২৭

النمل

সূরা আন-নামল

An-Naml

মক্কী ৯৪ আয়াত ৭ রুকু পারা ১৯–২০

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৯৪ আয়াত এবং ৭ রুকূ

قَالَ الَّذِیۡ عِنۡدَہٗ عِلۡمٌ مِّنَ الۡکِتٰبِ اَنَا اٰتِیۡکَ بِہٖ قَبۡلَ اَنۡ یَّرۡتَدَّ اِلَیۡکَ طَرۡفُکَ ؕ فَلَمَّا رَاٰہُ مُسۡتَقِرًّا عِنۡدَہٗ قَالَ ہٰذَا مِنۡ فَضۡلِ رَبِّیۡ ۟ۖ لِیَبۡلُوَنِیۡۤ ءَاَشۡکُرُ اَمۡ اَکۡفُرُ ؕ وَمَنۡ شَکَرَ فَاِنَّمَا یَشۡکُرُ لِنَفۡسِہٖ ۚ وَمَنۡ کَفَرَ فَاِنَّ رَبِّیۡ غَنِیٌّ کَرِیۡمٌ ﴿۴۱﴾

৪১
যে ব্যক্তির কিতাবের জ্ঞান-১৭০-* ছিল সে বলল, ‘আপনি চোখের পলক২১৪৮ ফেলার পূর্বেই আমি সেটি আপনার কাছে নিয়ে আসব।’ এরপর সে (অর্থাৎ সুলায়মান) যখন সেটিকে নিজের কাছে উপস্থিত দেখতে পেল, সে বলল, ‘এটি নিতান্তই আমার প্রতিপালক-প্রভুর অনুগ্রহের ফল; যেন তিনি আমাকে পরীক্ষা করে দেখেন, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি নাকি অকৃতজ্ঞতা দেখাই। আর যে-ই কৃতজ্ঞতা জ্ঞাপন করে সে নিজের কল্যাণের জন্যই তা করে, আর যে অকৃতজ্ঞতা প্রদর্শন করে, সেক্ষেত্রে আমার প্রতিপালক-প্রভু নিশ্চয় অমুখাপেক্ষী, পরম সম্মানিত।’২১৭৪
২১৭৪। ‘তারফু’ অর্থ একনজর, সম্ভ্রান্ত ব্যক্তি, সরকারী রাজস্ব, ইয়েমেনের সংবাদবাহক (লেইন)। এ অর্থে উক্তির মর্ম: (১) আপনার দূত ইয়েমেন থেকে আপনার নিকট প্রত্যাবর্তনের পূর্বেই (২) চোখের পলকে (৩) খাজাঞ্চিখানায় সরকারি রাজস্ব জমা হবার পূর্বে। শেষোক্ত অর্থে এই উক্তির মর্মার্থ, আমার অধিকতর অর্থের প্রয়োজন হবে না, সরকারি রাজস্বে জমাকৃত টাকা রানির সিংহাসন তৈরি করার খরচের জন্য যথেষ্ট হবে। যে ব্যক্তির কিতাবের জ্ঞান

قَالَ نَکِّرُوۡا لَہَا عَرۡشَہَا نَنۡظُرۡ اَتَہۡتَدِیۡۤ اَمۡ تَکُوۡنُ مِنَ الَّذِیۡنَ لَا یَہۡتَدُوۡنَ ﴿۴۲﴾

৪২
সে বলল, ‘তোমরা তার (অর্থাৎ রানির) সিংহাসনকে অতি সাধারণ করে দেখাও।২১৭৫ আমরা দেখতে চাই সে সঠিক পথের অনুসরণ করে নাকি সেসব লোকের দলভুক্ত হয়, যারা হিদায়াত পায় না।’
২১৭৫। ‘নাক্কারাহু’ অর্থ সে একে এমনভাবে পরিবর্তন ও পরিবর্ধন করেছিল যে, এটা দেখে চিনতে পারা যায় না; সে এটাকে দেখতে অতি সাধারণ মনে করেছিল (লেইন)। অতএব এ উক্তির অর্থ এরূপ হতে পারে, ‘এই সিংহাসনটিকে তার (সুলায়মানের) সিংহাসনটির তুলনায় অতি সাধারণ বলে মনে হয়।’ তফসীরাধীন আয়াত এটাই বুঝাতে চেয়েছে, হযরত সুলায়মান (আ.) রানির জন্য সিংহাসন নির্মাণের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাকে সিংহাসনটিকে এমন সৌন্দর্যমণ্ডিত করে প্রস্তুত করার জন্য নির্দেশ দিয়েছিলেন যেন রানি দেখে এর কারিগরি দক্ষতার শ্রেষ্ঠত্ব উপলব্ধি করে নিজের সিংহাসনকে অপছন্দ করেন এবং রানি বুঝতে পারেন যে, হযরত সুলায়মান (আ.) রানি অপেক্ষা শ্রেষ্ঠ ও অধিক ক্ষমতা এবং সমৃদ্ধির অধিকারী। ‘যারা হিদায়াত পায় না’, বাক্যের মর্মার্থ মনে হয় এটাই। হযরত সুলায়মান (আ.)-এর বিরোধিতা বা প্রতিবন্ধকতায় রানির ব্যর্থতার কথা তাকে তিনি বুঝিয়ে দিতে চেয়েছিলেন। রানি এবং তাঁর মন্ত্রিপরিষদ তাদের শক্তিসামর্থ্য সম্বন্ধে গর্ববোধ করত বলে ধারণা হয় (২৭:৩৪) এবং হযরত সুলায়মান (আ.) তাদের এই ভ্রান্ত ধারণা ভেঙে দিতে চেয়েছিলেন (২৭:৩৭)। ‘তার (অর্থাৎ রানির) সিংহাসনকে’ শব্দদ্বয় যদি হযরত সুলায়মান (আ.)-কে উপহারস্বরূপ রানির প্রেরিত সিংহাসন অর্থে নেওয়া হয় তাহলে ‘নাক্কিরু’ শব্দের অর্থ হবে, সিংহাসনটি এমন সুন্দর ও সৌষ্ঠবপূর্ণ হওয়া উচিত এবং এর ওপর খচিত কোনো প্রতিমা যদি থাকে তা সম্পূর্ণরূপে এমনভাবে মুছে ফেলা উচিত, যেন তিনি (অর্থাৎ রানি) এটাকে শনাক্ত করতে ব্যর্থ হন।

فَلَمَّا جَآءَتۡ قِیۡلَ اَہٰکَذَا عَرۡشُکِ ؕ قَالَتۡ کَاَنَّہٗ ہُوَ ۚ وَاُوۡتِیۡنَا الۡعِلۡمَ مِنۡ قَبۡلِہَا وَکُنَّا مُسۡلِمِیۡنَ ﴿۴۳﴾

৪৩
এরপর সে (অর্থাৎ রানি) যখন এলো তাকে জিজ্ঞেস করা হলো, ‘তোমার সিংহাসন কি এমনই? সে বলল, ‘এটা যেন সেটাই। বাস্তবিকপক্ষে আমরা পূর্বেই অবগত হয়েছি আর আমরা (পূর্বেই তোমার) বশ্যতা নিয়েছিলাম।২১৭৬ মেনে
২১৭৬। ‘আমরা পূর্বেই অবগত হয়েছি আর আমরা (পূর্বেই তোমার) বশ্যতা মেনে নিয়েছিলাম’ কথাগুলোর মর্মার্থ হলো, রানি পূর্বাহ্ণেই হযরত সুলায়মান (আ.)-এর বিশাল শক্তি ও সামর্থ্য সম্বন্ধে অবগত হয়েছিলেন এবং তাঁর আনুগত্য স্বীকার করার জন্য মনস্থির করেছিলেন।

وَصَدَّہَا مَا کَانَتۡ تَّعۡبُدُ مِنۡ دُوۡنِ اللّٰہِ ؕ اِنَّہَا کَانَتۡ مِنۡ قَوۡمٍ کٰفِرِیۡنَ ﴿۴۴﴾

৪৪
আর সে আল্লাহর পরিবর্তে যার উপাসনা করত সে (অর্থাৎ সুলায়মান) তাকে তা থেকে নিবৃত্ত করল। নিশ্চয় সে অস্বীকারকারী জাতির অন্তর্ভুক্ত ছিল।

قِیۡلَ لَہَا ادۡخُلِی الصَّرۡحَ ۚ فَلَمَّا رَاَتۡہُ حَسِبَتۡہُ لُجَّۃً وَّکَشَفَتۡ عَنۡ سَاقَیۡہَا ؕ قَالَ اِنَّہٗ صَرۡحٌ مُّمَرَّدٌ مِّنۡ قَوَارِیۡرَ ۬ؕ قَالَتۡ رَبِّ اِنِّیۡ ظَلَمۡتُ نَفۡسِیۡ وَاَسۡلَمۡتُ مَعَ سُلَیۡمٰنَ لِلّٰہِ رَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿٪۴۵﴾

৪৫
তাকে বলা হলো, ‘প্রাসাদে প্রবেশ করো।’ অতঃপর সে যখন তা দেখল তখন সেটিকে সে গভীর পানি মনে করল এবং নিজের গোছাদ্বয় থেকে কাপড় সরিয়ে নিল।২১৭৭ সে (অর্থাৎ সুলায়মান) বলল, ‘এটি একটি কাচ খচিত প্রাসাদ।’ তখন সে (অর্থাৎ রানি) বলল, ‘হে আমার প্রতিপালক-প্রভু! নিশ্চয় আমি আমার প্রাণের প্রতি অবিচার করেছি। আর (এখন) আমি সুলায়মানের সাথে বিশ্বজগতের প্রতিপালক-প্রভু আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম।’*
সূরা আন-নামল - রুকু ৩
২১৭৭। বিখ্যাত আরবী বাগধারা ‘কাশাফা আন সাকিহী’-এর অর্থ ‘সংকটের মোকাবিলা করার জন্য প্রস্তুত হওয়া’ অথবা ‘বিব্রত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া’। ‘কাশাফাত আন সাকাইহা’ অর্থ: (১) সে (অর্থাৎ রানি) হাঁটুর নীচের অংশের কাপড় উঠিয়ে নিল, (২) সে অবস্থা মোকাবিলা করার জন্য প্রস্তুতি নিয়েছিল, (৩) সে উদ্বিগ্ন বা কিংকর্তব্যবিমূঢ় বা হতচকিত হয়ে গিয়েছিল (লেইন এবং লিসান)। হযরত সুলায়মান (আ.) চেয়েছিলেন, রানি প্রতিমাপূজা পরিত্যাগ করুক এবং সত্যের প্রতি ঈমান আনুক। এ উদ্দেশ্যে তিনি বিজ্ঞতার সাথে এমন উপায় অবলম্বন করেছিলেন, যেন অভিজাত এবং বিচক্ষণ এই রানি আপন পথভ্রান্তি বুঝতে পারে। এই দৃষ্টিকোণ থেকে হযরত সুলায়মান (আ.) রানির জন্য সিংহাসনটি নির্মাণ করেছিলেন। তার নিজ সিংহাসন যার জন্য রানি গর্ববোধ করতেন, তা থেকে এটিকে সর্বতোভাবে অধিক সৌন্দর্যমণ্ডিত এবং উৎকৃষ্টতর করা হয়েছিল। হযরত সুলায়মান (আ.) সেজন্য এরূপ করেছিলেন, যেন রানি উপলব্ধি করতে পারেন তিনি (আ.) আল্লাহর প্রেরিত ছিলেন এবং তাঁকে রানি অপেক্ষা জাগতিক আর আধ্যাত্মিক গুণাবলির অধিকতর প্রাচুর্যে ভূষিত করা হয়েছিল। আয়াতে বর্ণিত রাজপ্রাসাদও একই দৃষ্টিভঙ্গি এবং উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। আয়াতে প্রতিপন্ন হয় যে, প্রাসাদের প্রবেশপথ কাচের আস্তরণ দ্বারা নির্মাণ করা হয়েছিল, যার তলদেশ দিয়ে স্ফটিকতুল্য স্বচ্ছ স্রোতস্বিনী প্রবাহিত ছিল। রানি যখন প্রাসাদে প্রবেশ করতে উদ্যত হয়েছিলেন তখন স্বচ্ছ কাচকে পানি ভেবে হাঁটুর নীচের অংশের কাপড় উঠিয়ে নিলেন এবং পানির এ দৃশ্য তাকে হতবুদ্ধি ও কিংকর্তব্যবিমূঢ় করে দিয়েছিল। এই পরিকল্পিত কৌশল দ্বারা হযরত সুলায়মান (আ.) রানির মনোযোগ এই বাস্তব ঘটনার প্রতি পরিচালিত করেছিলেন যে, কাচের আস্তরণকে সে যেমন পানি বলে ভুল করেছিল, ঠিক সেরূপ সূর্য এবং অন্যান্য ঐশী অস্তিত্বসমূহ যেগুলোকে সে পূজা করত সেগুলো আলোর প্রকৃত উৎস নয়। সেগুলো কেবল আলো বিকিরণ করে, কিন্তু সেগুলো নির্জীব পদার্থ। সর্বশক্তিমান খোদা তা’লা সেগুলোকে আলো দ্বারা বিভূষিত করেছেন যা তারা বিকীর্ণ করে। এভাবে হযরত সুলায়মান (আ.) তাঁর পরিকল্পিত লক্ষ্যে কৃতকার্য হয়েছিলেন। সাবার রানি তার ভুল স্বীকার করেছিলেন এবং কাঠ ও পাথর নির্মিত প্রতিমার উপাসনা ছেড়ে এক আল্লাহর তওহীদে ঈমান এনেছিলেন।
* এ প্রাসাদের মেঝে অতি উচ্চ উন্নতমানের উজ্জ্বল কাচের ফলক দিয়ে নির্মাণ করা হয়েছিল। এরূপ কাচ পানির অবস্থিতির ধারণা দিয়ে থাকে। আর এক্ষেত্রে তা-ই ঘটেছিল। অসাধারণ বুদ্ধিমতি রানিকে এর মাধ্যমে যে শিক্ষা দেওয়া হয়েছিল তা হলো, কোনো কোনো সময় কোনো কোনো বস্তু যে ধারণা দিয়ে থাকে তা থেকে সেই বস্তুগুলো সম্পূর্ণ ভিন্ন এবং এগুলোর গুণ ও বৈশিষ্ট্যও এদের নিজস্ব নয়। তেমনইভাবে সূর্য নিজের যে বৈশিষ্ট্য ও শক্তির ধারণা দেয় তা এর নিজস্ব নয়। একমাত্র স্রষ্টা আল্লাহ তা’লা এসব বৈশিষ্ট্য ও শক্তির মালিক। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য]

وَلَقَدۡ اَرۡسَلۡنَاۤ اِلٰی ثَمُوۡدَ اَخَاہُمۡ صٰلِحًا اَنِ اعۡبُدُوا اللّٰہَ فَاِذَا ہُمۡ فَرِیۡقٰنِ یَخۡتَصِمُوۡنَ ﴿۴۶﴾

৪৬
কদেখুন: ৭:৭৪; ১১:৬২; ২৬:১৪২; ৫৪:২৪আর নিশ্চয় আমরা সামূদ জাতির প্রতি তাদের ভাই সালেহকে (এই বলে) পাঠিয়েছিলাম, ‘তোমরা আল্লাহর ইবাদত করো।’ তখন তারা সহসা বিবদমান দুটি দলে বিভক্ত হয়ে গেল।

قَالَ یٰقَوۡمِ لِمَ تَسۡتَعۡجِلُوۡنَ بِالسَّیِّئَۃِ قَبۡلَ الۡحَسَنَۃِ ۚ لَوۡلَا تَسۡتَغۡفِرُوۡنَ اللّٰہَ لَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ﴿۴۷﴾

৪৭
সে বলল, ‘হে আমার জাতি! তোমরা কেন কল্যাণের পূর্বে তড়িঘড়ি করে অকল্যাণ কামনা করছ? খদেখুন: ২৭:৪৭তোমরা কেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো না, যেন তোমাদের প্রতি কৃপা করা যায়?’

قَالُوا اطَّیَّرۡنَا بِکَ وَبِمَنۡ مَّعَکَ ؕ قَالَ طٰٓئِرُکُمۡ عِنۡدَ اللّٰہِ بَلۡ اَنۡتُمۡ قَوۡمٌ تُفۡتَنُوۡنَ ﴿۴۸﴾

৪৮
তারা বলল, ‘আমরা তোমাকে ও তোমার সাথিদেরকে অশুভ লক্ষণ২১৭৭-ক বলে মনে করছি।’ সে বলল, ‘তোমাদের শুভাশুভ আল্লাহরই হাতে। আসল কথা হলো, তোমরা এমন এক জাতি যাদেরকে পরীক্ষায় ফেলা হয়েছে।’
২১৭৭-ক। ‘তাতাইয়্যারবিহী’ অর্থ সে এর বা তার অশুভ পূর্বাভাস সূচনা করেছিল, সে তাকে বা একে অশুভ পূর্বলক্ষণ মনে করেছিল (লেইন)।

وَکَانَ فِی الۡمَدِیۡنَۃِ تِسۡعَۃُ رَہۡطٍ یُّفۡسِدُوۡنَ فِی الۡاَرۡضِ وَلَا یُصۡلِحُوۡنَ ﴿۴۹﴾

৪৯
গদেখুন: ২৬:১৫৩আর (এ জাতির) প্রধান শহরে নয়জন লোক ছিল, যারা২১৭৮ দেশে নৈরাজ্য ছড়িয়ে বেড়াতো এবং সংশোধন করত না।
২১৭৮। হযরত নবী করীম (সা.)-এর নয়জন ঘোরতর শত্রুর প্রসঙ্গ উল্লিখিত হয়েছে এ আয়াতে। তাদের আটজন বদরের যুদ্ধে নিহত হয়েছিল এবং নবমজন কুখ্যাত আবু লাহাব বদরের যুদ্ধে পরাজয়ের খবর শুনে মক্কাতে মারা গিয়েছিল। উক্ত আট ব্যক্তি ছিল- আবু জাহল, মুতাইম বিন আদী, শাইবা বিন রাবীয়া, উতবা বিন রাবীয়া, ২১৭৮-ক টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ওয়ালীদ বিন উতবা, উমাইয়া বিন খালফ, নাযর বিন হারিস এবং আকবা বিন আবী মুয়াইত। তারা হযরত নবী করীম (সা.)-কে হত্যার ষড়যন্ত্র করেছিল। পরিকল্পনা ছিল কুরাইশদের প্রত্যেক গোত্র থেকে একজন করে লোক বাছাই করে নিয়ে তাদের পরস্পরের সহযোগিতায় ঐক্যবদ্ধভাবে খুনের আক্রমণ রচনা করা, যেন কোনো বিশেষ গোত্র তাঁর হত্যার জন্য এককভাবে দায়ী না হয়। এই কুচক্রী দলের সর্দার আবু জাহল ছিল এই ষড়যন্ত্রের নেতা।

قَالُوۡا تَقَاسَمُوۡا بِاللّٰہِ لَنُبَیِّتَنَّہٗ وَاَہۡلَہٗ ثُمَّ لَنَقُوۡلَنَّ لِوَلِیِّہٖ مَا شَہِدۡنَا مَہۡلِکَ اَہۡلِہٖ وَاِنَّا لَصٰدِقُوۡنَ ﴿۵۰﴾

৫০
তারা বলল, “তোমরা পরস্পর আল্লাহর নামে শপথ করো, ‘নিশ্চয় আমরা তাকে ও তার পরিবারকে রাতের বেলায় হত্যা করব’। এরপর আমরা অবশ্যই তার অভিভাবককে২১৭৮-ক বলব, ‘আমরা তার পরিবারের লোকদের হত্যাকাণ্ড প্রত্যক্ষ করি নি এবং আমরা নিশ্চয় সত্যবাদী’।”
২১৭৮-ক। ‘ওয়ালী’ অর্থ অভিভাবক, এমন ব্যক্তি যে হত্যার শাস্তিমূলক প্রতিশোধ দাবি করে, রক্তের প্রতিশোধ গ্রহণকারী (লেইন)।