৯০

البلد

সূরা আল-বালাদ

Al-Balad

মক্কী ২১ আয়াত ১ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২১ আয়াত এবং ১ রুকূ

وَہَدَیۡنٰہُ النَّجۡدَیۡنِ ﴿ۚ۱۱﴾

১১
আর তাকে মহত্ত্বে উন্নীত হবার দুটি পথ দেখিয়েছি।৩৩৪৯,*
৩৩৪৯। ‘নাজদাইন’ অর্থ দুটি প্রকাশ্য পথ- একটি সত্যের, অপরটি মিথ্যার; একটি কল্যাণের, অপরটি অকল্যাণের; একটি আধ্যাত্মিক উন্নতির, অপরটি নিছক ইহজাগতিক উন্নতির। আল্লাহ তা’লা মানুষকে এসব প্রয়োজনীয় উপায়-উপকরণ পুরোপুরিভাবে দিয়েছেন যাতে সে সঠিক পথ বেছে নিতে পারে, ভালো-মন্দ বুঝতে পারে এবং মিথ্যা ও সত্যের মাঝে পার্থক্য করতে পারে। তাকে শারীরিক ও আধ্যাত্মিক উভয় ধরনের চোখ দেওয়া হয়েছে, যেন সে মন্দ পরিত্যাগ করে ভালোকে বেছে নিতে পারে। তাকে জিহ্বা ও ঠোঁট দেওয়া হয়েছে, যেন সে সঠিক পথ চাইতে পারে। অতএব তার জীবনের সঠিক উদ্দেশ্যকে জেনে নিয়ে তা পাবার জন্য আল্লাহ তা’লা তাকে বহু গুণাবলি ও শক্তিতে ভূষিত করেছেন।
* জগতে যখন নবুওয়তের জ্যোতি অবতীর্ণ হয় তখন নবীর অনুসারীদের জন্য ইহলৌকিক ও পারলৌকিক উভয় প্রকার উন্নতির পথ উন্মুক্ত করে দেওয়া হয়, কিন্তু এর জন্য কঠোর পরিশ্রম শর্ত হিসাবে ধার্য করা হয়েছে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.)-এর উর্দুতে অনূদিত সূরা বালাদের ভূমিকা দ্রষ্টব্য। ৩৩৫০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

فَلَا اقۡتَحَمَ الۡعَقَبَۃَ ﴿۫ۖ۱۲﴾

১২
তবুও সে ‘আকাবা’ (তথা উচ্চশিখরে আরোহণ)-এর পথ অনুসরণ করে নি।৩৩৫০
৩৩৫০। মহানবী (সা.)-এর মাধ্যমে আল্লাহ তা’লা সকল উপায়-উপকরণ সহজলভ্য করে দিয়েছেন, যার সদব্যবহার করে মানুষ সীমাহীন আধ্যাত্মিক ও ইহজাগতিক উন্নতি করতে পারে। আর এ উন্নতি লাভের জন্য যে প্রয়োজনীয় ত্যাগতিতিক্ষা ও আত্মোৎসর্গ করা দরকার মানুষ তা করতে চায় না।

وَمَاۤ اَدۡرٰٮکَ مَا الۡعَقَبَۃُ ﴿ؕ۱۳﴾

১৩
আর কীসে তোমাকে অবহিত করবে, সেই ‘আকাবা’ কী?

فَکُّ رَقَبَۃٍ ﴿ۙ۱۴﴾

১৪
(তা হলো) দাসমুক্তি,

اَوۡ اِطۡعٰمٌ فِیۡ یَوۡمٍ ذِیۡ مَسۡغَبَۃٍ ﴿ۙ۱۵﴾

১৫
অথবা ক্ষুধার সময় অন্নদান-

یَّتِیۡمًا ذَا مَقۡرَبَۃٍ ﴿ۙ۱۶﴾

১৬
এমন নিকটাত্মীয় অনাথকে,

اَوۡ مِسۡکِیۡنًا ذَا مَتۡرَبَۃٍ ﴿ؕ۱۷﴾

১৭
কিংবা ধূলিমলিন হতদরিদ্রকে।৩৩৫১
৩৩৫১। ১৪ থেকে ১৭ নম্বর আয়াতে জাতির নৈতিক মান উন্নয়নের দুটি পদ্ধতির উল্লেখ করা হয়েছে: (ক) ক্রীতদাসের মুক্তি দান অর্থাৎ সমাজের অবহেলিত, নির্যাতিত ও পতিত অংশকে মুক্তি দিয়ে তার মাধ্যমে সমাজে যথাযোগ্য অংশীদারিত্বের ভিত্তি প্রতিষ্ঠিত করা, (খ) এতিম ও অভাবীকে সাহায্য করে স্বনির্ভর করে তাদেরকে সমাজের উপযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলা।

ثُمَّ کَانَ مِنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَتَوَاصَوۡا بِالصَّبۡرِ وَتَوَاصَوۡا بِالۡمَرۡحَمَۃِ ﴿ؕ۱۸﴾

১৮
এরপর সে যেন (আকাবায় আরোহণের জন্য) তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় যারা ঈমান আনে এবং কদেখুন: ৭৬:৯; ৮৯:১৯নিজেরা ধৈর্য ধরে ও পরস্পরকে ধৈর্যধারণের উপদেশ দেয়। আর নিজেরা দয়ার্দ্র হয়ে পরস্পরকে দয়া প্রদর্শনের হিতোপদেশ প্রদান করে।৩৩৫২
৩৩৫২। পূর্ববর্তী আয়াতগুলোতে বর্ণিত সৎকর্ম সম্পাদনই সামগ্রিক সমাজ-উন্নয়নের জন্যে যথেষ্ট নয়। উত্তম আদর্শ ও ন্যায়ভিত্তিক নীতি অবলম্বন এবং ক্রমাগতভাবে সত্যিকার সংযম-সাধনা ও পুণ্যকাজের অভ্যাস গড়ে তোলার ব্যবস্থা করাও উপরোক্ত লক্ষ্য অর্জনের জন্য একান্ত প্রয়োজন।

اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡمَیۡمَنَۃِ ﴿ؕ۱۹﴾

১৯
খদেখুন: ১০৩:৪এরাই ডানদিকের লোক।গদেখুন: ৫৬:২৮ঘদেখুন: ৫৬:৪২; ১০৪:৯

وَالَّذِیۡنَ کَفَرُوۡا بِاٰیٰتِنَا ہُمۡ اَصۡحٰبُ الۡمَشۡـَٔمَۃِ ﴿ؕ۲۰﴾

২০
আর যারা আমাদের নিদর্শনাবলি অস্বীকার করেছে তারাই স্বামদিকের লোক