১১

هود

সূরা হুদ

Hud

মক্কী ১২৪ আয়াত ১০ রুকু পারা ১১–১২

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১২৪ আয়াত এবং ১০ রুকূ

وَلَقَدۡ اٰتَیۡنَا مُوۡسَی الۡکِتٰبَ فَاخۡتُلِفَ فِیۡہِ ؕ وَلَوۡلَا کَلِمَۃٌ سَبَقَتۡ مِنۡ رَّبِّکَ لَقُضِیَ بَیۡنَہُمۡ ؕ وَاِنَّہُمۡ لَفِیۡ شَکٍّ مِّنۡہُ مُرِیۡبٍ ﴿۱۱۱﴾

১১১
কদেখুন: ৪২:১৬আর নিশ্চয় আমরা মূসাকে কিতাব দিয়েছিলাম, অতঃপর তা নিয়ে বিতণ্ডা সৃষ্টি করা হয়েছে। আর তোমার প্রতিপালক-প্রদত্ত পক্ষ থেকে যদি পূর্বেই একটি কথা (বাণী) না থাকত তাহলে তাদের পাট চুকিয়ে দেওয়া হতো আর নিশ্চয় এ সম্পর্কে তারা এক অস্বস্তিকর সন্দেহে পড়ে আছে।১৩৫২
১৩৫২। মানুষের অপরাধ এতই গুরুতর ছিল যে, যদি পূর্ব থেকে এ বিধান নির্ধারিত না থাকত যে, মানবজাতির সৃষ্টির উদ্দেশ্য আধ্যাত্মিক উন্নতি করে অবশেষে আল্লাহ তা’লার ঐশী করুণার আধারে পরিণত হওয়া (৭:১৫৭; ১১:১২০; ৫১:৫৭) তবে বহু পূর্বেই তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো। ১১৩। অতএব যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে (তার ওপর) সেভাবে দৃঢ় প্রতিষ্ঠিত হও এবং তারাও (যেন প্রতিষ্ঠিত হয়ে যায়)- যারা তোমার সাথে তওবা করেছে। ১৩৫৩ আর তোমরা সীমালঙ্ঘন কোরো না। নিশ্চয় তোমরা যা করো, তিনি তার সম্যক দ্রষ্টা।

وَاِنَّ کُلًّا لَّمَّا لَیُوَفِّیَنَّہُمۡ رَبُّکَ اَعۡمَالَہُمۡ ؕ اِنَّہٗ بِمَا یَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿۱۱۲﴾

১১২
-আর নিশ্চয় তোমার প্রতিপালক-প্ৰভু তাদের সবাইকে তাদের কর্মফল অবশ্যই পুরোপুরি দেবেন। নিশ্চয় তিনি তাদের কার্যকলাপ সম্পর্কে সবিশেষ অবহিত।

فَاسۡتَقِمۡ کَمَاۤ اُمِرۡتَ وَمَنۡ تَابَ مَعَکَ وَلَا تَطۡغَوۡا ؕ اِنَّہٗ بِمَا تَعۡمَلُوۡنَ بَصِیۡرٌ ﴿۱۱۳﴾

১১৩
অতএব যেভাবে তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে (তার ওপর) সেভাবে দৃঢ় প্রতিষ্ঠিত হও এবং তারাও (যেন প্রতিষ্ঠিত হয়ে যায়)- যারা তোমার সাথে তওবা করেছে।১৩৫৩ আর তোমরা সীমালঙ্ঘন কোরো না। নিশ্চয় তোমরা যা করো, তিনি তার সম্যক দ্রষ্টা।
১৩৫৩। হযরত রসূল আকরাম (সা.) একা নিজের জীবনকেই ঐশী অভিপ্রেতের ছাঁচে গঠন করাকে তাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য বলে মনে করেন নি। তাঁকে এ-ও দেখতে হয়েছিল যে, তাঁর প্রতি ঈমান আনয়নকারী লোকেরাও যেন তাঁর আদর্শের অনুসরণ করে চলে। এই উভয়বিধ গুরুদায়িত্বের গভীর উপলব্ধিজনিত গুরুভার তাঁকে অকালবার্ধক্যে উপনীত করেছিল (বায়হাকী)।

وَلَا تَرۡکَنُوۡۤا اِلَی الَّذِیۡنَ ظَلَمُوۡا فَتَمَسَّکُمُ النَّارُ ۙ وَمَا لَکُمۡ مِّنۡ دُوۡنِ اللّٰہِ مِنۡ اَوۡلِیَآءَ ثُمَّ لَا تُنۡصَرُوۡنَ ﴿۱۱۴﴾

১১৪
আর যারা যুলুম করেছে তোমরা তাদের প্রতি ঝুঁকে পড়ো না,১৩৫৪ নচেৎ আগুন তোমাদেরকেও স্পর্শ করবে এবং (সে সময়) আল্লাহ ছাড়া অন্য কেউ তোমাদের বন্ধু হবে না, এমতাবস্থায় তোমাদের কোনো সাহায্যও করা হবে না।
১৩৫৪। মানুষ পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। তার পারিপার্শ্বিক অবস্থা যদি দূষিত, নীতিবিবর্জিত ও অসাধু হয় তবে সে আগে বা পরে উক্ত নৈতিক অবনতিতে অবশ্যই আক্রান্ত হবে। অতএব এ আয়াতে মুমিনদেরকে আদেশ দেওয়া ১১:৯৪; ৩৯:৪০; ৮. ১০:১০৩: ৩২:৩১; ছ.১৬:৭৮; ২৭:৬৬; ৩৫:৩৯। হয়েছে যে, দুর্নীতিপরায়ণ, পাপী এবং দুষ্টলোকের সঙ্গে সকল প্রকার সম্পর্কচ্ছেদ করতে হবে, এমনকি তারা ঘনিষ্ঠ আত্মীয়স্বজন হলেও।

وَاَقِمِ الصَّلٰوۃَ طَرَفَیِ النَّہَارِ وَزُلَفًا مِّنَ الَّیۡلِ ؕ اِنَّ الۡحَسَنٰتِ یُذۡہِبۡنَ السَّیِّاٰتِ ؕ ذٰلِکَ ذِکۡرٰی لِلذّٰکِرِیۡنَ ﴿۱۱۵﴾ۚ

১১৫
খদেখুন: ১৭:৭৯আর তুমি দিনের উভয় প্রান্তে এবং রাতের বিভিন্ন অংশে নামায কায়েম করো। নিশ্চয় পুণ্য মন্দকে দূর করে দেয়। এটি যারা স্মরণ রাখে তাদের জন্য এ এক মহান উপদেশবাণী।

وَاصۡبِرۡ فَاِنَّ اللّٰہَ لَا یُضِیۡعُ اَجۡرَ الۡمُحۡسِنِیۡنَ ﴿۱۱۶﴾

১১৬
গদেখুন: ১২:৯১আর তুমি ধৈর্য ধরো, কেননা আল্লাহ সৎকর্মপরায়ণদের পুরস্কার কখনো বিনষ্ট হতে দেন না।ঘদেখুন: ১৩:৩৪

فَلَوۡلَا کَانَ مِنَ الۡقُرُوۡنِ مِنۡ قَبۡلِکُمۡ اُولُوۡا بَقِیَّۃٍ یَّنۡہَوۡنَ عَنِ الۡفَسَادِ فِی الۡاَرۡضِ اِلَّا قَلِیۡلًا مِّمَّنۡ اَنۡجَیۡنَا مِنۡہُمۡ ۚ وَاتَّبَعَ الَّذِیۡنَ ظَلَمُوۡا مَاۤ اُتۡرِفُوۡا فِیۡہِ وَکَانُوۡا مُجۡرِمِیۡنَ ﴿۱۱۷﴾

১১৭
অতএব তোমাদের পূর্ববর্তী জাতিগুলোর মাঝে কিছু বুদ্ধিমান লোক কেন হলো না যারা ভূপৃষ্ঠে (মানুষকে) নৈরাজ্য সৃষ্টিতে বাধা দিত? কেবল তাদের মাঝে গুটি কতক ব্যতিরেকে যাদেরকে আমরা রক্ষা করেছিলাম। আর যারা সীমালঙ্ঘন করেছিল তারা সেটির অনুসরণ করল যার ভিত্তিতে তারা (অর্থাৎ পূর্ববর্তীরা) বিদ্রোহী সাব্যস্ত হয়েছিল এবং তারা ছিল অপরাধী।

وَمَا کَانَ رَبُّکَ لِیُہۡلِکَ الۡقُرٰی بِظُلۡمٍ وَّاَہۡلُہَا مُصۡلِحُوۡنَ ﴿۱۱۸﴾

১১৮
আর তোমার প্রতিপালক-প্রভু এমন নন যে, জনপদসমূহকে অন্যায়ভাবে ধ্বংস করবেন, যখন এর অধিবাসীরা সংশোধনে রত।

وَلَوۡ شَآءَ رَبُّکَ لَجَعَلَ النَّاسَ اُمَّۃً وَّاحِدَۃً وَّلَا یَزَالُوۡنَ مُخۡتَلِفِیۡنَ ﴿۱۱۹﴾ۙ

১১৯
কদেখুন: ৬:১৩২; ২০:১৩৫; ২৬:২০৯; ২৮:৬০আর তোমার প্রতিপালক-প্রভু যদি চাইতেন অবশ্যই তিনি সব মানুষকে একই উম্মত বানিয়ে দিতেন, কিন্তু তারা সবসময় মতভেদ করতেই থাকবে।

اِلَّا مَنۡ رَّحِمَ رَبُّکَ ؕ وَلِذٰلِکَ خَلَقَہُمۡ ؕ وَتَمَّتۡ کَلِمَۃُ رَبِّکَ لَاَمۡلَـَٔنَّ جَہَنَّمَ مِنَ الۡجِنَّۃِ وَالنَّاسِ اَجۡمَعِیۡنَ ﴿۱۲۰﴾

১২০
তবে তারা ব্যতিরেকে যাদের প্রতি তোমার প্রতিপালক-প্রভু কৃপা করেন। আর এ (কৃপায় ভূষিত করার) জন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। খদেখুন: ২:২১৪; ১০:২০; ৪২:৯তোমার প্রতিপালক-প্রভুর এ বাণী নিশ্চয় পূর্ণ হবে, ‘আমি জাহান্নামকে অবশ্যই সব (বিভেদ সৃষ্টিকারী) জিন ও মানুষ দ্বারা পূর্ণ করব।’