৭৪

المدثر

সূরা আল-মুদ্দাসসির

Al-Muddaththir

মক্কী ৫৭ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৭ আয়াত এবং ২ রুকূ

عَلَیۡہَا تِسۡعَۃَ عَشَرَ ﴿ؕ۳۱﴾

৩১
এর ওপর রয়েছে উনিশ (প্রহরী)।৩১৬৯
৩১৬৯। মানুষের নয়টি মুখ্য ইন্দ্রিয় আছে। এগুলোর মধ্যে সাতটি বহিরিন্দ্রিয়, একটি মহাজাগতিক স্থানের (space) প্রেক্ষিতে আমাদের যথার্থ অবস্থান নির্ণয়কারী এবং অপরটি অভ্যন্তরীণ অন্ত্রীয়-ইন্দ্রিয় যা ক্ষুধা-তৃষ্ণার অনুভূতি জাগায়। এ নয়টি ইন্দ্রিয়ের আবার প্রতিপক্ষস্বরূপ নয়টি আধ্যাত্মিক ইন্দ্রিয় আছে। আর সবগুলোর ওপরে রয়েছে একটি রক্ষণিন্দ্রিয় বা নিয়ন্ত্রণকারী ইন্দ্রিয় যাকে আমরা ইচ্ছাশক্তি নামে অভিহিত করতে পারি। এ সবগুলোকে উনিশজন দোযখরক্ষী বলা হয়েছে। নতুবা এই উনিশ সংখ্যাটি এমন কোনো মহান ঐশী গোপন রহস্য হতে পারে যা ‘কিতাবধারীদের’ সম্বন্ধে ব্যবহৃত হয়েছে এবং যার তাৎপর্য ও বাস্তবতা আল্লাহ তা’লা সময়মতো প্রকাশ করবেন। তখন কিতাবধারীরা কুরআনের শিক্ষার সত্যতাকে স্বীকার করে নেবে এবং মুমিনদের ঈমানের দৃঢ়তাও শতগুণে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এমন দুঃসাহস কার আছে, যে বলতে পারে, ঐশী গোপন রহস্যাবলির সবটাই সে জেনে ফেলেছে!

وَمَا جَعَلۡنَاۤ اَصۡحٰبَ النَّارِ اِلَّا مَلٰٓئِکَۃً ۪ وَّمَا جَعَلۡنَا عِدَّتَہُمۡ اِلَّا فِتۡنَۃً لِّلَّذِیۡنَ کَفَرُوۡا ۙ لِیَسۡتَیۡقِنَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ وَیَزۡدَادَ الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِیۡمَانًا وَّلَا یَرۡتَابَ الَّذِیۡنَ اُوۡتُوا الۡکِتٰبَ وَالۡمُؤۡمِنُوۡنَ ۙ وَلِیَقُوۡلَ الَّذِیۡنَ فِیۡ قُلُوۡبِہِمۡ مَّرَضٌ وَّالۡکٰفِرُوۡنَ مَاذَاۤ اَرَادَ اللّٰہُ بِہٰذَا مَثَلًا ؕ کَذٰلِکَ یُضِلُّ اللّٰہُ مَنۡ یَّشَآءُ وَیَہۡدِیۡ مَنۡ یَّشَآءُ ؕ وَمَا یَعۡلَمُ جُنُوۡدَ رَبِّکَ اِلَّا ہُوَ ؕ وَمَا ہِیَ اِلَّا ذِکۡرٰی لِلۡبَشَرِ ﴿٪۳۲﴾

৩২
আর আমরা কেবল ফেরেশতাদেরকেই জাহান্নামের প্রহরী নিযুক্ত করেছি এবং তাদের সংখ্যাকে আমরা অস্বীকারকারীদের জন্য কেবল এক পরীক্ষাস্বরূপ বানিয়েছি, যেন (এর মাধ্যমে) যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা বিশ্বাস স্থাপন করে ও যারা ঈমান এনেছে তারা ঈমানে সমৃদ্ধ হয়। অধিকন্তু যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা এবং মুমিনরা যেন কোনো সন্দেহে না থাকে। আর যাদের হৃদয়ে ব্যাধি আছে তারা এবং কাফিররা যেন বলে, কদেখুন: ৭০:১৭‘এ উপমা দিয়ে আল্লাহ কী বুঝাতে চান?’ এভাবেই আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন এবং যাকে চান তাকে হিদায়াত দেন। খদেখুন: ২:২৭আর তোমার প্রতিপালক-প্রভুর ঐশী বাহিনীকে তিনি ছাড়া আর কেউই জানে না। বস্তুত এটি কেবল মানুষের জন্য এক মহান উপদেশবাণী।গদেখুন: ৩৩:১০; ৪৮:৫
সূরা আল-মুদ্দাসসির - রুকু ১

کَلَّا وَالۡقَمَرِ ﴿ۙ۳۳﴾

৩৩
সাবধান! চাঁদের শপথ!

وَالَّیۡلِ اِذۡ اَدۡبَرَ ﴿ۙ۳۴﴾

৩৪
এবং রাতের (শপথ)! যখন এর অবসান হয়।

وَالصُّبۡحِ اِذَاۤ اَسۡفَرَ ﴿ۙ۳۵﴾

৩৫
আর প্রভাতের৩১৭০ (শপথ)! যখন তা আলোয় উদ্ভাসিত হয়,
৩১৭০। ‘প্রভাত’ বলতে নবী করীম (সা.)-এর ‘প্রতিনিধি’ প্রতিশ্রুত মসীহকে বুঝাতে পারে এবং ‘রাতের... অবসান’ (৭৪:৩৪) বলতে অন্ধকারের যুগকে বুঝাতে পারে, যা প্রতিশ্রুত মসীহের আগমনে বিদূরিত হবে।

اِنَّہَا لَاِحۡدَی الۡکُبَرِ ﴿ۙ۳۶﴾

৩৬
এটি নিশ্চয় গুরুতর বিষয়গুলোর একটি,

نَذِیۡرًا لِّلۡبَشَرِ ﴿ۙ۳۷﴾

৩৭
মানুষের জন্য সতর্ককারী,

لِمَنۡ شَآءَ مِنۡکُمۡ اَنۡ یَّتَقَدَّمَ اَوۡ یَتَاَخَّرَ ﴿ؕ۳۸﴾

৩৮
তোমাদের মধ্যকার সে ব্যক্তির জন্য, যে সামনে অগ্রসর হতে চায় বা পিছিয়ে থাকতে চায়।

کُلُّ نَفۡسٍۭ بِمَا کَسَبَتۡ رَہِیۡنَۃٌ ﴿ۙ۳۹﴾

৩৯
কদেখুন: ৮১:১৯প্রত্যেক মানুষ (নিজের) কৃতকর্মের জন্য দায়বদ্ধ,৩১৭১খদেখুন: ৭৯:৩৫গদেখুন: ১৪:৫২; ৪০:১৮; ৪৫:২৩ঘদেখুন: ৫৬:২৮; ৯০:১৯; ৭৫:৩২চদেখুন: ৬৯:৩৫; ৮৯:১৯; ১০৭:৪
৩১৭১। প্রত্যেক ব্যক্তি তার পাপের জন্য দায়ী থাকবে, যতক্ষণ না কৃত পাপসমূহের জন্য সে দায়শোধ না করবে অর্থাৎ পাপের শাস্তি ভোগ করে যতক্ষণ না তার পাপ ধৌত হয়ে যাবে ততক্ষণ সে শাস্তি ভোগ করতেই থাকবে।

اِلَّاۤ اَصۡحٰبَ الۡیَمِیۡنِ ﴿ؕۛ۴۰﴾

৪০
ডানদিকের লোকেরা ছাড়া,