৫৮

المجادلة

সূরা আল্ মুজাদেলা

Al-Mujadalah

মাদানী ২৩ আয়াত ৩ রুকু পারা ২৭–২৮

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৩ আয়াত এবং ৩ রুকু আছে।

اِنَّمَا النَّجۡوٰی مِنَ الشَّیۡطٰنِ لِیَحۡزُنَ الَّذِیۡنَ اٰمَنُوۡا وَلَیۡسَ بِضَآرِّہِمۡ شَیۡئًا اِلَّا بِاِذۡنِ اللّٰہِ ؕ وَعَلَی اللّٰہِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ ﴿۱۱﴾

১১
নিশ্চয় (মন্দ বিষয়ে) গোপন পরামর্শ কেবল শয়তান হইতে, যেন সে ঐ সকল লোকদিগকে দুঃখ দেয় যাহারা ঈমান আনিয়াছে, অথচ আল্লাহ্‌র অনুমতি ব্যতিরেকে সে তাহাদের কোন অনিষ্ট সাধন করিতে পারিবে না। সুতরাং মো’মেনগণকে আল্লাহ্‌র উপরই নির্ভর করা উচিত।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا قِیۡلَ لَکُمۡ تَفَسَّحُوۡا فِی الۡمَجٰلِسِ فَافۡسَحُوۡا یَفۡسَحِ اللّٰہُ لَکُمۡ ۚ وَاِذَا قِیۡلَ انۡشُزُوۡا فَانۡشُزُوۡا یَرۡفَعِ اللّٰہُ الَّذِیۡنَ اٰمَنُوۡا مِنۡکُمۡ ۙ وَالَّذِیۡنَ اُوۡتُوا الۡعِلۡمَ دَرَجٰتٍ ؕ وَاللّٰہُ بِمَا تَعۡمَلُوۡنَ خَبِیۡرٌ ﴿۱۲﴾

১২
হে যাহারা ঈমান আনিয়াছ! যখন তোমাদিগকে বলা হয়, ‘তোমরা মজলিসে জায়গা খোলা রাখিয়া বস’ তখন তোমরা জায়গা খোলা রাখিয়া বসিও, আল্লাহ্ তোমাদিগকে প্রশস্ততা দান করিবেন। এবং যখন বলা হয় ‘তোমরা উঠ’৩০০৮ তখন তোমরা উঠিয়া পড়; তোমাদের মধ্যে যাহারা ঈমান আনিয়াছে এবং যাহাদিগকে জ্ঞান দান করা হইয়াছে তাহাদিগকে আল্লাহ্ মর্যাদাসমূহে সমুন্নত ও সম্মানিত করিবেন। এবং তোমরা যে কর্মই কর উহার সম্বন্ধে আল্লাহ্‌ সবিশেষ খবর রাখেন।
৩০০৮। পূর্ববর্তী আয়াতে সম্মেলনে মিলিত হইবার বিষয় আলোচিত হইয়াছে। তাই এই আয়াতে সঙ্গতভাবেই সম্মেলনের নিয়মনীতি ও আদব-কায়দা বর্ণনা করা হইয়াছে।

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡۤا اِذَا نَاجَیۡتُمُ الرَّسُوۡلَ فَقَدِّمُوۡا بَیۡنَ یَدَیۡ نَجۡوٰٮکُمۡ صَدَقَۃً ؕ ذٰلِکَ خَیۡرٌ لَّکُمۡ وَاَطۡہَرُ ؕ فَاِنۡ لَّمۡ تَجِدُوۡا فَاِنَّ اللّٰہَ غَفُوۡرٌ رَّحِیۡمٌ ﴿۱۳﴾

১৩
হে যাহারা ঈমান আনিয়াছ! যখন তোমরা রসূলের সহিত পৃথকভাবে পরামর্শ করিতে চাহ, তোমরা তোমাদের পরামর্শের পূর্বে কিছু সদকা প্রদান করিও।৩০০৯ ইহাই তোমাদের জন্য মঙ্গলজনক এবং পবিত্রতার কারণ হইবে। কিন্তু যদি তোমরা কিছু দিতে না পার তাহা হইলে নিশ্চয় আল্লাহ্ পরম ক্ষমাশীল এবং পরম দয়াময়।
৩০০৯। বিশ্বাসীদের ইহা বুঝা দরকার যে, মহানবী (সাঃ)-এর প্রতিটি মুহূর্তই মহামূল্যবান। অতএব, তাঁহার কাছে পরামর্শের জন্য যাইবার পূর্বে প্রত্যেকেরই উচিত, তাঁহার সময়ের ক্ষতিপূরণ স্বরূপ কিছু অর্থ দান-খয়রাত করা। বাইবেলেও রসূলে পাক (সাঃ)-কে পরামর্শদাতা বলিয়া অভিহিত করা হইয়াছে (যিশাইয়-৯ঃ৬)।

ءَاَشۡفَقۡتُمۡ اَنۡ تُقَدِّمُوۡا بَیۡنَ یَدَیۡ نَجۡوٰٮکُمۡ صَدَقٰتٍ ؕ فَاِذۡ لَمۡ تَفۡعَلُوۡا وَتَابَ اللّٰہُ عَلَیۡکُمۡ فَاَقِیۡمُوا الصَّلٰوۃَ وَاٰتُوا الزَّکٰوۃَ وَاَطِیۡعُوا اللّٰہَ وَرَسُوۡلَہٗ ؕ وَاللّٰہُ خَبِیۡرٌۢ بِمَا تَعۡمَلُوۡنَ ﴿٪۱۴﴾

১৪
তোমরা কি তোমাদের পরামর্শের পূর্বে সদকা দিতে ভয় কর?৩০১০ সুতরাং যখন তোমরা এরূপ কর নাই এবং আল্লাহ্ তোমাদের প্রতি সদয় দৃষ্টিপাত করিলেন, তখন তোমরা নামায কায়েম কর এবং যাকাত দাও এবং আল্লাহ্ এবং তাঁহার রসূলের আনুগত্য কর। এবং তোমরা যে কর্মই কর উহার সম্বন্ধে আল্লাহ্‌ সবিশেষ খবর রাখেন।
সূরা আল্ মুজাদেলা - রুকু ২
৩০১০। মহানবী (সাঃ)-এর কাছে পরামর্শ চাহিবার জন্য যাইবার পূর্বে দান-খয়রাত করার আদেশটি ফরয নয়, বরং ইচ্ছাধীন রাখা হইয়াছে। তবে আদেশটি পালনের মধ্যে অধিকতর মঙ্গল রহিয়াছে বলিয়া ইহা করা অধিকতর বাঞ্ছনীয়। সাহাবীগণের (রাঃ) মধ্যে সকলেই আদেশটি পালন করিতেন; তাঁহারা সামর্থ্যানুযায়ী যথেষ্ট দান করার পরেও আশঙ্কা করিতেন যে তাঁহারা আল্লাহ্‌র উপদেশমূলক এই আদেশটি পুরাপুরি পালন করিয়াছেন কিনা।

اَلَمۡ تَرَ اِلَی الَّذِیۡنَ تَوَلَّوۡا قَوۡمًا غَضِبَ اللّٰہُ عَلَیۡہِمۡ ؕ مَا ہُمۡ مِّنۡکُمۡ وَلَا مِنۡہُمۡ ۙ وَیَحۡلِفُوۡنَ عَلَی الۡکَذِبِ وَہُمۡ یَعۡلَمُوۡنَ ﴿۱۵﴾

১৫
তুমি কি তাহাদের দিকে লক্ষ্য কর নাই যাহারা এমন জাতির সহিত বন্ধুত্ব করিয়াছে যাহাদের উপর আল্লাহ্ ক্রোধ বর্ষণ করিয়াছেন, তাহারা তোমাদের মধ্য হইতেও নহে এবং তাহাদের মধ্য হইতেও নহে; এবং তাহারা জ্ঞাতসারে মিথ্যা বিষয়ের কসম খাইতেছে।

اَعَدَّ اللّٰہُ لَہُمۡ عَذَابًا شَدِیۡدًا ؕ اِنَّہُمۡ سَآءَ مَا کَانُوۡا یَعۡمَلُوۡنَ ﴿۱۶﴾

১৬
আল্লাহ্ তাহাদের জন্য কঠোর আযাব প্রস্তুত করিয়া রাখিয়াছেন। নিশ্চয় তাহারা যে কর্ম করিতেছে তাহা অতি নিকৃষ্ট।

اِتَّخَذُوۡۤا اَیۡمَانَہُمۡ جُنَّۃً فَصَدُّوۡا عَنۡ سَبِیۡلِ اللّٰہِ فَلَہُمۡ عَذَابٌ مُّہِیۡنٌ ﴿۱۷﴾

১৭
তাহারা তাহাদের কসমকে ঢাল বানাইয়া লইয়াছে৩০১১ এবং তাহারা ইহা দ্বারা (লোকদিগকে) আল্লাহ্‌র পথ হইতে নিবৃত্ত রাখিতেছে, সুতরাং তাহাদের জন্য লাঞ্ছনাজনক আযাব অবধারিত।
৩০১১। মোনাফেকগণ শপথ উচ্চারণ করিয়া নিজেদের বিশ্বাসের অকৃত্রিমতা প্রকাশ করে এবং এই ব্যাপারে তাহারা মিথ্যা-শপথের আশ্রয় নিয়া থাকে।

لَنۡ تُغۡنِیَ عَنۡہُمۡ اَمۡوَالُہُمۡ وَلَاۤ اَوۡلَادُہُمۡ مِّنَ اللّٰہِ شَیۡئًا ؕ اُولٰٓئِکَ اَصۡحٰبُ النَّارِ ؕ ہُمۡ فِیۡہَا خٰلِدُوۡنَ ﴿۱۸﴾

১৮
না তাহাদের ধন-সম্পদ এবং না তাহাদের সন্তান-সন্ততি আল্লাহ্‌র মোকাবেলায় কোনও কাজে আসিবে। ইহারাই আগুনের অধিবাসী, তাহারা উহাতে বসবাস করিতে থাকিবে।

یَوۡمَ یَبۡعَثُہُمُ اللّٰہُ جَمِیۡعًا فَیَحۡلِفُوۡنَ لَہٗ کَمَا یَحۡلِفُوۡنَ لَکُمۡ وَیَحۡسَبُوۡنَ اَنَّہُمۡ عَلٰی شَیۡءٍ ؕ اَلَاۤ اِنَّہُمۡ ہُمُ الۡکٰذِبُوۡنَ ﴿۱۹﴾

১৯
যেদিন আল্লাহ্ তাহাদের সকলকে পুনরুত্থিত করিবেন, তখন তাহারা তাঁহার৩০১২ সম্মুখে এইভাবেই কসম খাইবে যেভাবে তাহারা তোমাদের সম্মুখে কসম খায়, এবং তাহারা মনে করে যে, তাহারা কোন বিষয়ের উপর (ভিত্তি করিয়া) আছে। সাবধান! নিশ্চয় তাহারাই মিথ্যাবাদী।
৩০১২। যখন কোন ব্যক্তি মিথ্যাবাদিতায় অভ্যস্ত ও পারদর্শী হইয়া যায়, তখন সে মিথ্যাকেই সত্য মনে করিতে থাকে। মোনাফেকরা বিচার-দিনেও আল্লাহ্‌র সম্মুখে তাহাদের বিশ্বস্ততা ও অপরাধহীনতার কথা ব্যক্ত করিবে।

اِسۡتَحۡوَذَ عَلَیۡہِمُ الشَّیۡطٰنُ فَاَنۡسٰہُمۡ ذِکۡرَ اللّٰہِ ؕ اُولٰٓئِکَ حِزۡبُ الشَّیۡطٰنِ ؕ اَلَاۤ اِنَّ حِزۡبَ الشَّیۡطٰنِ ہُمُ الۡخٰسِرُوۡنَ ﴿۲۰﴾

২০
শয়তান তাহাদিগকে পরাভূত করিয়া তাহাদের উপর প্রভাব বিস্তার করিয়াছে এবং সে তাহাদিগকে আল্লাহ্‌র যিকর (স্মরণ) ভুলাইয়া দিয়াছে। ইহারাই শয়তানের দল। সাবধান! নিশ্চয় শয়তানের দলই ক্ষতিগ্রস্ত।