৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

قَالُوۡۤا اَجِئۡتَنَا لِنَعۡبُدَ اللّٰہَ وَحۡدَہٗ وَنَذَرَ مَا کَانَ یَعۡبُدُ اٰبَآؤُنَا ۚ فَاۡتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنۡ کُنۡتَ مِنَ الصّٰدِقِیۡنَ ﴿۷۱﴾

৭১
তারা বলল, চদেখুন: “তুমি কি আমাদের কাছে এজন্য এসেছ যেন আমরা কেবল এক-অদ্বিতীয় আল্লাহরই ইবাদত করি এবং আমাদের পিতাপিতামহ যাদের উপাসনা করত তাদের পরিত্যাগ করি? অতএব তুমি সত্যবাদী হয়ে থাকলে আমাদেরকে যে বিষয়ের ভয় দেখাচ্ছো তা আমাদের কাছে নিয়ে আসো।’”

قَالَ قَدۡ وَقَعَ عَلَیۡکُمۡ مِّنۡ رَّبِّکُمۡ رِجۡسٌ وَّغَضَبٌ ؕ اَتُجَادِلُوۡنَنِیۡ فِیۡۤ اَسۡمَآءٍ سَمَّیۡتُمُوۡہَاۤ اَنۡتُمۡ وَاٰبَآؤُکُمۡ مَّا نَزَّلَ اللّٰہُ بِہَا مِنۡ سُلۡطٰنٍ ؕ فَانۡتَظِرُوۡۤا اِنِّیۡ مَعَکُمۡ مِّنَ الۡمُنۡتَظِرِیۡنَ ﴿۷۲﴾

৭২
সে বলল, ‘তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে তোমাদের জন্য শাস্তি ও ক্রোধ অবধারিত হয়ে গেছে। কদেখুন: ৩:১৫২; ৭:৩৪; ২২:৭২; ৫৩:২৪তোমরা কি আমার সাথে এমন সব নাম সম্পর্কে তর্ক করছ, যে-সব নাম রেখেছ তোমরা ও তোমাদের পিতৃপুরুষরা, (অথচ) আল্লাহ এগুলোর অনুকূলে কোনো যুক্তিপ্রমাণ অবতীর্ণ করেন নি? অতএব তোমরা অপেক্ষা করো, নিশ্চয় খদেখুন: ১০:২১,১০৩; ১১:১২৩আমিও তোমাদের সাথে অপেক্ষাকারীদের অন্তর্ভুক্ত।’

فَاَنۡجَیۡنٰہُ وَالَّذِیۡنَ مَعَہٗ بِرَحۡمَۃٍ مِّنَّا وَقَطَعۡنَا دَابِرَ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا وَمَا کَانُوۡا مُؤۡمِنِیۡنَ ﴿٪۷۳﴾

৭৩
গদেখুন: ৭:৬৫; ২৬:১২০-১২১অতএব আমরা তাকে ও তার সঙ্গীদেরকে আপন অনুগ্রহে উদ্ধার করলাম। আর যারা আমাদের নিদর্শনসমূহকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল আমরা তাদের গোড়া কেটে দিলাম; বস্তুত তারা (আদৌ) ঈমান আনার ছিল না।
সূরা আল-আরাফ - রুকু ৯

وَاِلٰی ثَمُوۡدَ اَخَاہُمۡ صٰلِحًا ۘ قَالَ یٰقَوۡمِ اعۡبُدُوا اللّٰہَ مَا لَکُمۡ مِّنۡ اِلٰہٍ غَیۡرُہٗ ؕ قَدۡ جَآءَتۡکُمۡ بَیِّنَۃٌ مِّنۡ رَّبِّکُمۡ ؕ ہٰذِہٖ نَاقَۃُ اللّٰہِ لَکُمۡ اٰیَۃً فَذَرُوۡہَا تَاۡکُلۡ فِیۡۤ اَرۡضِ اللّٰہِ وَلَا تَمَسُّوۡہَا بِسُوۡٓءٍ فَیَاۡخُذَکُمۡ عَذَابٌ اَلِیۡمٌ ﴿۷۴﴾

৭৪
ঘদেখুন: ১১:৬২; ২৭:৪৬; ৭:৭৮; ১১:৬৫আর সামূদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে৯৯৮ (আমরা প্রেরণ করেছিলাম)। সে বলল, ‘হে আমার জাতি! তোমরা আল্লাহর ইবাদত করো। তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নাই। নিশ্চয় তোমাদের কাছে তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে এক সুস্পষ্ট প্রমাণ এসে গেছে। এটি আল্লাহর উষ্ট্রী১০০০ যা তোমাদের জন্য একটি নিদর্শন। অতএব তোমরা একে ছেড়ে দাও যেন আল্লাহর জমিনে সে চরে খায়১০০১ এবং একে কোনো কষ্ট দিও না, অন্যথায় তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি জর্জরিত করবে।৯৯৯
৯৯৮। আরব দেশের পশ্চিমাঞ্চলে সামূদ জাতি বসবাস করত। তারা আদন (এডেন) থেকে উত্তরদিকে সিরিয়া (শাম) পর্যন্ত বিস্তৃত ছিল। হযরত ইসমাঈল (আ.)-এর সময়ের কিছুকাল পূর্ব পর্যন্ত তারা সেখানে বসবাস করত। আদ রাজ্যের পার্শ্ববর্তী এলাকা তাদের অধিকারে ছিল, কিন্তু তারা প্রধানত পাহাড়ে বসবাস করত।
৯৯৯। হযরত হূদ (আ.)-এর পরে হযরত সালেহ (আ.)-এর আবির্ভাব এবং সম্ভবত তিনি হযরত ইবরাহীম (আ.)- এর সমসাময়িক নবী ছিলেন।
১০০০। সেই এলাকায় উটই ছিল ভ্রমণ বা যাতায়াতের জন্য প্রধান বাহন এবং হযরত সালেহ (আ.) তাঁর উষ্ট্রীর পিঠে চড়েই এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে তাঁর বাণী প্রচার করতেন। এ উষ্ট্রীর গতিপথে চলাফেরায় বাধা ১০০১ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য সৃষ্টি বা তার কোনো ক্ষতিসাধন করা সেই কাজের বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টির শামিল, যে কাজের দায়িত্ব আল্লাহ তা’লা হযরত সালেহ (আ.)-এর ওপর অর্পণ করেছিলেন। উষ্ট্রীর মধ্যে নিজস্ব অস্বাভাবিক লক্ষণীয় কিছুই ছিল না। সেটি একটি সাধারণ প্রাণিই ছিল। তার প্রতি যে পবিত্রতা বা অলঙ্ঘনীয়তা আরোপিত হয়েছিল তা শুধু এজন্য যে, আল্লাহ তা’লা এটিকে তাঁর প্রেরিত নবী সালেহ (আ.)-এর পবিত্র ধার্মিকতা এবং তাঁর অলঙ্ঘনীয়তার প্রতীক ও নিদর্শনরূপে ঘোষণা করেছিলেন। অতএব এ উষ্ট্রীর কোনো অনিষ্ট সাধন করা হযরত সালেহ (আ.)-এর নিজের ক্ষতিসাধন করা এবং তাঁর মিশনের বিরুদ্ধাচরণ করারই শামিল ছিল।
১০০১। ‘তোমরা একে ছেড়ে দাও যেন আল্লাহর জমিনে সে চরে খায়’ এর অর্থ এটা নয় যে, উষ্ট্রীকে যে-কোনো জমিতে চরে খেতে দেওয়া হোক। এর মর্মার্থ হলো উষ্ট্রীর যাতায়াতে কোনো বাধা সৃষ্টি না করা এবং হযরত সালেহ (আ.) যেখানেই যেতে চাইবেন সে স্থানে যাবার জন্য উষ্ট্রীকে স্বাধীনভাবে ছেড়ে দেওয়া বুঝায়। আল্লাহর নবী সালেহ (আ.) কর্তৃক তাঁর উষ্ট্রীর অবাধ গতিবিধি সম্পর্কে ঘোষণা আরবের প্রাচীন সম্মানিত প্রথার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

وَاذۡکُرُوۡۤا اِذۡ جَعَلَکُمۡ خُلَفَآءَ مِنۡۢ بَعۡدِ عَادٍ وَّبَوَّاَکُمۡ فِی الۡاَرۡضِ تَتَّخِذُوۡنَ مِنۡ سُہُوۡلِہَا قُصُوۡرًا وَّتَنۡحِتُوۡنَ الۡجِبَالَ بُیُوۡتًا ۚ فَاذۡکُرُوۡۤا اٰلَآءَ اللّٰہِ وَلَا تَعۡثَوۡا فِی الۡاَرۡضِ مُفۡسِدِیۡنَ ﴿۷۵﴾

৭৫
আর (সে সময়কে) স্মরণ করো! কদেখুন: ৬:১৬৬; ৭:৭০,১৩০; ১০:১৫্যখন তিনি আদ জাতির পর তোমাদেরকে (তাদের) স্থলাভিষিক্ত করেছিলেন এবং পৃথিবীতে তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন। ফলে তোমরা এর সমতল ভূমিতে দুর্গ তৈরি করতে এবং খদেখুন: ১৫:৮৩; ২৬:১৫০পাহাড় কেটে ঘরবাড়ি বানাতে।১০০২ অতএব তোমরা আল্লাহর অনুগ্রহরাজি স্মরণ করো এবং নৈরাজ্যবাদী হয়ে পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি কোরো না।’
১০০২। একথাগুলো উক্ত জাতির শীতকালীন আবাসস্থলের প্রতি ইঙ্গিত করছে। একই সময়ে ‘ঘরবাড়ি বানাতে’ বক্তব্যটি পর্বতাঞ্চলে তাদের গ্রীষ্মাবাসের প্রতি পরোক্ষ উল্লেখ। ‘সামূদ’ খুব অধ্যবসায়ী, দক্ষ ও তৎপর, সম্পদশালী এবং ঐতিহ্যবাহী সভ্য জাতি ছিল। তাদের সময়ে তারা বিলাসবহুল ও আরাম-আয়েশপূর্ণ জীবনযাপন করত, গ্রীষ্মকালে পাহাড়ে এবং শীতকালে সমতল ভূমিতে বসবাস করত।

قَالَ الۡمَلَاُ الَّذِیۡنَ اسۡتَکۡبَرُوۡا مِنۡ قَوۡمِہٖ لِلَّذِیۡنَ اسۡتُضۡعِفُوۡا لِمَنۡ اٰمَنَ مِنۡہُمۡ اَتَعۡلَمُوۡنَ اَنَّ صٰلِحًا مُّرۡسَلٌ مِّنۡ رَّبِّہٖ ؕ قَالُوۡۤا اِنَّا بِمَاۤ اُرۡسِلَ بِہٖ مُؤۡمِنُوۡنَ ﴿۷۶﴾

৭৬
তার জাতির যে-সব নেতা১০০৩ অহংকার করেছিল তারা দুর্বল বলে গণ্য লোকদের অর্থাৎ তাদের মাঝ থেকে ঈমান আনয়নকারীদেরকে বলল, ‘তোমরা কি জানো, সালেহ তার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে প্রেরিত হয়েছে?’ তারা বলল, ‘তাকে যা দিয়ে (অর্থাৎ যে ঐশীবাণীসহ) পাঠানো হয়েছে নিশ্চয় আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি।’
১০০৩। ‘মালাআহু’ অর্থ সে এটা পূর্ণ করেছিল। ‘মালাআল কওম’ অর্থ জাতির প্রধানগণ, তাদের সম্পদশালী ব্যক্তিরা (আকরাব)। তারা এরূপ আখ্যায়িত হবার কারণ তাদের উপস্থিতি দ্বারা সভাসমাবেশ পূর্ণ হয়েছে বলে মনে করা হতো।

قَالَ الَّذِیۡنَ اسۡتَکۡبَرُوۡۤا اِنَّا بِالَّذِیۡۤ اٰمَنۡتُمۡ بِہٖ کٰفِرُوۡنَ ﴿۷۷﴾

৭৭
যারা অহংকার করেছিল তারা বলল, ‘তোমরা যার (অর্থাৎ যে শিক্ষার) প্রতি ঈমান এনেছ আমরা নিশ্চয় (তার) অস্বীকারকারী।’

فَعَقَرُوا النَّاقَۃَ وَعَتَوۡا عَنۡ اَمۡرِ رَبِّہِمۡ وَقَالُوۡا یٰصٰلِحُ ائۡتِنَا بِمَا تَعِدُنَاۤ اِنۡ کُنۡتَ مِنَ الۡمُرۡسَلِیۡنَ ﴿۷۸﴾

৭৮
এরপর তারা সেই উষ্ট্রীর পায়ের রগ কেটে দিল এবং তাদের প্রতিপালক-প্রভুর আদেশ অমান্য করল আর বলল, ‘হে সালেহ! তুমি সত্যিই (আল্লাহ কর্তৃক) প্রেরিতদের অন্তর্ভুক্ত হয়ে থাকলে আমাদেরকে যে বিষয়ে ভয় দেখাচ্ছো তা নিয়ে আসো।’খদেখুন: ৭:৯২; ১১:৬৮; ১৫:৮৪; ২৬:১৫৯

فَاَخَذَتۡہُمُ الرَّجۡفَۃُ فَاَصۡبَحُوۡا فِیۡ دَارِہِمۡ جٰثِمِیۡنَ ﴿۷۹﴾

৭৯
তখন এক প্রচণ্ড ভূমিকম্প তাদের আঘাত করল, ফলে তারা তাদের বাড়িঘরে লাশ হয়ে মুখ থুবড়ে পড়ে রইল।

فَتَوَلّٰی عَنۡہُمۡ وَقَالَ یٰقَوۡمِ لَقَدۡ اَبۡلَغۡتُکُمۡ رِسَالَۃَ رَبِّیۡ وَنَصَحۡتُ لَکُمۡ وَلٰکِنۡ لَّا تُحِبُّوۡنَ النّٰصِحِیۡنَ ﴿۸۰﴾

৮০
তখন সে (অর্থাৎ সালেহ) তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল, গদেখুন: ৭:৬৩,৬৯; ৪৬:২৪‘হে আমার জাতি! আমি আমার প্রতিপালক-প্রভুর বাণী অবশ্যই তোমাদের পৌঁছে দিয়েছি এবং তোমাদের হিতোপদেশ দিয়েছি, কিন্তু তোমরা হিতাকাঙ্ক্ষীদের পছন্দ করো না।১০০৪
১০০৪। হযরত সালেহ (আ.) করুণ দৃশ্য সহ্য করতে না পেরে উপদ্রুত শহরটি পরিত্যাগ করলেন। এ আয়াত থেকে জানা যায়, তিনি উল্লিখিত বিষাদময় শব্দগুলো বেদনাভারাক্রান্ত হৃদয়ে উচ্চারণ করছিলেন, যেভাবে ইসলামের পবিত্র নবী করীম (সা.) বদর প্রান্তরে করেছিলেন।