৫৮

المجادلة

সূরা আল-মুজাদালা

Al-Mujadalah

মাদানী ২৩ আয়াত ৩ রুকু পারা ২৭–২৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৩ আয়াত এবং ৩ রুকূ

اِنَّمَا النَّجۡوٰی مِنَ الشَّیۡطٰنِ لِیَحۡزُنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَلَیۡسَ بِضَآرِّہِمۡ شَیۡئًا اِلَّا بِاِذۡنِ اللّٰہِ ؕ وَعَلَی اللّٰہِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ ﴿۱۱﴾

১১
(মন্দ উদ্দেশ্যে) গোপন পরামর্শ কেবল শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, যেন সে ঈমান আনয়নকারীদের দুঃখকষ্টে ফেলতে পারে। আর আল্লাহর অনুমতি ছাড়া সে তাদের সামান্যতম ক্ষতিও করতে পারে না। অতএব আল্লাহর প্রতিই মূলত মুমিনদের ভরসা করা উচিত।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا قِیۡلَ لَکُمۡ تَفَسَّحُوۡا فِی الۡمَجٰلِسِ فَافۡسَحُوۡا یَفۡسَحِ اللّٰہُ لَکُمۡ ۚ وَاِذَا قِیۡلَ انۡشُزُوۡا فَانۡشُزُوۡا یَرۡفَعِ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا مِنۡکُمۡ ۙ وَالَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ دَرَجٰتٍ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿۱۲﴾

১২
হে যারা ঈমান এনেছ! তোমাদের যখন বলা হয়, ‘বৈঠক-সমাবেশে (অন্যদের জন্য) জায়গা প্রশস্ত করে দাও,’ তখন জায়গা প্রশস্ত করে দিও। (তাহলে) আল্লাহ তোমাদের বিস্তৃতি দান করবেন। আর যখন বলা হয়, ‘উঠে যাও,’ তখন তোমরা উঠে যেয়ো।৩০০৮ তোমাদের মাঝে যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে মর্যাদায় উন্নীত করবেন, বিশেষ করে যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদেরকে। আর তোমরা যা করো, সে সম্পর্কে আল্লাহ সম্যক অবগত। দুষ্কর্মের কথা স্মরণ করিয়ে দেয়। তারা মহানবী (সা.)-এর সমীপে এসে বিদ্রূপাত্মক ‘সালাম’ দিত এবং ‘আসসালামু আলাইকুম’ না বলে বরং জিহ্বা বাঁকিয়ে বলত, ‘আসসামু আলাইকা’ যার অর্থ: তোমার মৃত্যু হোক (বুখারী)।*
৩০০৮। পূববর্তী আয়াতে সম্মেলনে মিলিত হবার বিষয় আলোচিত হয়েছে। তাই এ আয়াতে সংগতভাবেই সম্মেলনের নিয়মনীতি ও আদবকায়দা বর্ণনা করা হয়েছে।
* এ আয়াতের প্রারম্ভে এক গোপন পরামর্শের উল্লেখ রয়েছে। গোপন পরামর্শের উদ্দেশ্য যদি অসৎ না হয় এবং আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক না হয় তাহলে এরূপ গোপন পরামর্শ করা পাপ নয়। এদের পরিচয় দিতে গিয়ে আরো বলা হয়েছে, এরা যখন রসূল করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আসে তখন বাহ্যিকভাবে সালাম করে বটে, কিন্তু মনে মনে গালমন্দ করতে থাকে। এরপর এরা মনে মনে ভাবতে থাকে, এর ফলে আমাদের ওপর কোনো আযাব অবতীর্ণ হয় নি। এদেরকে নিশ্চয় জাহান্নামে প্রবেশ করানো হবে। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا نَاجَیۡتُمُ الرَّسُوۡلَ فَقَدِّمُوۡا بَیۡنَ یَدَیۡ نَجۡوٰٮکُمۡ صَدَقَۃً ؕ ذٰلِکَ خَیۡرٌ لَّکُمۡ وَاَطۡہَرُ ؕ فَاِنۡ لَّمۡ تَجِدُوۡا فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۳﴾

১৩
হে যারা ঈমান এনেছ! তোমরা যখন রসূলের সাথে একান্তে পরামর্শ করতে চাও তখন তোমাদের পরামর্শের পূর্বে দানসদকা করো।৩০০৯ এটি তোমাদের জন্য উত্তম ও অধিক পবিত্রতা অর্জনের কারণ। অতএব তোমরা যদি (আকাঙ্ক্ষানুরূপ সদকা দেবার মতো কিছু) না পাও তাহলে (জেনে রাখো,) নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল, বার বার কৃপাকারী।
৩০০৯। মুমিনদের এটা বুঝা দরকার, মহানবী (সা.)-এর প্রতিটি মুহূর্তই মহামূল্যবান। অতএব তাঁর কাছে পরামর্শের জন্য যাবার পূর্বে প্রত্যেকেরই উচিত, তাঁর সময়ের ক্ষতিপূরণস্বরূপ কিছু অর্থ দানখয়রাত করা। বাইবেলেও রসূল করীম (সা.)-কে ‘পরামর্শদাতা’ বলে অভিহিত করা হয়েছে (যিশাইয় ৯:৬)।

ءَاَشۡفَقۡتُمۡ اَنۡ تُقَدِّمُوۡا بَیۡنَ یَدَیۡ نَجۡوٰٮکُمۡ صَدَقٰتٍ ؕ فَاِذۡ لَمۡ تَفۡعَلُوۡا وَتَابَ اللّٰہُ عَلَیۡکُمۡ فَاَقِیۡمُوا الصَّلٰوۃَ وَاٰتُوا الزَّکٰوۃَ وَاَطِیۡعُوا اللّٰہَ وَرَسُوۡلَہٗ ؕ وَاللّٰہُ خَبِیۡرٌۢ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿٪۱۴﴾

১৪
তোমরা কি তোমাদের পরামর্শের পূর্বে দানসদকা করতে ভয় পাও?৩০১০ আর তোমরা যদি এরূপ করতে না পারো। আল্লাহ তোমাদের ক্ষমা করুন! সেক্ষেত্রে (এতটুকুই যথেষ্ট) তোমরা নামায কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করো। আর তোমরা যা করো, সে সম্পর্কে আল্লাহ সম্পূর্ণ অবগত।
সূরা আল-মুজাদালা - রুকু ২
৩০১০। মহানবী (সা.)-এর কাছে পরামর্শ নিতে যাবার পূর্বে দানখয়রাত করার আদেশটি ফরয নয়, বরং ঐচ্ছিক রাখা হয়েছে। তবে আদেশটি পালনের মধ্যে মঙ্গল নিহিত রয়েছে বলে এটা করাই বাঞ্ছনীয়। সাহাবীরা (রা.) সবাই আদেশটি পালন করতেন। তাঁরা সামর্থ্যানুযায়ী যথেষ্ট দান করার পরও আশঙ্কা করতেন যে, তাঁরা আল্লাহর উপদেশমূলক এ আদেশটি হয়ত পুরোপুরি পালন করতে পারেন নি।

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ تَوَلَّوۡا قَوۡمًا غَضِبَ اللّٰہُ عَلَیۡہِمۡ ؕ مَا ہُمۡ مِّنۡکُمۡ وَلَا مِنۡہُمۡ ۙ وَیَحۡلِفُوۡنَ عَلَی الۡکَذِبِ وَہُمۡ یَعۡلَمُوۡنَ ﴿۱۵﴾

১৫
তুমি কি তাদের প্রতি লক্ষ করো নি, কদেখুন: ৬০:১৪যারা এমন জাতির সাথে বন্ধুত্ব করেছে যাদের প্রতি আল্লাহ ক্রুদ্ধ হয়েছেন? এরা তোমাদেরও অন্তর্ভুক্ত নয় এবং তাদেরও দলভুক্ত নয়। আর এরা জেনেশুনে মিথ্যা বিষয়ে কসম খায়।

اَعَدَّ اللّٰہُ لَہُمۡ عَذَابًا شَدِیۡدًا ؕ اِنَّہُمۡ سَآءَ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۶﴾

১৬
আল্লাহ তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত করে রেখেছেন। তারা যা করত নিশ্চয় তা অতি মন্দ।

اِتَّخَذُوۡۤا اَیۡمَانَہُمۡ جُنَّۃً فَصَدُّوۡا عَنۡ سَبِیۡلِ اللّٰہِ فَلَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ ﴿۱۷﴾

১৭
তারা নিজেদের কসমকে ঢাল হিসাবে ব্যবহার করেছে।৩০১১ আর তারা (এভাবে) আল্লাহর পথ থেকে (লোকদের) নিবৃত্ত রেখেছে। অতএব তাদের জন্য লাঞ্ছনাজনক শাস্তি নির্ধারিত।
৩০১১। মুনাফিকরা শপথ উচ্চারণ করে নিজেদের বিশ্বাসের অকৃত্রিমতা প্রকাশ করে এবং এ ব্যাপারে তারা মিথ্যা শপথের আশ্রয় নিয়ে থাকে।

لَنۡ تُغۡنِیَ عَنۡہُمۡ اَمۡوَالُہُمۡ وَلَاۤ اَوۡلَادُہُمۡ مِّنَ اللّٰہِ شَیۡئًا ؕ اُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ؕ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۱۸﴾

১৮
তাদের ধনসম্পদ বা সন্তানসন্ততি আল্লাহর বিরুদ্ধে তাদের কোনো উপকার সাধন করবে না। এরা আগুনের অধিবাসী। এরা সেখানে দীর্ঘকাল থাকবে।

یَوۡمَ یَبۡعَثُہُمُ اللّٰہُ جَمِیۡعًا فَیَحۡلِفُوۡنَ لَہٗ کَمَا یَحۡلِفُوۡنَ لَکُمۡ وَیَحۡسَبُوۡنَ اَنَّہُمۡ عَلٰی شَیۡءٍ ؕ اَلَاۤ اِنَّہُمۡ ہُمُ الۡکٰذِبُوۡنَ ﴿۱۹﴾

১৯
যে-দিন আল্লাহ তাদের সবাইকে পুনরুত্থিত করবেন, সে-দিন তারা তাঁর সামনেও সেভাবে কসম খাবে যেভাবে তারা তোমাদের সামনে কসম খায় এবং তারা ধারণা করবে, তারা কোনো দৃঢ়নীতিতে প্রতিষ্ঠিত।৩০১২ সাবধান! এরাই তারা- যারা মিথ্যাবাদী।
৩০১২। কোনো ব্যক্তি যখন মিথ্যাবাদিতায় অভ্যস্ত ও পারদর্শী হয়ে পড়ে তখন সে মিথ্যাকেই সত্য মনে করতে থাকে। মুনাফিকরা কিয়ামতের দিনেও শপথ করে আল্লাহর সামনে তাদের বিশ্বস্ততা ও অপরাধহীনতার কথা ব্যক্ত করবে। ৩০১৩ টীকা পরবর্তী পৃষ্ঠায় দ্রষ্টব্য

اِسۡتَحۡوَذَ عَلَیۡہِمُ الشَّیۡطٰنُ فَاَنۡسٰہُمۡ ذِکۡرَ اللّٰہِ ؕ اُولٰٓئِکَ حِزۡبُ الشَّیۡطٰنِ ؕ اَلَاۤ اِنَّ حِزۡبَ الشَّیۡطٰنِ ہُمُ الۡخٰسِرُوۡنَ ﴿۲۰﴾

২০
শয়তান তাদের ওপর প্রাধান্য বিস্তার করেছে। অতএব সে তাদেরকে আল্লাহর স্মরণ ভুলিয়ে দিয়েছে। এরাই শয়তানের দল। সাবধান! নিশ্চয় শয়তানের দল অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে।