৫৮

المجادلة

সূরা আল-মুজাদালা

Al-Mujadalah

মাদানী ২৩ আয়াত ৩ রুকু পারা ২৭–২৮

মাদানী সূরা, বিসমিল্লাহসহ ২৩ আয়াত এবং ৩ রুকূ

اِنَّ الَّذِیۡنَ یُحَآدُّوۡنَ اللّٰہَ وَرَسُوۡلَہٗۤ اُولٰٓئِکَ فِی الۡاَذَلِّیۡنَ ﴿۲۱﴾

২১
কদেখুন: ৩:১১; ৯২:১২; ১১১:৩যারা আল্লাহ ও তাঁর রসূলের বিরুদ্ধাচরণ করে, নিশ্চয় তারাই চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত।খদেখুন: ৯:৬৩

کَتَبَ اللّٰہُ لَاَغۡلِبَنَّ اَنَا وَرُسُلِیۡ ؕ اِنَّ اللّٰہَ قَوِیٌّ عَزِیۡزٌ ﴿۲۲﴾

২২
আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন, গদেখুন: ৫:৫৭; ৩৭:১৭২-১৭৩‘আমি ও আমার রসূলরা অবশ্যই বিজয়ী হবো।৩০১৩ নিশ্চয় আল্লাহ মহাশক্তিধর, পরম পরাক্রমশালী।
৩০১৩। ইতিহাসের পাতায় সুস্পষ্টভাবে লিখিত রয়েছে, মিথ্যার মোকাবিলায় সত্য সর্বদাই বিজয়ী হয়েছে।

لَا تَجِدُ قَوۡمًا یُّؤۡمِنُوۡنَ بِاللّٰہِ وَالۡیَوۡمِ الۡاٰخِرِ یُوَآدُّوۡنَ مَنۡ حَآدَّ اللّٰہَ وَرَسُوۡلَہٗ وَلَوۡ کَانُوۡۤا اٰبَآءَہُمۡ اَوۡ اَبۡنَآءَہُمۡ اَوۡ اِخۡوَانَہُمۡ اَوۡ عَشِیۡرَتَہُمۡ ؕ اُولٰٓئِکَ کَتَبَ فِیۡ قُلُوۡبِہِمُ الۡاِیۡمَانَ وَاَیَّدَہُمۡ بِرُوۡحٍ مِّنۡہُ ؕ وَیُدۡخِلُہُمۡ جَنّٰتٍ تَجۡرِیۡ مِنۡ تَحۡتِہَا الۡاَنۡہٰرُ خٰلِدِیۡنَ فِیۡہَا ؕ رَضِیَ اللّٰہُ عَنۡہُمۡ وَرَضُوۡا عَنۡہُ ؕ اُولٰٓئِکَ حِزۡبُ اللّٰہِ ؕ اَلَاۤ اِنَّ حِزۡبَ اللّٰہِ ہُمُ الۡمُفۡلِحُوۡنَ ﴿٪۲۳﴾

২৩
কোনো জাতিকে তুমি আল্লাহতে ও পরকালে ঈমান রাখা সত্ত্বেও এমন লোকদের সাথে বন্ধুত্ব করতে দেখবে না, যারা আল্লাহ ও তার রসূলের প্রতি শত্রুতা পোষণ করে-৩০১৪ তা তারা এদের পিতা-পিতামহ হোক বা তাদের পুত্রই হোক, তাদের ভাই হোক বা তাদের সমগোত্রীয়ই হোক। এরাই সেসব (আত্মমর্যাদাবান) লোক- যাদের হৃদয়ে আল্লাহ ঈমান প্রোথিত করে দিয়েছেন এবং স্বীয় রূহুল কুদুস (অর্থাৎ ফেরেশতা) দ্বারা তাদেরকে সাহায্য করেছেন।* আর তিনি তাদেরকে এরূপ জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নদনদী বয়ে যায়। সেখানে তারা চিরকাল থাকবে। কদেখুন: ৩:২৯; ৪:১৪৫; ৯:২৩তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। এরাই আল্লাহর দল। সাবধান! আল্লাহর দলই সফল হবে।*খদেখুন: ৫:১২০; ৯:১০০; ৯৮:৯
সূরা আল-মুজাদালা - রুকু ৩
৩০১৪। এটা স্বতঃসিদ্ধ, মুমিন ও কাফিরের মধ্যে সত্যিকার ভালোবাসাপূর্ণ বন্ধুত্ব বা সম্পর্ক হতে পারে না। উভয়েরই আদর্শ, নীতিমালা, ধর্মবিশ্বাস প্রভৃতির ক্ষেত্রে পারস্পরিক বৈপরীত্য রয়েছে এবং প্রকৃত অন্তরঙ্গ সম্পর্কের জন্য যে-সব পারস্পরিক আকর্ষণ অত্যাবশ্যক, উভয়ের ক্ষেত্রে সেগুলোরও অভাব রয়েছে। তাই মুমিনদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন কাফিরদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব স্থাপন না করে। ঈমানের বাঁধন সবকিছুর ঊর্ধ্বে, এমনকি রক্তের বাঁধনেরও ঊর্ধ্বে। আয়াতটি সাধারণভাবে প্রযোজ্য, কিন্তু এটি বিশেষভাবে প্রযোজ্য সেসব কাফিরদের ক্ষেত্রে যারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত আছে।
* এ আয়াতে ‘আইয়্যাদাহুম বিরূহিম মিনহু’-এর ‘হুম’ সর্বনামটি সাহাবীদের (রা.) দিকে ইঙ্গিত করে। এতে বলা হয়েছে, সাহাবীদের (রা.) প্রতি ‘রূহুল কুদুস’ অর্থাৎ পবিত্র আত্মা অবতীর্ণ হতো। এদিক থেকে হযরত ঈসা (আ.)- এর প্রতি পবিত্র আত্মা অবতীর্ণ হতো বলে খ্রিষ্টানদের গর্ব করার কোনো অবকাশ নাই। তিনি অর্থাৎ রূহুল কুদুস তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের প্রতিও অবতীর্ণ হতেন এবং তাঁদের সাহায্যও করতেন। [হযরত খলীফাতুল মসীহ রাবে (রাহে.) কর্তৃক উর্দুতে অনূদিত কুরআন করীমে প্রদত্ত টীকা দ্রষ্টব্য।