদিগকে ঘৃণা এবং লাঞ্ছিতভাবে দোযখে টানিয়া নেওয়া হইবে। ইহজীবনে তাহাদের অপকর্মের কোন কৈফিয়ত দেওয়ার সুযোগ দেওয়া হইবে না, কেননা আল্লাহ্‌তা’লাই তাহাদের কর্মকাণ্ডের সম্যক খবরাখবর রাখেন।

اِنَّہٗ کَانَ فَرِیۡقٌ مِّنۡ عِبَادِیۡ یَقُوۡلُوۡنَ رَبَّنَاۤ اٰمَنَّا فَاغۡفِرۡ لَنَا وَارۡحَمۡنَا وَاَنۡتَ خَیۡرُ الرّٰحِمِیۡنَ ﴿۱۱۰﴾ۚۖ

১১০
নিশ্চয় আমার বান্দাগণের মধ্য হইতে এমন একদল ছিল যাহারা বলিত, ‘হে আমাদের প্রভু! আমরা ঈমান আনিয়াছি, অতএব তুমি আমাদিগকে ক্ষমা কর এবং আমাদের উপর দয়া কর, বস্তুতঃ দয়াকারীদের মধ্যে তুমিই সর্বোত্তম।’