৩৯

الزمر

সূরা আয-যুমার

Az-Zumar

মক্কী ৭৬ আয়াত ৮ রুকু পারা ২৩–২৪

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৬ আয়াত এবং ৮ রুকূ

قُلۡ یٰعِبَادِ الَّذِیۡنَ اٰمَنُوا اتَّقُوۡا رَبَّکُمۡ ؕ لِلَّذِیۡنَ اَحۡسَنُوۡا فِیۡ ہٰذِہِ الدُّنۡیَا حَسَنَۃٌ ؕ وَاَرۡضُ اللّٰہِ وَاسِعَۃٌ ؕ اِنَّمَا یُوَفَّی الصّٰبِرُوۡنَ اَجۡرَہُمۡ بِغَیۡرِ حِسَابٍ ﴿۱۱﴾

১১
তুমি বলো, ‘হে আমার বান্দারা যারা ঈমান এনেছ! তোমরা তোমাদের প্রতিপালক-প্রভুর তাকওয়া অবলম্বন করো। ক্যারা সৎকর্ম করে তাদের জন্য ইহকালে কল্যাণ রয়েছে। আর আল্লাহর পৃথিবী সুবিস্তৃত-বিশাল। নিশ্চয় কর্মশীলদেরকে তাদের পুরস্কার অপরিমেয়- অগণিত দেওয়া হবে।২৫৬৭কদেখুন: ১৬:৩১খদেখুন: ৩:৫৮; ১১:১১২; ১৬:৯৭
২৫৬৭। এ আয়াতে মুমিনদেরকে বলা হচ্ছে, তাদেরকে পরীক্ষা ও ত্যাগতিতিক্ষার ভিতর দিয়ে অগ্রসর হতে হবে। এমনকি আল্লাহর খাতিরে তাদেরকে নিজেদের বাড়িঘরও ছাড়তে হবে। তারা যখন এসব পরীক্ষা ও দুঃখযাতনা ধৈর্য সহকারে অতিক্রম করবে তখন তারা দেখতে পাবে, আল্লাহর দুনিয়া তাদের জন্য সুপ্রশস্ত। আল্লাহর কাছ থেকে তখন তারা অগণিত ও অপরিমেয় পুরস্কারপ্রাপ্ত হবে। ২৫৬৮ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

قُلۡ اِنِّیۡۤ اُمِرۡتُ اَنۡ اَعۡبُدَ اللّٰہَ مُخۡلِصًا لَّہُ الدِّیۡنَ ﴿ۙ۱۲﴾

১২
গদেখুন: ১৩:৩৭তুমি বলো, ‘নিশ্চয় আমাকে আদেশ দেওয়া হয়েছে, আমি যেন একমাত্র আল্লাহর প্রতি একনিষ্ঠ আনুগত্যের সাথে তাঁর ইবাদত করি।

وَاُمِرۡتُ لِاَنۡ اَکُوۡنَ اَوَّلَ الۡمُسۡلِمِیۡنَ ﴿۱۳﴾

১৩
আর আমাকে এ আদেশও দেওয়া হয়েছে, আমি যেন পরম আত্মসমর্পণকারী হই।’

قُلۡ اِنِّیۡۤ اَخَافُ اِنۡ عَصَیۡتُ رَبِّیۡ عَذَابَ یَوۡمٍ عَظِیۡمٍ ﴿۱۴﴾

১৪
ঘদেখুন: ৬:১৬; ১০:১৬; ৪০:৬৬; ৯৮:৬তুমি বলো, ‘আমি যদি আমার প্রতিপালক-প্রভুর অবাধ্যতা করি, তাহলে নিশ্চয় আমি এক মহাদিবসের শাস্তির ভয় করি।’

قُلِ اللّٰہَ اَعۡبُدُ مُخۡلِصًا لَّہٗ دِیۡنِیۡ ﴿ۙ۱۵﴾

১৫
তুমি বলো, ‘আমি একমাত্র আল্লাহর জন্য নিজ আনুগত্যকে একনিষ্ঠ করে তাঁর ইবাদত করি।২৫৬৮
২৫৬৮। চারটি আয়াতে বার বার রসূলুল্লাহ (সা.)-এর প্রতি অকপট ও বিশুদ্ধচিত্তে বিশ্বাস পোষণ করার ও ভক্তি সহকারে আল্লাহ তা’লার ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্দেশ্য মনে হয় এটাই যে, মদীনায় গিয়ে মুসলমানেরা অচিরেই যে ভীষণ পরীক্ষা ও সমস্যাবলির সম্মুখীন হবে, এরই মোকাবিলা করার জন্য তাদেরকে পূর্বেই প্রস্তুত করে তোলা। মক্কায় থাকাকালীন শেষ পর্যায়ে যখন মুসলমানরা ক্ষুদ্র দলে কিংবা একাকী মদীনায় যাচ্ছিল সেই সময়ে এ সূরা অবতীর্ণ হয়েছিল।

فَاعۡبُدُوۡا مَا شِئۡتُمۡ مِّنۡ دُوۡنِہٖ ؕ قُلۡ اِنَّ الۡخٰسِرِیۡنَ الَّذِیۡنَ خَسِرُوۡۤا اَنۡفُسَہُمۡ وَاَہۡلِیۡہِمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ ؕ اَلَا ذٰلِکَ ہُوَ الۡخُسۡرَانُ الۡمُبِیۡنُ ﴿۱۶﴾

১৬
সুতরাং তোমরা তাঁকে বাদ দিয়ে যার উপাসনা করতে চাও করো।’ তুমি বলো, ‘যারা নিজেদেরকে এবং নিজেদের পরিবার-পরিজনকে কিয়ামত দিবসে ক্ষতিগ্রস্ত করেছে, নিশ্চয় তারাই প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত।’ সাবধান! এটাই সুস্পষ্ট ক্ষতি।

لَہُمۡ مِّنۡ فَوۡقِہِمۡ ظُلَلٌ مِّنَ النَّارِ وَمِنۡ تَحۡتِہِمۡ ظُلَلٌ ؕ ذٰلِکَ یُخَوِّفُ اللّٰہُ بِہٖ عِبَادَہٗ ؕ یٰعِبَادِ فَاتَّقُوۡنِ ﴿۱۷﴾

১৭
তাদের জন্য তাদের ওপরেও আগুনের আবরণ থাকবে এবং নীচেও আবরণ থাকবে। এটাই সেই বিষয়- যার মাধ্যমে আল্লাহ তাঁর বান্দাদের সতর্ক করেন, ‘হে আমার বান্দারা! তোমরা কেবল আমাকেই ভয় করো।’কদেখুন: ৭:৪২; ১৮:৩০

وَالَّذِیۡنَ اجۡتَنَبُوا الطَّاغُوۡتَ اَنۡ یَّعۡبُدُوۡہَا وَاَنَابُوۡۤا اِلَی اللّٰہِ لَہُمُ الۡبُشۡرٰی ۚ فَبَشِّرۡ عِبَادِ ﴿ۙ۱۸﴾

১৮
আর যারা মূর্তিপ্রতিমার ইবাদত না করে সেগুলোকে পরিহার করে চলে এবং আল্লাহর প্রতি বিনত হয়, তাদের জন্য রয়েছে মহাসুসংবাদ। সুতরাং তুমি আমার বান্দাদের সুসংবাদ দাও।

الَّذِیۡنَ یَسۡتَمِعُوۡنَ الۡقَوۡلَ فَیَتَّبِعُوۡنَ اَحۡسَنَہٗ ؕ اُولٰٓئِکَ الَّذِیۡنَ ہَدٰٮہُمُ اللّٰہُ وَاُولٰٓئِکَ ہُمۡ اُولُوا الۡاَلۡبَابِ ﴿۱۹﴾

১৯
খদেখুন: ৭:২০৫যারা (আমাদের) কথা শোনে, অতঃপর এর সর্বোত্তম আদেশের অনুসরণ করে,২৫৬৯ এরাই তারা- যাদেরকে আল্লাহ হিদায়াত দান করেছেন এবং এরাই বুদ্ধিমান।
২৫৬৯। মুমিনদের কাছে যদি দুটি অনুমোদিত পথ খোলা থাকে তখন তারা দুটির মধ্যে সে পথই অবলম্বন করে, যেটি সর্বোত্তম ফল দান করবে।

اَفَمَنۡ حَقَّ عَلَیۡہِ کَلِمَۃُ الۡعَذَابِ ؕ اَفَاَنۡتَ تُنۡقِذُ مَنۡ فِی النَّارِ ﴿ۚ۲۰﴾

২০
অতএব এর বিপরীতে (সে কি রক্ষা পেতে পারে) যার ক্ষেত্রে শাস্তির আদেশ অবধারিত হয়ে গেছে? যে ব্যক্তি আগুনে পড়ে রয়েছে, তুমি কি তাকে উদ্ধার করতে পারো?