৭৮

النبأ

সূরা আন-নাবা

An-Naba'

মক্কী ৪১ আয়াত ২ রুকু পারা ৩০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪১ আয়াত এবং ২ রুকূ

وَّجَعَلۡنَا الَّیۡلَ لِبَاسًا ﴿ۙ۱۱﴾

১১
এছাড়া রাতকে আমরা এক আবরণস্বরূপ বানিয়েছি।

وَّجَعَلۡنَا النَّہَارَ مَعَاشًا ﴿۪۱۲﴾

১২
চদেখুন: ১৭:১৩আর আমরা দিনকে জীবিকা উপার্জনের নিমিত্তে বানিয়েছি।

وَّبَنَیۡنَا فَوۡقَکُمۡ سَبۡعًا شِدَادًا ﴿ۙ۱۳﴾

১৩
আর আমরা তোমাদের ওপর সুদৃঢ় সাতটি৩২২৫ আকাশ বানিয়েছি।
৩২২৫। সৌরজগতের সাতটি প্রধান গ্রহ, যাদের কেন্দ্রে রয়েছে সূর্য অথবা মানুষের আধ্যাত্মিক উন্নতির সাতটি স্তর যা সূরা মুমিনে উল্লিখিত।

وَّجَعَلۡنَا سِرَاجًا وَّہَّاجًا ﴿۪ۙ۱۴﴾

১৪
আর আমরা এক অতি উজ্জ্বল সূর্যও বানিয়েছি।

وَّاَنۡزَلۡنَا مِنَ الۡمُعۡصِرٰتِ مَآءً ثَجَّاجًا ﴿ۙ۱۵﴾

১৫
খদেখুন: ৬:৭; ৭১:১২; ৭৮:১৫; ৮০:২৬আর আমরা ঘন মেঘমালা থেকে মুষলধারে পানি বর্ষণ করেছি,

لِّنُخۡرِجَ بِہٖ حَبًّا وَّنَبَاتًا ﴿ۙ۱۶﴾

১৬
গদেখুন: ৮০:২৮-২৯যেন তা দিয়ে শস্য ও শাকসবজি উৎপন্ন করি,ঘদেখুন: ৮০:৩১; ১৮:১০০; ২০:১০৩; ২৭:৮৮; ৩৬:৫২চদেখুন: ১৮:৪৮

وَّجَنّٰتٍ اَلۡفَافًا ﴿ؕ۱۷﴾

১৭
এবং ঘন বাগানসমূহও (উৎপন্ন করি)।৩২২৬
৩২২৬। ৭ থেকে ১৭ নম্বর আয়াত পর্যন্ত মানুষের দৈহিক জীবন ধারণের সকল উপায়-উপকরণের উল্লেখ রয়েছে, যা আল্লাহ তা’লা তাকে না চাইতেই দান করেছেন। এতে ইঙ্গিত করা হয়েছে, সেই সৃষ্টিকর্তা- যিনি মানুষের দৈহিক প্রয়োজন মেটানোর জন্য এত উপায়-উপকরণ সরবরাহ করেছেন, তিনি কীভাবে তার আধ্যাত্মিক প্রয়োজনসমূহ না মিটিয়ে থাকতে পারেন।

اِنَّ یَوۡمَ الۡفَصۡلِ کَانَ مِیۡقَاتًا ﴿ۙ۱۸﴾

১৮
নিশ্চয় চূড়ান্ত মীমাংসার দিন (অত্যাসন্ন) একটি নির্ধারিত ক্ষণ।

یَّوۡمَ یُنۡفَخُ فِی الصُّوۡرِ فَتَاۡتُوۡنَ اَفۡوَاجًا ﴿ۙ۱۹﴾

১৯
কদেখুন: ২৩:১৮যে-দিন শিঙায় ফুঁ দেওয়া হবে সে-দিন তোমরা দলে দলে (আমাদের কাছে) আসবে।৩২২৭
৩২২৭। সেই ফয়সালার দিন- যে-দিন মুসলমানদের হাতে মক্কার পতন ঘটল সে-দিন শিঙার ধ্বনিই যেন বেজে উঠল আর এতে সাড়া দিয়ে মক্কার কুরাইশরা মহানবী (সা.)-এর নিকট ত্রস্তব্যস্ত হয়ে সমবেত হলো এবং করজোড়ে এ মর্মে প্রার্থনা করল যে, তাদের অত্যাচার, নিষ্ঠুরতা ও সর্বপ্রকার সীমালঙ্ঘনকে যেন ক্ষমা করে দেওয়া হয়।

وَّفُتِحَتِ السَّمَآءُ فَکَانَتۡ اَبۡوَابًا ﴿ۙ۲۰﴾

২০
আর আকাশকে উন্মুক্ত করে দেওয়া হবে, ফলে তা হয়ে যাবে বহু দ্বারবিশিষ্ট।৩২২৮
৩২২৮। সেই সময়ে ধার্মিকের সমর্থনে বহু ঐশী নিদর্শন প্রদর্শন করা হবে, যার ফলে অন্যায়কারীরা হতভম্ব হয়ে যাবে।