৬

الأنعام

সূরা আল-আনআম

Al-An`am

মক্কী ১৬৬ আয়াত ২০ রুকু পারা ৭–৮

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ১৬৬ আয়াত ও ২০ রুকূ

وَنُقَلِّبُ اَفۡـِٕدَتَہُمۡ وَاَبۡصَارَہُمۡ کَمَا لَمۡ یُؤۡمِنُوۡا بِہٖۤ اَوَّلَ مَرَّۃٍ وَّنَذَرُہُمۡ فِیۡ طُغۡیَانِہِمۡ یَعۡمَہُوۡنَ ﴿۱۱۱﴾٪

১১১
আর আমরা তাদের অন্তর ও দৃষ্টিশক্তি সে অবস্থাতেই ফিরিয়ে দেবো যে অবস্থায় তারা প্রথম বার আমাদের নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করেছিল। কদেখুন: ২:১৬আর আমরা তাদেরকে তাদের অবাধ্যতায় দিশেহারা ছেড়ে দেবো।৮৯৭
সূরা আল-আনআম - রুকু ১৩
৮৯৭। কাফিরদের অতীতের অসৎকর্মগুলো যা আল্লাহ তা’লার নিকট সংরক্ষিত রয়েছে, নিদর্শন দেখা সত্ত্বেও সেগুলো তাদের সত্য গ্রহণে অন্তরায় হয়ে দাঁড়ায়, যতক্ষণ না তারা প্রতিমাপূজার কুঅভ্যাস পরিত্যাগ করে।

وَلَوۡ اَنَّنَا نَزَّلۡنَاۤ اِلَیۡہِمُ الۡمَلٰٓئِکَۃَ وَکَلَّمَہُمُ الۡمَوۡتٰی وَحَشَرۡنَا عَلَیۡہِمۡ کُلَّ شَیۡءٍ قُبُلًا مَّا کَانُوۡا لِیُؤۡمِنُوۡۤا اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰہُ وَلٰکِنَّ اَکۡثَرَہُمۡ یَجۡہَلُوۡنَ ﴿۱۱۲﴾

১১২
আর আমরা যদি তাদের প্রতি ফেরেশতাদের অবতীর্ণ করতাম ও খদেখুন: ১৩:৩২মৃতরা৮৯৮ তাদের সাথে কথা বলত এবং আমরা সবকিছু তাদের সামনে৮৯৯ একত্র করে দিতাম তবুও তারা ঈমান আনত না, তবে আল্লাহ চাইলে সে কথা ভিন্ন; কিন্তু তাদের অধিকাংশই অজ্ঞতাপূর্ণ আচরণ করে।
৮৯৮। ফেরেশতাদের কাজের মাঝে একটি হলো, মানুষের মনে শুভচিন্তার সঞ্চার করা এবং সত্যের প্রতি আকর্ষণ করা (৪১:৩২-৩৩)। কোনো কোনো সময় তারা এ কাজটি মানুষের স্বপ্ন এবং কাশফ (দিব্যদর্শন)-এর মাধ্যমে সম্পন্ন করে থাকেন। প্রেরিত নবীর দাবির সত্যতার সাক্ষ্য দেবার জন্য কখনো পরলোকগত পুণ্যবান বা ধার্মিক ব্যক্তি স্বপ্নে মানুষের নিকট দেখা দেয়। অন্য এক পন্থা রয়েছে যার মাধ্যমে মৃত ব্যক্তিরা মানুষের সাথে কথা বলেন। যখন কোনো মানবগোষ্ঠী বা জাতি আধ্যাত্মিকভাবে মরে যায় তখন সমসাময়িক নবীর শিক্ষার মাধ্যমে তাদেরকে ৮৯৯ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য নতুন করে আধ্যাত্মিকভাবে পুনর্জীবিত করা হয় এবং তাদের আত্মিক পুনর্জীবন বা অভ্যুত্থান ঠিক যেন অস্বীকারকারীদের কাছে কথা বলে ও সমাগত নবীর সত্যতার সাক্ষ্য প্রদান করে।
৮৯৯। এখানে প্রকৃতির বিভিন্ন ঘটনার সাক্ষ্যপ্রমাণের কথা বলা হয়েছে, যা নবীর সত্যতাকে দৃঢ়ভাবে সমর্থন করে যেমন- ভূমিকম্প, মহামারি, দুর্ভিক্ষ, যুদ্ধ ও অন্যান্য দৈবদুর্বিপাক। এভাবেই প্রকৃতি নিজেই কাফিরদের প্রতি রুদ্ররূপে আত্মপ্রকাশ করে, প্রতিটি প্রাকৃতিক উপকরণই তাদের বিরুদ্ধে তৎপর হয়ে ওঠে।

وَکَذٰلِکَ جَعَلۡنَا لِکُلِّ نَبِیٍّ عَدُوًّا شَیٰطِیۡنَ الۡاِنۡسِ وَالۡجِنِّ یُوۡحِیۡ بَعۡضُہُمۡ اِلٰی بَعۡضٍ زُخۡرُفَ الۡقَوۡلِ غُرُوۡرًا ؕ وَلَوۡ شَآءَ رَبُّکَ مَا فَعَلُوۡہُ فَذَرۡہُمۡ وَمَا یَفۡتَرُوۡنَ ﴿۱۱۳﴾

১১৩
আর এভাবেই আমরা মানুষ ও জিনদের৯০০ মধ্য থেকে শয়তানদেরকে প্রত্যেক নবীর শত্রু বানিয়ে দিয়েছি। তারা প্রতারণার উদ্দেশ্যে একে অন্যের অন্তরে ছলনাময় কথা সঞ্চারিত করে। আর তোমার প্রতিপালক-প্রভু চাইলে তারা এমনটি করত না। সুতরাং তুমি তাদেরকে এবং তারা যা কিছু মিথ্যা রচনা করছে তা উপেক্ষা করো।
৯০০। ‘আল-ইনস’ ও ‘আল-জিন’ অর্থ সাধারণ মানুষ এবং জিন। শব্দদ্বয় কুরআনের বহু আয়াতে পাওয়া যায়। এ দিয়ে আল্লাহ তা’লার সৃষ্ট প্রাণির দুটি ভিন্ন প্রজাতি বুঝায় না, বরং মানবজাতির দুটি শ্রেণিকে বুঝায়। ‘মানুষ’ শব্দটি জনগণ বা সাধারণ লোক অর্থ ব্যক্ত করে এবং ‘জিন’ শব্দ দ্বারা বড়োলোক বুঝায়, যারা সাধারণ জনগণ থেকে দূরে থাকে এবং তাদের সাথে মেলামেশা করে না, বাস্তবে লোকচক্ষুর আড়ালে থাকে।

وَلِتَصۡغٰۤی اِلَیۡہِ اَفۡـِٕدَۃُ الَّذِیۡنَ لَا یُؤۡمِنُوۡنَ بِالۡاٰخِرَۃِ وَلِیَرۡضَوۡہُ وَلِیَقۡتَرِفُوۡا مَا ہُمۡ مُّقۡتَرِفُوۡنَ ﴿۱۱۴﴾

১১৪
আর (এর কারণ হলো) পরকালে যারা ঈমান আনে না (তাদের কৃতকর্মের জন্য) তাদের অন্তর যেন এর (তথা প্রতারণার) দিকে ঝুঁকে যায় এবং তারা যেন একে পছন্দ করতে শুরু করে আর তারা যেন তাদের কার্যকলাপের পরিণাম প্রত্যক্ষ করে।৯০০-ক
৯০০-ক। ‘তারা যেন তাদের কার্যকলাপের পরিণাম প্রত্যক্ষ করে’ শব্দগুলির মর্মার্থ এ-ও হতে পারে, তারা যা অর্জন করে এর ফল তাদেরকে ভোগ করতে হবে।

اَفَغَیۡرَ اللّٰہِ اَبۡتَغِیۡ حَکَمًا وَّہُوَ الَّذِیۡۤ اَنۡزَلَ اِلَیۡکُمُ الۡکِتٰبَ مُفَصَّلًا ؕ وَالَّذِیۡنَ اٰتَیۡنٰہُمُ الۡکِتٰبَ یَعۡلَمُوۡنَ اَنَّہٗ مُنَزَّلٌ مِّنۡ رَّبِّکَ بِالۡحَقِّ فَلَا تَکُوۡنَنَّ مِنَ الۡمُمۡتَرِیۡنَ ﴿۱۱۵﴾

১১৫
(তুমি বলো,) ‘তবে কি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো মীমাংসাকারী সন্ধান করব অথচ কদেখুন: ২৫:৩২তিনিই তোমাদের প্রতি সবিস্তারে বর্ণিত কিতাব অবতীর্ণ করেছেন?’ খদেখুন: ৭:৫৩; ১২:১১২; ১৬:৯০আর আমরা যাদের কিতাব৯০১ দিয়েছি তারা জানে, নিশ্চয় এটি তোমার প্রতিপালক-প্রভুর পক্ষ থেকে সত্যসহ অবতীর্ণ করা হয়েছে। সুতরাং তুমি কখনো সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।গদেখুন: ২:১৪৭; ৬:২১
৯০১। ‘কিতাব’ দ্বারা কুরআন শরীফের দিকেও ইঙ্গিত হতে পারে। কারণ কেবল পূর্ববর্তী ঐশী গ্রন্থসমূহই নয় বরং কুরআন নিজেও নবী করীম (সা.)-এর সত্যতার দৃঢ় সত্যায়নকারী। কুরআন এমন সব শিক্ষা বহন করে, যেগুলো প্রচলিত ধ্যানধারণা এবং বিশ্বাসের বিপরীত হলেও পক্ষপাতশূন্য লোকের কাছে আবৃত্তি করলে ও ব্যাখ্যা করে বুঝালে তারা সেগুলোর যৌক্তিকতা মেনে নিতে বাধ্য হয়।

وَتَمَّتۡ کَلِمَتُ رَبِّکَ صِدۡقًا وَّعَدۡلًا ؕ لَا مُبَدِّلَ لِکَلِمٰتِہٖ ۚ وَہُوَ السَّمِیۡعُ الۡعَلِیۡمُ ﴿۱۱۶﴾

১১৬
আর তোমার প্রতিপালক-প্রভুর কথা সত্য ও ন্যায়ের দৃষ্টিকোণ থেকে পূর্ণতা লাভ করেছে,৯০১-ক (কেননা) তাঁর কথা৯০২ পরিবর্তনকারী কেউ নাই আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।
৯০১-ক। বর্ণিত আছে যে, মক্কা-বিজয়ের সময় যখন হযরত মুহাম্মদ (সা.) কাবাগৃহে প্রবেশ করেছিলেন তখন তা ছিল প্রতিমায় ভর্তি এবং তিনি একটার পর একটা মূর্তি তাঁর লাঠির আঘাতে ভেঙে চুরমার করছিলেন আর ভবিষ্যদ্বাণীর এ শব্দগুলোর আবৃত্তি করছিলেন, ‘আর তোমার প্রতিপালক-প্রভুর কথা সত্য ও ন্যায়ের দৃষ্টিকোণ থেকে পূর্ণতা লাভ করেছে’। এরূপে পরোক্ষভাবে উল্লিখিত মক্কার কাফিরদের পতনের এ ঘটনার সঙ্গে আল্লাহ তা’লার বাণী অবশ্যই পূর্ণ হয়েছিল (মনসুর)।
৯০২। ঐশী ভবিষ্যদ্বাণীসমূহ বা পন্থা এবং পদ্ধতি যার মাধ্যমে আল্লাহর বিধান তাঁর প্রেরিত নবীদের সাহায্যার্থে কাজ করে থাকে।

وَاِنۡ تُطِعۡ اَکۡثَرَ مَنۡ فِی الۡاَرۡضِ یُضِلُّوۡکَ عَنۡ سَبِیۡلِ اللّٰہِ ؕ اِنۡ یَّتَّبِعُوۡنَ اِلَّا الظَّنَّ وَاِنۡ ہُمۡ اِلَّا یَخۡرُصُوۡنَ ﴿۱۱۷﴾

১১৭
আর তুমি যদি পৃথিবীর অধিকাংশ লোকের আনুগত্য করো, তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছাড়বে। খদেখুন: ১০:৩৭; ৫৩:২৯তারা শুধু ধারণার অনুসরণ করে এবং তারা কেবল অনুমান-নির্ভর কথাবার্তা বলে।গদেখুন: ১৬:১২৬ঘদেখুন: ৫:৫; ২:১৭৪; ৫:৪-৫; ৬:১৪৬; ১৬:১১৬

اِنَّ رَبَّکَ ہُوَ اَعۡلَمُ مَنۡ یَّضِلُّ عَنۡ سَبِیۡلِہٖ ۚ وَہُوَ اَعۡلَمُ بِالۡمُہۡتَدِیۡنَ ﴿۱۱۸﴾

১১৮
নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু তাকে সর্বাধিক জানেন, যে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে। আর তিনি হিদায়াতপ্রাপ্তদের ও৯০৩ সবচেয়ে ভালোভাবে জানেন।
৯০৩। ঈমানের ক্ষেত্রে কোনটি সত্য বা মিথ্যা এর বিচারকরূপে সংখ্যাগরিষ্ঠতা গ্রহণযোগ্য নয়। একমাত্র আল্লাহ তা’লাই অভ্রান্ত বিচারক। তিনি তাঁর বিচারের রায় বা সিদ্ধান্ত দিয়ে থাকেন ঐশী নিদর্শন প্রকাশ করার মাধ্যমে এবং সত্যসন্ধানীদের সাহায্য করার মাধ্যমে।

فَکُلُوۡا مِمَّا ذُکِرَ اسۡمُ اللّٰہِ عَلَیۡہِ اِنۡ کُنۡتُمۡ بِاٰیٰتِہٖ مُؤۡمِنِیۡنَ ﴿۱۱۹﴾

১১৯
কদেখুন: ৬:৩৫অতএব তোমরা তা থেকে খাও যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে, যদি তোমরা তাঁর আয়াতসমূহে বিশ্বাসী হয়ে থাকো।৯০৪
৯০৪। আয়াত ২:১৭৩ এবং ২৩:৫২ ব্যক্ত করে যে, ভালো এবং বিশুদ্ধ অর্থাৎ পাকপবিত্র খাদ্য গ্রহণের সরাসরি প্রভাব রয়েছে মানবের ক্রিয়াকর্মের ওপর। সুতরাং মুমিনদেরকে এখানে আদেশ দেওয়া হয়েছে তারা যেন স্বাস্থ্যকর বা হিতকর ও বিশুদ্ধ এবং পবিত্র খাদ্য গ্রহণ করে যেন তাদের ঈমান দৃঢ় হয় আর অন্তরের কলুষতা দূরীভূত হয়।

وَمَا لَکُمۡ اَلَّا تَاۡکُلُوۡا مِمَّا ذُکِرَ اسۡمُ اللّٰہِ عَلَیۡہِ وَقَدۡ فَصَّلَ لَکُمۡ مَّا حَرَّمَ عَلَیۡکُمۡ اِلَّا مَا اضۡطُرِرۡتُمۡ اِلَیۡہِ ؕ وَاِنَّ کَثِیۡرًا لَّیُضِلُّوۡنَ بِاَہۡوَآئِہِمۡ بِغَیۡرِ عِلۡمٍ ؕ اِنَّ رَبَّکَ ہُوَ اَعۡلَمُ بِالۡمُعۡتَدِیۡنَ ﴿۱۲۰﴾

১২০
আর তোমাদের কী হয়েছে- আল্লাহর নামে যা (অর্থাৎ যে পশু) জবাই করা হয়েছে তোমরা তা থেকে খাও না? অথচ তিনি তোমাদের কাছে সে সব কিছুই বর্ণনা করেছেন যা তিনি তোমাদের জন্য হারাম করেছেন। তবে যে-ক্ষেত্রে তোমরা (নিরুপায় হয়ে) বাধ্য হও, তার কথা ভিন্ন। আর নিশ্চয় অনেকে না জেনেই নিজেদের কামনা-বাসনার বশে (লোকদের) বিপথগামী করে। নিশ্চয় তোমার প্রতিপালক-প্রভু সীমালঙ্ঘনকারীদের সম্বন্ধে সর্বাধিক জ্ঞাত।