৬

الأنعام

সূরা আল-আনআম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ

وَذَرِ الَّذِیۡنَ اتَّخَذُوۡا دِیۡنَہُمۡ لَعِبًا وَّلَہۡوًا وَّغَرَّتۡہُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا وَذَکِّرۡ بِہٖۤ اَنۡ تُبۡسَلَ نَفۡسٌۢ بِمَا کَسَبَتۡ ٭ۖ لَیۡسَ لَہَا مِنۡ دُوۡنِ اللّٰہِ وَلِیٌّ وَّلَا شَفِیۡعٌ ۚ وَاِنۡ تَعۡدِلۡ کُلَّ عَدۡلٍ لَّا یُؤۡخَذۡ مِنۡہَا ؕ اُولٰٓئِکَ الَّذِیۡنَ اُبۡسِلُوۡا بِمَا کَسَبُوۡا ۚ لَہُمۡ شَرَابٌ مِّنۡ حَمِیۡمٍ وَّعَذَابٌ اَلِیۡمٌۢ بِمَا کَانُوۡا یَکۡفُرُوۡنَ ﴿٪۷۱﴾

৭১
গদেখুন: ৫:৫৮; ৭:৫২; ৮:৩৬; ৫৭:২১আর যারা নিজেদের ধর্মকে ক্রীড়াকৌতুক ও আমোদ-প্রমোদ বানিয়ে নিয়েছে এবং পার্থিব জীবন যাদেরকে প্রতারিত করেছে, তুমি তাদের পরিত্যাগ করো। আর তুমি এর (তথা কুরআনের) মাধ্যমে উপদেশ দিতে থাকো যেন কেউ (স্বীয়) কৃতকর্মের জন্য ধ্বংস না হয়ে যায়, (অথচ) আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবক এবং সুপারিশ গ্রহণকারী হবে না। আর সে যদি সকল প্রকার বিনিময় দিতে চায়, তবুও তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না। এরাই তারা- যাদেরকে তাদের কৃতকর্মের দরুন ধ্বংস করা হয়েছে। ঘদেখুন: ১০:৫তাদের জন্য থাকবে পানীয় হিসাবে ফুটন্ত পানি আর (থাকবে) যন্ত্রণাদায়ক শাস্তি, কেননা তারা অস্বীকার করত। তৃতীয়াংশ
সূরা আল-আনআম - রুকু ৮

قُلۡ اَنَدۡعُوۡا مِنۡ دُوۡنِ اللّٰہِ مَا لَا یَنۡفَعُنَا وَلَا یَضُرُّنَا وَنُرَدُّ عَلٰۤی اَعۡقَابِنَا بَعۡدَ اِذۡ ہَدٰٮنَا اللّٰہُ کَالَّذِی اسۡتَہۡوَتۡہُ الشَّیٰطِیۡنُ فِی الۡاَرۡضِ حَیۡرَانَ ۪ لَہٗۤ اَصۡحٰبٌ یَّدۡعُوۡنَہٗۤ اِلَی الۡہُدَی ائۡتِنَا ؕ قُلۡ اِنَّ ہُدَی اللّٰہِ ہُوَ الۡہُدٰی ؕ وَاُمِرۡنَا لِنُسۡلِمَ لِرَبِّ الۡعٰلَمِیۡنَ ﴿ۙ۷۲﴾

৭২
তুমি বলো, কদেখুন: ২১:৬৭,২২“আমরা কি আল্লাহকে বাদ দিয়ে তাকে ডাকব, যে আমাদের উপকারও করে না এবং আমাদের অপকারও করে না? আর আল্লাহ আমাদেরকে হিদায়াত দেবার পরও আমরা (কি) সেই ব্যক্তির ন্যায় পূর্বাবস্থায় করে পৃথিবীতে উদ্‌ভ্রান্ত ছেড়ে দিয়েছে?৮৬২ তার এমন সঙ্গীসাথি আছে, যারা তাকে হিদায়াতের দিকে এ বলে ডাকে যে, ‘আমাদের কাছে আসো’।” তুমি বলো, খদেখুন: ৪:৭৮; ২২:৭৯; ২৪:৫৭নিশ্চয় আল্লাহর হিদায়াতই প্রকৃত হিদায়াত। আর আমরা বিশ্বজগতের প্রতিপালক-প্রভুর আত্মসমর্পণের জন্য আদিষ্ট হয়েছি।গদেখুন: ১৪:২০; ১৬:৪; ২৯:৪৫ঘদেখুন: ২৭:৮৮; ৩৯:৬৯; ৯:৯৪; ১৩:১০; ২৩:৯৩
৮৬২। এ আয়াতে একজন পৌত্তলিকের তুলনা করা হয়েছে এক বিক্ষিপ্তচিত্ত মানুষের অবস্থার সঙ্গে, যার নির্দিষ্ট কোনো পথ নাই, কিন্তু একজন মুমিনের জীবনের উদ্দেশ্য রয়েছে, নির্দিষ্ট গন্তব্যস্থল রয়েছে। সে সর্বদা গভীর বিশ্বাসের সঙ্গে এক এবং অদ্বিতীয় আল্লাহর সমীপে প্রার্থনা করে এবং সে কোথাও বিভ্রান্ত মূর্তিপূজারির ন্যায় বিপথগামী হয় না। *’কুন ফাইয়াকুন’-এর ব্যাখ্যার জন্য ২:১১৮ আয়াতের টীকা ১৪০ দ্রষ্টব্য। [মাওলানা শের আলী সাহেবের ইংরেজিতে অনুবাদকৃত কুরআন করীমের পরিশিষ্টে হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কতৃক প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

وَاَنۡ اَقِیۡمُوا الصَّلٰوۃَ وَاتَّقُوۡہُ ؕ وَہُوَ الَّذِیۡۤ اِلَیۡہِ تُحۡشَرُوۡنَ ﴿۷۳﴾

৭৩
আর এই (আদেশও দেওয়া হয়েছে) যে, খদেখুন: “তোমরা নামায কায়েম করো এবং তাঁর তাকওয়া অবলম্বন করো।’ আর তিনিই সেই সত্তা- যাঁর সমীপে তোমাদের একত্র করা হবে।”

وَہُوَ الَّذِیۡ خَلَقَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ بِالۡحَقِّ ؕ وَیَوۡمَ یَقُوۡلُ کُنۡ فَیَکُوۡنُ ۬ؕ قَوۡلُہُ الۡحَقُّ ؕ وَلَہُ الۡمُلۡکُ یَوۡمَ یُنۡفَخُ فِی الصُّوۡرِ ؕ عٰلِمُ الۡغَیۡبِ وَالشَّہَادَۃِ ؕ وَہُوَ الۡحَکِیۡمُ الۡخَبِیۡرُ ﴿۷۴﴾

৭৪
“আর তিনিই সেই সত্তা- যিনি আকাশসমূহ ও পৃথিবী যথাযথভাবে সৃষ্টি করেছেন। আর যে-দিন তিনি বলবেন, ‘হয়ে যাও’,* তখন তা হয়েই যায়। তাঁর কথা সত্য। আর যে-দিন শিঙায়৮৬৩ ফুৎকার দেওয়া হবে সে-দিন আধিপত্য হবে (একমাত্র) তাঁরই। তিনিই অদৃশ্য ও দৃশ্যমান সব বিষয়ে জ্ঞাত আর তিনি পরম প্রজ্ঞাময়, সম্যক অবগত।”
৮৬৩। আল্লাহ তা’লার প্রেরিত প্রত্যেক নবী অবশ্যই শিভাস্বরূপ, যার মাধ্যমে আল্লাহর আহ্বান শোনা যায়। ‘শিঙা’ শব্দটি নবীর শিক্ষা প্রচারের প্রতীক এবং তাঁর জাতির জীবনে মহান বিপ্লব আনয়নকারী। এ আয়াতের মর্ম হলো, মহানবী (সা.)-এর পবিত্র শিক্ষা পৃথিবীতে ব্যাপকভাবে প্রচারিত ও গৃহীত হবে এবং যখন ইসলাম সাফল্য ও প্রাধান্য লাভ করবে তখন সন্দেহাতীতভাবে পৃথিবীতে স্বর্গরাজ্য প্রতিষ্ঠিত হবে এবং সেদিন মুশরিকদের মূর্তিগুলো ভেঙে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে।

وَاِذۡ قَالَ اِبۡرٰہِیۡمُ لِاَبِیۡہِ اٰزَرَ اَتَتَّخِذُ اَصۡنَامًا اٰلِہَۃً ۚ اِنِّیۡۤ اَرٰٮکَ وَقَوۡمَکَ فِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ ﴿۷۵﴾

৭৫
আর (স্মরণ করো!) কদেখুন: ১৯:৪৩ইবরাহীম যখন তার পিতা আযরকে বলেছিল, ‘তুমি কি মূর্তিগুলোকে উপাস্যরূপে গ্রহণ করছ? নিশ্চয় আমি তোমাকে ও তোমার জাতিকে স্পষ্ট ভ্রষ্টতায় নিপতিত দেখছি।’৮৬৪
৮৬৪। বাইবেলের পুরাতন নিয়মে হযরত ইবরাহীমের পিতার নাম দেওয়া হয়েছে ‘তেরহ’ (আদিপুস্তক ১১:২৬) এবং নতুন নিয়মেও ‘তেরহ’ লিখিত আছে (লুক ৩:৩৪)। তালমূদ লুকের সাথে একমত। গির্জা বা যাজক-সংক্রান্ত ইতিহাসের প্রবর্তক ইউসিবিয়াস (Eusebius) ইবরাহীমের পিতার নাম ‘আথার’ (Athar) বলে উল্লেখ করেছেন (George Sale)। এতে প্রতীয়মান হয়, ইহুদীদের মাঝেও ইবরাহীমের পিতার নাম সম্বন্ধে মতভেদ ছিল। আদিপুস্তক এবং লুক এর সাথে ভিন্নমত পোষণ করার জোরালো কোনো কারণ ইউসিবিয়াসের অবশ্যই ছিল। আথার (Athar)-ই সঠিক বলে মনে হয় যা পরবর্তীকালে ‘তেরহ’ বা ‘থারা’-তে রূপান্তরিত হয়ে যায়। ‘আথার’ কুরআনে উল্লিখিত আযর নামের প্রায় সমরূপ, উচ্চারণে সামান্য তারতম্য ছাড়া শব্দ দুটির আকার প্রায় একই। অতএব কুরআন ইবরাহীমের পিতাকে ‘আযর’ নামে অভিহিত করার কারণে খ্রিষ্টান লেখকদের বিতণ্ডা করার কোনো কারণ থাকতে পারে না। তাছাড়া তালমূদ কিতাবে ইবরাহীমের পিতার নাম ‘যারাহ’ রাখা হয়েছে (Sale) এবং ‘যারাহ’ শব্দটি ‘আযর’-এর কাছাকাছি। এতে প্রতিপন্ন হয়, কুরআনের বিবরণ অধিক নির্ভরযোগ্য। তদুপরি আযরকে কুরআনে হযরত ইবরাহীম (আ.)-এর ‘আব’ (২৬:৮৭) বলা হয়েছে। ‘আব’ শব্দ পিতা, চাচা বা পিতামহ প্রভৃতির জন্য প্রয়োগ হয়ে থাকে। ২:১৩৩ আয়াতে হযরত ইয়াকূব (আ.)-এর চাচা হযরত ইসমাঈল (আ.)-কে তাঁর ‘আব’ বলে উল্লেখ করা হয়েছে। যাহোক, কুরআন থেকে প্রতীয়মান হয়, আযর-কে ইবরাহীমের ‘আব’ বলা হলেও সম্ভবত তিনি তাঁর পিতা ছিলেন না। হযরত ইবরাহীম (আ.) তাঁর ‘আব’ আযর-এর নিকট ওয়াদা করেছিলেন, তিনি আল্লাহ তা’লার নিকট তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন কিন্তু যখন তিনি আল্লাহ তা’লার নিকট জানতে পারলেন, ‘আযর’ আল্লাহ তা’লার শত্রু তখন হযরত ইবরাহীম (আ.) তার জন্য দোয়া করা থেকে বিরত থাকলেন। এমনকি প্রকৃতপক্ষে দোয়া করতে তাঁকে বারণ করা হয়েছিল (৯:১১৪), কিন্তু ১৪:৪২ নম্বর আয়াত থেকে জানা যায়, ইবরাহীম (আ.) তাঁর ‘ওয়ালিদ’-এর জন্য দোয়া করেছিলেন। ‘ওয়ালিদ’ শব্দ পিতার জন্যই প্রয়োগ হয়। এতে প্রমাণিত হয়, ‘আযর’, যাকে ইবরাহীমের ‘আব’ বলা হয়েছে তিনি তাঁর ‘ওয়ালিদ’ অর্থাৎ পিতা হতে ভিন্ন ব্যক্তি। খুব সম্ভবত তিনি তাঁর চাচা ছিলেন। বাইবেলের কোনো কোনো অংশও এ অনুমান সমর্থন করে। তেরহ-এর কন্যা ‘সারাহ’-কে ইবরাহীম বিয়ে করেছিলেন (আদিপুস্তক ২০:১২)। এতে প্রতিপন্ন হয় যে, তেরহ তাঁর পিতা ছিলেন না, কারণ তিনি তাঁর ভগ্নীকে বিয়ে করতে পারেন না। বোধ হয় তাঁর পিতার মৃত্যু হওয়ায় তাঁর চাচা আর আথার তাঁকে লালনপালন করেছিলেন এবং তার কন্যা সারাহকে তাঁর সঙ্গে বিয়ে দিয়েছিলেন। যেহেতু আযর ইবরাহীমকে লালনপালন করেছিলেন এবং তাঁর পিতৃতুল্য ছিলেন, সে কারণে তাঁকে পুত্র বলতেন এবং এজন্য আযর বা আথারকে ইবরাহীমের প্রকৃত পিতা বলে ভ্রান্ত ধারণার সৃষ্টি হয়েছিল। তালমূদ কিতাব থেকে এ-ও প্রতিপন্ন হয়, আযর প্রতিমাগুলো ভাঙার অপরাধে ইবরাহীমকে অভিযুক্ত করেছিল এবং বিচারের জন্য রাজার নিকট নিয়ে গিয়েছিল। আযর যদি ইবরাহীমের পিতা হতেন তাহলে নিজ পুত্রের বিরুদ্ধে হয়ত এমন কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারতেন না। ৮৬৫ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

وَکَذٰلِکَ نُرِیۡۤ اِبۡرٰہِیۡمَ مَلَکُوۡتَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَلِیَکُوۡنَ مِنَ الۡمُوۡقِنِیۡنَ ﴿۷۶﴾

৭৬
আর এভাবেই আমরা ইবরাহীমকে আকাশসমূহ ও পৃথিবীর আধিপত্য (তথা এর প্রকৃত স্বরূপ) দেখাতে থাকি যেন সে দৃঢ়বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হয়।৮৬৫
৮৬৫। এ আয়াতের অর্থ হলো, আল্লাহ তা’লা ইবরাহীম (আ.)-কে বিশ্বপ্রকৃতির নিয়ম সম্বন্ধে আর সবকিছুকে পরিব্যাপ্তকারী ঐশী ক্ষমতা এবং নিয়ন্ত্রণ সম্বন্ধে জ্ঞান ও অন্তর্দৃষ্টি দান করেছিলেন।

فَلَمَّا جَنَّ عَلَیۡہِ الَّیۡلُ رَاٰ کَوۡکَبًا ۚ قَالَ ہٰذَا رَبِّیۡ ۚ فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَاۤ اُحِبُّ الۡاٰفِلِیۡنَ ﴿۷۷﴾

৭৭
অতএব রাত যখন তাকে ছেয়ে ফেলল, সে একটি তারা দেখল। সে বলল, ‘এ-ই (কি) আমার প্রতিপালক-প্রভু!’ এরপর তা যখন অস্ত গেল, সে বলল, ‘আমি অস্তগামীদের পছন্দ করি না।’

فَلَمَّا رَاَ الۡقَمَرَ بَازِغًا قَالَ ہٰذَا رَبِّیۡ ۚ فَلَمَّاۤ اَفَلَ قَالَ لَئِنۡ لَّمۡ یَہۡدِنِیۡ رَبِّیۡ لَاَکُوۡنَنَّ مِنَ الۡقَوۡمِ الضَّآلِّیۡنَ ﴿۷۸﴾

৭৮
অনন্তর সে যখন চাঁদকে ঝলমল করতে দেখল, সে বলল, ‘এটিই (তাহলে) আমার প্রতিপালক-প্রভু!’ এরপর তা-ও যখন অস্ত গেল, সে বলল, ‘আমার প্রতিপালক-প্রভু যদি আমাকে হিদায়াত না দিতেন তাহলে নিশ্চয় আমি পথভ্রষ্ট জাতির অন্তর্ভুক্ত হয়ে যেতাম।’

فَلَمَّا رَاَ الشَّمۡسَ بَازِغَۃً قَالَ ہٰذَا رَبِّیۡ ہٰذَاۤ اَکۡبَرُ ۚ فَلَمَّاۤ اَفَلَتۡ قَالَ یٰقَوۡمِ اِنِّیۡ بَرِیۡٓءٌ مِّمَّا تُشۡرِکُوۡنَ ﴿۷۹﴾

৭৯
আবার সে যখন সূর্যকে জ্যোতির্মণ্ডিত দেখল, সে বলল, ‘এটিই (তাহলে) আমার প্রতিপালক-প্রভু! এটি সবচেয়ে বড়ো।’ এরপর তা-ও যখন অস্ত গেল, সে বলল, ‘হে আমার জাতি! তোমরা যাকে (আল্লাহর সাথে) শরীক করো নিশ্চয় তা থেকে আমি দায়মুক্ত।৮৬৬
৮৬৬। ৭৭-৭৯ নম্বর আয়াত প্রকাশ করে যে, হযরত ইবরাহীম (আ.) নিজের (প্রতিমাপূজারি) জাতিকে তাদের অদ্ভুত হাস্যকর বিশ্বাস সম্পর্কে ভালোভাবে উপলব্ধি করার জন্য এক যুক্তি প্রয়োগ করেছিলেন। তা হলো, তাদের তো চন্দ্র, সূর্য এবং গ্রহনক্ষত্র প্রভৃতি অনেক খোদা আছে, যাদের উপাসনা তারা করে (জুইশ এনসাই)। এ আয়াতগুলো থেকে অনুমান করা ভুল হবে যে, হযরত ইবরাহীম (আ.) নিজেই অন্ধকারে পথ হাতড়াচ্ছিলেন এবং তিনি জানতেন না, কে তাঁর প্রতিপালক-প্রভু এবং একের পর এক সন্ধ্যায় নক্ষত্র, চন্দ্র আর তারপর সূর্যকে আপন প্রতিপালক-প্রভু মনে করলেন। একে একে যখন সব অস্তমিত হয়ে গেল তখন তিনি এদের ঈশ্বরত্বে বিশ্বাস ত্যাগ করলেন এবং আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা এক আল্লাহর দিকে প্রত্যাবর্তন করলেন। প্রকৃতপক্ষে বহু যুক্তি-সংবলিত এ ঘটনা প্রমাণ করে, হযরত ইবরাহীম (আ.) আকাশের এসকল বস্তুকে প্রভুরূপে গ্রহণ করা তো দূরের কথা, বরং তিনি তাঁর জাতির লোকদের বিশ্বাসের অসারতাই ধাপে ধাপে তাদেরকে দেখিয়ে দিতে চেয়েছিলেন। ৭৫-৭৬ নম্বর আয়াত প্রকাশ করে যে, হযরত ইবরাহীম (আ.) আল্লাহ তা’লার একত্বে অটল বিশ্বাসী ছিলেন। কাজেই তিনি অন্ধকারে ঘুরপাক খাবার মতো এবং এক দেবতা থেকে অন্য দেবতার দিকে উদ্দেশ্যহীনভাবে চলার মতো বিবেচিত হতে পারেন না। ‘এটিই (তাহলে) আমার প্রতিপালক-প্রভু’ এ শব্দগুচ্ছ নক্ষত্রপূজার বিরুদ্ধে যুক্তি প্রদর্শন করে। একথাগুলো দ্বারা তিনি তাঁর জাতির লোকদের বিশ্বাস মতে নক্ষত্র যে তাদের প্রভু ছিল- এর প্রতি তাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তদুপরি তিনি তো পূর্বেই জানতেন, সূর্য অস্ত যাবেই। এমতাবস্থায় তাঁর যুক্তির মাঝে, ‘আমি অস্তগামীদেরকে পছন্দ করি না’ কথাগুলো তো পূর্বাহ্ণেই তাঁর অন্তরে ছিল। প্রকৃত প্রস্তাবে তিনি অত্যন্ত কার্যকররূপে তাঁর যুক্তির অবতারণা করতে চেয়েছিলেন। এরূপে প্রথমে নক্ষত্রকে তাঁর প্রভু বলে সাময়িকভাবে বাহানা করেছিলেন এবং যখন তা অদৃশ্য হয়ে গেল, তাদেরকে সঠিক বিষয় উপলব্ধি করানোর জন্য তৎক্ষণাৎ ঘোষণা করলেন, ‘আমি অস্তগামীদের পছন্দ করি না’। একই ব্যাপার ঘটেছিল চন্দ্র এবং সূর্য অদৃশ্য হওয়াতে। সূর্য সম্পর্কে তিনি ‘সবচেয়ে বড়ো’ শব্দ ব্যবহার করেছিলেন বিদ্রূপাত্মক সুরে তাঁর জাতিকে তাদের বোকামির জন্য উপহাস করার উদ্দেশ্যে। এতে স্পষ্টই বুঝা যায়, যুক্তির যে ধারা তিনি গ্রহণ করেছিলেন এর দ্বারা ইবরাহীম (আ.) তাঁর জাতিকে ক্রমশ আল্লাহ তা’লার দিকে আকর্ষণ করতে চেয়েছিলেন। ৮০-৮২ নম্বর আয়াতসমূহের প্রতি ভাসা ভাসাভাবে দেখলেও স্ফটিকের মতো সুস্পষ্ট হয়ে যায়, হযরত ইবরাহীম (আ.) আল্লাহ তা’লার ওপর কেবল অটল ঈমানই রাখতেন না, বরং ঐশী সিফত (ঐশী গুণাবলি) সম্বন্ধেও গভীর জ্ঞানসম্পন্ন ছিলেন।

اِنِّیۡ وَجَّہۡتُ وَجۡہِیَ لِلَّذِیۡ فَطَرَ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ حَنِیۡفًا وَّمَاۤ اَنَا مِنَ الۡمُشۡرِکِیۡنَ ﴿ۚ۸۰﴾

৮০
কদেখুন: ৩:২১নিশ্চয় আমি আমার মনোযোগ একনিষ্ঠভাবে তাঁরই প্রতি নিবদ্ধ করেছি, যিনি আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই।’