৭

الأعراف

সূরা আল-আরাফ

Al-A`raf

মক্কী ২০৭ আয়াত ২৪ রুকু পারা ৮–৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ২০৭ আয়াত ও ২৪ রুকূ

وَلِلّٰہِ الۡاَسۡمَآءُ الۡحُسۡنٰی فَادۡعُوۡہُ بِہَا ۪ وَذَرُوا الَّذِیۡنَ یُلۡحِدُوۡنَ فِیۡۤ اَسۡمَآئِہٖ ؕ سَیُجۡزَوۡنَ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۸۱﴾

১৮১
আর সব সুন্দর নাম (অর্থাৎ গুণাবলি) আল্লাহরই। সুতরাং তোমরা তাঁকে সেসব (নাম) ধরে ডাকো।১০৭৬ আর যারা তাঁর নামের ক্ষেত্রে বক্রতা অবলম্বন করে তোমরা তাদের পরিত্যাগ করো।১০৭৭ তাদেরকে অচিরেই তাদের কৃতকর্মের প্রতিফল দেওয়া হবে।
১০৭৬। আল্লাহ তা’লার নিজস্ব নামবাচক শব্দ (Proper name) ‘আল্লাহ’। আর সবই তাঁর গুণবাচক নাম। দোয়া করার সময় প্রার্থনাকারীর আল্লাহ তা’লার সেই পবিত্র গুণবাচক নাম উচ্চারণ করা উচিত যা তার দোয়ার বিষয়বস্তুর সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত।
১০৭৭। আল্লাহ তা’লার মহান সিফত তথা গুণাবলির ব্যাপারে সঠিক পথ থেকে সরে যাবার অর্থ হচ্ছে, কুরআন অথবা হাদীসে উল্লিখিত সর্বশ্রেষ্ঠ গুণাবলির অধিকারী হবার কারণে আল্লাহ তা’লার এমন কোনো সিফতের কল্পনা করার প্রয়োজন নাই যেগুলো তাঁর মহিমা, মর্যাদা এবং সর্বব্যাপক রহমতের বিরোধী। ৭৭:৫১; ছ. ৭:১৭৯; ১৭:৯৮; ১৮:১৮; জ. ২:১৬; ৬:১১।

وَمِمَّنۡ خَلَقۡنَاۤ اُمَّۃٌ یَّہۡدُوۡنَ بِالۡحَقِّ وَبِہٖ یَعۡدِلُوۡنَ ﴿۱۸۲﴾٪

১৮২
কদেখুন: ৭:১৬০আর আমরা যাদের সৃষ্টি করেছি তাদের মাঝে এমন এক দলও আছে যারা (লোকদেরকে) সত্যের মাধ্যমে পথনির্দেশনা দান করে আর এরই মাধ্যমে সুবিচার করে।
সূরা আল-আরাফ - রুকু ২২

وَالَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا سَنَسۡتَدۡرِجُہُمۡ مِّنۡ حَیۡثُ لَا یَعۡلَمُوۡنَ ﴿۱۸۳﴾ۚۖ

১৮৩
আর যারা আমাদের নিদর্শনাবলিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে আমরা ক্রমান্বয়ে তাদেরকে এমন দিক থেকে পাকড়াও করব যে, তারা জানতেও পারবে না।

وَاُمۡلِیۡ لَہُمۡ ؕ۟ اِنَّ کَیۡدِیۡ مَتِیۡنٌ ﴿۱۸۴﴾

১৮৪
গদেখুন: ৩:১৭৯; ৬৮:৪৬আর আমি তাদের অবকাশ দিয়ে থাকি, নিশ্চয় আমার কৌশল সুদৃঢ়।

اَوَلَمۡ یَتَفَکَّرُوۡا ٜ مَا بِصَاحِبِہِمۡ مِّنۡ جِنَّۃٍ ؕ اِنۡ ہُوَ اِلَّا نَذِیۡرٌ مُّبِیۡنٌ ﴿۱۸۵﴾

১৮৫
তারা কি কখনো চিন্তা করে দেখে নি, ঘদেখুন: ২৩:২৬; ৩৪:৪৭; ৫২:৩০; ৮১:২৩; ৬:৭৬; ১০:১০২তাদের সাথির (অর্থাৎ এ রসূলের)১০৭৮ মাঝে কোনো উন্মাদনা নাই? সে কেবল এক প্রকাশ্য সতর্ককারী।চদেখুন: ৪৫:৭
১০৭৮। ‘সাহিব’ অর্থ সঙ্গী, সাথি। এ শব্দের মধ্যে যেমন রসূল করীম (সা.)-এর বিরুদ্ধে আনীত পাগলামির অভিযোগ খণ্ডন করা হয়েছে, তেমনই এতে মক্কাবাসীদের প্রতিও প্রচ্ছন্ন তিরস্কার নিহিত রয়েছে। তাদেরকে বলা হয়েছে, নবী করীম (সা.) তাদের সহচর। তিনি তাদের মাঝে বসবাস করেছেন, তাদের মাঝেই চলাফেরা করেছেন এবং দীর্ঘকাল যাবৎ তারা তাঁর সম্বন্ধে অবহিত। কাজেই সেরূপ কিছু হলে তারা সহজেই বুঝতে পারত, কিন্তু তারা তো তাদের অন্তরের অন্তস্তলে স্থির নিশ্চিত যে, নবী করীম (সা.)-এর মাঝে পাগলামির কোনোকিছুই নাই।

اَوَلَمۡ یَنۡظُرُوۡا فِیۡ مَلَکُوۡتِ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا خَلَقَ اللّٰہُ مِنۡ شَیۡءٍ ۙ وَّاَنۡ عَسٰۤی اَنۡ یَّکُوۡنَ قَدِ اقۡتَرَبَ اَجَلُہُمۡ ۚ فَبِاَیِّ حَدِیۡثٍۭ بَعۡدَہٗ یُؤۡمِنُوۡنَ ﴿۱۸۶﴾

১৮৬
তারা কি আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্য১০৭৯ এবং আল্লাহ যা-ই সৃষ্টি করেছেন সে সম্বন্ধে আর তাদের নির্ধারিত কাল ঘনিয়ে আসার সম্ভাবনার বিষয়ে ভেবে দেখে নি? খদেখুন: ৩:১২; ৮:৫৫; ৬৮:৪৫এরপর তারা অন্য কোন কথায় বিশ্বাস করবে?১০৮০
১০৭৯। মক্কাবাসীরা কি দেখছে না, তাদের চতুর্দিকে অসংখ্য গুরুত্বপূর্ণ পরিবর্তন সংঘটিত হয়ে চলেছে যা এক নতুন যুগের আগমনের প্রতি নির্দেশ করছে? সমস্ত নিদর্শন বাস্তব ঘটনার প্রতি ইঙ্গিত করছে যে, প্রতিমা উপাসনা দেশ থেকে বিলুপ্ত হতে চলেছে এবং তা ইসলামের জন্য নিজ স্থান ছেড়ে দিচ্ছে। ‘মালাকুত’ (কর্তৃত্ব) শব্দ আল্লাহ তা’লার নিয়ন্ত্রণকে বুঝায় যার মাধ্যমে তিনি আকাশসমূহ ও পৃথিবী পরিচালনা করেন। ১০৮০ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য ৩৯:৭; ছ. ৩০:২২।
১০৮০। কুরআন করীমের মতো পরিপূর্ণ, নির্ভুল ও পূর্ণাঙ্গ বিধানকেই যখন অবিশ্বাসীরা প্রত্যাখ্যান করছে তখন তাদের জন্য আর কী অবশিষ্ট আছে যার ওপর তারা ঈমান আনতে পারে?

مَنۡ یُّضۡلِلِ اللّٰہُ فَلَا ہَادِیَ لَہٗ ؕ وَیَذَرُہُمۡ فِیۡ طُغۡیَانِہِمۡ یَعۡمَہُوۡنَ ﴿۱۸۷﴾

১৮৭
আল্লাহ যাকে পথভ্রষ্ট সাব্যস্ত করেন তাকে হিদায়াত দেবার কেউ নাই। আর জদেখুন: তিনি তাদের বিদ্রোহে তাদেরকে দিশেহারা অবস্থায় ছেড়ে দেন।

یَسۡـَٔلُوۡنَکَ عَنِ السَّاعَۃِ اَیَّانَ مُرۡسٰہَا ؕ قُلۡ اِنَّمَا عِلۡمُہَا عِنۡدَ رَبِّیۡ ۚ لَا یُجَلِّیۡہَا لِوَقۡتِہَاۤ اِلَّا ہُوَ ؕۘؔ ثَقُلَتۡ فِی السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ ؕ لَا تَاۡتِیۡکُمۡ اِلَّا بَغۡتَۃً ؕ یَسۡـَٔلُوۡنَکَ کَاَنَّکَ حَفِیٌّ عَنۡہَا ؕ قُلۡ اِنَّمَا عِلۡمُہَا عِنۡدَ اللّٰہِ وَلٰکِنَّ اَکۡثَرَ النَّاسِ لَا یَعۡلَمُوۡنَ ﴿۱۸۸﴾

১৮৮
তারা তোমাকে কিয়ামত সম্বন্ধে জিজ্ঞেস করে, ‘কবে তা সংঘটিত হবে?১০৮১ তুমি বলো, খদেখুন: ৩১:৩৫; ৪৩:৮৬‘এর জ্ঞান একমাত্র আমার প্রতিপালক-প্রভুর কাছেই রয়েছে। তিনিই এর নির্ধারিত সময়ে তা প্রকাশ করবেন। আকাশসমূহ ও পৃথিবী এর ভারে মুহ্যমান।১০৮২ গদেখুন: ১৬:৭৮; ৫৪:৫১এটি তোমাদের ওপর সহসাই আপতিত হবে।’ তারা তোমাকে (এ ব্যাপারে) এমনভাবে জিজ্ঞেস করে যেন তুমি এ বিষয়ে সবই জানো।১০৮৩ তুমি বলো, ‘এর জ্ঞান কেবল আল্লাহর কাছেই রয়েছে, কিন্তু অধিকাংশ মানুষ (তা) জানে না।’কদেখুন: ৩৩:৬৪; ৭৮:২; ৭৯:৪৩ঘদেখুন: ১০:৫০; ৭২:২২; ২:১২০; ১১:৩
১০৮১। ‘মুরসা’ শব্দ অনির্দিষ্ট বিশেষ্য পদ বা কালবাচক বিশেষ্য বা স্থানবাচক বিশেষ্য (লেইন)। ‘আইয়ানা মুরসাহা’ অর্থ কখন আসবে সেই নির্দিষ্ট ক্ষণ বা মুহূর্ত?
১০৮২। শাস্তি পাওয়াটা যেমন মানুষের নিকট যন্ত্রণাদায়ক তেমনই শাস্তি দেওয়াটাও আল্লাহ তা’লার নিকট বেদনাদায়ক এবং এটাই হলো ‘আকাশসমূহ ও পৃথিবী এর ভারে মুহ্যমান’ বাক্যের মর্মার্থ। ‘আকাশসমূহ’ আল্লাহ এবং ফেরেশতার প্রতীক এবং ‘পৃথিবী’ মানবের প্রতীকরূপে ব্যবহৃত হয়েছে।
১০৮৩। ‘হাফিউন’ অর্থ অধিক উৎকণ্ঠা প্রকাশ এবং অন্যের সাথে সাক্ষাৎ হলে আনন্দ প্রকাশ, জানার জন্য সীমাতিরিক্ত প্রশ্ন করা অথবা সবিশেষ অবহিত (লেইন), পরম দয়ালু (মুফরাদাত)। ১০৮৪ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

قُلۡ لَّاۤ اَمۡلِکُ لِنَفۡسِیۡ نَفۡعًا وَّلَا ضَرًّا اِلَّا مَا شَآءَ اللّٰہُ ؕ وَلَوۡ کُنۡتُ اَعۡلَمُ الۡغَیۡبَ لَاسۡتَکۡثَرۡتُ مِنَ الۡخَیۡرِۚۖۛ وَمَا مَسَّنِیَ السُّوۡٓءُ ۚۛ اِنۡ اَنَا اِلَّا نَذِیۡرٌ وَّبَشِیۡرٌ لِّقَوۡمٍ یُّؤۡمِنُوۡنَ ﴿۱۸۹﴾٪

১৮৯
তুমি বলো, ‘আল্লাহর ইচ্ছা ব্যতীত আমি আমার নিজের কোনো ভালো-মন্দের মালিক নই। আর আমি যদি অদৃশ্য সম্বন্ধে জ্ঞাত হতাম তাহলে নিশ্চয় আমি প্রচুর ধনসম্পদ জড়ো করে নিতাম এবং আমাকেও কোনো অনিষ্ট স্পর্শ করত না। ঈমান আনয়নকারী জাতির জন্য আমি তো কেবল এক সতর্ককারী ও সুসংবাদদাতা।’
সূরা আল-আরাফ - রুকু ২৩

ہُوَ الَّذِیۡ خَلَقَکُمۡ مِّنۡ نَّفۡسٍ وَّاحِدَۃٍ وَّجَعَلَ مِنۡہَا زَوۡجَہَا لِیَسۡکُنَ اِلَیۡہَا ۚ فَلَمَّا تَغَشّٰہَا حَمَلَتۡ حَمۡلًا خَفِیۡفًا فَمَرَّتۡ بِہٖ ۚ فَلَمَّاۤ اَثۡقَلَتۡ دَّعَوَا اللّٰہَ رَبَّہُمَا لَئِنۡ اٰتَیۡتَنَا صَالِحًا لَّنَکُوۡنَنَّ مِنَ الشّٰکِرِیۡنَ ﴿۱۹۰﴾

১৯০
চদেখুন: ৪:২; ১৬:৭৩তিনিই তোমাদের এক প্রাণ থেকে সৃষ্টি করেছেন এবং তা থেকেই তার জোড়া বানিয়েছেন যেন সে তার প্রতি আকৃষ্ট হয়ে প্রশান্তি১০৮৪ লাভ করতে পারে। এরপর সে যখন তাকে ঢেকে ফেলে তখন সে গর্ভে এক লঘুভার বহন করে এবং তা নিয়ে চলাফেরা করে। এরপর সে যখন ভারী হয়ে যায় তখন তারা উভয়েই তাদের প্রতিপালক-প্রভু আল্লাহর কাছে প্রার্থনা করে, ‘তুমি যদি আমাদের এক সুস্থসবল সন্তান দাও তাহলে নিশ্চয় আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হবো।’
১০৮৪। মানুষের বিয়ের প্রাথমিক উদ্দেশ্য, নারী এবং পুরুষ একে অন্যের জন্য প্রশান্তির কারণ বিশেষ। পুরুষ প্রকৃতিগতভাবেই মিশুক এবং অন্তরঙ্গ সাথি পাবার জন্য উন্মুখ। বিয়ের মাধ্যমেই এটা লাভ করা যায়।