২১

الأنبياء

সূরা আল্ আম্বিয়া

Al-Anbiya'

মক্কী ১১৩ আয়াত ৭ রুকু পারা ১৬–১৭

ইহা মক্কায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ১১৩ আয়াত এবং ৭ রুকু আছে।

اِنَّہٗ یَعۡلَمُ الۡجَہۡرَ مِنَ الۡقَوۡلِ وَیَعۡلَمُ مَا تَکۡتُمُوۡنَ ﴿۱۱۱﴾

১১১
নিশ্চয় তিনি প্রত্যেক প্রকাশ্য কথাও জানেন এবং তাহাও জানেন যাহা তোমরা গোপন কর;

وَاِنۡ اَدۡرِیۡ لَعَلَّہٗ فِتۡنَۃٌ لَّکُمۡ وَمَتَاعٌ اِلٰی حِیۡنٍ ﴿۱۱۲﴾

১১২
এবং আমি জানি না, উহা হয়তো তোমাদের জন্য এক পরীক্ষা এবং কিছুকাল পর্যন্ত সুখ—ভোগের কারণ হইতে পারে।’

قٰلَ رَبِّ احۡکُمۡ بِالۡحَقِّ ؕ وَرَبُّنَا الرَّحۡمٰنُ الۡمُسۡتَعَانُ عَلٰی مَا تَصِفُوۡنَ ﴿۱۱۳﴾٪

১১৩
সে (এই রসূল) বলিল, ‘হে আমার প্রভু! তুমি সঠিকভাবে মীমাংসা কর।১৯২৮ বস্তুতঃ আমাদের প্রতিপালক রহমান আল্লাহ্‌, যাঁহার নিকট সাহায্য চাওয়া হয় উহার বিরুদ্ধে যাহা তোমরা বর্ণনা কর।’
সূরা আল্ আম্বিয়া - রুকু ৭
১৯২৮। আখেরী যামানায় পৃথিবীতে ইয়া’জুজ ও মা’জুজের আকারে যে শয়তানী শক্তিগুলি অবাধে ছাড়িয়া দেওয়া অবধারিত ছিল উহার বিরুদ্ধে আশ্রয় চাহিয়া দোয়া করিবার জন্য আঁ-হযরত (সাঃ)-কে ঐ আয়াতে আদেশ দেওয়া হইয়াছে। বাইবেল হইতে ইহা স্পষ্ট যে ইয়া’জুজ ও মা’জুজের সময়ে কেবলমাত্র জাগতিক ও বাহ্যিক শক্তিই ইসলামের বিপদের কারণ হইবে না, বরং অন্যান্য অনেক বিষয়ের উদ্ভব হইবে যাহা ইহার জন্য অধিকতর বিপদের উপকরণ সৃষ্টির কারণ হইবে। আয়াতের দ্বারা নবী করীম (সাঃ)-কে দোয়া করার জন্য আদেশ দেওয়ার অর্থ ইহাও হইতে পারে যে, ইহুদীগণ কর্তৃক প্যালেষ্টাইন দখলের স্থিতিকাল যাহাতে স্বল্পতম হয় এবং যাহাতে ইহার উপযুক্ত উত্তরাধিকারী অর্থাৎ মুসলমানগণ ইহা ফিরিয়া পায়।