৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

اِنَّ الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا وَاسۡتَکۡبَرُوۡا عَنۡہَا لَا تُفَتَّحُ لَہُمۡ اَبۡوَابُ السَّمَآءِ وَلَا یَدۡخُلُوۡنَ الۡجَنَّۃَ حَتّٰی یَلِجَ الۡجَمَلُ فِیۡ سَمِّ الۡخِیَاطِ ؕ وَکَذٰلِکَ نَجۡزِی الۡمُجۡرِمِیۡنَ ﴿۴۱﴾

৪১
খদেখুন: ৬:১৩১নিশ্চয় যারা আমাদের আয়াতসমূহ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে এবং সেগুলোর প্রতি অহংকারসুলভ আচরণ করেছে, তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না যতক্ষণ না সুচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে।৯৭৪ আর তারা জান্নাতেও প্রবেশ করবে না। আর এভাবেই আমরা অপরাধীদের প্রতিফল দিয়ে থাকি। তৃতীয়াংশগদেখুন: ৩৮:৬২ঘদেখুন: ৭:৩৭
৯৭৪। ‘জামাল’ শব্দের অর্থ উট। এর অন্য অর্থ রজ্জু। রজ্জুই সুতার সাথে অধিকতর সাদৃশ্যপূর্ণ, কারণ সুতাই সুচের ছিদ্রের মধ্যে ব্যবহৃত হয়। আল্লাহ তা’লার নিদর্শনসমূহের প্রত্যাখ্যানকারীদের জন্য বেহেশতে প্রবেশ করা সম্ভব নয় (মথি ১৯:২৪)।

لَہُمۡ مِّنۡ جَہَنَّمَ مِہَادٌ وَّمِنۡ فَوۡقِہِمۡ غَوَاشٍ ؕ وَکَذٰلِکَ نَجۡزِی الظّٰلِمِیۡنَ ﴿۴۲﴾

৪২
তাদের শয্যাও হবে জাহান্নামের আর তাদের ওপরের আচ্ছাদনও হবে (জাহান্নামের)। বস্তুত এভাবেই আমরা সীমালঙ্ঘনকারীদের প্রতিফল দিয়ে থাকি।কদেখুন: ৩৯:১৭

وَالَّذِیۡنَ اٰمَنُوۡا وَعَمِلُوا الصّٰلِحٰتِ لَا نُکَلِّفُ نَفۡسًا اِلَّا وُسۡعَہَاۤ ۫ اُولٰٓئِکَ اَصۡحٰبُ الۡجَنَّۃِ ۚ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۴۳﴾

৪৩
আর যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে (তাদের স্মরণ রাখা উচিত) খদেখুন: ২:২৩৪,২৮৭; ৬:১৫৩; ৭:৪৩; ২৩:৬৩আমরা কারো ওপর তার সাধ্যাতীত দায়িত্বভার অর্পণ করি না৯৭৫। এরাই জান্নাতের অধিবাসী; তারা তাতে চিরকাল থাকবে।
৯৭৫। ‘আমরা কারো ওপর তার সাধ্যাতীত দায়িত্বভার অর্পণ করি না’ বাক্যাংশটিতে খ্রিষ্টধর্মের যে মতবাদ- ‘পাপ মানুষের প্রকৃতিতে বদ্ধমূল, তা থেকে বেঁচে থাকা মানুষের ক্ষমতা বহির্ভূত,’ তা খণ্ডন করা হয়েছে। ৯৭৬ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَنَزَعۡنَا مَا فِیۡ صُدُوۡرِہِمۡ مِّنۡ غِلٍّ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہِمُ الۡاَنۡہٰرُ ۚ وَقَالُوا الۡحَمۡدُ لِلّٰہِ الَّذِیۡ ہَدٰٮنَا لِہٰذَا ۟ وَمَا کُنَّا لِنَہۡتَدِیَ لَوۡلَاۤ اَنۡ ہَدٰٮنَا اللّٰہُ ۚ لَقَدۡ جَآءَتۡ رُسُلُ رَبِّنَا بِالۡحَقِّ ؕ وَنُوۡدُوۡۤا اَنۡ تِلۡکُمُ الۡجَنَّۃُ اُوۡرِثۡتُمُوۡہَا بِمَا کُنۡتُمۡ تَعۡمَلُوۡنَ ﴿۴۴﴾

৪৪
গদেখুন: ১৫:৪৮আর আমরা তাদের অন্তরের সব বিদ্বেষ৯৭৬ টেনে বের করে দেবো। তাদের নিয়ন্ত্রণে নদনদী প্রবাহিত হবে। আর তারা বলবে, ‘সব প্রশংসা একমাত্র সেই আল্লাহর- যিনি আমাদেরকে এই (বেহেশতের) পথ দেখিয়েছেন। আল্লাহ যদি আমাদেরকে পথ না দেখাতেন, আমরা কখনো হিদায়াত পেতাম না। নিশ্চয় আমাদের প্রতিপালক-প্রভুর রসূলগণ সত্য নিয়ে এসেছিলেন।’ আর তাদের ডেকে বলা হবে, ‘এটি হলো সেই জান্নাত, যার উত্তরাধিকারী তোমাদের করা হলো, তোমাদের কৃতকর্মের দরুন।’ঘদেখুন: ২:২৬; ১০:১১; ৩৯:৭৫
৯৭৬। প্রকৃতপক্ষে জান্নাতী জীবন ইহজগতেই আরম্ভ হয় (৫৫:৪৭) এবং যার অন্তর শত্রুতা, হিংসা, ঈর্ষা, বিদ্বেষ এবং মানসিক অশান্তি ও অস্থিরতা থেকে মুক্ত সে তা উপভোগ করে থাকে।

وَنَادٰۤی اَصۡحٰبُ الۡجَنَّۃِ اَصۡحٰبَ النَّارِ اَنۡ قَدۡ وَجَدۡنَا مَا وَعَدَنَا رَبُّنَا حَقًّا فَہَلۡ وَجَدۡتُّمۡ مَّا وَعَدَ رَبُّکُمۡ حَقًّا ؕ قَالُوۡا نَعَمۡ ۚ فَاَذَّنَ مُؤَذِّنٌۢ بَیۡنَہُمۡ اَنۡ لَّعۡنَۃُ اللّٰہِ عَلَی الظّٰلِمِیۡنَ ﴿ۙ۴۵﴾

৪৫
আর জান্নাতীরা জাহান্নামীদের ডেকে বলবে, ‘আমাদের প্রতিপালক-প্রভু আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা তা সত্য পেয়েছি। তোমাদের প্রতিপালক-প্রভু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তোমরাও কি তা সত্য পেয়েছ?’ তারা বলবে, ‘হ্যাঁ’। তখন একজন ঘোষণাকারী তাদের মাঝে (উচ্চৈঃস্বরে) ঘোষণা করবে, ‘সীমালঙ্ঘনকারীদের ওপর আল্লাহর অভিসম্পাত!

الَّذِیۡنَ یَصُدُّوۡنَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ وَیَبۡغُوۡنَہَا عِوَجًا ۚ وَہُمۡ بِالۡاٰخِرَۃِ کٰفِرُوۡنَ ﴿ۘ۴۶﴾

৪৬
কদেখুন: ৭:৮৭; ১১:২০; ১৪:৪; ১৬:৮৯্যারা (লোকদেরকে) আল্লাহর পথ থেকে নিবৃত্ত রাখত আর তাতে বক্রতা অনুসন্ধান করত৯৭৭ এবং পরকালকেও তারা অস্বীকার করত।’
৯৭৭। এ উক্তির মর্মার্থ, দুষ্কৃতকারীরা সত্যধর্মকে কলুষিত করতে চায়। তারা নিজেরাই শুধু অসাধু বা বক্র নয়, অন্যদেরকেও তাদের মতো দুষ্ট বানাতে চায়, এমনকি ধর্মের শিক্ষাকে অবৈধ হস্তক্ষেপ দ্বারা পরিবর্তন করে বিকৃত করতে পথ খুঁজে বেড়ায়।

وَبَیۡنَہُمَا حِجَابٌ ۚ وَعَلَی الۡاَعۡرَافِ رِجَالٌ یَّعۡرِفُوۡنَ کُلًّۢا بِسِیۡمٰہُمۡ ۚ وَنَادَوۡا اَصۡحٰبَ الۡجَنَّۃِ اَنۡ سَلٰمٌ عَلَیۡکُمۡ ۟ لَمۡ یَدۡخُلُوۡہَا وَہُمۡ یَطۡمَعُوۡنَ ﴿۴۷﴾

৪৭
আর এ উভয়ের মাঝে (অর্থাৎ জান্নাতী ও জাহান্নামীদের মাঝে) একটি পর্দা থাকবে এবং ‘আরাফে৯৭৮ (অর্থাৎ উঁচু স্থানে) এমন কিছু লোক থাকবে, যারা সবাইকে তাদের লক্ষণাবলি দেখে চিনতে পারবো। আর তারা জান্নাতীদের ডেকে বলবে, ‘তোমাদের ওপর শান্তি বর্ষিত হোক,’ তারা তখনো সে (জান্নাতে) প্রবেশ করে নি,৯৭৯ কিন্তু তারা (তার) আকাঙ্ক্ষা করবে।
৯৭৮। ‘আরাফ’ শব্দটি বহুবচন, একবচনে ‘উরফ’ যার অর্থ উন্নত বা ‘মর্যাদাপূর্ণ স্থান’। ‘আরাফা আলাল কওম’ অর্থাৎ সে তাদের পরিচিত বিধায় তাদের ব্যবস্থাপক বা তত্ত্বাবধায়ক ছিল বা হলো। বিশিষ্ট সম্মানিত এবং উচ্চমর্যাদাসম্পন্ন ব্যক্তিদেরকেই সাধারণত উচ্চ এবং উন্নত স্থানে উপবিষ্ট করানো হয়ে থাকে। হযরত হাসান এবং মুজাহিদ (রহ.)-এর মতানুসারে উচ্চস্থানে অধিষ্ঠিত ব্যক্তিরাই মুমিনদের মধ্যে সেরা, বাছাই করা এবং উচ্চমার্গের জ্ঞানী বুযূর্গ। কিরমানীর মতে তাঁরা শাহাদত বরণকারী। অন্যান্য অনেকে মনে করেন, তারা হবেন নবী এবং এটাই সর্বতোভাবে সঠিক বলে মনে হয়। উচ্চতর স্থানে অধিষ্ঠিত ব্যক্তিবর্গ কেবল উৎকৃষ্টতর ধারণাই রাখবেন না, অধিকন্তু সম্মানিত এবং উচ্চমর্যাদাপূর্ণ অবস্থানে থাকার কারণে তাঁরা অধিকতর ওয়াকিবহালও হবেন। প্রত্যেককে দেখেই তারা তার পদমর্যাদা, স্তর বা অবস্থান বুঝতে পারবেন। এটি একটি ভুল ধারণা যে, আরাফে আসীন বা উচ্চস্থানে অধিষ্ঠিত ব্যক্তি মাঝারি বা মধ্যম শ্রেণি ও মর্যাদার লোক হবেন যাদের সম্বন্ধে তখন পর্যন্ত কোনো স্থির সিদ্ধান্ত হয় নি, যেন তাদের বিষয় বিবেচনাধীন রয়েছে। এরূপ অর্থাৎ মধ্যবর্তী লোকদেরকে উচ্চস্থানে আসীন করার মধ্যে কোনো যুক্তি নাই, কেননা সেক্ষেত্রে শহীদ এবং নবীগণ নিম্নস্তরের মর্যাদায় অধিষ্ঠিত থাকবেন।
৯৭৯। এ শব্দগুলো ভাবী জান্নাতবাসীদের প্রতি ইঙ্গিত করছে যারা তখনো তাতে (তথা জান্নাতে) প্রবেশ করেন নি, কিন্তু শীঘ্রই প্রবেশ করবেন বলে আশা করতে থাকবেন। উচ্চস্থানে উপবিষ্ট ব্যক্তিরা তাদেরকে জান্নাতবাসী বলে চিনতে পারবেন, যদিও সেসব লোক তখন পর্যন্ত জান্নাতে প্রবেশ করেন নি।

وَاِذَا صُرِفَتۡ اَبۡصَارُہُمۡ تِلۡقَآءَ اَصۡحٰبِ النَّارِ ۙ قَالُوۡا رَبَّنَا لَا تَجۡعَلۡنَا مَعَ الۡقَوۡمِ الظّٰلِمِیۡنَ ﴿٪۴۸﴾

৪৮
আর তাদের দৃষ্টি যখন জাহান্নাতীদের প্রতি ফেরানো হবে তখন তারা বলবে, ‘হে আমাদের প্রতিপালক-প্রভু! খদেখুন: ২৩:৯৫তুমি আমাদেরকে সীমালঙ্ঘনকারী জাতির অন্তর্ভুক্ত কোরো না।’
সূরা আল-আরাফ - রুকু ৫

وَنَادٰۤی اَصۡحٰبُ الۡاَعۡرَافِ رِجَالًا یَّعۡرِفُوۡنَہُمۡ بِسِیۡمٰہُمۡ قَالُوۡا مَاۤ اَغۡنٰی عَنۡکُمۡ جَمۡعُکُمۡ وَمَا کُنۡتُمۡ تَسۡتَکۡبِرُوۡنَ ﴿۴۹﴾

৪৯
আর আরাফবাসীরা কিছু লোককে, যাদেরকে তারা তাদের লক্ষণাবলি দেখে চিনতে পারবে০- ডেকে বলবে, ‘তোমাদের দলবল এবং যা নিয়ে তোমরা অহংকার করতে তা তোমাদের কোনো কাজে এলো না।’৯৮০কদেখুন: ২৩:১১১খদেখুন: ৫:৫৮; ৬:৭১
৯৮০। ‘আরাফবাসীরা’ অর্থাৎ আল্লাহর নবীগণ যাদের প্রতি প্রেরিত হয়েছিলেন, তাদের মধ্যে কোনো কোনো লোককে বিশেষ চিহ্ন দেখে চিনতে পারবেন এবং তাদেরকে ডেকে বলবেন, এতক্ষণে তারা নিশ্চয় তাঁদের বিরুদ্ধাচরণের দুঃখময় পরিণতি উপলব্ধি করতে পেরেছে।

اَہٰۤؤُلَآءِ الَّذِیۡنَ اَقۡسَمۡتُمۡ لَا یَنَالُہُمُ اللّٰہُ بِرَحۡمَۃٍ ؕ اُدۡخُلُوا الۡجَنَّۃَ لَا خَوۡفٌ عَلَیۡکُمۡ وَلَاۤ اَنۡتُمۡ تَحۡزَنُوۡنَ ﴿۵۰﴾

৫০
ক’এরাই কি তারা-৯৮১ যাদের বিষয়ে তোমরা কসম খেয়ে একথা বলতে, আল্লাহ কখনো এদের প্রতি দয়া করবেন না?’ (হে মুমিনরা!) ‘তোমরা (নির্দ্বিধায়) জান্নাতে প্রবেশ করো। তোমাদের কোনো ভয় নাই এবং তোমরা দুঃখভারাক্রান্তও হবে না।’
৯৮১। ‘এরাই কি তারা’ বাক্যাংশ দ্বারা জান্নাতের ভাবী অধিবাসীদেরকে বুঝাচ্ছে। নবীগণ দোযখবাসীদেরকে সম্বোধন করে বলবেন, তোমরা বেহেশতের ভাবী অধিবাসীদের প্রতি তাকাও যাদেরকে তোমরা গরিব মুমিন বলে হাসিঠাট্টা করতে ও ঘৃণা করতে। এরপর নবীগণ দোযখবাসীদের বলবেন, ‘এদেরই সম্বন্ধে কি তোমরা কসম খেয়ে বলতে, আল্লাহ কখনো এদের প্রতি দয়া করবেন না?’ ৯৮২ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ৩২:৫; ৪১:১০-১৩; ৫০:৩৯:৫৭:৫।