৫৮

المجادلة

সূরা আল্ মুজাদেলা

Al-Mujadalah

মাদানী ২৩ আয়াত ৩ রুকু পারা ২৭–২৮

ইহা মদীনায় অবতীর্ণ, বিসমিল্লাহ্‌সহ ইহাতে ২৩ আয়াত এবং ৩ রুকু আছে।

اِنَّ الَّذِیۡنَ یُحَآدُّوۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗۤ اُولٰٓئِکَ فِی الۡاَذَلِّیۡنَ ﴿۲۱﴾

২১
নিশ্চয় যাহারা আল্লাহ্‌ এবং তাঁহার রসূলের বিরুদ্ধাচরণ করে তাহারাই লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত।

کَتَبَ اللّٰہُ لَاَغۡلِبَنَّ اَنَا وَرُسُلِیۡ ؕ اِنَّ اللّٰہَ قَوِیٌّ عَزِیۡزٌ ﴿۲۲﴾

২২
আল্লাহ্ ফয়সলা করিয়া লইয়াছেনঃ ‘নিশ্চয় আমি এবং আমার রসূলগণই বিজয়ী হইব।৩০১৩ নিশ্চয় আল্লাহ্ মহাশক্তিধর, মহাপরাক্রমশালী।
৩০১৩। ইতিহাসের বুকে ইহা অবিনশ্বর অক্ষরে মুদ্রিত রহিয়াছে যে, মিথ্যার মোকাবিলায় সত্য সর্বদাই বিজয়ী হইয়াছে।

لَا تَجِدُ قَوۡمًا یُّؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ یُوَآدُّوۡنَ مَنۡ حَآدَّ اللّٰہَ وَرَسُوۡلَہٗ وَلَوۡ کَانُوۡۤا اٰبَآءَہُمۡ اَوۡ اَبۡنَآءَہُمۡ اَوۡ اِخۡوَانَہُمۡ اَوۡ عَشِیۡرَتَہُمۡ ؕ اُولٰٓئِکَ کَتَبَ فِیۡ قُلُوۡبِہِمُ الۡاِیۡمَانَ وَاَیَّدَہُمۡ بِرُوۡحٍ مِّنۡہُ ؕ وَیُدۡخِلُہُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ رَضِیَ اللّٰہُ عَنۡہُمۡ وَرَضُوۡا عَنۡہُ ؕ اُولٰٓئِکَ حِزۡبُ اللّٰہِ ؕ اَلَاۤ اِنَّ حِزۡبَ اللّٰہِ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿٪۲۳﴾

২৩
তুমি এমন কোন কওম পাইবে না যাহারা আল্লাহ্‌ ও পরকালের উপর ঈমান রাখে এবং (অপরদিকে) তাহারা তাহাদিগকেও ভালবাসে যাহারা আল্লাহ্‌ এবং তাঁহার রসূলের বিরুদ্ধাচরণ করিয়াছে,৩০১৪ যদিও তাহারা তাহাদের পিতৃপুরুষ অথবা তাহাদের সন্তান-সন্ততি অথবা তাহাদের ভ্রাতৃবৃন্দ অথবা তাহাদের গোত্র-গোষ্ঠির অন্তর্ভুক্ত হউক না কেন। ঐ সকল লোকই এমন, যাহাদের হৃদয়ে আল্লাহ্ (প্রকৃত) ঈমান অঙ্কিত করেন এবং তিনি তাহার সন্নিধান হইতে বাণী দ্বারা তাহাদিগকে শক্তিশালী করেন, এবং তিনি তাহাদিগকে এমন জান্নাতসমূহে প্রবিষ্ট করিবেন যাহাদের তলদেশ দিয়া নহরসমূহ প্রবাহিত থাকিবে। তথায় তাহারা চিরকাল বসবাস করিবে; তাহাদের প্রতি আল্লাহ্‌ সন্তুষ্ট এবং তাহারাও আল্লাহ্‌র প্রতি সন্তুষ্ট। ইহারাই আল্লাহ্‌র দল, জানিয়া রাখ, নিশ্চয় আল্লাহ্‌র দলই সফলকাম হইবে।
সূরা আল্ মুজাদেলা - রুকু ৩
৩০১৪। ইহা স্বতঃসিদ্ধ যে, মো’মেন ও কাফেরের মধ্যে সত্যিকার ভালবাসাপূর্ণ বন্ধুত্ব বা সম্পর্ক হইতে পারে না। উভয়েরই আদর্শ, নীতিমালা, ধর্মবিশ্বাস প্রভৃতির ক্ষেত্রে পারস্পরিক বৈপরীত্য থাকায় এবং প্রকৃত অন্তরঙ্গ সম্পর্কের জন্য যে সব পারস্পরিক আকর্ষণের একত্র সমাবেশ অত্যাবশ্যক এতদুভয়ের ক্ষেত্রে সেগুলির অভাব থাকায়, মো’মেনগণকে নির্দেশ দেওয়া হইয়াছে যে, তাহারা যেন কাফেরদের সহিত অন্তরঙ্গ ও প্রেমময় বন্ধুত্ব স্থাপন না করে। ঈমানের বাঁধন সকল বাঁধনের উর্ধ্বে, এমনকি রক্তের বাঁধনেরও উর্ধ্বে। আয়াতটি সাধারণভাবে প্রযোজ্য, কিন্তু ইহা বিশেষভাবে প্রযোজ্য ঐ সব কাফেরদের ক্ষেত্রে যাহারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত আছে।