৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

قَالَ الۡمَلَاُ مِنۡ قَوۡمِہٖۤ اِنَّا لَنَرٰٮکَ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۶۱﴾

৬১
তার জাতির প্রধানরা বলল, ‘নিশ্চয় আমরা তোমাকে স্পষ্ট ভ্রষ্টতায় (নিপতিত) দেখছি।’

قَالَ یٰقَوۡمِ لَیۡسَ بِیۡ ضَلٰلَۃٌ وَّلٰکِنِّیۡ رَسُوۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۶۲﴾

৬২
সে বলল, ‘হে আমার জাতি! গদেখুন: ৭:৬৮আমার মাঝে কোনো ভ্রষ্টতা নাই, বরং আমি বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে একজন রসূল।৯৯৩
৯৯৩। ভ্রান্তিতে পতিত বলে হযরত নূহ (আ.)-এর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল তা তিনি খণ্ডন করেন। তিনি বলেন, এক ব্যক্তি অন্য কোনো স্থানে যাবার সময় অপরিচিত বা ভুল পথে চলছে বলা যেতে পারে অথবা যে পথে পূর্বে কখনো ভ্রমণ করে নি বলে পথ হারিয়েছে বলা যেতে পারে, কিন্তু এক ব্যক্তির কোনো স্থান থেকে ফেরত আসার সময় একথা কীভাবে বলা যেতে পারে যে, সে উক্ত স্থানের পথ চেনে না এবং কেমন করে উক্ত ব্যক্তি সেই পথ হারাতে পারে? হযরত নূহ (আ.) বলেছিলেন, তিনি ভ্রান্ত হতে পারেন না কারণ তিনি আল্লাহর পক্ষ থেকে এসেছিলেন। অতএব আল্লাহ তা’লার নিকটে পৌছার পথে তাঁর বিভ্রান্ত হবার কোনো সম্ভাবনাই ছিল না।

اُبَلِّغُکُمۡ رِسٰلٰتِ رَبِّیۡ وَاَنۡصَحُ لَکُمۡ وَاَعۡلَمُ مِنَ اللّٰہِ مَا لَا تَعۡلَمُوۡنَ ﴿۶۳﴾

৬৩
আমি আমার প্রতিপালক-প্রভুর বাণী তোমাদের কাছে পৌঁছাই এবং তোমাদের কল্যাণ কামনা করি। আর আমি আল্লাহর পক্ষ থেকে সেই জ্ঞান রাখি যা তোমরা রাখো না।কদেখুন: ৭:৬৯,৮০; ৪৬:২৪

اَوَعَجِبۡتُمۡ اَنۡ جَآءَکُمۡ ذِکۡرٌ مِّنۡ رَّبِّکُمۡ عَلٰی رَجُلٍ مِّنۡکُمۡ لِیُنۡذِرَکُمۡ وَلِتَتَّقُوۡا وَلَعَلَّکُمۡ تُرۡحَمُوۡنَ ﴿۶۴﴾

৬৪
খদেখুন: ৭:৭০; ১০:৩; ৩৮:৫; ৫০:৩তোমরা কি একথায় অবাক হচ্ছো, তোমাদের কাছে তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে তোমাদেরই একজন মহান ব্যক্তির প্রতি এক সম্মানিত উপদেশবাণী অবতীর্ণ হয়েছে, যেন সে তোমাদের সতর্ক করতে পারে এবং তোমরা যেন তাকওয়া অবলম্বন করো আর তোমাদের প্রতি যেন করুণা বর্ষিত হয়?’

فَکَذَّبُوۡہُ فَاَنۡجَیۡنٰہُ وَالَّذِیۡنَ مَعَہٗ فِی الۡفُلۡکِ وَاَغۡرَقۡنَا الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا ؕ اِنَّہُمۡ کَانُوۡا قَوۡمًا عَمِیۡنَ ﴿٪۶۵﴾

৬৫
গদেখুন: ৭:৭৩; ২৬:১২০-১২১এরপরও তারা তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করল। সুতরাং আমরা তাকে ও তার সাথে যারা নৌকায় ছিল তাদেরকে উদ্ধার করলাম, আর যারা আমাদের আয়াতসমূহ মিথ্যা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল আমরা তাদেরকে নিমজ্জিত করলাম। নিশ্চয় তারা ছিল এক অন্ধ৯৯৪ জাতি।ঘদেখুন: ১১:৫১; ৪৬:২২
সূরা আল-আরাফ - রুকু ৮
৯৯৪। একবচনে ‘আমা’, এর বহুবচন ‘আমীন’ যার অর্থ উভয় চোখে অন্ধ, মনের দিক থেকে অন্ধ, যে ভুল করে (লেইন)।

وَاِلٰی عَادٍ اَخَاہُمۡ ہُوۡدًا ؕ قَالَ یٰقَوۡمِ اعۡبُدُوا اللّٰہَ مَا لَکُمۡ مِّنۡ اِلٰہٍ غَیۡرُہٗ ؕ اَفَلَا تَتَّقُوۡنَ ﴿۶۶﴾

৬৬
আর আদ জাতির৯৯৫ প্রতি তাদের ভাই হৃদকে৯৯৬ (আমরা প্রেরণ করেছিলাম)। সে বলল, ‘হে আমার জাতি! তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো উপাস্য নাই। তবে কি তোমরা তাকওয়া অবলম্বন করবে না?’
৯৯৫। বহুকাল পূর্বে ‘আদ’ নামক এক জাতি আরব দেশে বাস করত। কোনো এক সময়ে তারা বৃহত্তর আরবের অত্যন্ত উর্বর এলাকাসমূহ শাসন করত- বিশেষভাবে ইয়েমেন, সিরিয়া এবং মেসোপটেমিয়ার অঞ্চলগুলো। তারাই সর্বপ্রথম জাতি, যারা কার্যত প্রায় সমগ্র আরব দেশের ওপর প্রভুত্ব করত। তারা আদ আল-উলা বা প্রথম আদ নামে পরিচিত। বিস্তারিত জানার জন্য দেখুন ১৩২৩ নম্বর টীকা। ৯৯৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য
৯৯৬। হযরত হূদ (আ.) বংশপরম্পরায় হযরত নূহ (আ.) থেকে সপ্তম পুরুষ ছিলেন।

قَالَ الۡمَلَاُ الَّذِیۡنَ کَفَرُوۡا مِنۡ قَوۡمِہٖۤ اِنَّا لَنَرٰٮکَ فِیۡ سَفَاہَۃٍ وَّاِنَّا لَنَظُنُّکَ مِنَ الۡکٰذِبِیۡنَ ﴿۶۷﴾

৬৭
তার জাতির সেসব সর্দার যারা অস্বীকার করেছিল, বলল, কদেখুন: ৪১:১৬‘নিশ্চয় আমরা তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখছি আর নিশ্চয় আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি।’

قَالَ یٰقَوۡمِ لَیۡسَ بِیۡ سَفَاہَۃٌ وَّلٰکِنِّیۡ رَسُوۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ ﴿۶۸﴾

৬৮
সে বলল, খদেখুন: ৭:৬২‘হে আমার জাতি! আমার মাঝে কোনো নির্বুদ্ধিতা নাই, বরং আমি বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে একজন রসূল।

اُبَلِّغُکُمۡ رِسٰلٰتِ رَبِّیۡ وَاَنَا لَکُمۡ نَاصِحٌ اَمِیۡنٌ ﴿۶۹﴾

৬৯
গদেখুন: ৭:৬৩,৮০; ৪৬:২৪আমি তোমাদের কাছে আমার প্রতিপালক-প্রভুর বাণী পৌছাই। আর আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী।ঘদেখুন: ৭:৬৪; ১০:৩; ৩৮:৫; ৫০:৩৩; ৬:১৬৬; ৭:৭৫,১৩০; ১০:১৫; ১০:৭৯; ১১:৬৩,৮৮

اَوَعَجِبۡتُمۡ اَنۡ جَآءَکُمۡ ذِکۡرٌ مِّنۡ رَّبِّکُمۡ عَلٰی رَجُلٍ مِّنۡکُمۡ لِیُنۡذِرَکُمۡ ؕ وَاذۡکُرُوۡۤا اِذۡ جَعَلَکُمۡ خُلَفَآءَ مِنۡۢ بَعۡدِ قَوۡمِ نُوۡحٍ وَّزَادَکُمۡ فِی الۡخَلۡقِ بَصۜۡطَۃً ۚ فَاذۡکُرُوۡۤا اٰلَآءَ اللّٰہِ لَعَلَّکُمۡ تُفۡلِحُوۡنَ ﴿۷۰﴾

৭০
তোমরা কি একথায় অবাক হচ্ছো, তোমাদের কাছে তোমাদের প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে তোমাদেরই একজন মহান ব্যক্তির প্রতি এক সম্মানিত উপদেশবাণী অবতীর্ণ হয়েছে, যেন সে তোমাদের সতর্ক করতে পারে? আর স্মরণ করো (সেই সময়কে), নূহের জাতির পর তিনি যখন তোমাদেরকে স্থলাভিষিক্ত৯৯৭ করেছেন এবং তোমাদেরকে দৈহিক শক্তিতে সমৃদ্ধ করেছেন।৯৯৭-ক অতএব তোমরা আল্লাহর অনুগ্রহরাজি স্মরণ করো, যেন তোমরা সফল হতে পারো।’
৯৯৭। ‘আদ জাতি’ খুবই উন্নত এনং ক্ষমতাশালী ছিল।
৯৯৭-ক। এ শব্দের এক মর্ম, তিনি (আল্লাহ) তোমাদের উত্তরসূরিকে বৃদ্ধি করেছিলেন। ১৭:৬০; ২৬:১৫৬; ৫৪:২৮; ৯১:১৪।