৫৫

الرحمن

সূরা আর-রাহমান

Ar-Rahman

মক্কী ৭৯ আয়াত ৩ রুকু পারা ২৭

মক্কী সূরা, বিসমিল্লাহসহ ৭৯ আয়াত এবং ৩ রুকূ

فِیۡہِمَا عَیۡنٰنِ تَجۡرِیٰنِ ﴿ۚ۵۱﴾

৫১
উভয়ের মাঝে দুটি প্রবহমান ঝরনা থাকবে।২৯৪১
২৯৪১। ‘দুটি প্রবহমান ঝরনা থাকবে’-এর অর্থ, ‘হুকুকুল্লাহ’ (আল্লাহর প্রতি কর্তব্য) ও ‘হুকুকুল ইবাদ’ (মানবের প্রতি কর্তব্য), এই দুই কর্তব্য সুষ্ঠুভাবে সম্পাদনের আধ্যাত্মিক প্রতিচ্ছবিকে বুঝিয়ে থাকবে। এ দুটি শুভ কর্ম পরকালে দুটি প্রবহমান ঝরনারূপে মুমিনদের আনন্দ বর্ধন করবে। যেহেতু সত্যিকারের মুমিন ব্যক্তি এই দুটি কতর্ব্যকে সম্পাদন করে যায়, সেহেতু সে দুটি ঝরনাকেও অবিরাম বহমান বলে বর্ণনা করা হয়েছে।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۵۲﴾

৫২
অতএব (হে জিন ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

فِیۡہِمَا مِنۡ کُلِّ فَاکِہَۃٍ زَوۡجٰنِ ﴿ۚ۵۳﴾

৫৩
উভয়টিতে প্রত্যেক প্রকার ফল জোড়া জোড়া থাকবে।২৯৪২
২৯৪২। ‘প্রত্যেক প্রকার ফল জোড়া জোড়া’ এই রূপক বর্ণনার মাধ্যমে মুমিন ব্যক্তির বিশেষ কর্তব্য সম্পাদনের পারলৌকিক প্রতিফলকে বুঝানো হয়েছে। সেই দুটি কতর্ব্য: (১) সেসব কাজ যা তাঁরা স্বীয় আধ্যাত্মিক উন্নতিকল্পে করে থাকেন এবং (২) সেসব কাজ যা তাঁরা মানবসেবার মহতী উদ্দেশ্যে করে থাকেন।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۵۴﴾

৫৪
অতএব (হে জিন ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

مُتَّکِـِٕیۡنَ عَلٰی فُرُشٍۭ بَطَآئِنُہَا مِنۡ اِسۡتَبۡرَقٍ ؕ وَجَنَا الۡجَنَّتَیۡنِ دَانٍ ﴿ۚ۵۵﴾

৫৫
তারা এমনসব বিছানা-বালিশে হেলান দিয়ে বসবে যার আস্তর হবে পুরো রেশমের আর দুটি জান্নাতের পাকা ফল ভারে (তাদের ওপর) ঝুঁকে থাকবে।২৯৪৩
২৯৪৩। ‘দুটি জান্নাত’-এর কথা তিন বার এ সূরাতে এ কারণে উল্লেখ করা হয়েছে, যেন বেহেশতের মহান নিয়ামতের বৈচিত্র্য ও অজস্র ধারা মানুষের মনে ভালোভাবে অঙ্কিত হয়ে যায়। এসব তো মুমিনরা পরলোকে পাবেই, ইহলোকেও তার নমুনা পাবে।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۵۶﴾

৫৬
অতএব (হে জিন ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

فِیۡہِنَّ قٰصِرٰتُ الطَّرۡفِ ۙ لَمۡ یَطۡمِثۡہُنَّ اِنۡسٌ قَبۡلَہُمۡ وَلَا جَآنٌّ ﴿ۚ۵۷﴾

৫৭
কদেখুন: ৩৮:৫২তাতে আনতনয়না কুমারীরা থাকবে-২৯৪৪ যাদেরকে এদের (অর্থাৎ জান্নাতবাসীদের) পূর্বে কোনো মানুষ ও জিন স্পর্শ করে নি।২৯৪৫খদেখুন: ৩৭:৪৯; ৩৮:৫৩
২৯৪৪। ‘আনতনয়না’ কথাটি দিয়ে বুঝায় যে, তাদের সার্বিক মনোযোগ আল্লাহর দিকে নিবদ্ধ থাকবে এবং তারা আল্লাহ তা’লা ছাড়া অন্য কারো দিকে তাকাবে না।
২৯৪৫। মানুষের দ্বারা স্পর্শ হওয়া তো দূরের কথা তাদের হৃদয়ে কোনো কুচিন্তাও প্রবেশাধিকার পায় নি। জিন শব্দের একটি অর্থ হতে পারে, সেসব অদৃশ্য জিনিস যা মনের কৃপ্রবৃত্তিকে জাগিয়ে তোলে। এখানে আবার একথার পুনরাবৃত্তি করা প্রয়োজন যে, ইসলামের ধ্যানধারণা মতে বেহেশতের কল্যাণরাজি ইহলোকের বৈধ আনন্দসমূহের সাথে সাদৃশ্যপূর্ণ হবে। বেহেশতেও প্রাসাদ, অট্টালিকা, বাগান, নদনদী, ঝরনাপ্রবাহ, বৃক্ষরাজি, ফলফুল, স্ত্রী-পুত্র, বন্ধুবান্ধব ইত্যাদি থাকবে, তবে ইহজগতের বস্তুনিচয় থেকে সেগুলোর প্রকৃতি হবে ভিন্ন। বাস্তবিকপক্ষে সেগুলো হবে ধার্মিকদের ইহলোকে সম্পাদিত সৎকর্মসমূহের আধ্যাত্মিক প্রকাশ।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿ۚ۵۸﴾

৫৮
অতএব (হে জিন ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?

کَاَنَّہُنَّ الۡیَاقُوۡتُ وَالۡمَرۡجَانُ ﴿ۚ۵۹﴾

৫৯
গদেখুন: ৫৬:২৪তারা যেন পদ্মরাগমণি ও প্রবাল।২৯৪৬
২৯৪৬। ৫৭ নম্বর আয়াতে বেহেশতে মুমিন দম্পতির মন ও হৃদয়কে পবিত্র বলে বর্ণনা করা হয়েছে। এ আয়াতে এসে তাদের দৈহিক সৌন্দর্যের কথা বলা হয়েছে।

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ ﴿۶۰﴾

৬০
অতএব (হে জিন ও ইনসান!) তোমরা উভয়ে তোমাদের প্রতিপালক-প্রভুর কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে?