৬৮

القلم

সূরা আল-কালাম

Al-Qalam

মক্কী ৫৩ আয়াত ২ রুকু পারা ২৯

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৫৩ আয়াত এবং ২ রুকূ

سَلۡہُمۡ اَیُّہُمۡ بِذٰلِکَ زَعِیۡمٌ ﴿ۚۛ۴۱﴾

৪১
তুমি তাদের জিজ্ঞেস করো, তাদের মাঝে কে এর দায়িত্ব নেবে?

اَمۡ لَہُمۡ شُرَکَآءُ ۚۛ فَلۡیَاۡتُوۡا بِشُرَکَآئِہِمۡ اِنۡ کَانُوۡا صٰدِقِیۡنَ ﴿۴۲﴾

৪২
অথবা তাদের স্বপক্ষে কি (কল্পিত) কোনো শরীক আছে? তারা সত্যবাদী হয়ে থাকলে তাদের শরীকদের নিয়ে আসুক।

یَوۡمَ یُکۡشَفُ عَنۡ سَاقٍ وَّیُدۡعَوۡنَ اِلَی السُّجُوۡدِ فَلَا یَسۡتَطِیۡعُوۡنَ ﴿ۙ۴۳﴾

৪৩
যে-দিন চরম ভীতি বিরাজ করবে এবং তাদেরকে সিজদা করার জন্য ডাকা হবে, কিন্তু তারা (সিজদা করতে) সক্ষম হবে না।৩১০৩
৩১০৩। আয়াতটি কিয়ামতের দিনের কঠোর ভয়াবহতার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে অথবা সে-দিন সকল রহস্যের উন্মোচন ও সকল গোপন তথ্যের প্রকাশ পাবার ঘটনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। দেখুন ২১৭৭ টীকা।

خَاشِعَۃً اَبۡصَارُہُمۡ تَرۡہَقُہُمۡ ذِلَّۃٌ ؕ وَقَدۡ کَانُوۡا یُدۡعَوۡنَ اِلَی السُّجُوۡدِ وَہُمۡ سٰلِمُوۡنَ ﴿۴۴﴾

৪৪
তাদের দৃষ্টি (সে-দিন) লজ্জাবনত হবে এবং লাঞ্ছনা তাদের আচ্ছন্ন করে রাখবে। আর এমনও এক সময় ছিল যখন সুস্থসবল থাকা অবস্থায় তাদেরকে সিজদা করার জন্য ডাকা হতো।

فَذَرۡنِیۡ وَمَنۡ یُّکَذِّبُ بِہٰذَا الۡحَدِیۡثِ ؕ سَنَسۡتَدۡرِجُہُمۡ مِّنۡ حَیۡثُ لَا یَعۡلَمُوۡنَ ﴿ۙ۴۵﴾

৪৫
খদেখুন: ৭৩:১২; ৭৪:১২অতএব তুমি আমাকে এবং যারা এ বাণীকে প্রত্যাখ্যান করে তাদেরকে ছেড়ে দাও। গদেখুন: ৭:১৮৩আমরা ধীরে ধীরে এমনভাবে তাদেরকে ধরব যে, তারা জানতেও পারবে না।৩১০৪
৩১০৪। কাফিরদের ওপর আল্লাহর পক্ষ থেকে শাস্তি ক্রমশ আসে, মাত্রায় মাত্রায় আসে, সময় ও সুযোগ দিয়ে আসে, যেন তারা অনুতাপ করার যথেষ্ট সুযোগ পায়, কুরআনের বাণীকে গ্রহণের উদ্যোগ নিতে পারে ও নিজেদেরকে শুধরে নিতে পারে।

وَاُمۡلِیۡ لَہُمۡ ؕ اِنَّ کَیۡدِیۡ مَتِیۡنٌ ﴿۴۶﴾

৪৬
ঘদেখুন: ৭:১৮৪; ২৩:৭৩; ৫২:৪১আর আমি তাদের অবকাশ দিয়ে থাকি। নিশ্চয় আমার কৌশল অতীব দৃঢ় ও কার্যকর।চদেখুন: ৫২:৪২

اَمۡ تَسۡـَٔلُہُمۡ اَجۡرًا فَہُمۡ مِّنۡ مَّغۡرَمٍ مُّثۡقَلُوۡنَ ﴿ۚ۴۷﴾

৪৭
তুমি কি তাদের কাছে কোনো প্রতিদান চাচ্ছো, যার কারণে তারা জরিমানার ভারে ভারাক্রান্ত হয়ে পড়ছে?

اَمۡ عِنۡدَہُمُ الۡغَیۡبُ فَہُمۡ یَکۡتُبُوۡنَ ﴿۴۸﴾

৪৮
তাদের কাছে কি অদৃশ্যের জ্ঞান আছে যে, তারা লিখে চলেছে?

فَاصۡبِرۡ لِحُکۡمِ رَبِّکَ وَلَا تَکُنۡ کَصَاحِبِ الۡحُوۡتِ ۘ اِذۡ نَادٰی وَہُوَ مَکۡظُوۡمٌ ﴿ؕ۴۹﴾

৪৯
সুতরাং তুমি তোমার প্রতিপালক-প্রভুর সিদ্ধান্তের অপেক্ষায় ধৈর্য ধরো এবং তুমি ?দেখুন: মাছওয়ালার (অর্থাৎ ইউনুসের) মতো হয়ো না যখন সে দুঃখভারাক্রান্ত অবস্থায় (তার প্রতিপালক-প্রভুকে) ডেকেছিল।

لَوۡلَاۤ اَنۡ تَدٰرَکَہٗ نِعۡمَۃٌ مِّنۡ رَّبِّہٖ لَنُبِذَ بِالۡعَرَآءِ وَہُوَ مَذۡمُوۡمٌ ﴿۵۰﴾

৫০
?দেখুন: তার প্রতিপালক-প্রভুর এক বিশেষ অনুগ্রহ যদি তাকে রক্ষা না করত তাহলে নিশ্চয় সে এক বিরানভূমিতে নিক্ষিপ্ত হতো এবং (এর ফলে) সে তিরস্কৃত হতো।৩১০৫
৩১০৫। এ আয়াতে নবী করীম (সা.)-এর মদীনায় হিজরতের একটি প্রচ্ছন্ন ইঙ্গিত লিখিত আছে বলে মনে হয়।