৭৫

القيامة

সূরা আল-কিয়ামা

Al-Qiyamah

মক্কী ৪১ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৪১ আয়াত এবং ২ রুকূ

اِلٰی رَبِّکَ یَوۡمَئِذِ ۣالۡمَسَاقُ ﴿ؕ٪۳۱﴾

৩১
সে-দিন তোমার প্রতিপালক-প্রভুর দিকে হাঁকানো হবে।
সূরা আল-কিয়ামা - রুকু ১

فَلَا صَدَّقَ وَلَا صَلّٰی ﴿ۙ۳۲﴾

৩২
প্রকৃতপক্ষে সে সত্যায়নও করে নি আর খদেখুন: ৭৪:৪৪-নামাযও পড়ে নি।৩১৮৬গদেখুন: ৭৪:৪৭
৩১৮৬। ‘সাদ্দাকা’ শব্দটি বিশ্বাসের স্থলবর্তী এবং ‘সাল্লা’ সৎকর্মের স্থলবর্তী। বিশ্বাস ও সৎকর্ম (তথা ঈমান ও আমল)। এ দুটি ইসলামের মূলকথা। নামায ইবাদতের সারবস্তু। ইবাদত মানে নিজেকে প্রভুর কাছে সমর্পণ করে দেওয়া এবং নিজের ইচ্ছাকে আল্লাহর বিধানের (তথা শরীয়তের) সাথে একাকার করে নেওয়া। এ হিসাবে আয়াতটির অর্থ দাঁড়ায় ‘কাফিরের দেহ ও মন উভয়ই আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে।’

وَلٰکِنۡ کَذَّبَ وَتَوَلّٰی ﴿ۙ۳۳﴾

৩৩
বরং-সে প্রত্যাখ্যান করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে।

ثُمَّ ذَہَبَ اِلٰۤی اَہۡلِہٖ یَتَمَطّٰی ﴿ؕ۳۴﴾

৩৪
এরপর সে দম্ভভরে তার পরিবার- পরিজনের কাছে গিয়েছে।

اَوۡلٰی لَکَ فَاَوۡلٰی ﴿ۙ۳۵﴾

৩৫
‘তোমার জন্য দুর্ভোগের ওপর দুর্ভোগ!

ثُمَّ اَوۡلٰی لَکَ فَاَوۡلٰی ﴿ؕ۳۶﴾

৩৬
পুনরায় বলি, তোমার জন্য দুর্ভোগের ওপর দুর্ভোগ অবধারিত!৩১৮৭কদেখুন: ১৮:৩৮; ৩৬:৭৮; ৮০:২০খদেখুন: ২৩:১৫; ৪০:৬৮; ৯৬:৩
৩১৮৭। কাফির, অহংকারী, বিদ্রোহী ব্যক্তির প্রতি ‘অভিসম্পাত’ বার বার উচ্চারণ করার তাৎপর্য হলো: তার শারীরিক কষ্ট ও মানসিক যন্ত্রণার প্রতি দৃষ্টি আকর্ষণ করা অথবা তার ইহলৌকিক শাস্তি ও পারলৌকিক শাস্তির প্রতি দৃষ্টি আকর্ষণ করা অথবা উক্ত যন্ত্রণা ও শাস্তির গভীরতা, ব্যাপ্তি ও আধিক্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা।

اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَنۡ یُّتۡرَکَ سُدًی ﴿ؕ۳۷﴾

৩৭
মানুষ কি মনে করে, তাকে অবাধে (বল্লাহীনভাবে) ছেড়ে দেওয়া হবে?৩১৮৮
৩১৮৮। আল্লাহ তা’লা মানুষকে অতি নগণ্য এক ফোঁটা শুক্রবীর্য থেকে সৃষ্টি করে তাকে এতসব প্রাকৃতিক শক্তি ও গুণাবলি দ্বারা ভূষিত করেছেন যে, সে সৃষ্টির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তাকে কেন্দ্র করে অন্যান্য সকল প্রকারের সৃষ্টি আবর্তিত হয়। এমতাবস্থায় সৃষ্টিকর্তা মানুষকে খাওয়া-দাওয়া ও ফুর্তি করার জন্য একেবারে মুক্ত ছেড়ে দিয়েছেন বলে মনে করাটা ঐশী প্রজ্ঞার সাথে সম্পূর্ণরূপে সংগতিহীন।

اَلَمۡ یَکُ نُطۡفَۃً مِّنۡ مَّنِیٍّ یُّمۡنٰی ﴿ۙ۳۸﴾

৩৮
সে কি তুচ্ছ এক শুক্রবিন্দু ছিল না, যা (মাতৃগর্ভে) নিক্ষিপ্ত হয়েছিল?

ثُمَّ کَانَ عَلَقَۃً فَخَلَقَ فَسَوّٰی ﴿ۙ۳۹﴾

৩৯
এরপর সে জমাট রক্তপিণ্ডে পরিণত হলো। পুনরায় তিনি তাকে (ভিন্ন) আকৃতি দান করেছেন, অতঃপর তাকে সুবিন্যস্ত করেছেন।

فَجَعَلَ مِنۡہُ الزَّوۡجَیۡنِ الذَّکَرَ وَالۡاُنۡثٰی ﴿ؕ۴۰﴾

৪০
গদেখুন: ৯২:৪আর তা থেকে তিনি জোড়া তথা নর ও নারী সৃষ্টি করেছেন।ঘদেখুন: ১৭:৫১-৫২; ৩৬:৮০; ৪৬:৩৪